এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ১৬:৩১250260
  • অন্যে আলুসেদ্দ মাখলে? ম্যাশড পোটাটো?
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ১৬:৩০250259
  • মশাইরা কেউ সিন্নি খান নি? দুগ্গাপুজোয় মাখা প্রসাদ? সরস্বতীপুজোয় দধিকর্মা?
  • /\ | ২৩ জুলাই ২০১৪ ১৬:২৯250258
  • https://drive.google.com/file/d/0Bz-RYfLHhM5wV18zZUdqTWtQenc/edit?usp=sharing
    এখানেও একটা epub রয়েছে দলাই লামার বইটা, কিন্তু ইপাব বলেই খুলে দেখা হয় নি সে বস্তু আদতে বইটাই কিনা। যারা ইপাব পড়তে পারেন তারা দেখে জানাতে পারেন

    তবে এসব বই লাইব্রেরিতেও পাওয়া যায়। :-)
  • dc | ২৩ জুলাই ২০১৪ ১৬:২৭250254
  • "আরে এতেই এতো ওয়াক তোলার কী আছে। জাস্ট ভাবুন যে ওই ঘামে ভেজা হাতেই সেই লোকটি হালুম হালুম করে চটকে বিসিবেলে ভাতা মাকছে আর তার আঙ্গুলের ফাঁক দিয়ে বিজ বিজ করে ফুলকপির পোকার মত ভাত বেড়িয়ে আসচে !! চতুর্দিক রসমে রসময় !!!"

    একককে একটা কথা বললে বোধায় চেন্নাইতে আর কখনো আসবেনই না। তামিলরা ভাত-সম্বর-রসম এসব তো চটকে মেখে খায়ই, এমনকি যারা পিওর তামিল তারা ধোসাটাও পিন্ড বানিয়ে চটকে মেখে খায়! বিশ্বাস করবেন না জানি, তবে কখনো এলে সারাভানা ভবনে নিয়ে গিয়ে দেখাতে পারি :D
  • de | ২৩ জুলাই ২০১৪ ১৬:২৭250255
  • চটকানো জিনিসে আমারো আপত্তি -- ছোটবেলা থেকেই আমি কারো মাখা ভাত খাই না!
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ১৬:২৭250256
  • ভালো কথা মনে করিয়েছিস। মেয়েকে গুই কাকে বলে শেখাতে হবে। কম্পুটারের সিলেবাসে আছে।
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ১৬:২৭250257
  • হাতির বাচ্চা কোথায় পেলে দমদি? দুপেয়ে না চারপেয়ে?
  • de | ২৩ জুলাই ২০১৪ ১৬:২৬250253
  • ওই রকম করে আম খেতে খেতে গপ্পোবই পড়তে হয় -- হাতে রস লাগে না!
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ১৬:২৫250252
  • গুয়ী মানে? সান্দ্র? নাকি রঙটা গুয়ী?
  • সায়ন | ২৩ জুলাই ২০১৪ ১৬:২৩250251
  • দমদি আমার আম ওরকম চটকানোটাই পছন্দ নয় ঃ(

    এককের শুধু বিসিবেলেবাথ নয়, যে কোনও গুয়ী বস্তুতেই আপত্তি। সিন্নিও খায় না বোধহয়। বেশ অনেকটা দুধ দিয়ে বানানো মিষ্টি সুজি, তাও নয়। অথচ এগুলো সবই খেতে বেশ ভালো। কিন্তু মাছের মাথা দিয়ে মুগডাল কী দোষ করলো? ঘন বলে? ওটা তো গুয়ী নয়।
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ১৬:১২250250
  • বিসিবেলেবাথ তো দারুণ ভালো খেতে। গরম খিচুড়ির মত। চাট্টি চানাচুর দিয়ে খেতে হয়। হাত দিয়ে মাখার দরকারই নেই!

    একক বোধহয় সম্বর রাইসের কথা বলছে।
  • | ২৩ জুলাই ২০১৪ ১৬:১০250249
  • আরে অমনি করে তো অনেকেই আম খেত। শুধু মহাত্মা কেন?

    আমারও যাবতীয় বাচ্চাদের সাথে খুব বন্ধুত্ব হয়। মানুষ, পাখি, কুকুর, বেড়াল, মায় হাতির বাচ্চা পর্যন্ত। শুধু বেড়ালবাচ্চাগুলোকে আমি দুচোক্ষে দেখতে পারি না
  • quark | ২৩ জুলাই ২০১৪ ১৬:০২250248
  • নেতাই বাচ্চা?
  • সে | ২৩ জুলাই ২০১৪ ১৫:৫৮250247
  • কেসী,

    হটমেলের khoka_2000 তে পাঠাতে পারেন, তবে আমি সম্ভবতঃ লাইব্রেরীতে পেয়ে যাবো।
    অনেক অনেক ধন্যবাদ।
  • /\ | ২৩ জুলাই ২০১৪ ১৫:৫৭250246
  • কেশীদা, আমার লাগবে আবোল তাবোলের ইংরিজি অনুবাদ, সুকান্ত চৌধুরির হলে ভালো। আর্কাইভ অর্গে পাই নি। লিং দিলেই ভালো। একেবারেই পাইরেসি করা বই চাই। কিনবো না। ঃ-)
  • সায়ন | ২৩ জুলাই ২০১৪ ১৫:৫৩250245
  • কারিপাতাভাজা আর ঝালঝাল ঝুরো বুঁদি থাকলে বিসিবেলেবাথ খ্রাপ নয় কিন্তু। অনেকে শশা-পেঁয়াজের রায়তাও দেয়। প্রবল ঝাল, এই যা।
  • /\ | ২৩ জুলাই ২০১৪ ১৫:৪৭250243
  • Digital List Price: $25.95 What's this?
    Print List Price: $25.95
    Kindle Price (US$): $5.89
    You Save: $20.06 (77%)
    Kindle Price (INR): Rs. 375.25

    ঃ-)
  • একক | ২৩ জুলাই ২০১৪ ১৫:৪৭250244
  • আমি ওরকম ফুটো করে আম খেতুম গ্রামের বাড়িতে। এখন তো আম খাইনা।
    আর ওই বিসিবেলেভাতের প্রাক্টিকাল টা আমাকে নিয়মিত চোখের সামনে দেখতে হয় ! ভাগ ও দিতে চায়। কী জোরাজুরি :( একদিন বুঝিয়ে বলেছি দেখো আমার কোনো গুয়ী জিনিস খেতে গেলেই বমি পায়। কোনদিন ভাত চটকে খাই নি :( কাঁটা দেওয়া মুসুর ডাল খাইনা :(
  • kc | ২৩ জুলাই ২০১৪ ১৫:৪৪250241
  • সে দি আমার কাছে আছে। আপনার ইমেল আইডি দিন।
  • সায়ন | ২৩ জুলাই ২০১৪ ১৫:৪২250240
  • একক কেমন বিসিবেলেবাথে আটকে গেছে। দড়ি দিলাম। উঠে এস।
    উঠে এসে এদিকে এদের আম খেতে দেখো। খোসা ছাড়ানো, মুঠিতে জব্দ করে ধরা হলদে-কমলা পাকা আম। আঙুলের ডগাগুলো খাওয়ার প্রাবল্যে আমের গায়ে বসে গেছে। হাতের তেলোর উল্টো পিঠ দিয়ে ঘন রস, সামান্য থকথকে পাল্প সমেত কব্জি গড়িয়ে কনুইয়ের দিকে যাচ্ছে, খেয়াল হতেই সড়াত করে চেটে নিল।

    আচ্ছা এখানে কেউ মহাত্মা গান্ধীর মত আম খেয়েছেন? মানে খোসাসমেত পাকা আমকে দলাইমলাই করে আমের পেটে একটা কী-হোল সার্জারি করে আম শুষে খাওয়া?
  • san | ২৩ জুলাই ২০১৪ ১৫:৩৯250239
  • বাঃ আজ দুটো ব্লু শিখলাম।
  • /\ | ২৩ জুলাই ২০১৪ ১৫:৩৭250238
  • সেকি? বই পাইরেসি? আমাজনে কিনতে পাওয়া যাচ্ছে না?
  • সায়ন | ২৩ জুলাই ২০১৪ ১৫:৩৬250237
  • আমাদের কম্প ডিপের এইচওডি একবার চুলে প্রেসিডেন্সিয়াল ব্লু রঙ করে এল। আমরা তেতলার বারান্দা থেকে দেখতাম সেই চুল থেকে বেরোনো আভা, হালোর মত এফেক্ট তৈরী করত।
  • সে | ২৩ জুলাই ২০১৪ ১৫:৩৩250236
  • একটা উপকার করবেন?
    এই বইটার সফ্‌ট্‌ কপি আছে কারো কাচে?

    ART OF HAPPINESS,10TH ANNIVERSARY ED.
    By DALAI LAMA

    খুব দরকার।
  • de | ২৩ জুলাই ২০১৪ ১৫:৩১250235
  • ইঃ!! ছিল বাচ্চা - সেখান থেকে বিসিবেলে ভাতে চলে এলো -- তায় আবার পোকা!

    তাচ্চেয়ে বাচ্চারা ভালো -- আমার আবার ভালোই দোস্তি হয় বাচ্চাদের সঙ্গে - আমি দোস্তি করতে ভালোও বাসি। আমার কন্যা ওই নেত্য আর সিকির মতো --
  • san | ২৩ জুলাই ২০১৪ ১৫:২৯250233
  • ঐ 'মত' টাই তো ফ্যাক্টর।
  • সিকি | ২৩ জুলাই ২০১৪ ১৫:২৯250234
  • সারল্য**
  • সিকি | ২৩ জুলাই ২০১৪ ১৫:২৮250232
  • আমি তো শিশুর মত সারাল্য নিয়ে পোস্টটা করেছিলাম। :-)
  • একক | ২৩ জুলাই ২০১৪ ১৫:২৬250231
  • আরে এতেই এতো ওয়াক তোলার কী আছে। জাস্ট ভাবুন যে ওই ঘামে ভেজা হাতেই সেই লোকটি হালুম হালুম করে চটকে বিসিবেলে ভাতা মাকছে আর তার আঙ্গুলের ফাঁক দিয়ে বিজ বিজ করে ফুলকপির পোকার মত ভাত বেড়িয়ে আসচে !! চতুর্দিক রসমে রসময় !!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত