এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 183.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ০৭:৩৫659752
  • হ্যাঁ, অম্বিকেশই একমাত্র বুজি, যিনি এই অন্ধকার সময়ে তামাম ভারতবর্ষের সামনে বেঁকে যাওয়া মেরুদন্ডকে স্লাইট সোজা করে দেখিয়েছেন। (আজ আমার তরল মল হইছে)।
  • adhuli | 190.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ০৮:১৮659753
  • আচ্ছা, আম্বিকেশ কে বামদের তরফ থেকে মুখ্যমন্ত্রী পদের প্রার্থী করলে কেমন হয় ? সিপিএম এর বেঁকে যাওয়া মেরুদন্ড আর আরো কিছু শরীর-এর অংশ হয়ত একটু সোজা হবে। এটা নিয়ে কি ২০৫০ সালের পলিটবুরোতে আলাচনা হতে পারে ?
  • aranya | 154.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ০৮:১৯659754
  • "একমাত্র অম্বিকেশই.." - এই 'একমাত্র' শব্দটির জন্যই যত গন্ডগোল।

    পিটি যদি দয়াবশতঃ এই শব্দটি বাদ দিতেন, তবে আমরাও অম্বিকেশ-বাবুকে রেহাই দিতে পারতাম। ওদিকে হেঁচকি তুলে তুলে ভদ্রলোকের অব্স্থা খারাপ হয়ে গেল
  • PT | 213.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ০৮:২৮659755
  • মুখ চাই মুখ!!!
    বর্তমানে ভারতের কাছে বাঙালীর প্রতিবাদী মুখ। এটা ব্যক্তিগত ভাল লাগা না লাগার ব্যাপার নয়।
  • aranya | 154.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ০৮:৩৩659756
  • নাঃ, আশা নাই :-(
  • s | 108.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ০৮:৩৬659757
  • একজন ব্যক্তি শাসক নেত্রীর কার্টুন শেয়ার করে কেস খেয়েছেন, এটাই যদি শাসকদলের বিরুদ্ধে একমাত্র সমস্যা হয় তাহলে তো মশাই শাসকদলকে ১০০ য় ৯৫ দিতে হয়।
    পিটিদা, আপনার যুক্তি মন দিয়ে পড়ছি (আবারও বলি আপনার সঙ্গে মতে নিলুক না মিলুক, আপনার কন্সিস্টেন্সিকে আমি ভীষন শ্রাদ্ধা করি)। কিন্তু এতো ধীরে ধীরে সেমসাইড হয়ে যাবে।
  • PT | 213.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ০৮:৪১659758
  • অম্বিকেশ তো আর কার্টুনে আটকে নেই! থাকলে এসব লিখতাম না তো। রাষ্ট্র তাঁকে অহেতুক বিখ্যাত করে দিচ্ছে!

    মৃণাল সেনের মৃগয়া দেখেছেন? কিংবা চ্যাপলিনের মর্ডান টাইমস? এক অখ্যাত, অনিচ্ছুক ব্যক্তি কিভাবে রাষ্ট্রের সঙ্গে লড়াইতে জড়িয়ে যায়?
  • sm | 233.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ০৯:৫৬659759
  • খেমকা কে নিয়ে পিটির বক্তব্য বুঝলাম না। কি বলতে চাইলেন? জ্যোতি বসু আর তত্কালীন পুলিশ কোনো অন্যায় করে নি?
    ভালো করে পরিস্কার করে লিখুন।
  • PT | 213.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ১০:১৮659760
  • এ ব্যাপারে আমার বিশেষ কোন বক্তব্য নেই।
    তবে টেলিগ্রাফের খবর অনুসারে খেমকাকে বাঙ্গালী-বিদ্বেষী জাতীয় কিছ বক্তব্যের জন্য জেলে দেওয়া হয়েছিল, বাম নেতাদের বিরুদ্ধে কিছু বলার জন্য গ্রেপ্তার করা হয়নিঃ "police had not charged Khemka for defaming Basu and other CPM leaders."

    এই খবর সঠিক হলে খেমকার ঘটনা অম্বিকেশের সঙ্গে তুলনীয় নয়।
  • sm | 233.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ১০:২৮659763
  • অম্বিকেশকেও তো একাধিক ধারায় কেস দিয়েছে।বুঝতে অসুবিধে কোথায়? পুলিশ তো এমনটি করেই থাকে।অপরের লিংক টি দেখলেই বুঝতে পারবেন।
  • সিকি | 166.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ১১:৪৪659764
  • এই বাজারে এখন আর গৌতম কুণ্ডুও পাত্তা পাচ্ছে না। আকারে প্রকারে রোজ ভ্যালি তো শুনছি সারদাকেও ছাপিয়ে গেছে, এবং তার রমরমা বাম আমলেই শুরু হয়েছিল।
  • Mamba Bullpens Spec | 125.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ১১:৫১659765
  • হুঁ, কিন্তু ২০০৯ এ বুদ্ধবাবু পুলিশকে ইনভেস্টিগেট করতে বলেছিলেন, ২০১০ সালে দময়ন্তী সেনের রিপোর্ট জমা পড়ে, তার বেসিসে সেবিকে রিপোর্ট করে রাজ্য সরকার। তারপর নাকি গৌতম কুন্ডু একটু চেপে যান। রমরমা ফের বাড়ে কিছুদিন পরে।

    আজকের কোন একটা কাগজেই দেখলাম।
  • সিকি | 166.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ১১:৫৯659767
  • সে তো আম্মো দেখেছি। কুণ্ডুমশাইও নাকি ডেলো পাহাড়ের সেই বিখ্যাত বৈঠকে নিজে প্রেজেন্ট ছিলেন সারদা সেনের সাথে - তিনি নিজেই বলেছেন।

    এখন এর মাধ্যমে কুণ্ডুমশাইকে অপমান করা হচ্ছে নাকি বুদ্ধবাবুকে নিচে টেনে নামানো হচ্ছে - সেটা অবশ্য আমি জানি না :P
  • শ্রী সদা | 114.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ১১:৫৯659766
  • হুম এদের এগেনস্টে প্রোবিং প্রথম শুরু হয় বাম আমলেই।
  • শ্রী সদা | 114.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ১২:৩৪659768
  • পাচুবাবুর লেখা ছেপেছিল সেই টয়লেট পেপারটাও এদের পয়সায় বেরোয় না ? সেটা উঠলে শান্তি পাই।
  • sm | 53.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ২০:৩২659769
  • এই সেবী, ই ডি এগুলো করে কি? ৪ বছর আগে রাজ্য সরকার যদি কমপ্লেন করে থাকে, তাহলে এত হাজার হাজার কোটি টাকার জালি ব্যবসা চালায় কি করে?
  • যম | 193.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ২১:৫১659770
  • আম্বিকেশ ফালতু প্রচুর ফুটেজ পেয়ে গেছে। পুরো ক্রেডিট মমতার। অবশ্য যদুপুরের কলরব, চুম্বন, ভিসি, অধ্যাপক হাঁচি, টিকটিকিও আজকাল ব্রেকিং নিউজ হচ্ছে মাসধরে।

    মাঝখান থেকে শুধু র্যাগিং আর মলেস্টারদের কোনো শাস্তি হয়না।
  • sm | 233.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ২৩:৩৯659771
  • র্যাগিং এর শাস্তি তো হচ্ছে আজকাল। বেশ কিছু স্টুডেন্ট কে বিভিন্ন কলেজ/ ইউনি থেকে সাসপেন্ড করা হয়েছে। তবে দু একটি সাজানো কেস বা লঘু পাপে গুর দন্ড ও হচ্ছে।কিন্তু মোটের উপর বান্দরামি অনেক কমে গেছে।
  • ranjan roy | 24.*.*.* | ২৭ মার্চ ২০১৫ ০০:০৪659773
  • কেউ বাঙালীদের বিরুদ্ধে কমেন্ট করলেই তাকে জেলে পুরে রাখতে হবে? আর এদিকে খুব বিকৃত ইতিহাস নিয়ে কথা বলেন কিন্তু যেই কোন ঘটনা আপনার পক্ষে অসুবিধাজনক অমনি সেটা "তামাদি"?
    কে ঠিক করল? আপনি?
    বোঝাই যায় যে আসল খার অন্য!
    -দুটো কেসই তুলনীয় শাসকের ক্ষমতার অপব্যবহারের প্রতীক হিসেবে।
    কোরপান শাহের ঘটনায় কোলকাতার যে ছেলেগুলো মিছিল করল তারা ? শুধু অম্বিকেশ? উনি একাই?
    আমার "রাজনীতি" ছাড়ুন। সেটা এই টইয়ের উপজীব্য নয়।
    যে ঘটনাগুলি লিখেছি একটাও অস্বীকার করতে পারেন?
    ভয়ে মুচলেকা দেওয়ার কথা অম্বিকেশ নিজেই বলেছেন। তাতে উনি ছোট হয়ে যান নি। ভয় পাওয়া স্বাভাবিক। আমিও পাই। অমন পরিস্থিতিতে হয়ত আমিও কিছু সাইন করে ওদের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতাম।
    ওনাকে অপছন্দ করার কোন কারণ নেই। ফালতু আমার মুখে কথা বসাবেন না।
    কিন্তু উনি যতটুকু, তত টুকুই। কোন মতেই গোটা ভারতবর্ষে অমেরুদন্ডী বাঙালীর মধ্যে ব্যতিক্রমী মেরুদন্ডী নন।
    ওই মেয়েগুলো একবারও স্ট্যান্ড বদলায় নি। ওদের পরিশ্থিতি অনেক বেশি প্রতিকূল।
    এই নিয়ে আর কথা বলার কিছু নেই।
    আপনি বেড়াল কে ফুঁ দিয়ে বাঘ বানানোর হাস্যকর চেষ্টা চালিয়ে যান। আমার শুভেচ্ছা রইল।
  • PT | 213.*.*.* | ২৭ মার্চ ২০১৫ ০৭:৫১659774
  • অম্বিকেশ- বেড়াল? হুম!! সম্মানজনক উক্তি বটে।
  • sm | 233.*.*.* | ২৭ মার্চ ২০১৫ ০৮:৩৩659775
  • অম্বিকেশ মানুষ।তাকে মানুষই থাকতে দিন। দয়া করে অতিমানুষ বানাবেন না।প্র্রেত্যেক মানুষের ই মেরুদন্ড আছে, অম্বিকেশের ও আছে।মানুষ মেরুদন্ডি অর্থাত ভার্তিব্রেট এনিম্যাল।
  • Ishan | 183.*.*.* | ২৭ মার্চ ২০১৫ ০৮:৫২659776
  • দৈনিক আপডেট। খুব শক্ত বা খুব নরম না, মাঝামাঝি। আমার আজ ওইরকমই হল।
  • PT | 213.*.*.* | ২৭ মার্চ ২০১৫ ০৮:৫৩659777
  • কিন্তু বেড়াল?
  • Ishan | 183.*.*.* | ২৭ মার্চ ২০১৫ ০৮:৫৪659778
  • সরি বেড়ালের কেমন হল, তা তো জানিনা।
  • PT | 213.*.*.* | ২৭ মার্চ ২০১৫ ১০:৪১659779
  • 08:53 AM @ sm
  • যম | 190.*.*.* | ২৭ মার্চ ২০১৫ ১১:১০659780
  • র্যাগিং এর শাস্তি তো হচ্ছে আজকাল। বেশ কিছু স্টুডেন্ট কে বিভিন্ন কলেজ/ ইউনি থেকে সাসপেন্ড করা হয়েছে। তবে দু একটি সাজানো কেস বা লঘু পাপে গুর দন্ড ও হচ্ছে।কিন্তু মোটের উপর বান্দরামি অনেক কমে গেছে।
    -------------------

    আমার পয়েন্ট যদুপুরের রেসপেক্টে।
  • ন্যাড়া | 172.*.*.* | ২৭ মার্চ ২০১৫ ১১:২৫659781
  • পিটিবাবুর কী অবস্থা। সব গিয়ে শেষে অম্বিকেশকে নিয়ে লড়ে যাচ্ছেন! পাশে বসিয়ে সুখদুঃখের কী গল্প করে অম্বিকেশের লড়াইয়ের তেজ, মেরুদ্ন্ডের টেনসাইল স্ট্রেংথ মাপলেন সেগুলো একটু ছাড়ুন না! অন্য বুজীদেরই বা কাদের কাদের মেরুদন্ডের স্ট্রেংথ মাপলেন বলুন, শুনি।

    পেপার লিখছেন? "Process and Procedure of measuring tensile strength of Bengalees in Twenty First Century"। এক কাপি পাঠাইবেন। পড়িয়া দেখিব।
  • সিকি | 166.*.*.* | ২৭ মার্চ ২০১৫ ১২:১৫659782
  • ছিঃ, এইবার ন্যাড়াদারও মুখোশ খুলে গেল। এইভাবে অম্বিকেশকে অকমান করার অধিকার কে দিয়েছে ন্যাড়াদাকে? বোঝাই যাচ্ছে, ন্যাড়াদা তলে তলে কার ইয়ে শক্ত করছে। আর আপাত-নিরপেক্ষ সেজে থেকে হবে-টা কী?
  • ranjan roy | 24.*.*.* | ২৭ মার্চ ২০১৫ ২৩:৪৮659785
  • পিটি,
    শব্দের চালাকি নিয়ে মূল প্রশ্নের পাশ কাটিয়ে কত দূর যাবেন?
    অম্বিকেশকে বেড়াল-বাঘ কিছুই বলা হয় নি।
    "আপনি বেড়াল কে ফুঁ দিয়ে বাঘ বানানোর হাস্যকর চেষ্টা চালিয়ে যান। আমার শুভেচ্ছা রইল।"--বলেছি।
    এটি একটি ইডিয়ম/মেটাফর।
    এতে আপনার কাউকে ডিসপ্রপোর্শনেটলি বড় করে দেখানোর প্রচেষ্টাকে " বেড়াল কে ফুঁ দিয়ে বাঘ বানানোর হাস্যকর চেষ্টা" বলা হয়েছে। বেড়াল বাঘের মাসি বটে, কিন্তু বাঘ নয়।

    আর দীর্ঘদিন বাঙ্গে বামশাসনের পর যদি অম্বিকেশ ছাড়া কোন বাঙালীর মেরুদন্ড সোজা না থাকে তো সেটা কি আপনাঅর প্রিয় সিপিএম এর পক্ষে ভালো সার্টিফিকেট?
    এই করে আপনি শিলাদিত্য থেকে শুরু করে সিপিএম/অম্বিকেশ সবাইকে ছোট করছেন না কি?
    আর মোদী সরকারও একজনকে ভেতরে ভরেছিল মোদীর বিরুদ্ধে ছবি আঁকার অভিযোগে নয়, পাবলিক পীস ভঙ্গ হবার সম্ভাবনায়। ঠিক যেমন জ্যোতিবাবু ছেলেটিকে দুই সম্প্রদায়ের মধ্য দাঙ্গা লাগানোর কাল্পনিক অভিযোগে জেলে পচিয়েছিলেন। এগুলো কমন টেকনিক।
    অস্যার্থঃ শাসকের মানসিকতা সব সময়েই এক। দলের রং যাই হোক ইন্দিরাও চামচাদের কথায় গুলজারের আঁধি প্রদর্শন আটকে দিয়েছিলেন।
    শেষ প্রশ্নঃ অম্বিকেশ "আমরা আক্রান্ত"র কী? আহ্বায়ক? সম্পাদক? প্রেসিডেন্ট? আর "আমরা আক্রান্ত"র ব্যানারে উনি কী কী কাজ করেছেন? জানতে চাইছি, জানিনা তাই বলছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন