এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ? | 204.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১৯:০৬659652
  • PT সবকিছুই এভাবে দেখে কেন?
  • PT | 213.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১৯:৩২659653
  • PT ঠিক কি ভাবে দেখলে "?"-র মন-পসন্দ হয়?
  • sm | 53.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১৯:৩৮659654
  • ?, সড়ে পড়ুন।এ টই কে নিয়ে বেশি ঘাঁটা ঘাঁটি একেবারেই না পসন্দ।
    তা, পিটি বাবু বলে ফেলুন দিকি, বাম আমলে বেকার সমস্যা কেমন ছিল?
  • cm | 127.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১৯:৪১659655
  • কোন নর্মে জানতে চান L1 না সুপ নর্মে? নাকি Lpতে?
  • PT | 213.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১৯:৪৪659657
  • "তা, পিটি বাবু বলে ফেলুন দিকি, বাম আমলে বেকার সমস্যা কেমন ছিল?"
    তা জেনে আর কি হবে? সে রাম আর অযোধ্যা গিয়ে এখন তো ঘোর সত্য যুগ। তা এই সময়ে আদৌ বেকার আছে তো? নাকি সবাই প্যাঁজী ভেজে ধণাঢ্য বণিক সম্প্রদায়ে পরিণত হয়েছে?
  • sm | 53.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১৯:৪৪659656
  • ইটা কি বাপু। অঙ্ক টঙ্ক বুঝি নাকি ?টুএল্ভের পর বেশি ঘাঁটি নি।আমি ৯৫ এর দলে। হু হু বাওয়া, সংখ্যা গরিষ্ঠ।
  • sm | 53.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১৯:৪৯659658
  • গরিব, হতভাগা, হাঘরের রাজ্য। চাগরী দিলেও করার ক্ষমতা, ইচ্ছে কিস্যুই নেই।খালি বলে চাষ করব,তেলে ভাজা করব এইসব; যত্তসব!ঘোর কলি।l
  • শ্রী সদা | 126.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ২০:৫২659659
  • আপনারা বড় এলিটিস্ট। চাগ্রীবাগ্রী বলতে অর্গানাইজ সেক্টরই বোঝেন। কেন এই সিন্ডিকেট, জমি-বাড়ির দালালি এসবের এমপ্লয়মেন্ট প্রসপেক্ট দেখছেন না ? চিটফান্ডটা একটু ডাউন যাচ্ছে ইদানিং, তবে ফুল ফর্মে ফিরতে খুব বেশীদিন লাগবে বলে মনে হয়না। দিদি-মোদি চুক্তি হয়ে সিবিআই টা ফিরে যাওয়ার অপেক্ষা শুধু।
  • dc | 229.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ২১:০০659660
  • আমার অনেক দিনের ইচ্ছে মোড়ের মাথায় দোকান কিনে একটা ওষুধের দোকান দেবো। আর ফুটে একটা তেলেভাজাওলা আর ফুচকাওলা পাশাপাশি বসিয়ে দেবো। যা ব্যবসা হবে না!
  • SC | 34.*.*.* | ২৪ মার্চ ২০১৫ ১০:০৮659662
  • এই সব কোং এ প্রথমে যে প্রশ্নটা করা উচিত, সেটা হচ্ছে ছেলে ক্লাস অ্যাঙ্গেল তা বুঝছে কিনা। এই যে সদা কিসব টেকনিকাল প্রশ্নের উত্তর দিয়েছে, আর মূল প্রশ্ন তো এই যে রিসার্চ, কোড এসব কার জন্য? কার জন্য? প্রান্তিক মানুষের জন্য, নাকি আম্বানির পকেট ভরার জন্য।
    রিসার্চ করার আগে তার অভিমুখ টা কি, সেটা ঠিক করতে হবে। তার পিছনের রাজনীতি টা সেখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
    সেখানেই মার্কস প্রাসঙ্গিক হয়ে পড়ে। কিভাবে কোড এর প্রতিটি লাইন, সেমি কোলন বাই সেমি কোলন বিপ্লব কে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা আগে বুঝতে হবে। তাই calloc এর চেয়ে capital অনেক বেশি গুরুত্বের।
  • সিকি | 166.*.*.* | ২৪ মার্চ ২০১৫ ১১:১৬659663
  • আমি একটা ফ্যামিলিকে জানি যাদের ভবানীপুরের প্রমিনেন্ট একটা মোড়ের মাথায় ওষুধের দোকান আছে। দুই পুরুষের ব্যবসা। পরের জেনারেশন ইচ্ছাকৃতভাবে ছাগল তৈরি হয়েছে। পড়াশোনা ধাক্কাধাক্কি করে কিছু হয়েছে, কিন্তু চাগ্রি করতে তাঁদের সম্মান নিয়ে টানাটানি হবার জোগাড় - এদিকে ব্যবসা করাও আসে না। ঐ দোকানের কর্মচারীরা দিনের শেষে ক্যাশবাক্সে যা জমা করে তাই দিয়েই সংসার চলে যায় কোনওরকমে।
  • dc | 132.*.*.* | ২৪ মার্চ ২০১৫ ১১:২২659664
  • আমিও পড়াশোনায় বেশীদূর যাইনি বটে, তবে ধান্দাবাজ খুব। আর ছাগল অন্তত না, বছর দুয়েকের বেশী হলো কেউ আমাকে ছাগল বলেনি (মানে বাবা মারা যাবার পর থেকে)। কাজেই একটা ওষুধের দোকান আর তার ফুটে ফুচকা-তেলেভাজার দোকান দিতে পারলে আরামসে সংসার চালিয়ে নিতে পারবো :d
  • dc | 132.*.*.* | ২৪ মার্চ ২০১৫ ১১:২৬659665
  • আচ্ছা সুপ্রীম কোর্টে দেখছি ৬৬A ধারা বাতিল হয়ে গেল। তো এবার থেকে কি নির্ভয়ে মমতা ব্যানর্জি ইত্যাদি নামগুলো নেওয়া যাবে? ফারাবিকে নিয়েও মতামত লেখা যাবে? নাকি এখনো কোন আইনের মারপ্যাঁচ রয়ে গেল?
  • dc | 132.*.*.* | ২৪ মার্চ ২০১৫ ১১:২৯659667
  • এইত্তো হুব্বা শ্যামল এসে গেছে। এ ব্যাপারে আপনার কি মত?
  • শ্রী সদা | 114.*.*.* | ২৪ মার্চ ২০১৫ ১২:৪১659668
  • এস সি ঃ)
  • উমেশ | 118.*.*.* | ২৪ মার্চ ২০১৫ ১৩:৫৬659669
  • হুব্বা শ্যামল হতে পারে না, ওর ভুত হতে পারে।

    দিদি ক্ষমতাই আসার পর শ্যামলের গেম বাজিয়ে দেওয়া হয়েছিল
  • PT | 213.*.*.* | ২৪ মার্চ ২০১৫ ২৩:০২659671
  • "আমি এখনও জানতে চাই অম্বিকেশ বা "আমরা আক্রান্ত" কি স্পেশাল কাজ করল/করলেন।"

    After winning the long legal battle JU Professor Ambikesh Mahaprata said he is happy with the Kolkata High Court’s order on the controversial cartoon case. The Kolkata High Court has given the order to compensate Mr. Mahapatra and his neighbor Subrata Sengupta.
    http://www.kolkatatoday.com/courts-will-order-reaffirm-freedom-of-expression-said-ambikesh-mahapatra/

    "The move would protect common man's right to freedom of expression," Professor (Ambikesh) Mohapatra, who was arrested under the provision of the Section 66A, said.
    http://zeenews.india.com/news/west-bengal/jadavpur-professor-ambikesh-mohapatra-hails-sc-judgement-on-section-66a_1566899.html

    "খামোখা গালাগাল করে নিজেকে নীচে নামাচ্ছিস কেন? এরা তো তাইই চায়।"
    কল্লোলদাঃ ঠিক কে কে "তাইই" চাইছিল?
  • | ২৪ মার্চ ২০১৫ ২৩:২১659674
  • অম্বিকেশ কি নিজে কোনও মামলা করেছিলেন? সরকার তো তাঁর বিরুদ্ধে মামলা করেছিল তিনি সেইটিই লড়ছেন বলে জানি। এবারে হয় সরকারকে মামলা তুলে নিতে হবে, নয়ত কোর্ট থেকে মামলা খারিজ করতে হবে।

    আর 66A কে চ্যালেঞ্জ তো অম্বিকেশ করেন নি বলেই জানি।
  • Ishan | 214.*.*.* | ২৪ মার্চ ২০১৫ ২৩:২২659675
  • "স্পেশাল" শন্দটা এখনও ভ্যালিড।

    কার্টুন ফরোয়ার্ড করেছেন। গ্রেপ্তার হয়েছেন। কোর্টে গেছেন। বুজিদের সংগঠন বানিয়েছেন, টোকেন প্রতিবাদ জানিয়েছেন।

    এর কোনটা চেনাজানার মধ্যে অন্য কেউ করেননি?
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৬:৩৫659676
  • শিলাদিত্য কিংবা হৃদয় ঘোষ বুজি হলে পব-র এখনো আশা আছে!!
    The team of “Akranto Amra” included people from across the state who have allegedly been harassed by the state government or denied justice.
    http://www.kolkatatoday.com/akranto-amra-staged-dharna-at-jantar-mantar/

    "আর 66A কে চ্যালেঞ্জ তো অম্বিকেশ করেন নি বলেই জানি।"
    তা ঠিক। কিন্তু লড়াইটা পরোক্ষে ঐ ধারার বিরুদ্ধেও ছিল। তবে এখনকার মেরুদন্ড জমা রাখা পব-তে অম্বিকেশ প্রায় একাই লড়াইটা চালিয়েছেন রাষ্ট্রের বিরুদ্ধে। দূর থেকে ব্যাপারাটা যতটা সহজ মনে হয় আসলে ব্যাপারাটা ঠিক তা নয়। সেটা তাঁর সঙ্গে কিছু সময় কাটালে জানা যায়।

    যারা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা নিয়ে এত গাল-ভরা তক্ক করে তারা হঠাৎ অম্বিকেশের ব্যাপারে শুকিয়ে আমসি হয়ে হয়ে গেল কেন?
  • cm | 116.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৬:৪১659677
  • উনি বোধহয় আন্দোলন আন্দোলন খেলা খেলছিলেননা।
  • Ishan | 214.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৭:১৫659678
  • উনি খেলছিলেন না, বাকিরা খেলছিলেন?

    উত্তর "না" হলে ল্যাটা চুকে গেল। কোনো দ্বিমত নাই। কিন্তু উত্তর "হ্যাঁ" হলে সেই পৌনপনিক প্রশ্ন। উনি স্পেশাল কি করেছেন, যা দিয়ে বোঝা গেল উনি খেলেন না আর বাকিরা খেলেন?
  • cm | 127.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৭:৪৬659679
  • খুব পরিষ্কার করে `না' বলতে পারছি কই। এই টই এই কদিন আগে যা আলোচনা হল বা অন্য টই পড়ে মনে হচ্ছে অনেকেই সে রকম ভাবছেন। এই কলরবনামক প্রতিবাদ/আন্দোলন পদ্ধতি নিয়ে নির্মোহ বিশ্লেষণ করলেই এর শক্তি/ দুর্বলতা বোঝা যাবে।
  • Ishan | 202.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৭:৫৭659680
  • এর উত্তর একটাই। অন্যকে সম্মান না করিলে নিজেও সম্মান পাওয়া যায়না। :-)
  • s | 108.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৮:০৪659681
  • এই বিজেপিকে লোকে বাঘ ভাবছিল ঃ-)
  • cm | 127.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৮:১১659682
  • বিনয়গুণে আপনিই জয়ী, এই যে,
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৮:১৬659683
  • অম্বিকেশের লড়াইকে সম্মান জানাতে এত কোষ্ঠকাঠিন্য কেন?
  • Ishan | 202.*.*.* | ২৫ মার্চ ২০১৫ ০৮:১৮659685
  • অ্যাঁ? কোষ্ঠকাঠিন্য? আপনি আমার প্রাতকৃত্যের সময় পিছন থেকে দেখেন নাকি? ভালো লাগে তো? :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন