এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ২৩:৪৮23220
  • কালীস চাইল্ডের কি প্ডিএফ ভার্সন আছে কেসি? থাকলে পাঠিয়ে দিও।
  • | ১৩ জুলাই ২০১২ ২৩:৩২23219
  • তোমরা কী সব শক্ত শক্ত বই পড়ো।

    আজকে আমি উত্তরপাড়া র 'আনন্দ' থেকে তিন খন্ড কিকিরা কিনলাম। আর 'বিবর' বিনা পয়সায় পেলাম
  • kc | ১৩ জুলাই ২০১২ ২৩:২৯23218
  • বোতীন,
    তুমি সেই টইটা তে জিগিয়েছিলে, এখানেই উত্তর দিই, অ্যাক্চুয়ালি পড়ছিলাম জেফ্রি কৃপালের কালীস চাইল্ড। পড়তে পড়তে মনে হল কথামৃতটা পাশে রেখে পড়ি। এই কত্তে কত্তে দুত্তোর বলে কৃপালকে বন্ধ করে শুধু কথামৃতটাই পড়ে গেলাম। ভালো'ই লাগল বুঝলে? কৃপালবাবুর মনে হয় কেউ 'দুকান ধরে মেরেছিল টান'
  • | ১৩ জুলাই ২০১২ ২৩:২১23217
  • তোমার খবর কী? দিন কাল কেমন কাটছে?
  • ঝিকি | ১৩ জুলাই ২০১২ ২৩:২০23215
  • ছেলে সারাদিনে এত বোর হয় (ঘন্টা দেড়েকের একটা সামার ক্লাসে যায় খালি) যে ঘরে ঢুকতে না ঢুকতেই সে ফুলঝুরির মত তার দাবীদাওয়া পেশ করতে থাকে....... অফিস থেকে ফিরে তাই আর কোন সময় নেই!!! তখন রং করা, কাগজ কাটা ইত্যাদি নানারকম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকি।
  • | ১৩ জুলাই ২০১২ ২৩:২০23216
  • কি জানি দু বার কি করে হয়ে গেল।

    আজকে বুঝলে সেই ডেন্টিস্ট বন্ধু টার ওখানে গিয়েছিলাম বুঝলে। ব্যাটা ৫ মিনিট দাঁত দেখে দেড় ঘন্টা ভাট করলো
  • | ১৩ জুলাই ২০১২ ২৩:১৫23214
  • তোমার কাব্যপ্রতিভা বিকশিত থেকে বিকশিততর হচ্ছে ব্রতীন, তাই বলে দুবার করে পোস্ট করার দরকার আছে কি;)
  • | ১৩ জুলাই ২০১২ ২৩:১৩23212
  • (কাজের মেয়ে) ঝিকি র ছাতা দিল ঝেড়ে
    (তাই) ঝিকি গেল খুব খেরে!!
  • | ১৩ জুলাই ২০১২ ২৩:১৩23213
  • (কাজের মেয়ে) ঝিকি র ছাতা দিল ঝেড়ে
    (তাই) ঝিকি গেল খুব খেরে!!
  • | ১৩ জুলাই ২০১২ ২৩:০৮23211
  • ছেলে কি গুরু করায় গুরুতর সমস্যা সৃষ্টি করে?
  • bb | ১৩ জুলাই ২০১২ ২২:৫২23209
  • pass out
    Popularity

    pass out
    verb
    Definition of PASS OUT
    intransitive verb
    1
    : die 1
    2
    : to lose consciousness
    transitive verb
    : to reject (a deal in bridge) as unplayable because everyone has passed on the first round of bidding
    See pass out defined for kids »
    Examples of PASS OUT

    I passed out from the flu.

    First Known Use of PASS OUT
    1899
    Related to PASS OUT
    Synonyms: black out, conk (out), keel (over), faint, swoon
    Antonyms: come around, come round, come to, revive
    [+]more
    source : merriam webster online dictionary
  • a x | ১৩ জুলাই ২০১২ ২২:৫২23210
  • এখানে হুলিয়ে বৃষ্টি গত কয়েকদিন ধরেই। কিন্তু যেই কাল রাতে আমরা গলা গলা খিচুড়ি আর ডিমভাজা নিয়ে বসলাম, অমনি সব বৃষ্টি থেমে গেল।
  • pi | ১৩ জুলাই ২০১২ ২২:৫১23208
  • প্পন, ঃ))
  • Sibu | ১৩ জুলাই ২০১২ ২২:৪২23207
  • এই ছাতা হাতে পেলেই তো ঝিকি আবার ছাতা-মাথা হয়ে যাবে। সে কি ভাল হবে?
  • ঝিকি | ১৩ জুলাই ২০১২ ২২:৪০23206
  • ঃ)
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ২২:৩৯23205
  • মনে করানোর পরে ছাতা হাতে নিয়ে ঝিকির কাজের মেয়ে কর্মস্থলে গজগজ করতে করতে ফিরছে - "এই ছাতার চাকরি" ইঃ।
  • ঝিকি | ১৩ জুলাই ২০১২ ২২:৩৭23204
  • কিকি, ম, আমি মাসখানেক হল দোকান পাল্টেছি, নতুন দোকানে গুরু খোলে না....... ছেলের আবার গরমের ছুটী চলছে, তাই ঘরে বাইরে কোথাও ভাটানোর সময়/সুযোগ পাইনা ঃ(
  • Sibu | ১৩ জুলাই ২০১২ ২২:৩৬23203
  • দূরে হঠো বর্ষাতি
    ফিরে এসো ছাতা।
  • ঝিকি | ১৩ জুলাই ২০১২ ২২:৩৩23202
  • ফিরে এস ছাতা.....
  • Sibu | ১৩ জুলাই ২০১২ ২২:৩১23201
  • হায় ছাতা, চুরি হওয়া স্বচ্ছ ছাতা।
  • ঝিকি | ১৩ জুলাই ২০১২ ২২:৩০23198
  • ছাতাটার অলীক নয়, তবে ফিরে না এলে তাকে অলীক-ই ভাবব ঃ(
  • kiki | ১৩ জুলাই ২০১২ ২২:৩০23199
  • ভাগ্গি, তাই এই রাত্তিরে ঝিকিকে দেখা গেলো।ঃ)

    শিবুদার অনবদ্য কবিতার জন্য ওয়া ওয়া বলে গেলুম।

    এদিকে প্রবল খিদে পেলো মনে হলো বলে গপাং করে খেয়ে নিলুম। এবার মনে হচ্ছে সব উল্টি হয়ে যাবে। আমার এ আজব পৈটিক সিস্টেম নিয়ে ক্ষি জ্বালাতন।
  • | ১৩ জুলাই ২০১২ ২২:৩০23200
  • ঝিকি, তুমি তো প্রায় ডুমুরের ফুল হয়ে গেছো!
  • | ১৩ জুলাই ২০১২ ২২:২৯23196
  • মাছের ডিমের বড়া, ঝাল ঝাল লংকাকুচি আর পেঁয়াজ দিয়ে?
    ওঃ,কি ভালো ই না বাসিঃ)
  • ঝিকি | ১৩ জুলাই ২০১২ ২২:২৯23197
  • আনেনি!! আমি সেই ৮৯-এ চালবাজ সিনেমায় ঐ ছাতা দেখে ফিদা হয়েছিলাম....... অবশেষে ২০০৯-এ সেই ছাতা সিঙ্গাপুরে পেলাম......... কিন্তু মাস দুয়েকের মধ্যেই এক কাজের মেয়ে এই ভাবেই তাকে ঝেঁপে দিল...... সৌভাগ্যক্রমে তার কয়েকমাস পরে জাকার্তাতেই আবার একটা স্বচ্ছ ছাতা পেয়ে যাই, বছর দুয়েক সে ভালো-ই ছিল..........
  • Sibu | ১৩ জুলাই ২০১২ ২২:২৬23194
  • ঝিকির ছাতা গেছে বুঝি বেনো জলে ভেসে?
    চমৎকার, গেলা যাক দু-চাট্টে টেকিলা এবার।
  • aka | ১৩ জুলাই ২০১২ ২২:২৬23195
  • আমারও রাজার মতন স্বচ্ছ ছাতা আছে, যা সবসময়ে আমার সাথেই থাকে, সাবধানের মার নেই।
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ২২:২২23193
  • অথবা এনেছে হয়ত, স্বচ্ছ বলে দেখা যাচ্ছে না। ঃ)
  • ঝিকি | ১৩ জুলাই ২০১২ ২২:২০23192
  • ছাতা নিয়ে আলোচনায় আমি উপকৃত হলাম। গতকাল কাজের মেয়েটিকে আমি আমার প্রিয় স্বচ্ছ ছাতাটি ধার দিয়েছিলাম, আজ সে ফেরত আনেনি, আমিও বেমালুম ভুলে গেছিলাম। ছাতা নিয়ে আলোচনা দেখেই কগজে বড় বড় করে লিখে ফ্রিজে সেঁটে এলাম!!
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ২২:১৮23191
  • আহা মামী রাগে কেন! এই নাও, দুটো মাছের ডিমের বড়া খাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত