এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ২১ জুলাই ২০১২ ২৩:০৭25080
  • তিলোত্তমার একটা দারুণ ছোট গল্প ছিল এই এক থিম নিয়ে। যথারীতি নামটা ভুলে গেছি।
  • Ishan | ২১ জুলাই ২০১২ ২৩:০৫25079
  • কিকির এই কথাটা মানতে পারলাম না, যে, ক্ষমতার লড়াইয়ে যে জিতবে সেই টিকবে। তাহল এজঙ্গলের রজত্ব মেনে নিতে হয়।

    কিন্তু অন্য কথাটায় ভাবার উপাদান আছে। আমি ছোটোবেলায় যে ইশকুলে পড়তাম, সেখানে কিছু "অনুন্নত" ছেলেকে একই ক্লাসে পড়ানো হত। তারা কেমন জলছাড়া মাছের মতো একঘরে হয়ে থাকত। কেউই জীবনে খুব বেশি এগিয়েছে বলে মনে হয়না।

    অন্যদিকে গ্রামের অতি দরিদ্র ছেলে কলেজে হস্টেলে আমারই পাশের ঘরে থাকত। ইন্টার‌্যাকশনে কোনো অসুবিধে হয়নি। সে অন্য অনেকের চেয়ে, অন্ততঃ আমার চেয়ে তো বটেই, ভালো রেজাল্ট করেছে। ওদিকে সে দয়া-মায়া পেয়েই মানুষ।
  • পাই | ২১ জুলাই ২০১২ ২৩:০৪25078
  • শিক্ষা নামক 'বেসিক' অধিকার নিয়েও এখনো জানতএ পারলাম না।নাকি, ওটা বেসিক নয়, ওটাও পাইয়ে দেওয়া ?
    এক্জন মানুষের অধিকার বলেও কিছু জিনিস হয়, সেটা মানো কি ? নাকি, গরীব হলে সেটাও থাকে না। বাঁচার অধিকার, সেটা থাকে তো ?
  • পাই | ২১ জুলাই ২০১২ ২৩:০১25077
  • 'গরীবদের আর দুর্বলদের পাইয়ে দেবার গল্পটা ' কেমন একটু শুনি।
  • a x | ২১ জুলাই ২০১২ ২৩:০০25076
  • কেউ কাউকে পাইয়ে দিচ্ছেনা। বরঞ্চ উল্টোটা। স্রেফ লুটে নেওয়া হচ্ছে ওদের থেকেই। পৃথিবীর তাবৎ ইতিহাসের গল্প সেটাই, সমস্ত কলোনাইজেশনের গল্প সেটাই। আদৌ পাইয়ে দেওয়া হচ্ছেনা।
  • a x | ২১ জুলাই ২০১২ ২২:৫৭25075
  • কিকি, একটা বাচ্চা অ্যাবসোলিউটলি বাই চান্স তোমার আমার ঘরে কিম্বা একটা তেরো বছরের ট্রাফিকিংএর শিকার, রেপড মেয়ের বাচ্চা হয়ে জন্মাতে পারে। স্রেফ লটারি। এই লটারির জন্যে প্রথমেই তার পা খোঁড়া করে দিয়ে, তারপর ১০০ মি স্প্রিন্ট দৌড়তে বলা হয়, সে না পারলে তার প্রতিভা কম যদি বলা হয়, তাহলে সেটা কতটা বাস্তব?
  • kiki | ২১ জুলাই ২০১২ ২২:৫৬25073
  • হ্যাঁ পাই, ইয়েস ইয়েস অ্যান্ড ইয়েস। পৃথিবীতে যে ক্ষমতার লড়াইয়ে জিতবে সেই টিঁকবে। অস্বীকার করার কোনো উপায় নেই। কেবল সভ্যতার সাথে সাথে গল্পটা পাল্টে যায়। এইমাত্র।এবং গরীবদের আর দুর্বলদের পাইয়ে দেবার গল্পটা শেষ হলে সব থেকে বেশী উপকার তাদের। আমার আজ আরো বেশী করে মনে হয় এটা।
  • pi | ২১ জুলাই ২০১২ ২২:৫৬25074
  • ক্যাপ্টেন আকা এখন এর সাথে সাথে ক্যালিপ্সো নেচে চলেছেন ভেবেই একটু হেকুপা হয়ে গেলাম ঃ) তবে নাচলে এক হাতে বীজ্জের বালতি নিয়ে নাচবেন খন।
  • a x | ২১ জুলাই ২০১২ ২২:৫৪25072
  • আরে আমি তোমার ছেলে কি ভাবে এটা কোথায় লিখলাম আবার! আমি তুমি কি ভাবছ, সেটা বুঝতে চাইছি। তোমার ছেলে না।
  • a x | ২১ জুলাই ২০১২ ২২:৫২25070
  • বাড়িতে কি জীবনে যাচ্ছে তাতো কেউ জানিনা। বড়লোকের বাচ্চা বাড়ি ফিরে দেখতেই পারে মা কিটি পার্টি করে বেড়ায়, বাপ দুনম্বরী করে কালো টাকা নিয়ে মাঝ রাতে বাড়ি ফেরে। এগুলো তো কিছুই প্রি-ডিটার্মিন্ড না। আবার একজন খেটে খাওয়া মানুষের শান্ত সংসারও থাকতে পারে। অনেক সেক্স-ওয়ার্কারদের বাচ্চাই এইজন্য আবাসিক স্কুলে যায়। কিম্বা তারা কোনো NGOর সাথে থাকে এমনও হয়।
  • kiki | ২১ জুলাই ২০১২ ২২:৫২25071
  • না, অক্ষ আমি তা বলি না। আর আমার বাচ্চার মধ্যে সেসব গুন ও নেই যে ও কাউকে পয়সার মাপকাঠি দিয়ে বিচার করবে। আমি খুব লাকি মা। আর আমরা আমাদের সর্বস্ব পন করে ছেলেকে অত দামী সব স্কুলে ভর্তি করি কারন আমাদের বাচ্চার সমস্যা আছে। সে তার বিপরীতে পরিস্থিতি দেখলেই নিজেকে গুটিয়ে নেয়। কিন্তু এটাই বাস্তব। এটাকে উপেক্ষা করা যায় না। যদি তা হত তো এসব স্কুল গজাতোই না।
  • pi | ২১ জুলাই ২০১২ ২২:৫১25069
  • যাঁরা গরীব, তাঁরা যথেষ্ট পরিশ্রম করেননি, ক্ষমতা নেই, তাই গরীব, নিজেদের দোষে গরীব আর ভাইসি ভার্সা ?
  • siki | ২১ জুলাই ২০১২ ২২:৫০25067
  • ajjo bijjo khelo??? congrats comrade ajjo, ranara :-)
  • ব্যাং | ২১ জুলাই ২০১২ ২২:৫০25068
  • আকা, খেয়ে এসে তোর পোস্টগুলো পড়ে হেসে কুটিপাটি হচ্ছিলাম। আরেকজন টিভিতে ব্যাটম্যান বিগিনস দেখতে দেখতে শুধাল, কেন হাসছি। বললাম - আর্য্যমামার শরীর ভালো নেই। তিনি চোখ গোলগোল করে বললেন - আর তুমি হাসছ? তারপর তোকে এই গানটা শুনতে দিলেন, ইদানিং তিনি ইউটিউব ঘেঁটে ক্রিকেট নিয়ে রিসার্চ করছেন কিনা। জানতেও চেয়েছেন, তোর কেমন লেগেছে গানটা। এই মুহুর্তে এই গানটাই ওনার টপ টেনের টপে আছে।
  • pi | ২১ জুলাই ২০১২ ২২:৪৯25066
  • খরচের বিনিময়ে শিক্ষাকে কিনতে হচ্ছে, এটা কোন 'বেসিক' ব্যাপারের লঙ্ঘন মনে হয় না ? ঃ)
  • kiki | ২১ জুলাই ২০১২ ২২:৪৮25064
  • অক্ষ এখানেও সেক্স ওয়ার্কার্দের বাচ্চারা কনভেন্টে পরে। তাদের মায়েদের সেই ক্ষমতা আছে। বাচ্চাদের মধ্যে বৈসম্য আসে না। তারা মিশে যায়। কিন্তু স্কুল কতৃপক্ষকে তাদের বাবা মাদের নিয়েও চলতে হয়। বিশেষ করে এই প্রাইভেট স্কুলদের। আর এটা কি অস্বীকার করা যায় যে, যে বাচ্চাটা দেখবে যে তার ই বন্ধু বিনা আয়াসে কত আরামে থাকছে আর সে স্কুল থেকে ফিরেই অত্যন্ত কষ্টের একটা জীবনে ফিরছে সে তার বন্ধুদের খুব সুনজরে দেখবে? আমি যদি ধরেই নিই যে সব ব্যবস্থা আদর্শ থাকলো।
  • a x | ২১ জুলাই ২০১২ ২২:৪৮25065
  • কিকি, তুমি কি বলতে চাইছ, তোমার সন্তান, তোমার/তোমাদের প্রতিভার জেরে স্বোপার্জিত পয়সার জন্যে ঐ দামী স্কুলে যাচ্ছে, একজন তরকারিওয়ালা, কিম্বা রেপ-ভিক্টিম যার তেমন প্রতিভা নেই, তার ছেলেও কেন সমান সুযোগ পাবে, এমন কিছু? ঠিক বললাম কিনা বল, তারপর বলছি।
  • pi | ২১ জুলাই ২০১২ ২২:৪৬25062
  • আর আমি 'মহত্ব' দেখানোর জন্যেও কিছু অস্বীকার করতে যাইনি। বেসিক ব্যাপার বলে যাকে বলা হল, তাকে বেসিক ব্যাপার বলতে আমার আপত্তি আছে, এইটুকু।
  • a x | ২১ জুলাই ২০১২ ২২:৪৬25063
  • অর্পণের ভাবনাগুলো আমারও ছিল, নেহাৎ বলিনি। আরো অনেক কিছুই ছিল - বিশেষ করে হুইস্কি খেতে খেতে ইত্যাদি ইত্যাদির বিবরণের পরে ... :-|
  • প্পন | ২১ জুলাই ২০১২ ২২:৪৫25061
  • কাব্লিদা, আজকাল আর সবেতে হিনী দিয়ে উঠতে ইচ্ছে করে না। ভাবছি ফর্মের চূড়ায় থাকতে থাকতেই রিটায়ার করে ফেলব।

    নইলে ঐ পোস্টখানি তো এখাধিক ফুলটসে ভর্তি ছিল। ঃ)
  • kiki | ২১ জুলাই ২০১২ ২২:৪৪25058
  • যে স্কুল গুলোর কথা বলা হচ্ছে, সেগুলোতে প্রচুর পয়সা বাবা মাকে ঢালতে হয়। যদিও আমাদের অপার দুর্ভাগ্য সেটা। এমন খ্যাঁচাকলের শিক্ষা ব্যবস্থা যে সাধারন স্কুলে পাঠানোর কথা আর ভাবতে পারিনা। কিন্তু আমরা সাধারন স্কুলেই বড় হয়েছি। এমন বন্ধুরা ছিলো, যারা অনেক হাই ফাই ঘরের, অনেকেই অত্যন্ত নিম্নবিত্ত। কখন ও সেভাবে সেটা আমাদের মধ্যে ছাপ ফেলেনি। কারন ঐ অত খরচের বিনিময়ে কেউ শিক্ষাকে কিনতো না। সবাই একই পয়সা দিয়ে পড়াশুনা করতো।

    ঠিক বোঝাতে পারছিনা।
  • pi | ২১ জুলাই ২০১২ ২২:৪৪25059
  • :o :o
    আর, আমার ধারণা আমি বাস্তবেই বাস করি। করতে হয় ঃ)
  • | ২১ জুলাই ২০১২ ২২:৪৪25060
  • অপ্পনের মনটা দিনদিন ক্লেদাক্ত হয়ে যাচ্ছে, এরপর ক্লেদজ কুসুম ফুটবেঃ(
  • a x | ২১ জুলাই ২০১২ ২২:৪৩25057
  • আর এই বেশি প্রতিভাবান ইত্যাদির সাথে কম প্রিভিলেজ পাওয়া বা দুঃখজনক ভাবে জন্মানো একটা বাচ্চার কি সম্পর্ক?
  • a x | ২১ জুলাই ২০১২ ২২:৪২25056
  • মেরেছে। ক্যাপিটালিস্ট দেশেও তো সেক্স-ওয়ার্কারের বাচ্চা আর আমার বাচ্চা এক স্কুলে পড়তে পারে!
  • kiki | ২১ জুলাই ২০১২ ২২:৪১25055
  • পাই, কিছু বেসিক ব্যাপার অস্বীকার করাটা কোনো মহত্ব নয়। তুমি কি ডক্টর জিভাগো দেখেছিলে? কম্যুনিজম কেন টিকলো না বলতো? একজন বেশী প্রতিভাবান এবং বেশী কষ্ট করা মানুষ যখন তার স্বপার্জিত ক্ষমতার ফলে পাওয়া সুবিধে দেখবে অন্য তেমন কষ্ট না করতে পারা বা তেমন তার সমান নয় কেউ সেই সুবিধাটাই নিচ্ছে কিন্তু অনেক কম কষ্টের বিনিময়ে তখন কি সেটা সাম্য আনতে পারে। আমার মাঝে মাঝে মনে হয় তুমি অ্যাকাডেমিক পার্ট টা যতটা বোঝো ঠিক ততটাই অবুঝ বাস্তবের ব্যাপারে।এটা কখন ও সম্ভব নয় পাই।
  • pi | ২১ জুলাই ২০১২ ২২:৩৮25054
  • হ্যাঁ, ঐ 'চ্যারিটি' করছি, এই মনোভাবটা জাগিয়ে তোলাই খারাপ।
  • a x | ২১ জুলাই ২০১২ ২২:৩৭25053
  • বরঞ্চ এই চ্যরিটি করব কিন্তু সেগ্রিগেট করে রাখব, এটাই তো প্রবলেম।
  • a x | ২১ জুলাই ২০১২ ২২:৩৬25052
  • কেন বাচ্চা মেশালে কি হবে? বাচ্চার ইতিহাস জানার দরকার নেই তো। সমবেদনা বা শিখিয়ে বন্ধুত্ব, এসবের চাইতে স্বাভাবিক অ্যাক্স্পেটিবিলিটি, কোনো ব্যাগেজ ছাড়া, সেটাই তো ভালো।
  • pi | ২১ জুলাই ২০১২ ২২:৩৫25051
  • বুঝলামনা। কেন? এক স্কুলে রাখলে মিশে যেতে পারতো না ? যে অ্যাটিচুডের জন্য মিশতে পারেনা, সেটা নিয়ে আপত্তি তোলা দরকার, নাকি সেই অ্যাটিচুডের জন্য যে সমস্যাটা হচ্ছে, তার মাথাটা কেটে দেওয়া বেটার ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত