এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৯ জুলাই ২০১৪ ২২:২৪251400
  • এদের মা আমার বাড়ির বাসিন্দা। খুঁতো, আধখানা লেজওলা। তাকে এবম তার ভাইকে চোখ না ফোটা অবস্থায় রেখে তাদের মা টপ করে মরে যায়। তখন ঐ টি র বলা সব স্টেপ ফলো করে বাবা(আমার) এদের বেড়াল করে তোলে। তারা বাড়ি ছেড়ে যায় না কাজেই এরাও যাবে বলে মনে হয় না।
  • pipi | ২৯ জুলাই ২০১৪ ২২:২০251399
  • হাঁচি হবে কেন? বাচ্চা বিলাই তো! সোসেন, আমার হয়ে দুজনের মাথায় একটু নাক ঘষে নিও তো পারলে। আমার ঘরেও হয়ত একজন আসবেন, সন্ধান চলছে। তবে প্রাপ্তবয়স্কঃ)
  • | ২৯ জুলাই ২০১৪ ২২:১৫251397
  • মাটার খোঁজ করে কান ধরে দায়িত্ব বুঝিয়ে দেওয়াটা বেশ ব্যপার।
  • a x | ২৯ জুলাই ২০১৪ ২২:১০251396
  • ইলিশ কি খুব সস্তা হয়ে গেছে? কেউ খেতে চাইছেনা আর?
  • Abhyu | ২৯ জুলাই ২০১৪ ২২:০৯251395
  • মিঠুদির 10:06 PM রেসিপিটা সোসেনের বিড়ালের জন্যে। ওদের নাম দিলাম দুদু আর ভাতু।
  • T | ২৯ জুলাই ২০১৪ ২২:০৭251394
  • প্রথমে তোয়ালে দিয়ে ওদেরকে সংগ্রহ করুন। খবরদার গরুর দুধ খাওয়ানোর চেষ্টা করবেন না, সামলাতে পারবে না। একটু জল এবং কিটেন রিপ্লেসমেন্ট মিল্ক দেবেন। মা টার খোঁজ করুন। কান ধরে দায়িত্ব বুঝিয়ে দিন। নিতান্তই কেটে পড়লে আটসপ্তা পর থেকে শুকনো খাবার দাবার দেবেন। মাছ ফাছ টুকরো টাকরা। এসময় বিভিন্ন আবদার করবে, ধৈর্য্য ধরে সামলাতে হবে। একবছর পর থেকে নিয়মিত প্যাঁদাবেন, না হলে প্রচন্ড বাঁদর হয়ে যায়। অবশ্যই অন্যান্য ছাই হলুদ সাদা কালো ইত্যাদিদের সাথে মারপিট করতে দেবেন। সারাক্ষণ আগলাবেন না।

    আমি আর কিছু জানি না।
  • | ২৯ জুলাই ২০১৪ ২২:০৬251393
  • আজকের ইলিশরান্না টা শিখিয়ে দেই। পেঁয়াজ,আদা,রসুন, লংকাবাটা নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ইলিশে মাখান। সর্ষের তেল মেশান। সবমিশিয়ে একটা কড়াইয়ে ঢেলে দিন,একটু পরে উলটে দিন- ব্যাস রেডি। রাঁধুনির দেখলাম, একটা দিক পুড়ে কালো হয়ে গেছে-রসুন দিয়ে পোড়া ইলিশ কেমন লাগে খেয়ে জানানঃ)
  • sosen | ২৯ জুলাই ২০১৪ ২১:৪৮251392
  • হাঁচি হচ্ছে না দেখছি। বড্ড মায়া।
  • | ২৯ জুলাই ২০১৪ ২১:৪৩251391
  • ঐ একটা জীব- যাকে এক্কেবারে ভাল্লাগে না।
  • | ২৯ জুলাই ২০১৪ ২১:৩৩251390
  • সেরেছে! এক্ষুণি হাঁচি শুরু হবে। শীগগির বিদেয় করো।
  • sosen | ২৯ জুলাই ২০১৪ ২১:২১251389
  • আমার ঘরের বাইরে এখন ছোট ছোট ন্যাজ তুলে দুটি লোমের বল দৌড়ে বেড়াচ্ছে। আর পায়ের কাছে এসে পায়ের পাতার উপর ছোট ছোট থাবা তুলে মিঁ মিঁ করে ডাকছে।
  • de | ২৯ জুলাই ২০১৪ ২১:০০251388
  • পিছোলাম - তার ফল --

    সান্দা, আলেপ্পি আর গোয়া দুটোরই আইটিনেরারি মেলিও প্লিজ!

    জার্মানে z এর উচ্চারণ ts। তাই ৎসুকারটর্টে ঠিক।
  • তাপস | ২৯ জুলাই ২০১৪ ২০:৫৯251386
  • সবাইকে সব দিয়ে থুইয়ে দিয়ে হাত খালি করে ফেলবেন না। আমার আবার সামনে জন্মদিন কিন্তু।
  • | ২৯ জুলাই ২০১৪ ২০:৫৯251387
  • আমিও তাই জানতাম। নটা মাথা। এইবার গ্রীক মিথোলজি পড়ার সময় লাইব্রেরি থেকে গাদাগাদা বই এলো- তাতে চারপাঁচটা হারকিউলিস আর হাইড্রার মাথার সংখ্যা বিভিন্নঃ(
  • Abhyu | ২৯ জুলাই ২০১৪ ২০:৫২251385
  • অ, তা এর তো নটা মাথা আর একটা ল্যাজ। রাবণের চেয়ে মাথা একটা কম আর লেজ একটা বেশি।
  • Ishan | ২৯ জুলাই ২০১৪ ২০:৪৬251383
  • ইন্দোকে এবার জন্মদিনে ম্যাজিকবটিকা দেব। স্যাঁতস্যাঁতে ভাব কেটে মনে ফুত্তি আসুক।
  • san | ২৯ জুলাই ২০১৪ ২০:৪০251381
  • মুষলধারে বৃষ্টি পড়ছে, ইন্দোদাদাকে শুভজন্মদিন !
  • pipi | ২৯ জুলাই ২০১৪ ২০:৪০251382
  • হলাহল? মামীর হলটা কি? এমন কিছু তো খারাপ নয় মুভিগুলো। দিব্যি তো বসে দেখা যায়। আমার তো পপকর্নও লাগে না। মাঝেমধ্যে বোর লাগলে বেরিয়ে পাশের থিয়েটারে সেঁধিয়ে যাই, দেখি সেখানে কি হচ্ছে। আবার ফিরে আসি নিজের সিটে। ভালই লাগে তো।
  • | ২৯ জুলাই ২০১৪ ২০:২৭251379
  • আবার হারকিউলিস!!! হাইড্রার কতগুলো মুন্ডু এ প্রশ্নে জেরবার হয়ে গেলাম। বিভিন্ন বইয়ে আলাদা সংখ্যক মুন্ডু দেওয়া আছেঃ((
  • | ২৯ জুলাই ২০১৪ ২০:২৫251378
  • সিনেমা কখন শেষ হবে ভেবে অনেকসময় কান্না পায়। ধুমসো বাক্সভর্তি পপকর্ন শেষ হয়ে যায়- তবুও চলছে। চোখ বন্ধ করে ঘুমোতেও পারিনা। জেগে চেয়ারে বসে সামনের দিকে তাকিয়ে থাকা- সব কটা সত্যিই তত মন্দ না কিন্তু সমস্ত দেখতে হলে চিত্তির। ছেলের মনে কষ্ট দিতে চাইনা বলে সব হলাহল গিলে চলি।
    এখন সিনেমার নাম শুনলেই তেলেবেগুনে জ্বলে উঠি।
  • cm | ২৯ জুলাই ২০১৪ ২০:২৩251377
  • কিন্তু হারকিউলিস?
  • kumu | ২৯ জুলাই ২০১৪ ২০:২০251376
  • আমার সকালে দেয়া গিফট আবার এখানে দিয়ে গেলাম।
  • pipi | ২৯ জুলাই ২০১৪ ২০:১৫251374
  • টি আর মামী মিলেজুলে যা যা বলল সে সবই তো দেখি/দেখেছি। মায় স্পাইডারম্যান, আয়রনম্যান, ব্যাটম্যান ইত্যাদি প্রভৃতি কিছুই তো বাদ্দেই না। কেষ্টর জীব সকল - কাউকে বাদ দিলে চলে?
  • de | ২৯ জুলাই ২০১৪ ২০:১৫251375
  • সামরান আর সুমেরুকে ঈদ মুবারক!!
  • de | ২৯ জুলাই ২০১৪ ২০:১৪251373
  • বৃষ্টি আর জ্বরে ডাউন ছিলাম!

    বড়াইডাগদারকে অনেক জন্মদিনের শুভেচ্ছা, হলদে পাখীর পালকের কলম হোক, ভালো লেন্সে অনেক রঙীন পাখিরা ধরা পড়ুক!
  • kk | ২৯ জুলাই ২০১৪ ২০:০৮251372
  • ইন্দোদার জন্মদিনে অনেক শুভেচ্ছা, একটা রেড ভেলভেট কেক, প্ল্যাটার ভর্তি রকমারি কাবাব আর এক শিশি মগনলালের শ্যালার বড়ি।
  • Abhyu | ২৯ জুলাই ২০১৪ ১৯:৫৪251371
  • ইন্দোদার জন্মদিন? বাঃ বেশ অনেক শুভেচ্ছা। জম্পেশ ভারত ভ্রমণ হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত