এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ২০:০১251010
  • অত জানি না, কিন্তু এর পরে আমাকে আর কেউ ফেসবুকে ক্যান্ডি ক্র্যাশ খেলার রিকোয়েস্ট পাঠালে তার ভুষ্টিনাশ করবই করব।
  • pipi | ২৮ জুলাই ২০১৪ ১৯:৫৪251009
  • না না, মোবাইল থাকুক। আমি খালি যাবতীয় গেমগুলোর ভুষ্টিনাশ করতে চাই। বা চাই যে সেল ফোনে/ট্যাবে গেমস খেলা যাবে না এমন কোন নিয়ম হোক। আর সত্যি পেরে ওঠা যাচ্ছে না।
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ১৯:৪৪251008
  • সত্যি! এ রকম রচনা লিখতে দেয় না - মোবাইল আশীর্বাদ না অভিশাপ?
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ১৯:৪৩251007
  • কানে হেডফোন গুঁজে রাখুন। (ঠেকে শিখেছি)
  • sosen | ২৮ জুলাই ২০১৪ ১৯:৪২251006
  • এমনি বাস গুলোতে তাও হাওয়া এসে বিভিন্ন আওয়াজ মিশে যায়। এগুলোতে তাও যায়না।
  • sosen | ২৮ জুলাই ২০১৪ ১৯:৪০251005
  • মিঠুদি নতুন এসি বাস গুলোতে উঠলে বুঝবে। প্রথমত এফ এমের পরিত্রাহি। তার ওপরে মোবাইলে আপিস, এবং কনস্ট্যান্ট মিছে কথা। বাগুইআটিতে দাঁড়িয়ে বলছে মিন্টো পার্কে আছি, পাঁচ মিনিটে ঢুকবো, অসম্ভব জ্যাম। তার ওপরে ফোনে ইনস্ট্রাকশন। সিম্পলি নেওয়া যায় না।
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ১৯:৩৯251004
  • সে আর কী করা যাবে? ছোটবেলায় রচনা আসত - বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। সেইরকম কেস।
  • | ২৮ জুলাই ২০১৪ ১৯:৩৬251003
  • হ্যাঁ। জানবো না কেন? তা দিয়ে এই সর্ব্ত্রগামী অপব্যবহারকে জাস্টিফাই করা যায় কি?
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ১৯:৩০251002
  • মামী কি জানে ভারতে অনেক বাড়িতেই ল্যান্ডলাইনের পাট চুকে গেছে?
  • | ২৮ জুলাই ২০১৪ ১৯:২৬251001
  • যুক্তির অভাব নেইঃ)
  • Blank | ২৮ জুলাই ২০১৪ ১৯:১৯251000
  • তখন সারাদিন আপিসে বসে কল নিতে হবে। সকাল ৯ টা তেই আপিসে যেতে হবে
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ১৯:১৭250999
  • আপিসের কাজকম্ম লাটে উঠবে। (মোবাইল না থাকলে)
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ১৯:১৪250997
  • এরম আর কি
  • Blank | ২৮ জুলাই ২০১৪ ১৯:১৪250998
  • ক্যান্ডি ক্র্যাশ টা খুব ভালো খেলা। সারাদিন খেলা যায়
  • Blank | ২৮ জুলাই ২০১৪ ১৯:১৩250995
  • আজ কি কোলকেতায় ড্রাই ডে? কেউ জানে? সদা, রোবু?
  • | ২৮ জুলাই ২০১৪ ১৯:১৩250996
  • আমার এই মোবাইল জিনিসটা কে নিষিদ্ধ করে দিতে সাধ যায়। অসহ্য হয়ে উঠেছে- সর্বত্র সবসময় চলছে। ছোটরাও, দোকানেও গেম খেলে চলেছে, গাড়ি চালাতে চালাতে খুট্খাট চলেছে, বইয়ের দোকানেও দেখি, চলছে। কিছু যেন একসেকেন্ডও বাদ না পড়ে যায়!
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ১৯:১১250994
  • ও, বাস বা ট্রেন দাঁড়িয়ে থাগলে ফোনে কথা বলা যাবে?
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ১৯:১০250992
  • পাবলিক বলি নি। চলন্ত বলেছি।
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ১৯:০৯250990
  • মোটরসাইকেলটাও আজকাল পাবলিক ট্রান্সপোর্ট হয়েছে বুঝি!
  • sosen | ২৮ জুলাই ২০১৪ ১৯:০৯250991
  • প্রায়ই বলি তো। ধমকে দি।
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ১৯:০৭250988
  • বাস থেকে নেমে ফোন ধরে। চলন্ত যানবাহনে ফোন ধরে না কেউ। মোটরসাইকেল বা ট্রাম বা বাস বা ট্রেন।
  • Kaju | ২৮ জুলাই ২০১৪ ১৯:০৭250989
  • কানের মাথা খায় আর কী করে ! সোসেন্দী একটু বলে দেবে ওদের তোমার ৬ঃ৫৬?
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ১৯:০৩250987
  • কলকাতার বাসে মোবাইলে কল আসলে লোকে কী করে?
  • san | ২৮ জুলাই ২০১৪ ১৯:০১250986
  • এছাড়াও আমার একটা কূট সন্দেহ হচ্ছে যে ব্ল্যাংকির দিল্লিতে নির্ঘাৎ কোনো হাপসোল কেস আছে ! এইজন্যে ওর অ্যাতো নিন্দে পায় :-D
  • san | ২৮ জুলাই ২০১৪ ১৮:৫৭250985
  • থাক ব্ল্যাংকির দিল্লিমেট্রোয় না চড়াই ভাল।
    বেচারির ফিরে গিয়ে আর কোলকাতার মেট্রোর দিকে তাকাতেই ইচ্ছে কর্বে না ঃ-)
  • sosen | ২৮ জুলাই ২০১৪ ১৮:৫৬250984
  • মোবাইলে কথা কইতে কইতে পাবলিক ট্রান্সপোর্টে যাবেন কেন? অন্যের অসুবিধে হয় না?
  • সিকি | ২৮ জুলাই ২০১৪ ১৮:৫৩250982
  • :) কলকাতার মেট্রোটা ব্যাবাগো না হয়ে ম্যাগো ক্যাটেগরিতে পড়বে। এই দজ্জা খুলে যাচ্ছে, ঐ থার্ড রেল থেকে ধোঁয়া বেরুচ্ছে, সবচে বড় কথা কলকাতা মেট্রোতে তো মোবাইল কানেকশনই লাগে না। দিল্লিতে আন্ডারগ্রাউন্ড মেট্রোতে কেমন আরামসে মোবাইলে কথা বলতে বলতে যাওয়া যায়।
  • sosen | ২৮ জুলাই ২০১৪ ১৮:৫৩250983
  • মতামত লাগবে কোনো বিষয়ে?
  • Blank | ২৮ জুলাই ২০১৪ ১৮:৫১250981
  • এমনকি বাস স্ট্যান্ডেও কিস্যু নেই। আমাদের কোলকাতার বাস স্ট্যান্ড দেখুন, আস্ত একটা মনুমেন্ট বানিয়ে রেখে দিয়েছি আমরা সেখানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত