এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৮ জুলাই ২০১২ ০২:০৬24030
  • টইতে লিখলাম যে কাল প্রায় সারাদিন রাইনের উপর ছিলাম, তার পরেও এমনি কোশ্নো? তোমার তো অর্কুট অ্যাকাউন্ট আছে, ছবিও দেখতে পারো - চেনা লাগে কিনা?
    মিউনিখ যাই নি, মাঝে স্পেন গিয়েছিলাম। তবু আলতামিরা যাওয়া হল না। কাল যেখানে গিয়েছিলাম বলল সেই অঞ্চলে নাকি নিয়েন্ডারথ্যালরা থাকত আগে।
  • pipi | ১৮ জুলাই ২০১২ ০২:০২24029
  • আমি কি টিকটিকি যে আইপি দেখব? তুমি কি এখনো জার্মানীতেই না ফিনল্যাণ্ডে না ব্যাক টু মামুর দেশে? তুমি একবার মিউনিখ গিয়েছিলে না?
  • Abhyu | ১৮ জুলাই ২০১২ ০১:৫৬24028
  • আইপি দেখুন কমরেড পিপি।

    আর গান শোনেন
  • pipi | ১৮ জুলাই ২০১২ ০১:৫৪24027
  • কেন? উইকি কি বলছে?
    তুমি তো থাকবা দিন চার পাঁচ। বেউবেউ কত্তে যাচ্ছ না কাজে? কাজে গেলে কাজের বাইরে বেড়ানোর কত সময় পাবা জানি না। তবে ঐ ক'দিনে মিউনিখ শহরটা ভাল করে ঘুরে নিতে পারবে। ৪-৫ দিন আরামসে মিউনিখ ঘুরে কাটিয়ে যাওয়া যায়। পাবলিক ট্রান্সপোর্ট মচৎকার। কিস্সু অসুবিস্তা হবে না। তবে যদি সময় বার করতে পার তো বলব এক ঘন্টার দূরত্বে পাগলা রাজ ল্যুডউইগের নয়সোয়ানস্টাইন কাসল অবশ্যই ঘুরে এসো। আজ্জিতো বলতে পারবে, ও তো গিয়েছিল। অভ্যুরামও তো এই ঘুরে এল জার্মানী অবশ্য মিউনিখ গিয়েছিল কিনা জানি না।
    আর যদি বেউবেউ কত্তেই যাও আর হাতে একদিন পাও তো পাশে অষ্ট্রিয়ায় সালজবুর্গ বা ইনসব্রুক ঘুরে এস। ইনসব্রুক আমার বেশী পছন্দের। যাওয়া ঠিক হলে বল, টিপস দিয়ে দেবঃ-)
  • a x | ১৮ জুলাই ২০১২ ০১:৩৯24026
  • কেসি, না। ভাইপো, না।
  • I | ১৮ জুলাই ২০১২ ০১:২৯24025
  • ভ্রমণের টিপস দিয়া দাও। উইকি খুইল্যা মাথা তাজ্ঝিম মাজ্ঝিম করতেছে।
  • I | ১৮ জুলাই ২০১২ ০১:২৭24024
  • দাঁড়া, আগে ঠিক হোক। গেলে দিন চার-পাঁচ।
  • pipi | ১৮ জুলাই ২০১২ ০১:১৯24023
  • মিউনিখে ও সময় চমৎকার ঝলমলে রোদ্দুর ভরা দিন, দূরে ধোঁয়া ধোঁয়া পাহাড় তবে ইয়ে, রাতের দিকে শীত শীত করবে। পাতলা কিছু সংগে রেখ। মিউনিখে কতদিনের জন্য যাচ্ছ?
    যখন জার্মানী ছিলাম তখন কেউ ভুলেও ওদিক মাড়াল না। ছেড়ে চলে এলাম আর এখন সব্বাই যাচ্ছে। ক্ষি অন্যায়!
  • I | ১৮ জুলাই ২০১২ ০১:১৬24022
  • যেতে পারি। মিউনিখ।
  • Abhyu | ১৮ জুলাই ২০১২ ০১:১৫24021
  • ইন্দোদা একমাস আগে আসতে পারল না?
  • pipi | ১৮ জুলাই ২০১২ ০১:১০24020
  • ডিপেন করছে কোন বছর কেমন গরম তার উপর। সাধারণত আগস্ট মাস ওখানে গরম কাল। ভারী সুন্দর। কয়েকবার তো হাঁসফাঁস করা গরমও পেয়েছি। রাতের দিকে হাল্কা শীত শীত করতে পারে কিন্তু সে তেমন কিছু না। সোয়েটর কার্ডিগান কিছু লাগে না। ঘ্যানঘেনে বৃষ্টি শুরু হবে সেপ্ট থেকে। সে বড় বিচ্ছিরি। শীতটা তখন থেকে হামাগুড়ি দিতে শুরু করবে।
    তুমি জার্মানী যাচ্ছ? কোথায়?
  • Qy | ১৮ জুলাই ২০১২ ০১:০৮24019
  • পান্তাভাত আর ঝালাচার খাওয়ালেও থাকতো। ঃ-)
  • I | ১৮ জুলাই ২০১২ ০০:৫৫24017
  • কাওন চালের পায়েস খেলে? কেমং লাগলো?
  • aka | ১৮ জুলাই ২০১২ ০০:৫৫24018
  • আমাদের গাছে কোন এক পাখি ছানা সমেত থাকছে। তাদের কাল মা ও ছেলে দেখতে গিয়েছিল, মাকে পাখি মা মাথায় আলতো করে ঠুকরে কয়েছে দুর হঠো।
  • I | ১৮ জুলাই ২০১২ ০০:৫৪24016
  • হ্যাঁরে পিপি, অগাস্টের তৃতীয় সপ্তাহ নাগাদ জার্মানিতে হাওয়া-বাতাস কেমন থাকে রে? দেখে তো মনে হল আমাদের শীতকালের মত!
  • a x | ১৮ জুলাই ২০১২ ০০:৫১24015
  • ওরা কি আর ফিরিঙ্গি পক্ষীরে পাগল! আদর করে পায়েস খাওয়াতিস কাওনের চালের, থোড়াই উড়ত! এইসব যাবনিক রকম সকম দেখেই না ফুরুৎ!
  • aka | ১৮ জুলাই ২০১২ ০০:৩৯24014
  • কেসি বাঃ
    বাঃ কেসি
  • kc | ১৮ জুলাই ২০১২ ০০:৩৫24012
  • হঃ। অক্ষদা, হিসেবটা এরম। মাতৃসদনে গেলে কোনও কম্প্লিকেশন না হলে নর্ম্যাল। মাঝারি নার্সিংহোমে গেলে সিজার। আবার হাইফাই মানে আমরি, গ্লেনঈগল্স্‌, সিএমারাই, তে গেলে কোনও কম্প্লিকেশন না হলে নর্ম্যাল।

    বুঝলেন্নি?
  • I | ১৮ জুলাই ২০১২ ০০:৩৫24013
  • আরেকটা খবর দিই। শনিবার দিন ঘটা করে মিগো-নিগোর এক মাসের জন্মোদিন পালন করা হলো। "হ্যাপি বাড্ডে মিগো-নিগো' লেখা কেক কাটা হল, তাদের বাবা এই উপলক্ষে জীবনে প্রথমবার চকোলেট কেক তারিয়ে তারিয়ে খেল। আর ব্যাটারা এমনি অকৃতজ্ঞ, সোমবার সকালেই ফুরুৎ। গেল তো গেল আর এল না।
  • pi | ১৮ জুলাই ২০১২ ০০:৩৪24010
  • হুচে, ইউক্যালিপটাসের গপ্পে সে দুঃখের কথা লিখেছিলুম। যাইহোগ, অমনি কিছু কিছু জিনিস অতীত হয়ে যাওয়াই ভালো।
  • hu | ১৮ জুলাই ২০১২ ০০:৩৪24011
  • তাহলে কি লিখব?
    বাহ কেসিদা, বাহ!
    চলবে?
  • pi | ১৮ জুলাই ২০১২ ০০:৩৩24009
  • এদিকে বাঃ বলতে লোকে বাল ও বুঝতে পারে, বাবাও।
  • aka | ১৮ জুলাই ২০১২ ০০:৩২24008
  • কেসি বাঃ
    বাঃ কেসি
  • hu | ১৮ জুলাই ২০১২ ০০:৩১24006
  • না বাপু মারাঠী জন্তুর নাম জানি না।

    বাঃ কেসিদা, বাঃ
  • kk | ১৮ জুলাই ২০১২ ০০:৩১24007
  • আমি সেদিন 'ফ্র্যাকচার' দেখলাম। দিব্যি লাগলো।
  • I | ১৮ জুলাই ২০১২ ০০:৩০24005
  • পিসি, বল্লে বিশ্বেস করবে না, পেশেন্টরাও কেউ রিস্ক নিতে চায় না। অনেক সিজারিয়ান ফাঁকতালে ডাক্তারের ঘাড়ে চাপে।
  • pipi | ১৮ জুলাই ২০১২ ০০:২৭24003
  • এহ এ আর নতুন কথা কি। আমি তো সেই কবে থেকেই দেখছি আমর একটি ক্ষুদ্র ন্যাজ। অর্থাৎ কিনা আমি হিউম্যান বিয়িং নই। ক্লেমও করি নাইঃ-)
  • a x | ১৮ জুলাই ২০১২ ০০:২৭24004
  • না আমি ড্যাশ ড্যাশ ড্যাশ হবনা। আমি খালি ড্যাশ ড্যাশ। ব্যাস।
  • kc | ১৮ জুলাই ২০১২ ০০:২৫24002
  • সাবধানবাণী শোনার কি আছে? দেখেছে তো সবাই ইউটিউবে, তাও আবার এগিয়ে এগিয়ে। বলি এতই যদি সময়ের দাম তবে কেন এই গুচর ভাট, কেনই বা সচলের পাতা? অ্যাঁ?

    মামী পুরো গুচতে একমাত্র আপনি আর কেকে হলেন অসলি হিউম্যান বিয়িং। বাকিসব ড্যাশ ড্যাশ ড্যাশ।
  • a x | ১৮ জুলাই ২০১২ ০০:২৪24001
  • হ্যাঁগা ভাইপো, এক বন্ধুর সাথে কথা কইছিলাম, তাদের ছানা হবে শিগ্গিরি, কইল আজকাল দেশে নাকি নর্মাল ডেলিভারি আর হয়ইনা, সব সিজেরিয়ান। ডাক্তাররা নাকি আর "রিস্ক নিতে চায়না"। সত্যি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত