এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 85.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৮:২০659686
  • যা তা!
  • ন্যাড়া | 172.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৮:৫৩659687
  • অম্বিকেশবাবুর লড়াইটা তো বুঝলাম ওনার সঙ্গে সময় কাটিয়ে জানা যায়। তো ঠিক কোন কোন বুজীর সঙ্গে পিটিবাবু সময় কাটিয়ে তাদের লড়াইয়ের (or lack thereof) খবর নিলেন? নাকি জহুরীর মতন বুঝে গেছে এই একমাত্র সাচ্চা বুজী!
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৮:৫৫659688
  • বোঝা গেল। "অন্যকে সম্মান" জানানোর তালিকাতে বিশেষ কেউ অবশিষ্ট নেই!!
    "পরিবর্তনের" পোস্টারে দেখা পান্ডাগুলোর বেশির ভাগই এখন প্রমাণিত মিথ্যেবাদী, নানাবিধ ধান্দাবাজীতে লিপ্ত বা সারাদার লুঠের টাকার অংশীদার। বাকিরা সব গত্তে সেঁধিয়েছে। যে কজন ঝড়তি-পড়তি রয়েছে তাদের বর্তমান সরকার সম্পর্কে প্রশ্ন করলেই তা-না-না-না করেই "৩৪ বছরের অপশাসন" দিয়ে মুখ ঢাকে। তিনোরা বিপদকালে এদের দিকে অলিভ গুচ্ছ এগিয়ে দিলে এরা কতজন "আন্দোলন" চালাবে তা সময়ই বলবে।
  • aranya | 83.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৯:০০659689
  • পিটি, নোনাডাঙায় উচ্ছেদ বিরোধী আন্দোলন করে কিছু লোক গ্রেপ্তার হয়েছিলেন এবং কয়েকমাস জেলে ছিলেন, অম্বিকেশ বাবুর মত এক দিন নয়।
    এই লোক্গুলিকে সম্মান জানাবেন তো?
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৯:১৩659690
  • নিশ্চিত!
    কিন্তু ঐ একটা রাইডার আছেঃ "তিনোরা বিপদকালে এদের দিকে অলিভ গুচ্ছ এগিয়ে দিলে এরা কতজন "আন্দোলন" চালাবে তা সময়ই বলবে।"

    কিন্তু অম্বিকেশের লড়াইকে স্বীকৃতি দিতে এই দর কষাকষি কেন?
  • ন্যাড়া | 172.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৯:১৮659691
  • আপনার মতন লোক অম্বিকেশের লড়াইকে সাপোর্ট করছে মানেই সামথিং ফিশি। এই জন্যে দর কষাকষি।

    তো ক'জন বুজীর সঙ্গে, তাদের প্রতিবাদের ধরণ বুঝতে, কিছুক্ষণ সময় কাটালেন পিটিবাবু?
  • aranya | 83.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৯:২১659692
  • তাও রাইডার :-(
    কয়েক মাসের জেলবাস তো ভালই বিপদকাল মনে হয়
  • cm | 116.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৯:২৩659693
  • বুজিদের সাক্ষাৎপ্রার্থী হয়ে বিরক্ত করবেননা। তারা ইডি সিবিআই নিয়ে ব্যস্ত আছেন।
  • | ২৫ মার্চ ২০১৫ ০৯:২৯659694
  • অবশ্যই যারা গুরুতে বেনামে পোস্ট করে বা ফেবুতে কার্টুন ইত্যাদি শেয়ার করে ট্যাগটিভিজম চালায় তাদের থেকে অম্বিকেশ এগিয়ে থাকবেন।

    অম্বিকেশের আগে আমি মৌসুমী কয়ালকে রাখবো। অন্যায়টা অম্বিকেশের ঘাড়ে না পড়লে উনি নিজে থেকে এগিয়ে মেল ফরোয়ার্ড বা ফেবু শেয়ারের বাইরে কতদূর কী করতেন সেই সন্দেহ আমার থেকেই গেল।
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৯:৩২659696
  • "এটা আপনার জয়। আপনাকে জেলে যেতে হয়েছে...." অম্বিকেশ মহাপাত্রের প্রতি আবেদনকারী শ্রেয়া সিংঘল।"
    (আজকের আবাপর প্রথম পাতা; লিং পাচ্ছিনা)

    বাঙালী নিজেদের আর কত লজ্জা দেবে?
  • ন্যাড়া | 172.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৯:৩৬659697
  • শিলাদিত্য, মৌসুমী কয়াল - এনারা কনসিকোয়েন্স জেনে প্রতিবাদ করেছিলেন। শ্রীমতি দ-এর সঙ্গে একমত।
  • - | 109.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৯:৪৫659698
  • অম্বিকেশকে সমর্থন করতে করতে হঠাৎ পিটির ৯টা ৩২শের শেষ আত্মজিজ্ঞাসার হাহাকারটা বড়ই করুণ ভাবে ধেয়ে এলো ঃ-)
  • ন্যাড়া | 172.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১০:২৩659699
  • কবে থেকে বসে আছি পিটিবাবু কেরালায় গণতন্ত্রের সৌধর ওপর আক্রমণ নিয়ে চাট্টি বাণী দেবেন, তারপরে আজ সোমনাথ চাটুজ্জের ব্যব্স্থাপনায় বামেদে "সব মাংস খান" উৎসবে শুওরের মাংসর অনুপস্থিতি নিয়ে কিছু গাল্গপ্পো দেবেন - তা না শুধু প্যাচাল পাড়া।
  • ফুলটুস হুব্বা | 125.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১০:২৬659700
  • টুম্পা, মৌসুমী, তানিয়া, শিলাদিত্য কেউই মনে হয় আগে থেকে আন্দাজ করতে পারেনি যে সাধারণ একটা দুটো প্রশ্ন করতে গিয়ে ট্যাগড হয়ে যেতে হবে। কারণ তখনো অবধি প্রায় সকলের কাছে (এবং সম্ভবতঃ এখনো অনেকের কাছেই) রাণীমার ইমেজটা হারুন অল রশিদের মত ছিলো (আছে)।

    তবে এই অল্প হাতেগোনা কয়েকটা লোকের মধ্যে র‌্যাঙ্কিং করা নিয়ে আপত্তি আছে। সর্বক্ষণ তুইথুলি-মুইথুলি কেন?
  • d | 144.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১১:০৬659701
  • র‌্যাঙ্কিং করতে চাইনি তো। একসাথে এই সবকটা নাম বললে র‌্যাঙ্কিং করতামও না। কিন্তু হঠাৎ অম্বিকেশকে এদের থেকে এগিয়ে রাখতে চাইলে আপত্তি আছে।

    আমি মৌসুমী টুম্পাকে (ইনি বোধহয় আপাতত সন্তান হওয়ায় একটু কম উপস্থিত) এগি৯য়ে রাখবোপ্প কারণ এঁদের বিভিন্ন অডসের সাথে লড়তে হয়/হয়েছে বেশী। একে মহিলা, তায় অধ্যাপক বা সেরকম কেউ নন যে নিয়মিত টকশোতে আমন্ত্রিত হবেন, বিবাহিত মহিলা বলে সামাজিক চাপ এঁদের কিছুটা হলেও বেশী ফেস করতে হয়।
  • ফুলটুস হুব্বা | 125.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১১:০৯659702
  • তার চেয়ে এক নিশ্বাসে সবকটা নাম বলে ফেলি।
  • d | 144.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১১:১৫659703
  • সেটা বেটার
  • সিকি | ২৫ মার্চ ২০১৫ ১১:৫৮659704
  • এখানে কদিন আগে পজ্জন্তও একটা চাপা হাহাকার শোনা যেত, বুদ্ধবাবুর ছবিতে রক্তমাখা দাঁত, শিং এঁকে মিছিল হয়েছিল - ব্লা ব্লা ব্লা। ধাবা বুজীরা নাকি সেইভাবে হীরকরানীর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামেন নি।

    তো, আজ এই ছবিটা পেলাম, আজকের হিন্দুস্তান টাইমস থেকে।

  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১২:৫৩659705
  • এটা কি গৌরবে বহুবচন হল?
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১৩:৩১659707
  • কোন এক্ষপার্ট জানাতে পারবেন যে এই ছবিটির সঙ্গে কোন কোন প্রতিষ্ঠিত ধা ও বা বুজীর সম্পর্ক আছে?
    এখানে কি ছবির পেছনে কোন লাল পতাকা দেখা যাচ্ছে? মানে ছবিটি কোন বাম ছাত্র সংগঠনের মিছিলের?
    (আমি কোন সিদ্ধান্তে এখনো উপনীত হইনি!!)
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১৩:৩৯659708
  • ছবিটি তোলার টেন্টেটিভ তারিখ হচ্ছে 17/04/2012: http://www.timescontent.com/syndication-photos/reprint/news/261156/protest-rally-arrest-ambikesh-mahap.html

    আমি যতদূর জানি, ২০১২ সালে কোন জানাশোনা ধা বা বা বুজি এই ছবি নিয়ে রাস্তায় নামেনি।
    (ভুল জেনে থাকলে অগ্রিম ক্ষমা চ্যেয়ে রাখছি)
  • সিকি | 166.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১৪:০১659710
  • কী যে বলে বোঝাও যায় না - লাল পতাকা থাকলেই তারা বুজী হয় না? নাকি বুজীদের কোনও পতাকা থাকে?

    যাই হোক, এই সেই পুরনো ছবি -

    এই ছবিতেও আশেপাশে কোনও ধা-বা বুজী দেখা যাচ্ছিল বলে মনে পড়ছে না। হ্যাঁ, কৌশিক সেনকে দেখতে পাচ্ছি, চন্দ্রবিন্দুর অনিন্দ্যকেও দেখতে পাচ্ছি।

    পুরো অ্যালবামটা এইখানে - https://picasaweb.google.com/109619061153939324777/IfnnpI

    তবে যাক, এ নিয়ে আর কথা বাড়াতে চাই না। পাঁড় উন্মাদের সঙ্গে বেকার বাক্যালাপ করবার মত ফালতু সময় আমার কাছে নেই।
  • sm | 233.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১৪:২৭659711
  • আরে পিটির আপত্তিটা কোথা, তো ঠিক বুঝলুম না।শিং, দাঁত ওয়ালা পোস্টার পোড়ানো হয়েছে বলে নাকি বুদ্ধিজীবিরা সিলেক্টিভ এফিজি পোড়াচ্ছে বলে? নাকি কেন পোড়াবে সেই জন্য?এফিজি তো সবদেশেই সব নেতাদের পোড়ানো হয়।
  • d | 144.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১৪:৪০659712
  • উঁহু পিটি বলতে চাইছেন লাল পতাকা কাঁধে নিয়ে কিছু দলীয় কর্মী এগুলো কর হ্হেন, এঁরা কেউ ধাবা বা বুজি নয়। ওঁর বক্তব্য সেইসব ধাবা বা বুজিদের নিয়ে এবং তাঁরা এখনও এরকম কিছু করেন নি, ২০১২ তেও নয়ই।

    এইটা না বোঝার মতন কি শিশি বোতল? :-O
  • d | 144.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১৪:৪২659713
  • *দলীয় কর্মী এগুলো করছেন
  • ranjan roy | 24.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১৫:২৩659714
  • একটা কথা।
    সব দলের নেতারাই এখন ৬৬A নিয়ে কথা ঘোরাচ্ছেন। এ ব্যাপারে বিজেপি-কং সবাই দোষী। বিরোধী হলে একরকম আবার ক্ষমতায় থাকলে আর একরকম।
    কিন্তু কিছু পত্রিকা যে ১৯৯৯ এর একটি ঘটনা টেনে জ্যোতিবাবুর দিকে আঙুল তুলছেন সেটা বোধহয় ঠিক নয়।
    কারণঃ
    ১) তখন ৬৬A ছিল না।
    ২) আর জ্যোতিবাবু আদৌ ওনার ও ওনার ছেলেকে নিয়ে কার্টুন আঁকার জন্যে মাড়োয়ারি টেকনো-স্যাভি ছেলেটিকে জেলে পোরে নি।
    জেলে দিয়েছিলেন ওই কার্টুনের সঙ্গে বঙ্গসমাজ নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য ছিল বলে, তাতে কমিউনিটি বিদ্বেষ ছড়ানো হয়েছে বলে।

    এই পয়েন্টটি আজও ভ্যালিড মনে হয়।

    আর টুম্পা-মৌসুমীদের সম্বন্ধে মন্তব্য নিয়ে একমত নই।
    ওরা অনেক বেশি রিস্ক জেনেই নিয়েছে। শিলাদিত্যের কেস আলাদা। এমনকি অম্বিকেশও জানতেন না যে অন্যের বানানো কার্টুন ফরোয়ার্ড করে এমন বিপত্তি হবে।

    টুম্পা-মৌসুমিদের গাঁয়ে একটি মেয়ে বীভৎস ভাবে ধর্ষিত ও নিহত হল। রাস্তায় আলো নেই। ঠেকটা শাসক শ্রেণীর মদদ পুষ্ট। ততদিনে যদ্দুর মনে পড়ছে অম্বিকেশ/শিলাদিত্য/প্রেসি কেস হয়ে গেছে।
    ফলে হীরকরাণীর অ্যাটিচুড নিয়ে কারও কোন সন্দেহ নেই।
    সেই সময় প্রতিবাদী মঞ্চ গড়া ও গুন্ডাদের ধমকানো/পুলিশের সার্চ ইত্যাদির সময় হীরকরাণীর মুখোমুখি তর্ক করার সাহসের সঙ্গে ঘরে বসে ফেসবুকে কার্টুন পোস্ট করা আদৌ তুল্যমূল্য নয়।
    আজ নিহত মেয়েটির পরিবার সরকারি চাকরি নিয়েছে। কিন্তু মৌসুমী/টুম্পারা তাদের অবস্থান থেকে সরে আসেন নি।

    অম্বিকেশ নিজের কেস ডিফেন্ড করেছেন। খুব ভালো কথা। কে করবে না? শিলাদিত্যও করছে।টুম্পা-মৌসুমীরাও করেছে।
    ঘটনাচক্রে এখন অম্বিকেশএর ওপর একটাই ধারা চলছে-- ৬৬এ।
    কিন্তু সেটা কে বেস করে ধারাটিকে খারিজ করার কেস? মহারাষ্ট্রের মেয়েদুটির ঘটনাকে বেস করে দিল্লির মেয়েটি করেছে।
    এঁরা সবাই সম্মানের যোগ্য।
    কিন্তু শুধু একজন নিজের ফ্র্যাটারনিটির লোককে (অধ্যাপক/অ্যাকাডেমিশিয়ান) কে মানবাধিকারের অতন্দ্র যোদ্ধা আর অন্যেরা ফেকলু---এটা ঠিক নয়।

    সবচেয়ে খারাপ লাগলো নোনাডাঙার আন্দোলনে জেলখাটা মানুষদের নিয়ে কমেন্টঃ ভবিষ্যতে কে কোন দিকে যাবেন তা নিয়ে সন্দেহ?
    আরে, ভবিষ্যত কে দেখেছে?
    নন্দীগ্রাম আন্দোলনের সময় অরিন্দম শীল আর সুবোধ সরকারের জ্বালাময়ী লেখা ও ভাষণ দেখে কি পিটি বুঝতে পেরেছিলেন যে ওঁরাই কিছুদিন পরে হীরকরাণীকে নিও-কমিউনিস্ট উপাধি দেবেন?
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১৫:২৬659715
  • d-কে ধন্যবাদ।
    মাঝে মাঝে এমন সহজ কথা "সুস্থ" মানুষদের বোঝাতে এত কষ্ট পেতে হয় কেন কে জানে!!
  • kc | 204.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১৫:২৮659716
  • পিটির "সকল গান " (ধাবা বুজিদের) "লক্ষ্য করে"
    ,,,,

    উনি যেদিন থেকে এখানে কথা বলছেন সেদিন থেকেই তো ওনার "সকল গান " (ধাবা বুজিদের) "লক্ষ্য করে"
    এটা না বোঝার মতন শিশি বোতল কি?
  • cm | 116.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ১৫:৫৬659718
  • পিটিদা কাউকে ছোট করার চেষ্টা করেছেন বলে মনে হলনা। তবে ককলরবের সাথে হঠাৎ তুলনা টেনে এনে অম্বিকেশবাবুর লড়াইকে ট্রিভিয়ালাইজ করার চেষ্টা হল বোধহয়। তবে কলরবীরা ক্রমশই রসিকতার পাত্র/পাত্রী হয়ে উঠছেন তা ঐ টই দেখলেই পরিষ্কার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন