এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ১৮:৩৬23131
  • একদম আনপড় আদমিকে শুরু করতে গেলে বেসিকও ঠিক আছে।
  • Toba Tek Singh | ১৩ জুলাই ২০১২ ১৮:৩৫23128
  • এর পর কেউ যেন আমার লেটেকে দুব্বলতা নিয়ে কিছু না বলে, হুঁ।

    এখানে এখন কলেজে কী শেখায় ঠিক জানি না, তবে বিলেতে সি/কোবল কোনোটাই শেখায় না। নিউক্যাসল ইউনিতে অ্যালগো ক্লাস শুরু হত জাভা দিয়ে। সেই নিয়ে কফিরুমে কম তক্কো হত?
  • শ্রী সদা | ১৩ জুলাই ২০১২ ১৮:৩৫23129
  • দুটো আলাদা পারপাসের জন্যে তো।
    এখন যদ্দুর জানি CSE বি টেক এ কোবোল আর ফোরট্রান নেই। সি, সি প্লাস প্লাস, জাভা আছে।
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ১৮:৩৪23127
  • জাভার বুমটা ইন্টারনেট বুমের হাত ধরে এসেছে ও থাকবে।
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ১৮:৩২23126
  • বয়স বিচার করতে গেলে কোবলের কাছে সি শিশু।

    একটা ১৯৫৯ আর অন্যটা ১৯৭২।

    তবে দুটোই কাল্ট ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়ে গেছে। ইউনিভার্সিটিতে এই দুটো শেখাবেই (অ্যালং উইথ ফোরট্রান)।
  • Blank | ১৩ জুলাই ২০১২ ১৮:৩১23125
  • ডট নেট একটি ঢপ আদতে।
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ১৮:২৯23124
  • এনভায়রনমেন্টটা ভুলই।
  • শ্রী সদা | ১৩ জুলাই ২০১২ ১৮:২৮23122
  • সি/সি প্লাস প্লাস হই হই করে টিকে আছে। মাইক্রোসফট যতই ডট নেট প্রোমোট করুক ডেস্কটপ অ্যাপের জন্যে, ওদের নিজেদের অফিস স্যুট ভিজুয়াল সি প্লাস প্লাসেই লিখবে ঃ)
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ১৮:২৮23123
  • আর হ্যাঁ, ঠিকই, অজ্জিত কোবলকে বাজে বলেনি কোথাও। আমারই পড়ার ভুল।
  • Toba Tek Singh | ১৩ জুলাই ২০১২ ১৮:২৭23121
  • ক্ষিঃ দুব্বলতা মাইরি। নিয়মটা চাপ নয়, এনভায়রনমেন্টটা ভুল;-)
  • Toba Tek Singh | ১৩ জুলাই ২০১২ ১৮:২৫23119
  • ডিডিদার প্রিয় বিষয় এসে গেছে টইয়ে।

    সি/সিপ্লাসপ্লাসও এখনো টিঁকে আছে। সায়েন্টিফিক কমুনিটিতে ফরট্র্যানও মনে হয় এখনো চলে। জাভা নিয়ে আমার বেজায় সন্দ হয়, কিন্তু লোকে তো করেই চলেছে...
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ১৮:২৫23120
  • এইটাই বলার যে ওই এনভায়রনমেন্টে (ঐ এডিটার ইত্যাদিতে) কোবল কোড লেখার কথা না। ইউনিভার্সিটি ল্যাবে শেখানোর জন্য অন্য কোন বিকল্প ছিল না, (গ্লোবসিনে ঠিকঠাক সেখাত) সেইটা ইউনিভার্সিটির সমস্যা।
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ১৮:২২23118
  • অতএব কোবল হল আরশোলার মতন প্রাণী। বিবর্তনের সাথে সাথে বাকি সবাই নিশ্চিহ্ন হয়ে গেলেও সে দিব্যি টিঁকে বেঁচেবর্তে আছে। কিন্তু সময়ের চিহ্ন তো তার গায়ে থাকবেই।
  • Toba Tek Singh | ১৩ জুলাই ২০১২ ১৮:২১23117
  • প্রথম পোস্ট -

    ""কোবলের ছোবল" - আমরা কলেজে বলতুম। সেই তখন কোবলে কোড লিখেছিলুম, আর তখন টিসিএসে ঢুকতে হলে সি/কোবল এগজাম দিতে হত। কি বিচ্ছিরির একটা এডিটর ছিলো - টার্বো কোবল না কী যেন - সেখানে গুণে গুণে স্পেস না দিলে কম্পাইল করতো না, আলবাল এরর দিত।"

    দ্বিতীয় পোস্ট -

    "কোনটা বাজে কথা? স্পেস ঠিক না দিলে এরর? ঘোষ দস্তিদার আর মোহিত রায়ের বই খুল্লেই পাবে। আমি ৯৩-৯৪ সালের কথা বলছি। তার পরে কিছু বদলে গিয়ে থাকলে আমার জানার কথা নয়।"

    এখানে কোথাও কোবলকে খারাপ কিছু বলা নেই। পুরোটাই ওই কলাম/স্পেস হোয়াটেভার রেস্ট্রিকশন সংক্রান্ত। রেস্ট্রিকশন তো রেস্ট্রিকশন। ছিলো, সেই সময়। আর তাতে ওই সময় ওই এনভায়রনমেন্টে কোড লিখতে পেছন হলদে হয়ে যেত - মে বি আমার পেছনটা বিশেষ শক্তপোক্ত ছিলো না। তাতে প্পন এত খচে যায় কেন?

    সে তো ৯৭ সালের জিসিসি আর আজকের জিসিসি-র মধ্যে বিস্তর ফারাক। তখন ভার্সন 1.2.11-এ কম্পাইল হবে তো তাতেই হবে। 1.2.13 হলে মাল ভোগে।
  • aka | ১৩ জুলাই ২০১২ ১৮:১৯23116
  • এইত্তো পেয়েছি RPG - হল Retention, Progression and Graduation যা কিনা আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য, আমাদের ফাণ্ডিং ফর্মুলা। অ্যানালিটিকস লাগিয়ে বুইতে হবে পরের বছর কোন ছাত্র ড্রপ করবে। তাইলেই নোবেল পাব।
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ১৮:১৭23115
  • OS/390 Assembler Programming-এর রুল দেখো। সেইখানেও সিমিলার রেস্ট্রিকশন পাবে।

    RPG-তে পাবে। PL/I পরের জেনারেশনের ল্যাঙ্গুয়েজ। সেইখানে লাগে কিনা ভুলে গেছি। মনে হয় আগে না। পুরো C-এর কনসেপ্টের উপর নির্ভর করে বানানো, আর কোড করে হেবি মস্তি।
  • শ্রী সদা | ১৩ জুলাই ২০১২ ১৮:১৪23113
  • মোটকথা যা বোঝা গেল - কোবোল বেশ চাপের জিনিস। ভবিষ্যতে এড়িয়ে চলবো !
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ১৮:১৪23114
  • গোদা বাংলায় এই কলামের রেস্ট্রিকশন থাকবে কি থাকবে না সেইটা কম্পাইলারের উপর নির্ভর করে। মেনফ্রেমে যেহেতু পাঞ্চ কার্ড নির্ভর ইনপুট হত, সেইজন্য কম্পাইলারগুলোও সেইমত বানানো। এখন সেসবের কোন রেস্ট্রিকশনের দরকার নেই, কিন্তু অত প্রোগ্রাম ধরে ধরে কে চেঞ্জ করবে আর কেনই বা করবে? দুনিয়া জুড়ে কয়েক দশক ধরে বিলিয়নস অফ প্রোগ্রামস ওই স্ট্যান্ডার্ডে লেখা হয়েছে এবং এখনো সেইগুলি খুচখাচ মেইন্টেন্যান্স বা ছোটখাট এনহ্যান্সমেন্ট ছাড়া হাত দেবার দরকার পড়ে না।
  • Blank | ১৩ জুলাই ২০১২ ১৮:১২23112
  • এইগুলো আছে কারন ISPF এডিটরে এগুলো হ্যান্ডেল করা সোজা। আগে কোবল মাঝে মাঝেই নোটপ্যাডে লিখে মেনফ্রেমে আপলোড করে দিতাম।
    তখন ভিবি তে একটা টুল বনিয়েছিলাম। কোবল কোড ইনপুট দিলে ওটা কলাম ঠিক করে সাজিয়ে দিত। সেটাকে মেনফ্রেমে তুলে দিতাম।
  • Toba Tek Singh | ১৩ জুলাই ২০১২ ১৮:১১23111
  • http://stratadoc.stratus.com/vos/15.1.1/r077-00/wwhelp/wwhimpl/common/html/wwhelp.htm?context=r077-00&file=ch2r077-00y.html

    এগুলো সব অনেক পরে এসেছে - জানা ছিলো না। আমার যা কিছু বক্তব্য সব অতীতের অভিজ্ঞতার নিরিখে। প্রথমেই বলিয়াছিলাম - পরবর্তীকালে পরিবর্তন হইয়া থাকিলে কোম্পানি দায়ী নহে।
  • Toba Tek Singh | ১৩ জুলাই ২০১২ ১৮:০৯23110
  • এই যে -

    http://www.mainframes360.com/2009/08/cobol-tutorial-introduction-writing.html

    The lines in a COBOL Program are indented or aligned, as its done in English. When you write COBOL Program on the Mainframe terminal, you have 80 columns on a line to code on. The area spanning from columns 8-11 is called Area A. The area spanning from columns 12-72 is called Area B.

    In COBOL, division names, sections and paragraphs begin in Area A. See below, how I’ve coded IDENTIFICATION DIVISION, ENVIRONMENT DIVISION,.. etc. starting on Column 8 - ...

    ইহার কথাই কহিতেছি। উক্ত নিয়মাবলী অপর ভাষাগুচ্ছে দেখি নাই।
  • শ্রী সদা | ১৩ জুলাই ২০১২ ১৮:০৭23109
  • অপ্পনদার কোবোলের জন্যে বেশ সফ্ট কর্ণার আছে বোঝা গেল। আমার যেমন সি।
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ১৮:০৬23108
  • অ্যাসেম্বলার প্রোগ্রামিং-এও কলাম নাম্বারের কিছু রেস্ট্রিকশন আছে। কোবলেও কিছু আছে।

    কিন্তু কোবলের অনেক ডায়ালেক্ট হয়। নতুন জেনেরাশনের কোবল যেমন ও-ও-কোবলে বা মাইক্রোফোকাস কোবলে সেইসবের কিছু নাই।
  • Toba Tek Singh | ১৩ জুলাই ২০১২ ১৮:০৫23107
  • কি জ্বালা মাইরি। কোবলকে আমি একটুও গাল দিই নাই। শুধু নিজের এক্ষপিরিয়েন্স বর্ণনা করছিলুম। কলাম গোণার নিয়ম আর কোনো ভাষায় পাইনি - পাস্কাল, সি, সিপিপি, টিকল/টিকে, ওক্ক্যাম, শেল স্ক্রিপ্ট, অ্যাসেমব্লি ৮০৮৫/৮৬, জাভা, ওক্টেভ, আর ইত্যাদি।
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ১৮:০২23106
  • অ, সরি, আমি উইন্ডোজ মিলেনিয়ামটা বুঝেছিলাম।
  • aka | ১৩ জুলাই ২০১২ ১৮:০১23102
  • এনটি মিলেনিয়ামের আগে।
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ১৮:০১23103
  • আর কোবল টার্বো ইত্যাদি এডিটরে লিখে ওই সামান্য খেলাধুলোই করা যায়। আসল কোবল, যাতে বিজনেস অ্যাপ্লিকেশন লেখে লোকে, বা শুরু থেকেই লিখে আসছে, সেটা আইবিএম মেনফ্রেমের আইএসপিএফ এডিটর। তাতে কোন গোনাগুনির কোন ব্যপার নেই।

    সেই লেভেলে না করে কোবলের ইউজার ফ্রেন্ডলিনেস নিয়ে মতামত দিলে চাপ আছে।
  • Toba Tek Singh | ১৩ জুলাই ২০১২ ১৮:০১23104
  • হঃ দমুরে আর সাপে কামড়াইব না। কোবলের ছোবলে ইমিউন হয়ে গ্যাসে।
  • Kaju | ১৩ জুলাই ২০১২ ১৮:০১23105
  • কেন, আমাদের তো আগের দোকানে প্রচুর লিখতে হয়েছে স্ক্র্যাচ থেকে। এখানে অবশ্য দরকার হচ্ছে না খুব বেশী। তবে কদিনের মধ্যেই একেবারে নতুন কিছু সুইচ অ্যাড হবে। তখন লাগবে। অন্যের কোডে খুঁজে খুঁজে ফিক্স করা খুব বিরক্তিকর। স্ক্র্যাচ থেকে লিখলে নিজের হাতে ফুল কন্ট্রোল।
  • | ১৩ জুলাই ২০১২ ১৮:০০23100
  • কোবল আমি ডসে লিখেছি, ইউনিক্সে লিখেছি, এইচপি ৩০০০এ লিখেছি, এ এস/৪০০ তে লিখেছি, স/৩৯০তে লিখেছি, আর এস ৬০০০ এ লিখেছি, ইউনিসিস-এ লিখেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত