এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৩ জুলাই ২০১৪ ১৬:৫৩250290
  • বাড়িতে সিসিটিভি!! প্রথম শুনলাম।
  • সিকি | ২৩ জুলাই ২০১৪ ১৬:৫৩250291
  • সিন্নিতে সন্দেশ দেওয়া হয় তো। সন্দেশ অন্যতম ইনগ্রেডিয়েন্ট সিন্নি বানানোর জন্য।
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ১৬:৫২250287
  • সিন্নিতে সন্দেশ দেয় তো।

    আর এই সব ঝামেলার হাত এড়ানোর জন্যেই বোধ হয় ঈশানদা গুঁড়ো আলুসেদ্ধ কিনে আনে। (তবে সে সময় মিঠুদি দেশে ছিল মনে হচ্ছে)
  • de | ২৩ জুলাই ২০১৪ ১৬:৫২250288
  • সাড়ে তিন বছরেও গৃহশিক্ষিকা!!!
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ১৬:৫১250286
  • এঃ সিয়েমের পোস্টটা দেখার আগেই লিখে দিলাম :(
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ১৬:৫০250283
  • কিন্তু দেদি আলুসেদ্দ মাখেন সবার জন্য, কিন্তু বাকিদের যদি সে দেখে ঘেন্না লাগে?
  • dc | ২৩ জুলাই ২০১৪ ১৬:৫০250284
  • এই রে সিন্নিতে সন্দেশ দেয়্না? আমার কেন জানি মনে হলো দেয়! না দিলেও দেওয়া উচিত।
  • kumu | ২৩ জুলাই ২০১৪ ১৬:৪৮250281
  • হুচি তিমি পাই ফোজ্জি ইত্যাদিরা চলে এসো।
  • সিকি | ২৩ জুলাই ২০১৪ ১৬:৪৮250282
  • সিন্নি স্বর্গীয় জিনিস। তবে চামচে করে খাওয়াই সেফ।
  • সায়ন | ২৩ জুলাই ২০১৪ ১৬:৪৭250279
  • মিঠিদির পোস্টে বড়োসড়ো ক।

    সত্যনারায়ণ পূজোর চরণামৃতটাও ভালো বানায়, দুধ ঘি মধু দিয়ে।
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ১৬:৪৬250277
  • আচ্ছা হুচি তিমির কি খবর? অনেকদিন দেখি না
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ১৬:৪৬250278
  • :)
  • cm | ২৩ জুলাই ২০১৪ ১৬:৪৫250276
  • সিন্নি থেকে সন্দেশ বের করে না দেখালে মানুম না।
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ১৬:৪৪250275
  • আচ্ছা ব্যাঙাচির পরীক্ষা কেমন হল? ব্যাঙদি কি লেখা ড্রাফ্ট কচ্ছে এখন?
  • dc | ২৩ জুলাই ২০১৪ ১৬:৪৩250273
  • cm, হ্যাঁ ঃ)
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ১৬:৪৩250274
  • হবে না? সিন্নি হল ভৌত পরিবর্তন।
  • dc | ২৩ জুলাই ২০১৪ ১৬:৪২250272
  • সিন্নিতে তো কতো কি ভালো ভালো জিনিষ দেয়! চাল, কলা, কাজু, নারকেল, সন্দেশ - ফাটাফাটি খেতে হয়।
  • cm | ২৩ জুলাই ২০১৪ ১৬:৪১250271
  • তামিলদের খাওয়া একটা আশ্চর্য ব্যাপার সব কিছু চটকে হাতে করে ছুড়ে দেয় আর মুখে লুফে নেয়।
  • cm | ২৩ জুলাই ২০১৪ ১৬:৩৯250270
  • ১) ঘটিরা যত্রতত্র ঁ দিয়ে ঘটিত্ব বজায় রাখুন। বাঙাল যড়যন্ত্রের বিরুদ্ধে দিকে দিকে শক্ত প্রতিরোধ গড়ে তুলুন।

    ২) পরিসংখ্যানবিদেরা জনতার ভুলভাল কোরিলেশন বিষয়ে সমিস্যের চিকিচ্ছে করেন না কেন।

    ৩)আর ২৪ ঘন্টা দেখলে জমাটি আলোচনার টপিক পেতেন। কখন হেথায় তার ভিডিও আসবে কে জানে।
  • | ২৩ জুলাই ২০১৪ ১৬:৩৮250268
  • এইপাতায় বন্নোনা শুনে শুনেই বিসিবেলেভাত ভাবলেই ওয়াক আসে( কখনো না খেয়েই)- এখনো, এই বুড়ো বয়সেও কি পরিমাণ প্রভাবিত হই! আমার সুকোমল মনে আঘাত দেবার জন্যে সবকটাকে ফাটকে পুরতে হবে।

    এদিকে ঘোতন যখন ছোট ছিলো-বহু শব্দেরই মানে জানতো না।চন্দ্রবিন্দুর একটি বিখ্যাত গানে" নিগ্রো" শব্দটা আছে। উৎসুক মন পাছে মানে জানতে চায়,গানটা ঐ লাইনটায় এলেই চীৎকার করে অন্য একটা কিছু গেয়ে শব্দটাকে ওর জন্যে না শোনা করে দিতাম- এখন ভাবলে হাসি পায়,স্প্যানিশ ক্লাশে রং চেনার সময় নেগ্রো শব্দটা দিব্যি শিখে এলো,বাড়িসুদ্ধ সবার চুলের রং নেগ্রো,অন্ধকারে আকাশের রং নেগ্রো চলতে লাগলো। তারপর স্কুলই একদিন মার্টিন লুথার পড়াতে গিয়ে জ্ঞানবৃক্ষের ফল খাইয়ে দিলো।
    বাচ্চারা বহুকিছু কল্পনা করে, শিশু বলেই করে। অল্প বড় হলেই সেই সবের অধিকাংশই যায়।যে বিষয়ে বাবামা নিজের মনে ঘেন্নার/ভয়ের/ আনন্দের/অহংকারের/গর্বের চাষ করেন,শিশু সেইটার দ্বারা কিছুটা প্রভাবিত হয় বইকিঃ)
    স্কুলে ঘোর সাজগোজ করে এলে শিশুমনে দাগ পড়ে- আবার কেটেও যায়।তানের কল্পনাপ্রবণ মন নীল লাইনারের আধিক্যে যা ভেব্ছে সেটা মনে হয় না কোনো দীর্ঘস্থায়ী ব্যাপার। ছোটা ভীম এর ছুটকি কি টুনটুন আন্টি একদিন নীল লাইনার লাগালেই গল্প বদলে যাবে;)
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ১৬:৩৮250269
  • ইয়ুপ
  • de | ২৩ জুলাই ২০১৪ ১৬:৩৭250267
  • অভ্যু বোধয় চালকলাছোলা মাখার কথা বলছে -- আমি খাইনা!
  • de | ২৩ জুলাই ২০১৪ ১৬:৩৬250266
  • আমাদের বাড়িতে নারায়ণপুজোয় সিন্নি হোতো - সব উপকরণ এক গামলায়, পাশে আরেকটা ছোট্ট বাটিতে তার রেপ্লিকেশন - ওটা প্রথমে ঠাকুরের আর তারপরে আমার! নিজেই মেখে খেতাম।

    আলুসেদ্দো তো আমিই মাখি সবার জন্য - ফুচকার মশলাও!
  • dc | ২৩ জুলাই ২০১৪ ১৬:৩৫250264
  • সিন্নি খেতে আমার খুব ভাল্লাগে। তবে তামিলরা যেভাবে হাত দিয়ে চটকে মটকে খেয়ে তারপর পাতার কাছে মুখ নিয়ে গিয়ে সুড়ুত করে রসমের ঝোলভাত মুখে টেনে নেয়, সেটা দেখার মতো।
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ১৬:৩৫250265
  • সিন্নি আমি খুবই ভালোবাসি, খিচুড়িও।
  • san | ২৩ জুলাই ২০১৪ ১৬:৩৪250263
  • দধিকর্মাও ঘেন্না লাগে। দুগ্গাপুজোর মাখা প্রসাদ আবার কি বস্তু ?
  • san | ২৩ জুলাই ২০১৪ ১৬:৩৩250262
  • সিন্নি দেখলেই আমার ওয়াক পায়।
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ১৬:৩২250261
  • ফুচকা-আদি জিনিসের কথা তো বাদই দিলাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত