এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২১ জুলাই ২০১২ ২১:৩৯25020
  • ব্যাংকে অনেক হ্যান্ডশেক। এটুকু গাটস্‌ খুব কম লোকের দেখি আজকাল।
  • pi | ২১ জুলাই ২০১২ ২১:২৭25018
  • আজকে দিদি নাকি অনেক হিনী দেবার মত কথাবার্তা বলেছেন শুনলাম।
  • h | ২১ জুলাই ২০১২ ২১:২৭25019
  • অন আ সিরিয়াস নোট ছেড়েছিস ভালো-ই করেছিশ, এর পরে ক্যামেরা দেখাবে আমি কান্না চাপার চেষ্টা করছি কিন্তু পারছি না আর আকা আমার পিঠে মৃদু চাপড় মারছে।
  • h | ২১ জুলাই ২০১২ ২১:২৪25017
  • একটু বিপদসঙ্কুল জায়্গায় ইসে ব্যবহার করেচে অর্পণ, তবে এই দুঃখের দিনে সে সবে কিছু মনে করলাম না, এমনকি এই স্বাস্থ্য সচেতন সিভিলাইজিং দুনিয়ায় পীয়ার্চাপের মধ্যে অর্পণের নজরটি অকুস্থলে পরেচে দেখে কিছুটা আশ্বস্ত হলাম।
  • | ২১ জুলাই ২০১২ ২১:১১25015
  • টিনটিন কে ভোজ খাওয়ার মানে জিগাতে বল্লো, খুব ইজি,ভাজা খাওয়া। আমি শুধরে দিতে গিয়ে মহা আতান্তরে পড়েছি।
    ভোজ মানে সবাই মিলে একটা জবরদস্ত খাওয়া বলতে বলে, কজন মিলে খেলে ভোজ হবে। বল্লাম দুতিনজন।একজন খেলে তাইলে ভোজ হবে না। বল্লাম হবে, ধরো তুমি মাংস পোলাও খেয়ে বলতে পারো, তুমি ভোজ খাচ্ছো। মাংস তো আমি মাঝে মাঝেই খাই, তুমি তাইলে বলো না (চোখ সরু করে) সোনা ভোজ খেয়ে নাও- বল্লাম এখন থেকে বলবোখন, এখন গল্পটা পড়ো। বাবানের খুব দুঃখ, কোনোদিন ও ভোজ খায় না- বল্লাম কেন? ও তো মাংস ভালোবাসে না। বল্লাম খায় তো।
    না,পোস্ত-ডাল খেলে কোনোদিন ভোজ হয় না!!!
  • প্পন | ২১ জুলাই ২০১২ ২১:১১25016
  • গভীর রাত্রি অব্দি নারী এখনো অভিমান করিবেন বলিয়া জাগিয়া থাকেন?

    হানুদার ইসে দেখে ঈর্ষা হয়।
  • h | ২১ জুলাই ২০১২ ২০:৫৬25014
  • আমেরিকা আর তৃতীয় বিশ্বকে কতভাবে শোষণ করবে। গরীবের সামান্য ফ্রি- মূলক বিলিতি-সম্ভাবনা এবং ভিজতে ভিজতে চাষীর বেটার কাঁথা মুড়ি দেওয়ার স্বপ্নের মত তৃণাদপী সুখকল্পনা সেটুকুও কেড়ে নিল। আকা মাল ছেড়ে দিল। এতে কিছু সার্ভে আর কিছু কঠিন গ্রাফের এর হয়তো জন্ম নিরুপদ্রব হবে, কিন্তু হায় বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এখন মধ্য বয়স্ক ফ্রাস্টু লেপ্ট লিপেরেল রা কিসের আশায় দিনের বেলায় বসদের চোখ রাঙানি রাত্রে শিশু কন্যার অত্যাচার গভীর রাত্রে নারীর অভিমান উপেক্ষা করে দেশের দশের কথা চিন্তা করবেন, আর বিভিন্ন মহান বক্তব্যে ইন্টারনেট ছেয়ে ফেলবেন। হায় স্বাস্থ্য, তুমি হাতে গুলি বানাইবে বলিয়া, শেষে জিবে ধুলি দিলে।
  • T | ২১ জুলাই ২০১২ ২০:২৫25013
  • মাইরি, কেউ এ বিপি আনন্দ দেখছে না? চরম খোরাক দিচ্ছে। মমদি পুরো টোটাল।
  • Blank | ২১ জুলাই ২০১২ ২০:০৭25012
  • আকাদা মদ খাওয়া ছেরে দিলো? ক্যান?
  • de | ২১ জুলাই ২০১২ ২০:০৪25011
  • কালকে টিভিতে দেখলাম "আই অ্যাম কালাম" -- আমার ভীঈঈঈষণ ভালো লাগলো -- এখানে সবাই নিশ্চয় দেখেছে, বাচ্চাদেরই মুভি---

    ব্যাঙাচির মন্তব্যে আরেকবার হেকুপা---

    দুবাই সর্ষে অবশ্যই চাই সিকি --কয়েকপিস চৌহান সহ ঃ))

    সাবধানে থেকো, নতুন দেশ, নতুন নিয়ম, নতুন মানুষজন--
  • প্পন | ২১ জুলাই ২০১২ ১৯:৫২25010
  • দিংকাল পাল্টে গেছে। একবার স্কুলে প্রেয়ারের সময় নীরবতা পালন চলাকালীন সংক্রামক খুকখুক হাসি আর তার পরে হেডস্যারের মাস ইন্টারোগেশনের সময় ক্ষুদিরাম হয়ে অপরাধ স্বীকারের পরে গরুছাগলের মত বেধড়ক মার - সব তিক্ত স্মৃতি এক লহমায় মনে পড়ে গেল।

    ওরকম যেন এই প্রজন্মের কারোর সাথে না হয়।
  • ব্যাং | ২১ জুলাই ২০১২ ১৯:৪১25009
  • একটা অন্য কথা বলি। বিশেষ করে যেসব ছানাপোনারা হিন্দি শুনে বুঝতে পারে, তাদের মাবাবাদের।
    গতকাল একটা সিনেমা রিলিজ করেছে, নাম - গাট্টু। ভারি সুন্দর গল্প, নিটোল একটি সিনেমা। বাচ্চা-বুড়ো সবারাই ভালো লাগবেই। গ্র্যান্টি।

    লুরুর যেসব হলে সিনেমাটা রিলিজ করেছে, সেখানে সবকটা জায়্গাতেই গতকালের শো ক্যানসেল করে দেওয়া হয়েছে, কারণ কোনো দর্শক পাওয়া যায় নি। কেন পাওয়া যায় নি?
    ১) শো টাইমিং হচ্ছে হয় সকাল দশটা, অথবা সকাল সাড়ে দশটা। সারাদিনে ঐ একটি-ই শো। সব কটি হলেই। এবার কোন বাচ্চা স্কুল ছেড়ে সকাল দশটায় সিনেমা দেখতে আসবে!! কারা যে শোটাইমিং ঠিক করে!!!
    ২) সিনেমাটি নিয়ে এখনো কোনো প্রোমোশন, বিজ্ঞাপন কিচ্ছুটি চোখে পড়ে নি সেই ভাবে।

    সোমবার থেকে ব্যাঙাচির টার্মিনাল পরীক্ষা শুরু হলেও আজ আমি জোর করেই তাকে টেনে নিয়ে গিয়ে এই সিনেমাটা আজ সকালে দেখিয়ে আনলাম। সিনেমাটা দেখে কী মনে হল জানতে চাওয়ায় উত্তর পেলাম - খারাপ কাজ করেও স্বীকার করে নিলে সবাই বেশি করে ভালোবাসে।
    সাথে ফ্রী পেলাম মিচকে হাসিমাখা এক ইতি গজ টাইপ মন্তব্য - তাই আগে খারাপ কাজটা করে নিয়ে স্বীকার করে নেব।
  • a | ২১ জুলাই ২০১২ ১৯:১৪25008
  • এঃ সিকি শেষ পর্যন্ত আরব? তায় রমজানের মধ্যে!! দুবাই?
    একটা বেড়ে সর্ষে কিন্তু চাই।
  • pi | ২১ জুলাই ২০১২ ১৯:০৬25007
  • হ্যাঁ, খুব মনে আছে। ভাটে লিখেছিলে। সেদিন টইতে লিখতে গিয়েও ওটা মনে পড়ছিল। স্কুলের নাম ভুলে গেছিলাম।আর কোন একটা ইন্টার্ভিউএর কথাও হয়েছিল তখন। টিভি প্রোগ্রাম বোধহয়। যেখানে এক অভিভাবক নিজে মুখে বলেছিলেন, ঐসব ছেলেপুলে একসাথে পড়বে কেন ইত্যাদি।
  • ব্যাং | ২১ জুলাই ২০১২ ১৮:৫৯25006
  • পাই, আমি বছরখানেক আগেই লুরুর বেথানি স্কুলের প্রিন্সিপালের RTE নিয়ে আপত্তি করে অভিভাকদের দলে টানার জন্য নোটিস বিলি করার কথা লিখেছিলাম। মনে আছে?
  • pi | ২১ জুলাই ২০১২ ১৮:৫৫25005
  • শুধু এরা কেন ? ঐ RTE নিয়ে তো অনেক স্কুলের ই এরকম স্ট্যান্ড। অভিভাবকদেরও। বস্তির ছেলেমেয়ে একসাথে পড়লে তো অনেকেরই প্রবল আপত্তি। একদিকে কিছু লোকজনের জার, পয়সা তুলে অপমান করা কি অতটা এক্সট্রীম না হলেও, অন্তত ঐ নিচু জাত কি ইকনমিক স্ট্যাটাসের লোকজনের ছায়া বাঁচানোর প্রাণপণ চেষ্টা,
    অন্যদিকে আবার গরীব লোকজন সঙ্ঘবদ্ধ হলে কিছু কিছু ক্ষেত্রে সেখানেও জঙ্গীপনা।
    আর দুদিকেই প্রচণ্ড রিগ্রেসিভ মানসিকতা।
    কোন কোন ক্ষেত্রে সেটা শুধুই বদমাইশি হলেও, সব ক্ষেত্রে কি তাই ? কী জানি কোন থিয়োরিতে এসব ফিট হয়। সেদিন ফার্স্টপোস্টের লেখাটা দিয়েছিলাম। পুরো একমত নই। একটু বেশিই জেনেরালাইজেশন আছে। তবে কিছু পয়েন্ট বোধহয় কিছুটা ভ্যালিড।

    ....Every time, we have vented our anger at the deteriorating law and order situation, police inaction and the depravity of the men and boys involved and then forgot all about it to be outraged all over again. What we refuse to accept is that our victims are collateral damage in a continuous and ever intensifying clash of many Indias created by our unbalanced policies of growth.

    Even for its ample appetite, India has whipped up a bit too much of inequality in the past 20 years. Today, a rich India coexists with a not-so-rich, a poor and a destitute India. An ancient India is hemmed in by a medieval, a conservative and a liberal India. The proximity is often precariously close, the interfaces almost constant. Modern housing complexes at city limits are skirted by villages that supply maids, drivers and nannies to the apartment owners. Swank malls source their guards and sales people from the slums squeezed into their backyards. Exposure to riches and liberal lifestyles invariably triggers aspirations which often end in frustration. The youth, not yet resigned to destiny or the ways of the world, often chart dangerous paths.....http://www.firstpost.com/india/guwahati-molestation-this-is-really-a-fight-between-many-indias-377896.html
  • ব্যাং | ২১ জুলাই ২০১২ ১৮:৫০25004
  • sch আপনার সাথে একমত। আমার কেমন জানি মনে হয়, এইসব টিচারদের ঠিক সেই ট্রিটমেন্টটাই দেওয়া উচিৎ, যা ওনারা ছোট বাচ্চাগুলোকে দিচ্ছেন। ওনারা বাচ্চাদের কীসে ভালো হবে ভেবে যত্ন করে যা করার চেষ্টা করছেন, ওনাদের সাথেও ঠিক তাই করা হোক। এই যে ছেলেটিকে গে বলা হল (যদিও গে হওয়াটা দোষের কিছু না), তার টিচারদের ছবি ছাপিয়ে তাঁদের পাড়ার প্রতি বাড়িতে বিলি করা উচিৎ, ওনারাও একই প্র্যাক্টিস করে থাকেন বলে।
    দিতে তো ভালৈ লাগে, পেতে কেমন লাগে সেটা ওনাদের জানা দরকার।
  • sch | ২১ জুলাই ২০১২ ১৮:৪১25003
  • কিছু কিছু ক্ষেত্রে পানিশমেণ্ট জিনিসটা বড়োদের জন্য ভীষন দরকার - এই লুরুর টিচারদের কঠিন শাস্তি দেওয়া উচিত - এবং পাব্লিক শো করে তাদের পরিচয় ছবি ইত্যাদি দেখানো উচিত - দু চার জায়গায় এরকম হলে লোকে করার আগে দুবার ভাববে।
  • প্পন | ২১ জুলাই ২০১২ ১৮:৩৬25002
  • এ কী! মাল খাওয়া ছেড়ে দিলেন কমরেড?

    পরিমিত মদ্যপান তো শরীর স্নায়ু ইত্যাদি ভালো রাখে লেটেস্ট মেডিকাল সায়েন্স তো তাই বলে, নাকি?
  • pi | ২১ জুলাই ২০১২ ১৮:৩৪25001
  • লুরুর স্কুলগুলো নিয়ে আলাদা বুলবুলভাজা হওয়া উচিত। তবে কোলকাতাও আলাদা কী ! সেদিন লিখলাম না, কোলকাতার স্কুলে বস্তির ছেলে বলে টিচার কথা শোনাতেন !

    আর এই গে নিয়ে অভিযোগগুলো দেখে আরো গা পিত্তি জ্বলে গেল !
  • aka | ২১ জুলাই ২০১২ ১৮:২৭25000
  • আমি গতকাল রাতেই জীবনের শেষ মাল খেলাম।

    অটো ড্রাইভারদের প্রতি রাজনৈতিক দলগুলির বিশেষ স্নেহ বশত এক একজন মনস্টারে পরিণত হয়েছে। উল্টোডাঙা স্টেশনে প্রায় রোজই ঝামেলা হতে পারত। একদিন একজন ঝামেলা করেছিল তাকে তুলে নিয়ে কোথায় জানি গেল। পুলিশের চোখের সামনে দিয়ে। অটো ইউনিয়্ন = লোকাল গুণ্ডা, বাজে জিনিষ যেমন মুখে দিতে নেই, তেমনই অটোওয়ালার সাথে ঝামেলায় যেতে নেই।
  • sch | ২১ জুলাই ২০১২ ১৮:২৬24999
  • ছি ছি অমন কতা কইবেন না। কাউন্সালিং আর রানারা এই দিয়েই সমাজ উদ্ধার হবে। সাথে অল্প বিহেভিরিয়াল সায়ন্সের ছিটে। গুগা বাবা দেখেন নি? ওই রকম ধোঁয়া দিয়ে কাউন্সিলাররা মনকে যুক্তিযুক্ত করে দেবেন। যুক্তির ধোঁয়াজাল।

    এই মেয়েটির যে সমস্যা হয়েছে সেই একই সমস্যা কিন্তু ওই শান্তিনিকেতনের মেয়েটিরও হতে পারে - শুনলাম মেয়েটি অন্য একটি স্কুলে ভর্তি করেছেন তার বাবা মা। তাকে নিয়ে যদি নতুন স্কুলের সংগীরা হাসাহাসি করে - তখন কিন্তু কোনো কাউন্সিলারই সুবিধা করতে পারবেন না। তাই প্রথম মিডিয়া নামক প্রানীটিকে একটু কাউন্সেলিং করলে ভালো হয়। খবর প্রচার করুক - কিন্তু sensitise না
  • pi | ২১ জুলাই ২০১২ ১৮:২৫24998
  • হুম।
  • pi | ২১ জুলাই ২০১২ ১৮:২২24997
  • দেদি, সেই। এটাই ঐ টইতে লিখছিলাম। ঐ ডিভোর্স নিয়েও এমনি ঘটনা হয়েছিল। টিচারের সাথে সাথে অন্যরাও। অভিভাবকেরাও নির্ঘাত গলা মিলিয়েছিলেন।
  • ব্যাং | ২১ জুলাই ২০১২ ১৮:২১24996
  • পাই, সবচেয়ে বড় কথা, কী জানিস! এগুলোয় জড়িয়ে পড়ে থানা-পাড়ার দাদা-লোকাল কাউন্সিলর এই এত সব করার মত সময় এবং ধৈর্য্য আজকাল প্রায় কারুরই থাকে না।
  • pi | ২১ জুলাই ২০১২ ১৮:১৭24994
  • না, নম্বর না জানলে কিছু করার নেই। যদি না উনি ওখানে নিয়মিত ওরকম করে থাকেন আর দোকানদাররা কিছু জেনে থাকেন। দোকানদাররা নিত্যি অসুবিধেয় পড়েন, তাও কেন কিছু বলেন না কেন কে জানে। অটো ওয়ালারা সংখ্যায় ভারি হলে ওঁরাও নিশ্চয় কম নন। পুলিশ বোধহয় অটো ইউনিয়নের হাতের মুঠোয়। কে জানে।

    না, আমি অটো ওয়ালাদের কাছে এরকম ব্যবহার পাইনি। খুব বেশি অটোতে যাতায়াত করেছি, এমন না। উত্তরপাড়ার দিকে করেছি, সেখানে অ্যাকচুয়ালি বেশ ভাল ব্যবহার পেয়েছি। সাহায্যও। অন্য বাস কি অটো ধরিয়ে দেওয়া নিয়ে। রাত্রে আসা নিয়ে।
    তবে কোলকাতায় অন্যদের কাছে শুনেছি, এদের অহরহ রুল ব্রেক করা নিয়ে। কিন্তু শেষ দু'বার কয়েকজন ট্যাক্সিড্রাইভারকে মোটেও সুবিধের লাগেনি। একবার ভয় লাগাতে রাস্তার মাঝখানে ছেড়ে দিয়ে নেমে পড়েছিলাম।
  • de | ২১ জুলাই ২০১২ ১৮:১৩24993
  • আমাদেরো চিংড়িমাছ-- গাঁটিকচু দিয়ে, সঙ্গে নিম্বেগুণ, ঝিঙে-কুমড়ো দিয়ে মট্ড্ডাল, ঢ্যাঁড়স ভাজা আর মিষ্টি দই!

    সকালে একটা খবর দেখছিলাম সিএনেনে - এটাও লুরুতে। একটি সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে ধর্ষিতা হয় বছর তেরোতে, চোদ্দয় পৌঁছে তাকে জন্ম দিতে হয় একটি বাচ্চার। যথেষ্ট মেধাবী এই ছাত্রীটি স্কুল জয়েন করার পর দিন থেকে শিকার হয় সহপাঠী আর তাদের অভিভাবকদের আইসোলেশানের। কেউ তার সঙ্গে কথা বলে না কারণ তাদের বাবা-মায়েরা বারণ করেছেন। এরপর সব বাবা-মায়েরা মিলে স্কুলের ওপর প্রেসার ক্রিয়েট করে আর স্কুল ওকে টিসি দেয় -- মেয়েটির পরিবার কোর্টে গেছে।

    মেয়েটির কথায় পাড়াপ্রতিবেশীর তীক্ষ্ম ব্যাঙ্গ-বিদ্রুপও ওকে সহ্য করতে হচ্ছে কনটিনুয়াসলি।

    এবার এদের মধ্যে কজনকে নিয়ে বসিয়ে বোঝানো যাবে আর কিভাবেই বা কাউন্সেলিং হবে সেই রোডম্যাপ কে ঠিক করবে?
  • pi | ২১ জুলাই ২০১২ ১৮:১০24992
  • হোমস সব বন্দুক টন্দুক 'লিগালি' কিনেছিলেন। এবার ঐ যুক্তি, যারা এসব করে তারা আসলে ইল্লিগালি কিনে থাকে, কীকরে আসে, একটু শুনতে চাই।
    ..records show that its Denver store followed federal rules in selling a shotgun and a Glock pistol to Holmes.

    "Background checks, as required by federal law, were properly conducted, and (Holmes) was approved," ...

    A second federal law enforcement official said Holmes had a high-capacity ammunition magazine in the assault rifle. Oates said a 100-round drum magazine was recovered at the scene.

    The type of ammunition magazine Holmes is accused of using was banned for new production under the old federal assault weapon ban, said Daniel Vice, senior attorney for the Brady Center to Prevent Gun Violence.

    When the ban expired in 2004, gun manufacturers flooded the market with the type of high-capacity magazines Holmes used Friday, Vice said.
  • ব্যাং | ২১ জুলাই ২০১২ ১৮:০৯24991
  • sch, প্পন ঃ-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত