এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৮২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | 213.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০১২ ১৮:২০518255
  • হুম্ম এই সোহম দিদির গুড লিস্টে আছে। আইপিএলের পর ইডেনে নেচেছিল রাজ্যপালের হাত ধরে
  • ranjan roy | 24.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০১২ ১৮:৫৯518256
  • পিটি,
    আদৌ তিনো বা মাকু বা নকু বুদ্ধিজীবিদের হয়ে কালো কোট গায়ে চড়াচ্ছি না। তাহলে তিনোদের কোন কান্ডের সমালোচনা না করে প্রত্যেকবার বামেদের সময়ের প্যারালেল ঘটনার উদাহরণের লিস্টি বানাতাম।
    আমার বক্তব্য n টাইম রিপিট করছি। এখানে ক্ষমতাসীন দলের ( টইয়ের হেডিং দেখুন) ক্ষমতার অপব্যবহার আলোচ্য। খামোখা বাম সমর্থক বা ডানসমর্থকদের খোঁচাতে যাবো কেন? আমরা-ওরা করব কেন?
    কোন একটা কাজ খারাপ ( ধরুন ধর্ষণ) হলে সেটার নিন্দা করাই যথেষ্ট। কে কে নিন্দুকদের লিস্টে নাম লেখান নি এই খবরদারি অনাবশ্যক, অন্ততঃ মায়াপাতার টইতে। আর কেউ চুপ করে আছেন মানেই সেই কাজটাকে সমর্থন করছেন তা কেন ধরে নেব? হ্যাঁ, কেউ যদি সেই আপাতঃ নিন্দনীয় কাজের সমর্থনে (!) দু'কথা বলেন তো তাকেও দু'কথা শোনার জন্যে প্রস্তুত থাকতে হবে। যেমন শান্তিনিকেতনে বাচ্চা মেয়ের প্রতি জনৈকার ব্যবহার নিয়ে হয়েছিল। এইটুকুই।
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০১২ ১৯:৩৮518257
  • ঈশেনদার প্রশ্নের উত্তরে বলি, গুঃ গঃ নিয়ে অর্পিতা বন্দ্যো-র লেখাটা পড়েছি, কিছু বলিনি কারণ কিচ্ছু বুঝিনি। সহজ কথা সহজ ভাষায় বললে যে তাত্বিক হওয়া যায় না, একটা মতবাদকে প্রতিষ্ঠা করতে গেলে যে জীবনানন্দ রবি ঠাকুর থেকে শুরু করে গুচ্ছ রেফারেন্সবিহীন শব্দ কাব্য এসব আমদানী করতে হয়, সান্ধ্যভাষা প্রয়োগ না করলে তাত্বিক হওয়া যায় না, এসব দেখে হীনম্মন্যতায় ভুগ্ছ। সত্যি কথা, উনি কি বলতে চেয়েছেন এক লাইন-ও বুঝিনি। এ প্রায় মমতার ভাষাহীন ভাষা আমার কাছে।

    সত্যের খাতিরে এটাও বলা উচিত যে ঈশেনদার কথা সব-ই বুঝেছি ঃ) ... .
  • aka | 178.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০১২ ১৯:৫৮518258
  • খসড়া নিয়ে বক্তব্য নয় ঐ বুবুভা নিয়ে বক্তব্য হল

    ১। অর্পিতার কথা বুঝেছি।
    ২। খসড়ায় ডায়লগের কথা কোথায় বলা হয়েছে বুঝি নাই।
    ৩। খসড়াটি এলিটিজমের বিরুদ্ধে সাধারণ মানুষের লেখা নাকি এক এলিট গ্রুপ সরিয়ে অন্য এলিটের লেখা সেটা নিয়ে খসড়া লেখকদের অবস্থানটা একেবারে বুঝি নাই।
  • aranya | 154.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০১২ ২০:৪৮518259
  • রঞ্জন-দা কে অনেক ক, বিভিন পোস্টে।
  • PT | 213.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০১২ ২১:৪২518260
  • RR
    যারা একসময়ের সরকারকে খুব নিন্দে করত আর অন্য সরকারের সময়ে নীরবতা পালন করছে তাদের নাম উল্লেখ হলে আপত্তির কারণ কি? "চুপ করে থাকা সম্মতির লক্ষণ" বলে প্রাচীনেরা কি সব বলেছে না? তাহলে তো এই বাকহারাদের সঙ্গে এই সরকারের সম্পর্ক প্রতিস্থাপিত হয় আর এতদ্বারা টইটির নামকরণের সার্থকতার ভিতরেই থাকা যায়।
  • ranjan roy | 24.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৫518261
  • পিটি,
    থাকুন।ঃ))))
  • a x | 138.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:১৫518262
  • এদিকে কি বলব, আমি অর্পিতার সব কথা বুঝতে পেরেছি, আর ঈশানের দুইলাইন পড়ার পর পুরো খেই হারিয়ে ফেললাম আর তাতে নিজেকে নিয়ে এতই গ্লানি হল যে আর টুঁ শব্দটি করছিনা এই নিয়ে।
  • j | 230.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৭518264
  • http://thestatesman.net/index.php?option=com_content&view=article&id=422724&catid=42

    BOA has now become a family affair of the chief minister and it is best to keep a distance from it,” said a veteran sports organiser. Trinamul Congress now controls the major football clubs in Kolkata. The state government gave Rs 1 crore each to Mohun Bagan, East Bengal and Mohammedan Sporting Club. Several Trinamul stalwarts are in Mohun Bagan. TMC MP Sultan Ahmed controls Mohammedan Sporting.

    বোকা বুদ্ধটাই সিএবিতে প্রসুনকে সপোট করতে গিয়ে সুশীল আবাপর হাতে কেস খেয়েছিল ! হীরকের রাণীকে দেখে শিখতে পারে কিভাবে চুপচাপ ফুলে ছাপ করে একের পর এক প্রতিষ্ঠানে দলের আর বাড়ির লোককে বসাতে হয়। ক্যালি আছে মাইরি, বড়বাড়ির - মেজবাড়ির মিডিয়াকে চুপ করিয়ে তলে তলে ভাই -ভাইপোতন্ত্র প্রতিষ্ঠা করার !
  • PT | 213.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৪:২১518265
  • এইসব ভাষাহারা, বাইটরহিত সুশীলদের বর্তমানে নামোচ্চারণ করা বারণ আছে!
  • riddhi | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৫:১৫518266
  • কিছুদিন ধরে কাটাচ্ছিলাম, আজ ভাবছিলাম পড়ে শুয়ে পড়ব, রাতের ঘুম চলে গেল। ঘোষনা না করে পারলাম না, অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের লেখা টা হল বিশুদ্ধ হাস্যকর প্রতিদিন-আজকাল-সম-খোরাকযোগ্য দুর্মূল্য জান্ক। আমি জানি এই খসড়ার ব্যাপারে লোকে খুব সেন্সিটিভ পার্টিসান লাইন ড্র করা আছে, তাই আমি অনুরোধ করব যারা সিপি এম তিনোমূল আরেস্পি কিচ্চু করেন না, লেখা দুটো পড়তে। লজিকাল কোহেরেন্সের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ছড়া আর কোন বিষয়েই পান্ডিত্যের দর্কার নেই এগুলোকে ট্র্যাশ করতে। পড়ে পাগল হয়ে যেতে হয়। আর এটাকে প্রিসার্ভ করা হোক, এস আ জ্বলন্ত এক্সাম্পল ওপ্ফ দ্য এক্স্টেন্ট টু হুইচ একাদেমিক বুলশিটিং ক্যান গো। আমি শিওর এটা এখনো গুরুর আর্ধেকের বেশী লোক পড়েনি।

    লেখা একঃ লাস্ট লাইনের 'দায়িত্ব' টা কি কিছুতেই ডিফাইন হল না, ওদিকে চলে এল রক্তাল্প তা, মার্কিন ব্যান্ক, গ্রামীন শোষন, রবীন্দ্রনাথ।

    লেখা দুইঃ হিস্ট্রি জিওগ্রাফি প্রোজেক্টে চুপকি মারার জন্য মধ্যিখানের অংশে গাভাস্কারেরে তেস্ট রেকর্ড নিয়ে লিখতাম। সেই একি ঘরানাকে সম্মান জানাতে এসেছে পুজির চরিত্র সর্প্লাস ভ্যলু, খাজন দেব না বাজন বাজাও আরো কত কি। যেগুলোর বিরুদ্ধে বা পক্ষে কিছুই বলা যায় না কারণ হয় ভেগ বা অত্যন্ত্য ওবভিয়াস সত্যি। এই জঙ্গলে দুটৈ ক্ষীনতম কনক্রিট বার্তার আভাস - ১) আলুচাষিদের প্রত্যেক কে জিগেস করেই আলুর পলিসি ঠিক করতে হবে, আর ২)এসব খাসড়া চ্যারীটি বা রিলিফ দেয়া, যা সিস্টেম চেন্জ এর থেকে খারপ কিছু- কিন্তু কেন কি এসবের কোন বালাই নেই।
  • riddhi | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৫:২৩518267
  • এই দুটো লেখা পড়ে যেহেতু রাজনৈতিক জড়তার সব বাঁধ ভেঙ্গে গেল, তাই মনে হল খসড়া নিয়ে আমি কেন প্রসেন্জিতো পাচটা মতামত দিতে পারে তাই বলিঃ
    উন্নয়নের ড্রাফ্ট, অল্প পয়সায়। তাতে এত দর্শনের কি আছে? যখনি এই নিয়ে কথা শুরু হয়েছে, দু মিনিটের মধ্যে ঐ বালের চপ, এলিত কি ও কেন, সে কি গুলিটের থেকে বড়, সি প্লাস প্লাস জানা মানেই কি বিশ্বভারাতী এপ্রুভড টাইপ টাইম্পাস আলোচনায় জনতা হেদিয়ে মরে আর ঘুম পেয়ে যায়। এইসব ভেগ আলোচোনায় কিন্তু আজ অর্পিতা র লেখার মত মহীরুহ তৈরি করতে সক্ষম হয়েছে। খসড়া টার একটা ভ্যালিদ সমালোচনা হতে পারে( কেউ কেউ লিখেছেন), ইম্প্লিমেন্টেশানে সমস্যা, রিসোর্স ইত্যদির এলোকেশান কি কদ্দুর সম্ভব ও আরো অনেক ডিতেল্সে ভাবা হয়নি।

    ধরা যাক এটা সত্যি। তাহলে কি হল। কি ধস নামল? গুরুর দেয়া এই ভেগ খসরা তে ইন্পুট ভেরিয়েবেলের জায়গায় জান্ক ভ্যালু বসিয়ে মমতা ইম্প্লিমেন্ট করে দিল আর বাংলার মারা গেল? আর এটার অভিশাপ যারা সেই সময় গুরু কর্তাম তাদের সবার ওপর লাগল, আমরা তখন কিছু বলিনি বলে। খসড়া যদি ভেগ হয়, মিনিমাম কমন সেন্স বলে তাই নিয়ে আরো আলোচন হবে পলিসি মেকারদের মধ্যে, এ তো মনে হচ্ছে সালা ম্যান্হ্যাটান প্রোজেক্ট চলেছে, ঈশান আইনস্টাইনের ভুমিকাই ই=এম সি স্কোয়ার চোতায় পুরে রুস্ভ্লেট কে পাঠিয়ে দিল, আর আমরা এক্কেক জন ওপেন্হাইমার ফাইনম্যান দল খিস্তাছি হিরোশিমা হয়ে যাবে আর ইতিহাস আমাদের ক্ষমা করবে না বলে ।
    ঈশানের লেখা কালকে পড়ব। আজ্কে দেখেই কাটিয়ে দিলম 'সাব-অল্টার্ন স্টাদিস' আর তিন চারটে কোট দেখে। এই লেখার উত্তরে এতগুলো ভারী শব্দ নিয়ে আবার এক পেজ! উদ্দেশ্যটা কি 'বীরের সাথে বীরের ব্যবহার?'। ছেলের চে ছেলের ইয়ে ভারি হয়ে গেল তো। ইয়ার্কি মেরেই লেখা হোক আর জাই হোক এইতবড় উত্তর ঐ বুল্শিটিং এর গাছের গোড়ায় জল দেবে
  • | 24.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৫:৩৮518268
  • :-))))))))))))))))
  • san | 24.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৫:৪২518269
  • ঋদ্ধি ফাটাফাটি, অ্যাজ ইউজুআল ঃ-))))))))
  • নেতাই | 131.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৫:৪৯518270
  • ঃ))
  • T | 24.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৬:০১518271
  • "এ তো মনে হচ্ছে সালা ম্যান্হ্যাটান প্রোজেক্ট চলেছে, ঈশান আইনস্টাইনের ভুমিকাই ই=এম সি স্কোয়ার চোতায় পুরে রুস্ভ্লেট কে পাঠিয়ে দিল, আর আমরা এক্কেক জন ওপেন্হাইমার ফাইনম্যান দল খিস্তাছি হিরোশিমা হয়ে যাবে আর ইতিহাস আমাদের ক্ষমা করবে না বলে। " হা হা হা হা হা...পুরো চেয়ার থেকে ছিটকে পড়ে...ইত্যাদি ইত্যাদি। ঋদ্ধি টু গুড।
  • de | 190.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৬:০৪518272
  • ঃ))))))) -- বাই দ্য ওয়ে, অর্পিতার এই লেখা কোথায় আছে?
  • aka | 85.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৬:১৭518273
  • ঃ)))

    কিন্তু ব্যপারটা অত ট্রিভিয়ালও নয়। যেমন ইংরিজি তুলে দেওয়ার পলিসি ই=এমসি^২ নয় তেমন গোটা দুয়েক প্রজন্মের মেরে দিয়েছে সেটাও সত্যি। অনুভব না করলে বোঝা যায় না, বলাও যায় না।
  • pinaki | 148.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৭:১০518275
  • ঃ-))))))))

    হাহাপেখিধগে

    (হাসতে হাসতে পেটে খিল ধরে গেল)
  • pinaki | 148.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৭:১৬518276
  • ভাবছি "এলিট ও গুলিট" বলে একটা টই খুল্লে কেমন হয়? শিবাজি বন্দোপাধ্যায় হয়তো এই লেখা পড়ে উদ্বুদ্ধ হয়ে আর একটা বই লিখে ফেল্লেন "এলিট গুলিট দ্বন্দ্বসমাস" নাম দিয়ে। এই উত্তরাধুনিক যুগে মাইরি কিছুই বলা যায় না। ঃ-)
  • Blank | 180.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪৫518277
  • ঃ) ঃ) ঃ) ঃ) ঃ)
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৯:২৫518278
  • র্ঋদ্ধি পুরো নবারুণের উপন্যাস : P

    তবে এই অর্পিতা কি ফেসবুকে আছেন? ওনাকে ক্যালকম বা গুরুচন্ডালীর মেম্বার হবার অনুরোধ জানালে হয়!
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৯:৩২518279
  • আরেকটা কুট প্রশ্ন যেটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, করি করি করেও করিনি।

    গুরু-তে একবার `বেদের মেয়ে জোসনা`র সুগভীর সামাজিক তাত্পর্য্য নিয়ে ফরহাদ মাজহারের একটা লেখা বেরিয়েছিল। জনৈক গুরুভাই খোরাক নেবার জন্য লেখাটাকে আপলোড করে দিয়েছিল গুরুতে।

    অর্পিতার লেখাটাও কি সেরকম কোনো উদ্দেশ্যে? ...
  • aka | 178.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৯:৩৯518280
  • অর্পিতার লেখাটায় প্রবলেম কোথায়?
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪৪518281
  • ভাষাহীন ভাষা। কি বলতে চাইছে কিছুই ক্লিয়ার হয়নি।..
  • aka | 178.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪৭518283
  • খুব পোষ্কার, যাদের জন্য পলিসি তাদের বলতে দিন। আপনারা কিছু এলিটের দল বলার কে।
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪৭518282
  • উদাহরণঃ `সক্রীয়তার রাবিন্দ্রীক নির্মাণ `। মানেটা কি? সবেতে দাদু?

    এ তো দরিদ্রের দেরিদা হয়ে গেল! .
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪৮518284
  • ওই এক লাইন বলার জন্য দুখানা লেখা ? ?
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৯:৫১518286
  • `সরকারি দৃষ্টির দক্ষতা বাড়ানোর লক্ষ্যে উন্নততর গভর্নেন্স-এর দাবি উঠেছে, যা দেখে মনে হয় যেন মিশেল ফুকো-র মৃতদেহের সৎকার-গাথা।`

    ওহ ফাক! এ যে স্পিভাক!
  • aka | 178.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ২০:২০518287
  • তা এলিটরা বাল, এসো ডায়লগ চালাই এই দুই বাক্য বলার জন্য তো গোটা তিনেক খসড়া আর তাই নিয়ে কোটি কোটি আলুচানা হয়ে গেল। অমনই হয়।

    আর মিশেল ফুকোর মোদ্দা কথা তো ছিল এমন একটা সোশাল স্ট্রাকচার যাতে ডমিনেশন কমে, তার বদলে সরকার কতৃর্ক গুঃগঃ হলেই যে সব হয়ে যাবে এটা তার উল্টো দিকে হাঁটা, তাই না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন