এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৬ জুলাই ২০১২ ০০:০৩23490
  • আমি খাই নি। আমি খুব গুড বয়।

    (এবার ঘুমোতে গেলাম)
  • Abhyu | ১৬ জুলাই ২০১২ ০০:০৩23491
  • প্রশ্নটা আমাকে নয় যদিও, তবু উত্তর দি :)
    সেটা নির্ভর করে কে লিখছে তার উপর। আকা লিখলে আমি বলব, রিদ্ধি লিখলে বলব না। হল?
  • riddhi | ১৬ জুলাই ২০১২ ০০:০০23487
  • না, আমি সেদিকে যাচ্ছিলাম না। স্পেসিফিকালি আপনার পাস্ট তোলাও আমার উদ্দেশ্য না। গুরুর আর্ধেক জনতা আসমউদ্রহিমাচল জুড়ে বিভিন্ন কলেজে হোস্তেলে মাল খেয়ে বেরিএছে বলেই আমার বিশ্বাস।

    আমার ১০ঃ৪৮ এর প্রশ্ন ছিল, এখ্ন কোন পাবলিক আপনার চোখের সামনে এরকম করছে বলে লিখলে, আপনি এই বেআইঅনি কাজ করা নিয়ে তাকে কিছু বলবেন কিনা?
  • Abhyu | ১৬ জুলাই ২০১২ ০০:০০23488
  • আমরা সাধারণতঃ এদেশের আণ্ডারগ্রাডদের হতচ্ছেদ্দা করি কারণ তারা ম্যাথ কম জানে দেশের আণ্ডারগ্রাডদের তুলনায়। কিন্তু এরা অনেক বেশি বিষয়ে পড়াশুনা করে। আর চিন্তা করে, ক্লাসে ভালো প্রশ্ন করে। "মেয়ে আর মদ ছাড়া কিছুই ভাবেনা।" কেস হলে এটা সম্ভব হত না।
  • aka | ১৫ জুলাই ২০১২ ২৩:৫৯23486
  • বহু আন্ডারগ্র্যাডকে নিজের পড়াশুনো, জীবনযাপনের খরচ নিজেদের চালাতে হয়। তাই ফুলটাইম পড়াশুনোর পরেও (১২ ক্রেডিট পার সেমিস্টার) বার্গার ভাজতে হয়, বা রেস্টুরেন্টে কাজ করতে হয় ইত্যাদি। পুল, পার্টি, মদ খাওয়ার সময় কম।
  • সিকি | ১৫ জুলাই ২০১২ ২৩:৫৮23485
  • ঘুমোতে গেলাম।
  • aka | ১৫ জুলাই ২০১২ ২৩:৫৬23484
  • এখানে আণ্ডারগ্র্যাড মনে হয় গ্র্যাডের থেকে বেশি শক্ত। ভালো নট সো ভালো সব জায়গাতেই যারা পাশ করে বেরয় তাদের নিংড়ে নেয়। যারা পারে না ড্রপ করে প্রথম দুই বছরের মধ্যে।
  • Abhyu | ১৫ জুলাই ২০১২ ২৩:৫৪23483
  • "আন্ডারগ্র্যাডে লোকজন মেয়ে আর মদ ছাড়া কিছুই ভাবেনা।" - সর্বৈব ভুল ধারণা। ভালো স্কুলগুলোতে আন্ডারগ্র্যাডেরা প্রচুর পড়াশুনা ও নানা রকম অ্যাকটিভিটি নিয়ে থাকে।
  • aka | ১৫ জুলাই ২০১২ ২৩:৪৯23482
  • দিল্লিতে মদ খাওয়ার নূন্যতম বয়স ২৫ হওয়া উচিত কিনা। আমি মনে করি না, এরজন্য আমি আন্দোলন করতে পারি। কিন্তু আইন ভাঙার অধিকার আমার নেই।
  • aka | ১৫ জুলাই ২০১২ ২৩:৪৮23481
  • রিদ্ধি যেদিকে যাচ্ছে তার বেসিকটা হল দিল্লি হোস্টেলে মাল খেয়ে আমি আইনের খেলাপ করেছি কিনা। উত্তর হল হ্যাঁ।
  • S | ১৫ জুলাই ২০১২ ২৩:৪৭23479
  • সিরিয়াসলি? এখানে তো সবাই বলে যে আন্ডারগ্র্যাডে লোকজন মেয়ে আর মদ ছাড়া কিছুই ভাবেনা। এমনকি ইস্কুলে শুনেছি নেশার দ্রব্য পাওয়া যায়। পুল পার্টি হতে দেখেছি যেখানে অলমোস্ট সব্বাই আন্ডারগ্র্যাড। ও হ্যাঁ একজন নামকরা প্রফের নামে সার্চ দিয়েছিলাম - দেখলাম তিনি একবার ফল্স আইডি দিয়ে মদ কিনতে গিয়ে ধরা পড়ে কেস খেয়েছিলেন। আর ভারতে তো মদ্যপানের বয়স ১৮ নাকি?
  • aka | ১৫ জুলাই ২০১২ ২৩:৪৭23480
  • রিদ্ধি, আমরা কিছু কিছু বিষয়ে মতামত রাখি, কিছু বিষয়ে মতামত দিই না। সেগুলো কিছু পার্সোনাল ডিসক্রিশনের ওপর ডিপেণ্ড করে।
  • riddhi | ১৫ জুলাই ২০১২ ২৩:৪৬23478
  • ওকে, অভ্যু। আপনার মতে দিল্লী বা মুম্বাইবাসী কেউ ২৪ বছর বয়সে মদ খেলে সে অপরাধী আর তার শাস্তি পাওয়া উচিত। ফাইন। আকা দাও কি তাই মনে করেন?
    আমার প্রশ্ন ছিল আকা দাকে। আমাদের চেনা পরিচিত লোক যদি এরকম আইনের খেলাপ করে, আমরা তো পয়েন্ট আউত করবো। এটা এতখানি গুরুত্বপূর্ণ - যে অচেনা লোকের কেসে সেটা আলোচনায় আনি। আকাদা যদি ১০ঃ৪৮ এর উত্তরে হ্যান বলেন, তাহলে আমারো কিছু বলার থাকে না।
  • aka | ১৫ জুলাই ২০১২ ২৩:৪৪23477
  • ব্যাপারগুলো এমন

    দোষী অথচ ধরা পড়ল না, কিছু করার নেই

    দোষী অথচ ধরা পড়ল, সেক্ষেত্রে আইন অনুযায়ী শাস্তি কাম্য

    কেউ দোষী নয় ধরা পড়ল, সেক্ষেত্রে শিওর না হলে তাকে ছেড়ে দেওয়াই উচিত

    শাস্ত্রে আছে তো চুরি বিদ্যে মহা বিদ্যে যদি না পড় ধরা।
  • S | ১৫ জুলাই ২০১২ ২৩:৪২23476
  • ভারতে তো ক্যাম্পাস গুলোতে ঐ বিশেষ কিছু দিনে মদ্যপান আর হাতে গোনা কয়েকজন পাতা।
  • Abhyu | ১৫ জুলাই ২০১২ ২৩:৪১23475
  • প্রশ্নটা শারীরবৃত্তীয় কিছু নয়, একটা আইন, সেটা মানার কথা হচ্ছে (বিয়ের বয়স, গাড়ি চালানোর বয়স ইত্যাদি)। আমেরিকার স্কুলগুলোতে আন্ডার গ্রাজুয়েটরা কম বয়সে ড্রিংক করলে, সেটা ডর্মে হলে সাধারণতঃ সঙ্গে সঙ্গে পুলিশ ডাকা হয়, তারপর নেশা তো ছোটেই, অপকীর্তিটিও সম্ভবতঃ তার রেকর্ডে পারমানেন্টলি থেকে যায়। আমাদের স্কুলে তো বোধ হয় হোম ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হয় ইত্যাদি।
  • Blank | ১৫ জুলাই ২০১২ ২৩:৩৭23474
  • আম্রিকাতে জালি মালের ব্যবসা তো বহুদিন, ঢালাও মুন শাইন বিক্রি হয় আর মনে হয় আন্ডার এজ লোকজন বেশী সেখানে।
  • Blank | ১৫ জুলাই ২০১২ ২৩:৩৬23473
  • আম্রিকাতেও মোনে হয় স্টেট্টি স্টেট ভ্যারি করে। কিন্তু আমার প্রশ্ন হলো, ২৪ এর আগে আর পরে শরীরে কি পরিবর্তন ঘটে যে মাল টা আগে খেলে খারাপ, পরে সমস্যা নেই?
  • প্পন | ১৫ জুলাই ২০১২ ২৩:৩৫23472
  • হ্যাঁ, এই কোশ্নটা আমারো পেয়েছিল, এস কীভাবে যেন সেটা জানিতে পারিয়াছে। ঃ)

    আমেরিকন পাই জাতীয় ছবিগুলি স্ক্রিন করার সময় বিধিসম্মত সতর্কীকরণ কি পর্দায় টাঙিয়ে দেওয়া হয়?
  • S | ১৫ জুলাই ২০১২ ২৩:৩২23471
  • ইউরোপে তো শুনেছি টু ড্রিন্ক ইউ হ্যাভ টু বি ওল্ড এনাফ টু ওয়াক ইন অ বার। আর আমেরিকাতে আন্ডারগ্র্যাডে কেউ মদ্যপান করেনা? ধরা পড়লে তবে তো অপরাধ আর শাস্তি।
  • Abhyu | ১৫ জুলাই ২০১২ ২৩:১৭23470
  • যদি ড্রিঙ্ক করার ন্যূনতম বয়স ২৫ হয়, তবে ২৪ বছর বয়সে সেটা করলে তা অপরাধ, এবং তার শাস্তি পাওয়া উচিত। সে আই আই এমে করলেও, কি রাষ্ট্রপতির পার্টিতে করলেও। (আমার জানা মতে আমেরিকায় সেটা হয়।)
    তবে সারা দেশে এই বয়সটা এক হওয়া উচিত, নইলে কনফিউশন বাড়ে। (এটা দিয়ে আবার অন্য কোনো ক্রাইমকে যাস্টিফাই করার কোনো মানে নেই। মলেস্ট করলে, অপরাধের গুরুত্ব অনুযায়ী, কড়া শাস্তি অবশ্যই হওয়া উচিত।)
  • riddhi | ১৫ জুলাই ২০১২ ২২:৪৮23469
  • আকাদা, আরে ধরেই নিন না, গুরুর ঠেকের একজন রেগুলার আড্ডাবাজ, লিখল, 'আজ র‌্যাগিং শেষ হল। সেকেন্ড ইয়ার রা হুলিয়ে রাম খাওয়াল। জীবনের মানে খুজে পেলাম। ' আপনি কি পয়েন্ট আউট করবেন, এই ভাই, কাজ টা কিন্তু আইনত ঠিক করনি ?
  • প্পন | ১৫ জুলাই ২০১২ ২২:৪৪23468
  • অজিত সিং-এর কন্স্টিটিয়েন্সি। বাগপত। খাস জাঠ মুলুক। খাপ খুলতে গেলেই হয়েছে আর কী!

    হ্যাঁ, রাঃলোঃদঃ অজিত সিংয়েরই দল।
  • I | ১৫ জুলাই ২০১২ ২২:৪৩23467
  • মানে অজিত সিং?
  • | ১৫ জুলাই ২০১২ ২২:৩৯23465
  • আমার ৯ঃ৪৮ র কেউ জবার দিল না। খুব দরকার হে...
  • aka | ১৫ জুলাই ২০১২ ২২:৩২23464
  • রিদ্ধি, গুরুচণ্ডালি একটি আনমডারেটেড সাইট। এখানে যে যা লেখে সে তার নিজস্ব বক্তব্য। তাই ভাট বা টইতে কে কি লিখল সেই নিয়ে সম্পাদককে বলবই বা কেন?

    সেটা করে সম্পাদক যদি কেস খায় সেটা সম্পাদকদের ব্যপার। ঃ)

    আর এখানে কে লেখে, কার বয়স কত সেই নিয়ে কয়েকজন বাদে বাকিদের সম্বন্ধে কোন ধারণা আমার নেই।
  • kc | ১৫ জুলাই ২০১২ ২২:১৯23463
  • “the only solution turns out to be nothing more than emotional catharsis”.
  • শ্রী সদা | ১৫ জুলাই ২০১২ ২২:১৩23462
  • আলাদা করে মাল খাওয়ার লিগ্যাল এজের কনসেপ্টটাই ভুলভাল। ১৮ র আগে বিয়ে নয়, ভোট নয়, মাল নয় (অফিসিয়ালি) এটাই নিয়ম হওয়া উচিত।একই ভাবে গুজরাটে মদ নিষিদ্ধ, কিন্তু পঃ বঃ তে নয় - এটাও প্লেন অ্যান্ড সিম্পল ঢ্যামনামি। আইন দেশের সর্বত্র এক হওয়া উচিত।
  • a x | ১৫ জুলাই ২০১২ ২২:০৮23461
  • অনুসন্ধানে বাগ আছে। এবং যখনই কেউ কম্প্লেন করবে মনে হবে বাগ নেই তো। কেসটা হল, প্রথম বার সার্চ করলে আরবিট কিসব আসছে (মানে হয়তো কোনো অ্যালগো আছে, জানিনা)। আবার সার্চ টিপলে ঠিক আসছে। পরীক্ষা করে দেখবেন। এটা আমার দুবার হয়েছে। এটা কি এমন হতে পারে যে যে সার্চ আগে হয়নি, শুধু সেইক্ষেত্রেই এমন?

    বাগ টু - মাঝে মাঝে আমি বাঁ দিকে লিখে যাচ্ছি, কিন্তু ডানদিকে কিছুটা রেন্ডারিংএর পর আর আসছেনা। ব্ল্যাংক থাকছে। আবার ডিলিট করে পিছিয়ে গেলে, তখন আসছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত