এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 116.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১৫:৫৮659719
  • ককলরব নয় কলরব।
  • sm | 233.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১৮:৩২659720
  • সি পি এম এর কর্মী ও সমর্থকরা এফিজি পোড়াচ্ছে এমন ছবি অনেক পাওয়া যাবে।এদের মধ্যে নিশ্চয় অনেক বুদ্ধিজীবী রয়েছে।তো গোলটা কোথায়।পার্টিকুলার কিছু বুধ্হ্জিবির ছবি তুলে দেখাতে হবে নাকি? নাকি পিটি যাদের নাম বলবে, তাদের কেই দেখতে হবে?
  • cm | 116.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১৮:৪১659721
  • গুটিকয় নিরপেক্ষ ভেকধারীর ছবি হলেও আপাতত চলবে।
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১৮:৪৪659722
  • RR
    নিরপেক্ষতা দেখাতে গেলে শব্দচয়ন নিয়ে আরো সতর্ক হওয়া প্রয়োজন।
    এখন পর্যন্ত অম্বিকেশের কথা বলতে গিয়ে কে অন্যদের "ফেকলু" বলেছে? কে এখানে বলেছে যে মৌসুমী, টুম্পা, শিলাদিত্য কিস্যু করেনি? তবে অম্বিকেশের প্রতি আপনার নিক্ষিপ্ত ব্যঙ্গাত্বক "মানবাধিকারের অতন্দ্র যোদ্ধা" চিরকাল স্মরণে থাকবে। বুঝলাম যে অম্বিকেশ আপনার ঠিক পছন্দের মানুষ নন। নাহলে "ঘরে বসে ফেসবুকে কার্টুন পোস্ট করা" জাতীয় জঘণ্য মন্তব্য করতেন না। ব্যক্তিগত বিষয় কখন রাষ্ট্রের সঙ্গে সংঘাতের জন্ম দেয় সেটা জানা না থাকলে মৃণাল সেনের "মৃগয়া" আরেকবার দেখে নেবেন। আপনি অম্বিকেশকে যতই নীচে নামানোর চেষ্টা করুন, একমাত্র অম্বিকেশই এই সময়ে সারা ভারতের কাছে মেরুদন্ড জমা রাখা বেশীর ভাগ বাঙালীর সম্মান বাঁচিয়ে রেখেছে।

    "আরে, ভবিষ্যত কে দেখেছে?"
    যারা সুব্রত মুখুজ্জের পাশে বসে বামেদের গাল দিয়েছিল তারা অতীতও দেখেনি। কিন্তু ভবিষ্যত তারা নিশ্চিত দেখেছিল বা তাদের দেখানো হয়েছিল। তিনোর সঙ্গে গেলে থিয়েটার একাডেমি, রবীন্দ্রসদনের সম্পূর্ণ কন্ট্রোল, এঁটো-কাঁটা কমিটির উচ্চপদ, সরকারী দাক্ষিণ্য এসব কেউ দেখেনি বলতে চান? এসব বাম আমলে "আক্ছাড়" হত বলে দাবী জানাত যারা, তারা তো একটু back to the future করেই দেখেছিল কে কি পাচ্ছে ভবিষ্যতে!! আর সুদিপ্তর সঙ্গে একটু আগে ভাবভালবাসা না হলে কাকবাবু অমনি অমনি ঝাঁপ দিল চ্যানেল ব্যবসায় কিংবা অপর্ণা সেন সাত লাখি চাগরী পেল? এই মাপে সুবোধ-শীল তো গাধা-তারা ঠিক ভবিষ্যত দ্রষ্টা নয়-নাহলে এত দেরী করে হাওয়া মোরগ হতে?

    নোনাডাঙার জেল খাটা মানুষদের বিপ্লব কেন থেমে গেল? নিজেকে প্রশ্ন করে দেখুন তো-কি উত্তর পান!!
  • সিকি | 166.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১৮:৪৬659723
  • টং!
  • sm | 233.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২০:২৯659724
  • পিটি, আমার আগের পোস্টার উত্তর দিলেন না তো?
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২১:১০659725
  • @sm

    একটি ছবি দেখিয়ে বলা হয়েছেঃ "এখানে কদিন আগে পজ্জন্তও একটা চাপা হাহাকার শোনা যেত, বুদ্ধবাবুর ছবিতে রক্তমাখা দাঁত, শিং এঁকে মিছিল হয়েছিল - ব্লা ব্লা ব্লা। ধাবা বুজীরা নাকি সেইভাবে হীরকরানীর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামেন নি।"

    মন্তব্যটি কার উদ্দেশ্যে এবং কেন তা কি আপনি জানেন?

    না জানলে আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাবেনা!
    যদি জানেন তাহলে উত্তর হচ্ছে এই ছবিতে ধাবা বুজীরা নেই। সেটা পিটি অনেক সময় নষ্ট করে মূল ছবিটি তুলে এনে প্রমাণ করল।

    তাতে কি হল?
    সেটার উত্তর d বলে দিয়েছেন।
  • Ishan | 202.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২১:১৮659726
  • ও মা, পিটি যে লিখলেন, অম্বিকেশ ছাড়া আর কোনো সাহসী লোক চোখে পড়েনি। সিএমও লিকলেন অন্য কেউ সাহস দেখেইয়েছেন, এটা উনি পষ্টো করে বলতে পারছেন না। পিটি দুনিয়ার যাবতীয় টোকেনিজমকে দিনের পর দিন গাল পেড়েছেন সে নাহয় বাদই দিলাম।

    তো কোচ্চেন হল, ধরুন আমি যদি বলি "অম্বিকেশ তো পালতু লোক-দেখানো টেকেনিজম করেছেন, তিনোরা একটা জুঁইফুলগুচ্ছ দিলেই লাপাতে লাপাতে ওই দিকে চলে যাবেন কিনা সন্দেহ", তাতে রেগেই বা যাবেন কেনে? আর আমার মলত্যাগপদ্ধতি দেখতেই বা আসবেন কেন?

    পুঃ অম্বিকেশকে, খবরের কাগজে যা পড়েছি, তাতে আমার বেশ ভালই লেগেছে। কাজেই এটা থিয়োরিটিকাল কোশ্নো হিসেবেই নেবেন।
  • aranya | 154.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২১:২৭659727
  • অম্বিকেশ বাবু এবং 'আমরা আক্রান্ত' অর্গানাইজেশন ভাল কাজ করছে -এটা আগেও লিখেছি।
    সমস্যাটা হয় যখন পিটি বলেন অম্বিকেশ বাবুর মত কাজ আর কেউ করছে না -এই ধরণের কথাবার্তা।
    আর একটা সমস্যা হল - নোনাডাঙার প্রতিবাদী-দের কথা আমি লিখলে পিটি তা অ্যাড্রেস করবেন, অথচ ঈশান যখন লিখল, কোন উচ্চবাচ্য নেই -এভাবে কমিউনিকেশন হয় না।
  • aranya | 154.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২১:৩৩659729
  • অম্বিকেশ বাবু-র পিছনে সিপিএম-এর মত একটা শক্তিশালী পার্টি আছে। টুম্পা, মৌসুমী -দের তেমন কোন সাপোর্ট সিস্টেম নেই। নোনাডাঙা-র 'বিপ্লবী'-রা ছোটখাট অর্গানাইজেশন, নকশাল-পন্থী দল ইঃ-র সদস্য, তাদের-ও খুব লিমিটেড সাপোর্ট।
    র‌্যাম্কিং করতেই হলে এটাও মাথায় রাখতে হবে
  • cm | 181.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২১:৫৬659730
  • "সিএমও লিকলেন অন্য কেউ সাহস দেখেইয়েছেন, এটা উনি পষ্টো করে বলতে পারছেন না।" না না এমন বলিনি। ঐ বাক্যে কোন কোয়ান্টিফায়ার ছিলনা। কলরবীদের নিয়ে আমি একা এরকম মতপোষণ করছিনা মনে হয়।
  • cm | 181.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২১:৫৮659731
  • আর সব কিছুকে র‌্যাঙ্কিং করতে যাবই বা কেন? যাতে ওদের মধ্যে ঝগড়া লাগে?
  • aranya | 154.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২২:০৪659732
  • অফ কোর্স, র‌্যাঙ্ক করার কোন মানে হয় না। এই র‌্যাঙ্কিং-এর ব্যাপারটা এসেছে - অম্বিকেশের মত সাহসী কাজ আর কেউ করছে না, পিটি-র এই ধরণের কথা থেকে
  • aranya | 154.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২২:০৬659733
  • কলরবী ছাড়া অন্যান্য সাহসী, প্রতিবাদী মানুষ-দের কথাও এসেছে - টুম্পা, মৌসুমী শিলাদিত্য, নোনাডাঙা-র 'বিপ্লবী'-রা, সিএম বোধহয় খেয়াল করেন নি
  • sm | 233.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২২:১৪659734
  • এতক্ষণে পিটির উত্তর পেলাম। উনি তথ্য দিয়ে গবেষণা করে দেখিয়েছেন যে,ছবিটি তে ধা বা কেউ ই নেই।
    এটা সিকির ঘোরতর অন্যায়।ওনার কতো মূল্যবান সময় গবেষনার পিছনে নষ্ট হলো।তাই সিকি কেই দ্বায়িত্ব দেওয়া হলো পিটি বর্ণিত ধা বা র, ছবি খুঁজে পোস্ট করার জন্য।
    না পারলে,শাস্তি এক লক্ষ টাকাজরিমানা অথবা এক দিন গুরু তে না আসার ফরমান।

    কিন্তু পিটি কে বিনীত জিজ্ঞাসা, অন্য কোনো বুজী যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার শিক্ষক, এদের ছবি দিলে চলবে না?
  • ranjan roy | 24.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২২:৪৭659736
  • পিটি,
    একদম বাজে কথা বলবেন না।
    এই টইয়ে আগেও বলেচি অম্বিকেশের ইস্যু ফালতু মনে হলে
    ওনার অ্যারেস্ট হওয়ার প্রতিবাদে আমি ও আমার ভাইঝি যদুপুরের মিছিলে হাঁটতাম না। ওঁকে নীচে নামানোর চেষ্টা আদৌ করা হয় নি।
    কিন্তু উনি যা করেছেন তাই বলেছি।
    আপনি বলেছেন-বুঝলাম যে অম্বিকেশ আপনার ঠিক পছন্দের মানুষ নন। নাহলে "ঘরে বসে ফেসবুকে কার্টুন পোস্ট করা" জাতীয় জঘণ্য মন্তব্য করতেন না।
    --না, কিচ্ছুই বোজেন নি। বা বুঝতে চাইছেন না।

    আবারও বলছি-- আপনি যখন এইজাতীয় মিথ্যে বলেন "একমাত্র অম্বিকেশই এই সময়ে সারা ভারতের কাছে মেরুদন্ড জমা রাখা বেশীর ভাগ বাঙালীর সম্মান বাঁচিয়ে রেখেছে।"--তখন বাই ইম্প্লিকেশন মৌসুমী/টুম্পা/শিলাদিত্যকে অপমান করেন।
    কেন?
    ১) টুম্পা/মৌসুমী/শিলাদিত্য বাঙালী নয়?
    ২) অম্বিকেশ কেন অ্যারেস্ট হয়েছিলেন? --ঘরে বসে ফেসবুকে মুখ্যমন্ত্রীর অন্যের বানানো ব্যাঙ্গচিত্র শেয়ার করায়?
    -- মৌসুমী/টুম্পা / শিলাদিত্য কেন কেস খেয়েছে?
    ব্যাপক জনতার সামনে মুখ্যমন্ত্রীকে মুখোমুখি অপ্রীতিকর প্রশ্ন করায়।
    ৩) অম্বিকেশ ধরা পড়ে মুচলেকা লিখে দিয়েছিলেন।
    মৌসুমী/টুম্পারা নিজেদেঅব্স্থান থেকে সরেনি।
    ৪) অম্বিকেশ নিজের ওপর সরকার লাগানো মামলায় ফরিয়াদী হিসেবে নিজেকে ডিফেন্ড করেছেন। অবশ্যই ভালো কাজ। কিন্তু আরও যে যে বাঙালী এই সময় সরকারের কাছে কেস খেয়েছে, সবাই করেছে। এমনকি সিপিএম এর তৎকালীন নেতারা সুশান্ত ঘোষ, শেঠ, গুড়িয়া, মজিদ মাস্টার কে করেনি বলুন?
    -- অম্বিকেশ নিজের কেস ছাড়া অন্যের জন্যে বা আইন পরিবর্তনের জন্যে কেস করেছেন? না করেন নি।
    ৫) মৌসুমী/টুম্পারা নিজেদের জন্যে লড়ে নি। লড়েছে গাঁয়ের অন্য মেয়েটির প্রতি অত্যাচারের বিরুদ্ধে। দিল্লি গিয়ে রাষ্ট্রপতির কাছে দরবারও করেছে।
    দুজনের তুলনাই হয় না।
    কাজেই আপনি যদি গরীব ঘরের মেয়েগুলোর জন্যে নয় একমাত্র অধ্যাপক ভদ্রলোকের জন্যে আজ বাঙালীর মাথা উঁচু বলে উচ্চকন্ঠে বলেন -- তখন সেটা অনৃতভাষণ ও বাগাড়ম্বর হয়।

    আমাকে গাল দেবার আগে আপনি ওপরের তথ্যগুলোর মধ্যে কোনটা মিথ্যে বলুনঃ
    ১) অম্বিকেশ ঘরে বসে ফেসবুকে অন্যের বানানো কার্টুন শেয়ার করে কেস খেয়েছেন? হ্যাঁ কি না?
    ২) কামদুনির মেয়েদুটো নিজের জন্যে নয়, অন্যের জন্যে লড়াই করেছে, মুখ্যমন্ত্রীর সামনা সামনি তর্ক করেছে। হ্যাঁ কি না?
    ৩) অম্বিকেশ প্রাথমিক পর্যায়ে ছাড়া পেতে প্রেশারে মুচলেকা লিখে দিয়েছিলেন? হ্যাঁ কি না?
    ৪) মেয়েদুটো নিহত মেয়েটির পরিবারের লোকজন সমঝোতা করলেও নিজেদের স্ট্যান্ড বদলায় নি।
    --- হ্যাঁ কি না?

    এরপর আপনি "একমাত্র বাঙালী" হিসেবে অম্বিকেশের জন্যে গর্ববোধ করুন। আমি শিলাদিত্য/টুম্পা/মৌসুমীর জন্যে।
    --পসন্দ আপনি আপনি।
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২২:৪৭659735
  • @sm
    সেরম কাকে কাকে দেখলেন?

    অরণ্য
    কেউ অসংস্কৃত ভাষা বা বাক্য ব্যবহার করলে উত্তর দিইনা। তাতে খামোকা উত্তেজনা তৈরি হয়। কোন আলোচনা হয়না।

    আর একটু সর্ব ভারতীয় খবর ঘাঁটলে দেখবেন অম্বিকেশি খবরে উঠে আসছেন বারংবার।
    তবে আপনি এই আলোচনার মূল সমস্যার খানিকটা আভাস দিয়েছেনঃ "অম্বিকেশ বাবু-র পিছনে সিপিএম-এর মত একটা শক্তিশালী পার্টি আছে।" পার্টি কতটা "আছে", অন্ততঃ এই ব্যাপারে,তা আমার জানা নেই। কিন্তু ঐ ছোঁয়া লেগে যাওয়ার কারণেই অম্বিকেশ কোন কোন ফোরামে বিশেষ আলোচিত ব্যক্তিত্ব নন।
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২৩:১০659737
  • আমি আবার বলছিঃ
    "একমাত্র অম্বিকেশই এই সময়ে সারা ভারতের কাছে মেরুদন্ড জমা রাখা বেশীর ভাগ বাঙালীর সম্মান বাঁচিয়ে রেখেছে।"
    রাগে অন্ধ হয়ে "এই সময়ে" কথাটা খেয়াল করেননি।
    কিন্তু তাতে আমার শিলাদিত্য/মৌসুমী/টুম্পার সাহসের প্রশংসা করতে দ্বিধা নেই।
    কিন্তু আপনার লেখা থেকে মনে হচ্ছে আপনি অম্বিকেশকে আপনার পছন্দের তালিকা থেকে বাদ দিচ্ছেন।
    তদুপোরি রাগের মাথায় অম্বিকেশকে সুশান্ত, লক্ষণ, মজিদ ইত্যাদির সঙ্গে একাসনে বসিয়ে নিজের প্রকৃত রাজনৈতিক অবস্থানকে প্রকাশ করে ফেললেন!!
    যাক! এরপরে আর নিরপেক্ষতা দেখানোর দায় রইল না আপনার।
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২৩:৩০659740
  • RR
    অম্বিকেশকে প্রসঙ্গে আমার প্রথম বলা বাক্যটি। আপনার একটি বাক্যের উত্তর প্রসঙ্গেঃ

    Date:20 Mar 2015 -- 07:45 AM
    "তবু রাজাকে ন্যাংটো বলার সাহস চাই।"
    অনেকেই তো রাস্তায় গীটার বাজিয়ে গান গাইছে বা ছবি আঁকছে দেখলাম। তবে ইদানিং-এর মধ্যে রাজাকে "ন্যংটো" বলার সাহস আমার চেনা জানার মধ্যে অম্বিকেশ ছাড়া আর কেউ তো দেখাল বলে মনে করতে পারছি না। আর অম্বিকেশের সমর্থনে রাজার বিরুদ্ধে মোমবাতি নিয়ে বিশেষ কেউ রাস্তায় নামেনি। দু-একটা বাইট-টাইট দিয়েছে বটে।

    এখানেও, খেয়াল করেননি বোধহয়, "ইদানিং-এর মধ্যে" জাতীয় একটি সময়কাল আছে। আর এখানে কোথাও বলা তো নেইই, ইঙ্গিত-ও নেই যে শিলাজিৎ, টুম্পা বা মৌসুমী "ফালতু"। তবে নিশ্চিত করে মোম্বাতিওয়ালাদের অনুপস্থিতি ও তাদের সাহস প্রসঙ্গে প্রশ্নবোধক চিহ্ণ আছে।
    কিন্তু আমারা কেউই, শিলাজিৎ, টুম্পা বা মৌসুমীদের মোম্বাতিওয়ালাদের মধ্যে ধরি না আর তারা গীটার বাজিয়ে গান-ও গায় না।
    তাই না?
  • cm | 116.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২৩:৩০659738
  • কলরবীরা এই মহান লিস্টিতে নাই!
  • sm | 233.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২৩:৩৫659741
  • রাগে অন্ধ! রঞ্জনবাবু কে এমন পোস্ট পরপর করে গেলে তো অন্ধ কি, সান্নিপাত হতে কতক্ষণ।
  • ranjan roy | 24.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২৩:৩৭659742
  • পিটি,
    আমি যে ফ্যাক্ট গুলি দিয়েছি সেগুলোর ভুল দেখান।

    "কিন্তু আমারা কেউই, শিলাজিৎ, টুম্পা বা মৌসুমীদের মোম্বাতিওয়ালাদের মধ্যে ধরি না আর তারা গীটার বাজিয়ে গান-ও গায় না।
    তাই না?"
    --আপনি ধরেন না। আমি ধরি।

    "এখানেও, খেয়াল করেননি বোধহয়, "ইদানিং-এর মধ্যে" জাতীয় একটি সময়কাল আছে।"
    -- আপনি আগে "খেয়াল " করুন অপনার ইদানীং কবে থেকে শুরু? কারণ, টুম্পা/মৌসুমিরা অম্বিকেশের ঘটনার পরে এসেছে। ওরা অম্বিকেশের সঙ্গে হীরকরাণীর ব্যবহার দেখেও ভয় পায় নি।
    আর অম্বিকেশ সে রাত্রে মুচলেকা দিয়েছিলেন-- অস্বীকার করছেন নাকি?
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২৩:৩৯659743
  • ওঃ বলে রাখা ভাল যে মৌসুমী, টুম্পা ইত্যাদির সঙ্গে আর একজন "মাস্টারমশাই" ছিলেন।
    তাঁকে আমরা এই আলোচনা থেকে বাদ রাখছি আর তাঁর সাহস থাকা না থাকা নিয়ে আমরা কোন অবস্থান নিচ্ছি না।
    করণটা খুব সহজেই অনুমেয়। খবরে প্রকাশ যে তিনি আসন্ন পুরভোটে বাম সমর্থিত নির্দল প্রার্থী।
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২৩:৪২659744
  • RR
    আমি জানি, আমি জানি আপনি অম্বিকেশকে আরো নীচে নামাবেন। আপনার রাজনৈতিক অবস্থান আরো প্রকট হচ্ছে।
  • ranjan roy | 24.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ২৩:৫২659745
  • আবার ফালতু কথা!
    প্রদীপবাবু তখন যা যা করেছিলেন -- করে কেস খাওয়া, নিগ্রহ, ট্রান্সফারের শাস্তি-- তা নিয়ে কোন কথা হবে না। কোন প্রশংসাই কম নয়। তিনি বাম-সমর্থিত প্রার্থী-সেটা তাঁর ব্যক্তিগত পছন্দের মধ্যে পড়ে।
    আমি তাঁকে অম্বিকেশের থেকে এগিয়ে রাখব। তিনি নিজের জন্যে বাধ্য হয়ে নয়, অন্যের জন্যে লড়েছিলেন।
    তাঁকে বাদ রেখেছেন আপনিই!
    এখনও রিপিটেডলি, অম্বিকেশ ছাড়া কোন বাঙালী রাজাকে ন্যাংটো বলার সাহস দেখায় নি বর্লে।
    আপনাকেই শুধাই--প্রদীপবাবু কি বাঙালী নন?
    উনি কী অম্বিকেশের পরিণতি দেখার পরও এগিয়ে যান নি? তবে? কী করে এত মিথ্যে জোর গলায় বলেন বলুন তো?
    একমাত্র বাঙালী প্রতিবাদকারী অধ্যাপক অম্বিকেশ?
    এর পরও বলবেন অন্য দের ছোট করি নি?

    আমাদের কথায় টুম্পা/মৌসুমিরা প্রাধান্য পেয়েছে গাঁয়ের সাধারণ জীবন যাপন করা মেয়ে বলে। যাদের বাইরে বেরনো মুশকিল। বাড়ির থেকেও বাধা আসে। কোন ইউনিয়ন নেই।
    হ্যাঁ, অম্বিকেশের ঘটনার প্রতিবাদে জেউ থে কে বেরনো প্রতিবাদ মিছিলে জুটার অধ্যাপক/বুজি/এস এফ আইয়ের স্টুডেন্ট/ আজকের কলরবীদের অনেককে দেখেছি।
  • PT | 213.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ০০:০৪659746
  • কি আশ্চর্য, আমি খোঁচা না দেওয়া পর্যন্ত যিনি টুম্পা, মৌসুমীর সঙ্গে সারাক্ষণ থাকতেন সেই মাস্টারমশাইয়ের কথা আপনার একবারও মনে পড়ল না?

    আপনি ঘুরিয়ে ফিরিয়ে যাই লিখুন আমি আবার বলছিঃ
    "একমাত্র অম্বিকেশই এই সময়ে সারা ভারতের কাছে মেরুদন্ড জমা রাখা বেশীর ভাগ বাঙালীর সম্মান বাঁচিয়ে রেখেছে।"
    খেয়াল করুন "এই সময়ে" কথাটিকে। খেয়াল করুন "বেশীর ভাগ" কথাটিকে। খেয়াল করুন "সারা ভারতের কাছে" কথাটিকে। এই বাক্যটি অনেক ভেবেচিন্তে গঠন করা হয়েছে।
  • :) | 127.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ০০:৪০659747
  • এবার ন্যাড়াদাকে দরকার।
  • ranjan roy | 24.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ০৫:৫০659748
  • পিটি,
    আমি ১৯৯৯ এর জ্যোতি বসুর সময়ের কেসটা আবার পড়লাম।
    নাঃ, আগে পুরোটা বুঝতে পারিনি।
    তখন ৬৬এ ছিল না।
    উনি শমীক খেমকা নামের একজন ২৫ বছরের ইঞ্জিনিয়ারকে একটি সাইট খুলে জ্যোতি বসু ও তাঁর ছেলেকে নিয়ে ব্যঙ্গ করায় ও তাতে বাঙালীদের নিয়ে কমেন্ট করায় আই পি সির বিভিন্ন জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করে ৩৫ দিন জেলে বন্দী করে রাখেন।
    আদালত থেকে ৩৫ দিন পরে জামিন পেয়ে খেমকা বঙ্গ ছেড়ে চলে যান।
    নাঃ, কোন বামপন্থী বুজি সেদিন এই ঘটনাটিকে ফ্রিডম অফ স্পীচের বিরুদ্ধে রাষ্ট্রের হস্তক্ষেপ বলে মনে করেন নি। মোমবাতি মিছিল তো দূরস্থান।
    আজ যখন আপনি অম্বিকেশের প্রকরণ নিয়ে এত উদ্বেল এত গর্বিত তাহলে জ্যোতিবাবুর কেসটি ( ৬৬এ ছাড়াই) নিয়ে লজ্জিত কি?
    সেদিন বাঙালীর মাথা দেশে উঁচু হয়েছিল কি?
    আর আপনি আমাকে নিয়ে ব্যস্ত? (নিরপেক্ষ/ রাজনৈতিক অবস্থান)।
    কিন্তু যথারীতি ঘটনা সম্বলিত প্রশ্নগুলি এড়িয়ে যাচ্ছেন।
    আবার বলছি, ব্যক্তিগত আকচা আকচি না করে উত্তর দিন।
    ১) অম্বিকেশ কম্পিউটারে অন্যের তৈরি কার্টুন শেয়ার করে গ্রেফতার হয়েছিলেন কি না!
    ২) প্রেশারে দোষ স্বীকার করে মুচলেকায় সই করায় ২৪ ঘন্টার মধ্যে থানা থেকেই বাড়ি আসতে পেরেছিলেন কি না! আদৌ জেলে যান নি।
    কার্টুনিস্ট অসীম ত্রিবেদী নিজের বানানো কার্টুনে ক্ষমতাকে বিদ্রুপ করায় জেলে ছিলেন। এবং জামিন পেয়েও সিডিশনের ধারা খারিজ না হওয়া পর্য্যন্ত জামিন নিতে অস্বীকার করেন। সত্যি কি না?
    ৩) টুম্পা/মৌসুমী/প্রদীপ/শিলাদিত্য বাঙালী কি না?
    ৪) টুম্পা/মৌসুমী/প্রদীপ, নিজের জন্যে নয়, অন্যের জন্যে প্রতিবাদী হয়েছিলেন কি না?
    ৫) ক্ষমা চান নি এবং ওঁরা ও শিলাদিত্য সামনা সামনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলেন কি না?
    ৬) অম্বিকেশ নিজের কেস ডিফেন্ড করা ছাড়া সার্বজনিক স্বার্থে ৬৬এ খারিজ করার জন্যে কোন আলাদা সাংবিধানিক মামলা করেন নি। সত্যি কি না?
    উপরের ঘটনাগুলি সত্যি হলে আপনি বারবার অম্বিকেশ ছাড়া "ইদানীং" কোন বাঙালী এবং ""একমাত্র অম্বিকেশই এই সময়ে সারা ভারতের কাছে মেরুদন্ড জমা রাখা বেশীর ভাগ বাঙালীর সম্মান বাঁচিয়ে রেখেছে" বলে অম্বিকেশকেই নীচে নামাচ্ছেন, তাঁকে অপমান করছেন।
    এবং শিলাদিত্য/প্রদীপ/মৌসুমী/টুম্পা ও বাঙালী কমিউনিটিকে অপমান করছেন। এদের কেসগুলো কি দশ বছর আগের?
    আর আপনি আমার দেওয়া প্রশ্নগুলি নিয়ে বক্তব্যকে "ঘুরিয়ে ফিরিয়ে" আখ্যা না দিয়ে সোজাসুজি উত্তর দিচ্ছেন না কেন?
    আর জ্যোতিবাবুর খেমকাকে ৩৫ দিন জেলে পাঠানোয় সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালীর মাথা কত উঁচু হয়েছে--সেটাও বলুন।
    আজ ভারতে অম্বিকেশের সঙ্গে জ্যোতিবাবুর খেমকা কেসও অখিল ভারতীয় স্তরে আলোচিত হচ্ছে যে!

    ৭)
    অম্বিকেশ উদাহরণ --৬৬এ র সাহায্যে ক্ষমতা কীভাবে ফ্রিডম অফ স্পীচ কেড়ে নিতে পারে।
    জ্যোতিবাবুর খেমকা কেস উদাহরণ-- ৬৬এ না থাকলেও বা খারিজ হলেও কীভাবে ক্ষমতা ফ্রিডম অফ স্পীচ কেড়ে নিতে পারে।
    শিলাদিত্য/প্রদীপ/মৌসুমী/টুম্পা উদাহরণ কীভাবে সাধারণ মানুষ ভয় না পেয়ে ক্ষমতার চোখে চোখ রেখে রাজাকে ন্যাংটো বলতে পারে।
  • adhuli | 190.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ০৭:২০659749
  • গুচ-তে হীরক রানীর সব টই- গুলো যবে শেষ হবে, ( কবে জানি না, আমাদের বা হিরক রানীর জীবদ্দশায় নিশ্চয় নয় ), তখন কোনো সহৃদয় প্রকাশনা যদি ছাপাতে রাজি হয়, সেটার ওজন জানার ইচ্ছে রইলো। নিশ্চয় কালী সিঙ্গির মহাভারত কে অনেক হালকা লাগবে।
  • PT | 213.*.*.* | ২৬ মার্চ ২০১৫ ০৭:২৪659751
  • অম্বিকেশকে নীচে নামানোর জন্য আপনি ইচ্ছে করে অনেক তথ্য গোপন করছেন। অম্বিকেশের লড়াইটা যাদি শুধুই ব্যক্তিগত হত তাহলে এত ঝামেলার পরে তিনি নিজেকে গুটিয়ে নিতে পারতেন। তা না করে অম্বিকেশ "আক্রান্ত আমরা" সংস্থার সঙ্গে নিজেকে জড়িয়েছেন।

    আপনার অপমানকর ভাষা ও দৃষ্টিকোণ অনুযায়ী তিনি যদি "মুচলেকা"-তে সই করবেন তাহলে কিসের জন্যে এই সংস্থার হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন? তলায় তলায় ফিলার পাঠিয়ে অতি সহজেই তো সুবোধ-শীলের মত হাওয়া মোরগ হয়ে যেতে পারতেন!!

    আরো মনে করিয়ে দিই। অতি সাম্প্রতিক কালে কোরপানের হত্যার প্রতিবাদ সভায় উপস্থিত থেকে আবার সরকারের বিরাগ ভাজন হয়েছেন। পুলিশ তাঁকে "পলাতক" ঘোষণা করে তাঁর বিরুদ্ধে FIR করেছে।

    এইসব মিলিয়েইঃ "একমাত্র অম্বিকেশই এই সময়ে সারা ভারতের কাছে মেরুদন্ড জমা রাখা বেশীর ভাগ বাঙালীর সম্মান বাঁচিয়ে রেখেছে।" আপনি চান বা না চান অম্বিকেশই বর্তমানে সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার প্রতিবাদী মুখ।

    আর জ্যোতিবাবুর ব্যাপারটা আপাততঃ থাক। ওটা নিয়ে আপনি এক এক পোস্টিং-এ এক এক রকম অবস্থান নিচ্ছেন। কিন্তু অন্তর্জাল ঘেঁটে এটা পাওয়া গেলঃ
    .......but also posted adverse comments about Bengalis.
    The...computer professional was .......charged under several sections of the Indian Penal Code (IPC), including “promoting enmity between classes”.......
    “Curiously, the police had not charged Khemka for defaming Basu and other CPM leaders on the website,” said a senior officer of Calcutta police.
    http://www.telegraphindia.com/1120414/jsp/calcutta/story_15372997.jsp।

    তবে অম্বিকেশের প্রসঙ্গে বাম সরকারের আমলের একটি তামাদি হয়ে যাওয়া ঘটনাকে টেনে আনাতে আপনার অভিসন্ধি আরো প্রকট হয়েছে। আপনি ঝেড়ে কাশুন। সততার সঙ্গে জানান যে অম্বিকেশের রাজনৈতিক পরিচয় আপনার অপছন্দের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন