এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ২২:১৫251070
  • রঙ্গন ফুলের মধু বেশ ভালো, তবে এক সঙ্গে অন্ততঃ পাঁচ ছটা চুষতে হয়।
  • Ekak | ২৮ জুলাই ২০১৪ ২২:১৪251068
  • আমার হলুদ রঙ্গন ভাল্লাগে। কুঁড়ি ফোটার আগে।
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ২২:১৪251069
  • লতা শব্দের সম্বোধনে একবচনে একার হয়, লতে। তেমনি প্রিয়া হবে প্রিয়ে। কিন্তু সেই ভাবে নাভ্রাতিলোভে বললে তো মুশকিল।
  • kabya | ২৮ জুলাই ২০১৪ ২২:১৩251067
  • রঙ্গন ফুল এর মধু ও বড় ভালো খেতে। এই যে এই ফুল গুলো
  • Ekak | ২৮ জুলাই ২০১৪ ২২:১২251066
  • বহুরূপীর শো থাকলে আগে প্রেক্ষাগৃহে ঢোকার আগে দর্শক দের একটি করে স্বর্ণচাঁপা দেওয়া হত।
  • Atoz | ২৮ জুলাই ২০১৪ ২২:০৮251063
  • আচ্ছা অভ্যু, কোনোকিছুতে আদর করে ডাকতে গেলে একার দাও? এই যেমন এমিলিয়াকে এমিলিয়ে প্রিয়াকে প্রিয়ে হিয়াকে হিয়ে-
    ঃ-)))
  • সে | ২৮ জুলাই ২০১৪ ২২:০৮251064
  • টর্টে ঠিক উচ্চারণ। ৎসুকার্টর্টে। শব্দের শেষ বর্ণ e, সেটার উচ্চারণ হবে।
  • | ২৮ জুলাই ২০১৪ ২২:০৮251065
  • ঠিক একক। কলকে ফুলের ডাঁটি থেকে মধু খেতে হয়,গন্ধরাজ খোঁপায় গুজতে হয় আর বাগানের গোলাপ কি ডালিয়া চুপিচুপি সবার নজর এড়িয়ে বিশেষ কাউকে দিতে হয়।
  • kabya | ২৮ জুলাই ২০১৪ ২২:০৭251062
  • দিল্লী নিয়ে নিন্দা হচ্ছিলো, আমি ও করবো নিন্দা, যদিও সেই মাত্তর এক বার ছোট্টোবেলায় দিল্লী গিয়েছিলাম, তবে নিন্দা করতে হলে সেখানে যেতে লাগবে নাকী?
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ২২:০৬251060
  • ৎসুকারটর্ট বটে, কি ভাবে লিখব বুইতে পারছিলাম না। কিন্তু এখানে তো টর্টই বলে, পিপি টর্টে বলছে কেন?
  • Atoz | ২৮ জুলাই ২০১৪ ২২:০৬251061
  • আর একটু আগে স্প্রিং এ যদি যেতে অভ্যু, তাইলে দেখতে কবি বলেছেন-
    ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে
    ঃ-)

    আরো বলেছেন,
    আমার মনের বনের শাখে
    যেন নিখিল কোকিল ডাকে-

    ঃ-)))))
  • | ২৮ জুলাই ২০১৪ ২২:০৪251059
  • একটা রেসিপি দেখলাম। আপনাদের জানাতে চাই। তেলে ভালো করে পেঁয়াজ বাটা, পুদিনাপাতা, ধনেপাতা, কাঁচালংকা বাটা ভালো করে কষান। নুন হলুদ দিন। এরমধ্যে ইলিশমাছের টুকরো দিয়ে কষিয়ে নিন। অল্প পাতিলেবুর রস দিন। জল দেবেন না। হয়ে গেলেই নামিয়ে নিন।
    কেউ সাহস করে ইলিশের 'ইয়েটা' রান্না করতে পারলে আমাকে জানাবেন। ভালো জিনিস ভাগ করে নেওয়া ভালোঃ)
  • Atoz | ২৮ জুলাই ২০১৪ ২২:০৩251058
  • চাঁপা ভুলতে নেই, কবি লিখেছেন-
    দোলে ঐ দোলনচাঁপা হৃদয় আকাশে
    ঃ-)
  • Ekak | ২৮ জুলাই ২০১৪ ২২:০১251057
  • হ্যা আর রঙ্গন দাঁত দিয়ে কাটতে হয় চাঁপা দেরাজে রেখে ভুলে যেতে হয় আর মোরগফুল হাতের তালুতে দলে ভেলভেট ভেলভেট খেলতে হয়।
  • pipi | ২৮ জুলাই ২০১৪ ২২:০০251056
  • ওটা জ্যুখারটর্টে। আমার বান্ধবী মার্লিন ভালবেসে মাঝে মাঝে আমায় ঐ নামে ডাকত। বেশীরভাগ সময় অবশ্য আপফেলস্ট্রুডেল বলত তবে খুব ভালবাসা পেলে টর্টেতে শিফ্ট করে যেতঃ-)
    কোথায় হারিয়ে গেল সেঃ-(
  • pipi | ২৮ জুলাই ২০১৪ ২১:৫৭251055
  • আমাদের বাড়ীতেই বকুল গাছ ছিল। বেশ প্রাচীন। তাও কি ফুল যে দিত। ভোরের বেলা রাস্তা ছেয়ে বিছানো থাকত টাটকা বকুল ফুল। আর তার হাল্কা মিষ্টি মনকাড়া গন্ধ। সেই ফুল কুড়িয়ে রোজ মালা গাঁথতাম। বকুল ফুলের মালা ঠেসে ঠেসে গাঁথলে ভারী চমৎকার দেখতে হয়। কিন্তু মাটিতে পড়ে থাকা ফুল বলে সেই মালা ঠাকুরের গলায় উঠত না। তাতে কি? মেলা থেকে কেনা মাটির গোপাল ছিল আমার, সে দিব্যি হাসি মুখে রোজই ঐ মালা পরত। আর যত ডলি পুতুলেরা। শুকিয়ে গেলেও সে মালায় হাল্কা একটা গন্ধ থাকত। বইয়ের ভাঁজে ভাঁজে রেখে দিতাম বকুল ফুল। আর পুকুরের পাশে ছিল শিউলি গাছ। সে আরেক গল্প। মেয়েবেলার কথা মনে পড়লেই নাকে আসে বকুল আর শিউলির গন্ধ।
    বড় নষ্ট লজিকঃ-(
  • সে | ২৮ জুলাই ২০১৪ ২১:৫৫251054
  • জাখার নয় রে, জাখার নয়, ৎসুকার :-)
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ২১:৫৪251053
  • জার্মানীতে কত্ত কত্ত দূর্গ।
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ২১:৫৩251052
  • পিপি, জাখারটর্ট কেকটা কি ভালো কি ভালো।
  • সে | ২৮ জুলাই ২০১৪ ২১:৫২251049
  • একটা সময়ে প্রত্যেক সপ্তায় বনে যেতে হোতো। কিন্তু থাকতাম বনে নয়, বাদ নয়েনারে।
    এই ছিলো বাঁধা ডেরা, প্রায় এক বছর।
    http://de.steigenberger.com/Bad-Neuenahr/Steigenberger-Hotel-Bad-Neuenahr



    ভারী মনোরম জায়গা।
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ২১:৫২251050
  • ও ভালো কথা, খেলনার ছবিটা তো আমি কুমুদির জন্যে তুলেছিলাম, ঈশান কথা কয় কেন? সেরেফ হিংসে।
  • pipi | ২৮ জুলাই ২০১৪ ২১:৫২251051
  • হ্যাঁ ইউরোপ সবচে ভালো, এই নিয়ে আমার কোনই সন্দো নেইঃ-) পাল্লেই জার্ম্মানী পালাই।
  • | ২৮ জুলাই ২০১৪ ২১:৫১251048
  • বকুল বুকপকেটে রাখতে হয়,ছাতিম ঢোঁক গিলে নিতে হয়, আর মাধবীলতা মুঠোয় ভরে রাখতে হয়ঃ)
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ২১:৫০251047
  • কল্যাণীতে অনেক মুচকুন্দ গাছ ছিল। ফুল কুড়িয়ে বিছানার তলায় রাখতাম গন্ধের জন্য। আর বকুল গাছের কাছ দিয়ে সাইকেলে করে গেলেই গন্ধ পাওয়া যেত। কেউ কেউ পাকা বকুলফল খেতও।
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ২১:৪৯251046
  • এতজ, কবি আরো স্পষ্ট করে লিখেছেন - বনে যদি ফুটল কুসুম...
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ২১:৪৮251045
  • নাহ হাঁটা চলা করার পক্ষে ইউরোপ বেটার। প্রত্যেকটা বাড়ি বেশ ইউনিক। রাস্তাগুলোও ভালো।
  • Ekak | ২৮ জুলাই ২০১৪ ২১:৪৭251044
  • শুকনো বকুল হেব্বি গন্ধেল হয়। পকেটে ভরে রাখলে এক পকেট গন্ধ।
  • | ২৮ জুলাই ২০১৪ ২১:৪৫251043
  • মিডওয়েস্টে অন্ততঃ এখানে গোলাপের কোনো অভাব নেই অভ্যু। প্রচুর ফুটে থাকে। কত চাই? তবে গালে ঠোনা চাইলে হামাগুড়ি দিতে হবেঃ)
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ২১:৪৪251042
  • আর তাছাড়া, ঈশান্দা, আমেরিকার স্কুল বিল্ডিংগুলো ভালো না। এটা হল ইউনি বনের মেন বিল্ডিং :)
  • | ২৮ জুলাই ২০১৪ ২১:৪৩251041
  • চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেন একই!!!!
    উফ্‌!

    এইরকম খেলনা আমাদের গানের মাঠে প্রত্যেক গ্রীষ্মে লাগায়- তার জন্যে জার্মানি যাবার দরকার নেইঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত