এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৮০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 127.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১২:৫১518321
  • ব - আমার সঙ্গে কি্ছুক্ষণ কথা বললেই বুঝতে পারবে, বাংলাটাও জানিনা আর ইংরাজিটাও শিখিনি - আর আমি ১থেকে ইংরাজি পড়েছি। তুমি তো স্ট্যাট্সের লোক, একটা কাই স্কোকার টেস্ট করে দেখাও না নাল হাইপোথিসসটা সত্যি কিনা।
  • | 120.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১২:৫৩518322
  • তোমার বাংলা লেখা দেখেছি বেশ ভালো লেখো। আর ইংরেজী টা জাস্ট হজম হল না ঃ))
  • | 120.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৩:০০518323
  • আর স্ট্যাটের ভাষায় ইহা দের 'আউট্লায়ার' বলে ঃ))
  • প্পন | 126.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৮518324
  • বিবিদা ইংরিজি জানেন না শুনলে ঘুড়াতেও চিন্তায় পড়বে। ঃ)

    ইংরেজি জানা ব্যপারটা যদিও সাব্জেক্টিভ। তবুও আকা মনে হয় পেপার লেখার স্কিলসেট দাবি করছে না। সহজ ভাষায় ইমেল আর ইংরেজিতে কাজ চালাবার মত কথোপকথন এইটুকুই হলেই প্রচুর অপশন তৈরি হয় ক্যান্ডিডেটের সামনে।

    এইবার প্রশ্ন হবে আমি এগুলো পারি কিনা। পারছি তো দেখছি। তবে ঐটুকু অব্দিই মোল্লার দৌড়। আর তার জন্যও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।
  • PT | 213.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৩:১০518325
  • @ব

    চিমটি তো কাটলে অনেক। এবার তোমার একটু বক্তব্য শুনি - ঐ ধর প্রথম শ্রেণী থেকে ইংরিজি শেখা meritorious students from the state দের ইংরিজিতে প্রশ্নপত্র বুঝ্তে না -পারা সম্পর্কে!!
  • quark | 24.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৯518326
  • স্বাদবদল

    The chief minister had said on Friday, based on inputs from the Calcutta Municipal Corporation, that civic volunteers had visited 12 lakh households to spread awareness about dengue. Later, it emerged that the city did not have so many households.

    http://www.telegraphindia.com/1120912/jsp/calcutta/story_15965512.jsp#.UFA9gVYeG9U
  • প্পন | 126.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৩:২২518327
  • বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের আইকিউ যে কম, তা আইকিউ টেস্ট নিলেই ধরা পড়ে। যার প্রশ্ন আবার কিনা ইংরেজিতে সেট হয়ে আসে। ভিকিদা বাংলা বয়েজ স্কুলে লিখেছিল। আমার অভিজ্ঞতা তো খাপে খাপে মিলে যায়।

    তো, এখন ওয়ান থেকে ইংরেজি চালু হয়েছে, এখন কী অবস্থা তা এখনকার ছেলেপুলেরা বলবে। কোন প্রদেশের কে পেপার লিখতে পারে না তাই দিয়ে আমি, বোতিন বা আকা আমাদের হেনস্থার কথা ভুলে যাবোই বা কেন?
  • | 120.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩৮518328
  • থ্যাঙ্কু অপ্পন। আমার বক্তব্য অপ্পনের লাইনে ই।

    যথেষ্ট "প্রমান" দিলেও একটা ভুল ঠিক হয়ে যায় না। প্লেন অ্যান্ড সিম্পল।
  • চান্দু মিঞা | 127.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪১518330
  • আর কইয়েন না, হের লাইগ্যাই আমার খালি ইংলিশ না ফিজিক্স কেমিস্ট্রিও শেখা হইলো না। কেলাশ ওয়ানের থিক্যাই সব কিছু শুরু করা উচিত, এক্কেরে পুরা এনসাইক্লোপিডিয়া খান।
  • PT | 213.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪৫518331
  • যে সব স্কুলে পড়াশুনোটাই ঠিকমত হয়্না সেখানে শুধু ইংরিজিটা ঠিকঠাক শেখানো হবে সেটা কি করে হয়? কিন্তু আমার কাছে দক্ষিণের রাজ্যগুলোর নিজস্ব ভাষায় প্রশ্নপত্রের দাবী বেশ বিস্ময়কর। সারা ভারত জুড়েই কি প্রাথমিক শিক্ষার হাল তাহলে বেশ খারাপ?
  • | 120.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৬518332
  • যাদের সঙ্গে তুলনা করলে আমরা ওপরের দিকে থাকতে পারবো আমার মতে তুলনা শুধু তাদের সাথেই করা উচিত।
  • bb | 127.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৭518334
  • প্পন - হেনস্থা কথাটাতেই আপত্তি। এটা একটা নীতিগত ব্যাপার ছিল, যা একটা অঙ্গরাজ্যে কাজ করেনি।
  • b | 135.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৭518333
  • কিন্তু কোন সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করতে একটা কাউন্টার এগজাম্পল-ই লাগে।

    একটু চোখ মেলে, আমাদের যে সব দাদা/দিদি (পান ইন্টেন্ডেড)/মাসি/মামা-রা সত্তর/আশির দশক অবধি ক্লাস ওয়ান থেকে ইংরিজি পড়েছেন, তেনাদের ইংরিজি শুনে কখনই মনে হয় নি যে বিবিসি শুনছি।

    ক্লাস সিক্স থেকে ইঙ্গরাজি পড়ানো ঠিক না ভুল সে দিকে যচ্ছি না। শুধু, ১৮৫৭-১৯৯২ এর আগে যারা বাংলা মিডিয়ামে পড়ে মাধ্যমিক/ম্যাট্রিক/এন্ট্রান্স দিয়েছে তারা হগগলে শেকস্পিয়ার আর তার পরে যারা দিয়েছে তারা মেরেকেটে ঈশ্বর গুপ্ত, এই জেনেরালাইজেশন পছন্দ নয়।
  • প্পন | 126.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৪:১০518335
  • বিবি উল্টো বুঝল। হেনস্থা সরকার থেকে হয়েছে তা বলিনি। মেরিট টেস্ট, ক্লাস লেকচার, ক্যাম্পাস ইন্টারভিউ ইত্যাদি ইত্যাদিতে পদে পদে ঠোকা খেতে হয়নি? সেইটা হেনস্থা ছাড়া আর কী?
  • প্পন | 126.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৩518336
  • পিটি আবার একটি জেনেরাইলজড কমেন্ট ছেড়ে ব্যপারটিকে নালিফাই করতে চলেছেন। ঃ)

    কোন স্কুলে পড়াশুনো ঠিকমত হয় না? আমাদের স্কুল থেকে তো রীতিমত বোর্ডের পরীক্ষায় র‌্যাঙ্ক করত। সেইখানে পড়াশুনো ঠিকমত হত না মানে ওয়েস্ট বেঙ্গলে কোন সরকারি স্কুলেই পড়াশোনা ঠিকমত হত না।
  • প্পন | 126.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৬518337
  • আর দক্ষিণের রাজ্যগুলির দাবি নিয়ে অত বিস্ময়েরই বা কী আছে? ইংরেজির সাথে সাথে যদি হিন্দিতে প্রশ্ন সেট হতে পারে তাহলে সংবিধান স্বীকৃত বাকি ভাষাগুলি দোষ করল কোথায়? দাবিটা মূলত নীতিগত। ঃ)

    এখন মমতা কী বলেছেন সেইটা আমাকে ব্যখ্যা করতে বলবেন না। উনি বলেছেন আর আপনি বুয়েছেন। গোল মিটে গেল।
  • PT | 213.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৯518338
  • আমি তো প্রাক-পবিত্র যুগে প্রথম শ্রেণী থেকে ইংরিজি শিখেছি। আমি তো চারপাশে দু-এক পিস শেক্ষ দেখেছি বলে মনে করতে পারছি না। বাংলা মিডিয়মে পড়ার কারণে য্দুতে প্রথম ছ-মাস ইংরিজিতে পড়ানো বুঝতেও বেশ বেগ পেতে হয়েছিল।

    Educationists argue the real problem is the method of teaching, since a child can become proficient in English if it is taught properly even as a second language. India's poorly skilled teachers are a dilemma – only 9% of 730,000 teachers from private and government schools, for instance, passed a recent national eligibility test.

    When the standard of teaching in a regional language school is good, the difference becomes apparent. "In India, teaching of languages is generally very outdated, no matter which language," said Anita Rampal, professor of education at Delhi University. "BUT A STUDY WE DID IN DELHI SHOWED THAT STUDENTS WHO BEGAN LEARNING IN HINDI FOR THE FIRST FIVE YEARS IN A SCHOOL THAT TAUGHT LANGUAGE WELL SHOWED THE ABILITY LATER TO THINK INDEPENDENTLY AND WRITE CREATIVELY IN BOTH HINDI AND ENGLISH." http://www.guardian.co.uk/education/2012/may/15/india-schools-english

    অবিশ্যি হাজার যুক্তি কোন বিশ্বাসকে টলাতে পারবে এ ভরসা নেই।
  • bb | 127.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৪:২৮518339
  • প্পন - আমার বোঝার ভুল।
  • ডিডি | 132.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩১518341
  • আপনেদের সকলেরই যুক্তিতে একটা বিরাট ফাঁক আছে কিন্তু আপনেরা ধরতে পারছেন না।

    না, না। চিন্তার কোনো কারন নেই। এইত্তো আমি এসে গেছি। নিন টুক করে গিলে নিন।

    যেমন ধরুন আমার ইশকুল জীবনে তো ছিপিএম ও নয়া শিক্ষানীতি ছিলো না। ইংরেজীটা লিখতে পারতাম, কিন্তু পেটে বোমা মারলেও ইংরেজীতে কথা কইতে পারতাম না। সেই হেনস্থায় নিতান্ত ন্যাজেগোবরে হয়েছি চাকরীর প্রথম তিন চার বছর পর্যন্ত্য। তো ছিপিএম কি কংরেস - দুটোতেই ইংরাজী গড়গড়ানো যেতো না।

    তাইলে আপনাদের লজিক গ্যাপ কোথায়? সিম্পল।

    ব্যাপারটা এখন আর তখন। দুনিয়া হু হু করে বদলে গেলো। লোকে দলে দলে পঃ বঃ ছেড়ে বাইরে যেতে লাগলো শিক্ষা চাকরী ইঃর জন্য। প্লাস সারা ভারতেই ইংরেজীতে চৌখস ছেলেপিলেরা ভালো এন্ট্রী পেয়ে গেলো। বাংআলী ছেলেরা আরো আতান্তরে পরলো।

    টাইমিংএ গন্ডগোল হোলো- ছিপিএমের। ধরতে পারলো না আগামী দিনে সরল গোলগাল চাষীভাইএরাও ছেলেরা ইংরাজীতে কথা কইতে চাইবে। ডিসিসনটা ভুল হোলো শুধু টাইমিংএর জন্য। ঐ সময়টা বাদ দিলে শুধু ডিসিসনটা নিয়ে ঠিক কি ভুল এই তর্কো হয় না।

    আমাকে যদি একবার জিজ্ঞেশ করতো।
  • PT | 213.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪৬518342
  • "সারা ভারতে ইংরাজীতে চৌখস ছেলেপিলেরা" কি বিশ্বাস না তথ্য?
  • ডিডি | 132.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫১518343
  • পুরোটা পড়ুন পুরোতা পড়ুন। "সারা ভারতেই ... এন্ট্রী পেতে লাগলো। তার মানে এটাই যে নতুন রিয়ালিটি হচ্ছে সারা ভারতে যারা ইংরেজীতে চৌখস তারাই ভালো এন্ট্রী পেতো/পাচ্ছে।

    নট জে পঃ বঃ ছাড়া সারা ভারতেই ভালো ইংরেজীতে কথা কয় মাইনষে।

    মন দিয়ে পড়ুন। আস্তে আস্তে পড়ুন।
  • কল্লোল | 230.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫৪518344
  • আহা। সারা ভারতে তখন ইংরাজিতে চৌখশ ছেলেপুলে ছিলো না কি? ঐ যারা লামার্টস-ছেন্জেভিয়ার্স-স্ট্ভেনহৌস-দুন্স্কুল ইঃ, ডিডি তাদের কতা বল্লে তো।
  • ডিডি | 132.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৫:০২518345
  • চাকরী চাই। চাকরী চাই।তার জন্য ইংরাজীতে কথা কইতে হবে। এটা ফ্যাক্টো।

    শহরে দেখি নিতান্তো গরীব ঘরের বাবা মাও এটা জানে। তাই পরি কি মরি করে অনেক বেশী খরচা করে ইঙ মিডিয়াম প্রাইভেট শুলে পড়ায়, বিনা পয়সার লোকাল স্কুল ছেড়ে।

    আর এই অ্যাসপেয়ারিং জেনারেশনেই ছিপিএম ইং ত্যাগ করলো। ভুল করলো। নীতির ব্যাপার না, ট্যাকটিকাল মিস্টেক।

    এই জন্যেই বলি, বড়োদের কথা শোনো।
  • Hatem | 147.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৫:০৪518346
  • ধুর এই টপিকটা পুরো পচে গেছে।
  • j | 230.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৫:৩৩518347
  • বড়সড় গ্রেপ্তার, এবার যাদবপুরে অভিযান চালাতে পারে মা মাটি মানুষের সরকার

    http://my.anandabazar.com/content/%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0-2555

    ""পুলিশ সূত্রে খবর, কলকাতায় মাও কার্যকলাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকায় ছিল অভিষেক। ২০০৮ সাল থেকেই অভিষেককে খুঁজছিল পুলিশ। গ্রেফতারের পর নিজেকে মাতঙ্গিনী মহিলা সমিতির নেত্রী দেবলীনার স্বামী বলে দাবি করেছেন অভিষেক। আজ ধৃতকে আদালতে তোলা হয়েছে।
    যাদবপুরের কয়েকজন ছাত্র-ছাত্রী, কর্মীদের সঙ্গে মাও যোগাযোগের অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। অভিষেকের মাধ্যমেই এই যোগাযোগ গড়ে উঠেছে বলে দাবি পুলিশের।""
  • PM | 93.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৫:৪৭518348
  • আমি সেই ষষ্ঠ শ্রেনীর ইংরাজী শিক্ষার প্রথম ব্যাচ। বাড়ীতে ইংরাজী চর্চা ছিলো আগেই। তবু ইস্কুলে ঐ কেলাস সিক্স থেকেই। ঐ ইংরাজী সিলেবাসে একটা আশু লাভ হয়েছিলো যে মাধ্যমিকে লেটার পেয়েছিলাম ঃ) যেটা আমার আগের ব্যাচ পর্য্যন্ত কেউ ভাবতেই পরতো না। বাবা বলতো বাঁশ বনে শিয়াল রাজা।

    যাই হোক, HS থেকে সব কিছু ইংরাজী তেই পড়েছি, মানে ইংরেজি বই আর কি( স্কুল বাংলাই ছিলো)। HS থেকে সব পরীক্ষা ইংরেজি তেই দিয়েছি। কোনো অসুবিধা হয় নি তো। তারপরে MBA তে গ্রুপ ডিস্কাসন, ইন্টারভিউ দিয়ে চান্স-ও পেয়েছি। প্র্যাক্টিকলি খুব সমস্যা হয় নি.... তবে হ্যাঁ, মনের মধ্যে একটা হীনমন্যতা তো ছিলই বাংলা মিডিয়াম হবার জন্য। মনে আছে সেই সময় মেডিকাল রিপ্রেসেন্টেটিভ দের জন্য যে ওয়াক-ইন গুলো হতো তাতে রেগুলার যেতাম- GD, PI এর লাইভ প্র্যক্টিস এর জন্য। এই সব কাঠ্খড় পুড়িয়ে হীনমন্যতা কিছুটা কেটেছিলো। পরে ৭-৮ টা পেপার লিখেছি, CII/ICC তে আমার বিষয়ের ওপোর ওয়র্কশপ নিয়েছি একাধিক, আর এখন তো পেটের দায়ে আপনাদের মতো দিব্যি সয়েব-সুবো দের চড়িয়ে খাচ্ছি --অসুবিধা তো কিছু হচ্ছে না।

    এই প্রসঙ্গে, আমার বাবা তুলনামুলক সহিত্য আর ফরাসী ভাষার অধ্যপক ছিলেন। সাথে গোলপার্ক RKM এর ইন্স্টিটিউট অফ কাল্চারে বিদেশী ভাষা শেখাতেন। বাবা বলেন যে ওখানে তিন বছর শেখার পরে অনেক ছাত্র-ই (সবাই নয়) গড়্গড় করে ফরাসী, স্প্যনিশ বলতে/লিকতে পারে, শুন্য থেকে শুরু করে। স্কুলের সাথে একটাই তফাত, ওখানে বেশীরভাগ শিক্ষক-ই ভালো ভাবে ট্রেন্ড ছিলো আর ওখানে ভালো ল্যংগুয়েজ ল্যাব ছিলো যা স্কুলে ভাবা যায় না।

    বেশির ভাগ অ-ইংরাজীদেশে ইংরাজী ২য় ভাষা হিসেবে ক্লাস ৬-৭ থেকেই শুরু হয়। তারা দিব্যি পেপার টেপার লেখে ইংরাজীতে।আর সবাই তো ইংরাজী তে পেপার লিখবে না। তাই সকলের ইংরাজীতে পন্ডিত হবার দরকার নেই। যাদের দরকার তারা ঠিক ঘসে মেজে শিখে নেবে। যে ঘষা-মাজাটা আমার মনে হয় বাংলা মিডিয়াম-এর ছেলেদের করতেই হতো... ক্লাস ওয়ান থেকে ইন্জিরি পড়লেও।

    আমার মনে হয় ক্লাস সিক্স থেকে ইংরাজী ভাষা শেখাটা সমস্যা নয়। সমস্যা হলো স্কুলে ইন্ফ্রাস্ট্রাক্চার না থাকা আর ট্রেন্ড শিক্ষক না থাকা।
  • aka | 85.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৬:০৫518349
  • সমস্যা হল সিঁড়ি না করে দোতলা করে দেবার। দোতলায় উঠবেন কেমন করে, কেন মই লাগিয়ে, মই কই? নিজে দেখুন, ছাত্রানাং অধ্যানাং তপঃ।

    যে ছাত্র অংক পারে, ভুগোল পারে, ইতিহাস পারে, বাংলা পারে, ফিজিক্স পারে, কেমিস্ট্রি পারে, ইকনমিক্সে পিএইচডি নামিয়ে দিল তুখোড় জায়গা থেকে সে কেন ইংরিজি লিখতে গেলে ছত্রে ছত্রে ভুল করে? আত্মবিশ্বাসের অভাবে ভোগে? উদাহরণ ভাবতে গেলে এইরকম বহু উদাহরণ রয়েছে সেইগুলো নিয়ে ভাবুন।
  • ডিডি | 132.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪১518350
  • আমাদের সময়ের কথা কই। তাহলে কিছুটা নস্টালজিও হয়।

    আমাদের গ্রামের ইশকুলে বা মউলানা আজাদ কালেজে বা পাড়ায় কোনো অবাঙালী বন্ধু ছিলো না। কখনো কাউকে ইংরাজী বলতে শুনি নি। টিভি ছিলো না। মাঝে মধ্যে কিছু ইংরাজী সিনেমাদেখা ছাড়া আর কোনো ভাবে ভাষার সাথে ডাইরেক্ট যোগাযোগ ছিলো না। আমার দাদা কিন্তু গাঁয়ের স্কুল থেকে বেড়িয়ে শুধু কলকেতায় সেন্ট জেভিয়ার্সে পরেই তিন বছরের মধ্যেই হু হা ইংরাজী শিখে গেলো।

    প্লাস ছিলো ইংরাজী না জানার জন্য হীনমন্যতা। হিন্দি বলতে নাপারলে সেটা খুব মশ্করার ব্যাপার ছিলো। কিন্তু ইংরেজী না জানা খুব লজ্জার। ফলে দুম দাম ইংরেজীতে কথা বলতে চাইতাম না। সাহস হতো না।

    আজ্জোদা কইলেন "একটু ভাবুন।" তাই আমি চট করে একটু ভেবে নিলাম।
  • গান্ধী | 213.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪৮518353
  • জানিনা এখানকার অলোচনার সাথে যায় কিনা তবু লিখি

    পুরো ব্যাপারটা কেমন এগিয়ে থাকা জনগনের পড়শুনা কেন্দ্রিক হয়ে যাচ্ছেনা কি ?

    গ্রামের দিকে যেখানে এখনো প্রাইভেট টিউশনের রমরমা নেই অথবা ফার্স্ট জেনারেশন লার্নারদের ক্ষেত্রে অথবা যাদের বাড়িতে বাবা-মা পড়া দেখিয়ে দিতে পারেননা, তাদের পক্ষে ৫বছর বয়সে নতুন একটা ভাষা পড়া একটু বেশী চাপের নয় কি ?

    প্রাথমিকের কনসেপ্ট যদিও বাড়িতে গিয়ে পড়াশুনা করা বা হোমটাস্ক নয়, তবুও সেটা তো একটু-আধটু করতেই হয়

    উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা প্রবলেম হয়ত হয়। আমার নিজের ইংরাজী লিখতে প্রবলেম হয়, কিন্তু আমার অনেক বন্ধুই খুব ভালো লেখে। সেটার কারণ ক্লাশ ৫ থেকে ইংরাজী শেখা নয় বোধহয়।
  • বলরাম হাড়ি | 132.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫০518354
  • আমিও ভাবলাম। এইরকম আদৌ কোনো স্বতঃসিদ্ধ নেই।

    আমার মেয়ে ফিজিক্স পারে, অঙ্ক পারে, কেমিস্ট্রি পারে, ভায়োলিন পারে, এমন কি জিয়োগ্রাফিও পারে, কিন্তু বাংলাটা এখনও বিভীষিকার পর্যায়ে। ক্লাস ওয়ানের আগে থেকেই বাংলা শিখছে। মানে মইয়ের প্রথম ধাপের কথা বলছি। স্কুলের বেশির ভাগ ছেলেমেয়েরই সেই একই অবস্থা। হয় তো আরও একটু খারাপ। একটাই কারণ- স্কুলের পড়ার বাইরে নিয়মিত চর্চার অভাব ও অনীহা।

    এদের দেখে এর উল্টো ছবিটা বুঝতে পারি। গ্রামের ছেলেমেয়েদের কাছে ইংরিজি কেন ভীতিপ্রদ হতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন