এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৬:১৬659619
  • তবে ফ্র্যাঙ্কলি, এদের কাউকে নিলে তো আন্দোলন এক্সপার্ট হিসেবে নেবে না কেউ, অ্যাসোসিয়েটেড কিছু traits গুরুত্ব পেতে পারে - যেগুলো অ্যাসেট হতে পারে। সাড়ে চার পাতা ভ্যান্তারা ঐ জন্যেই।
  • Du | 74.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৬:১৭659620
  • আদিগন্ত শ্বশুরবাড়ি কি আর এমনি বলেছে ---
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৬:২২659621
  • যেদিন এই সব কোম্পানিতে আন্দোলনের কাজ আউটসোর্সড হয়ে আসবে, সেদিন হয়তো "শুধু" এই এক্সপার্টিজ দেখে লোক নেবে (মানে যেরকমটা অ্যাপারেন্ট প্রচার আর কি), আপাততঃ লাইকলি অ্যাসোসিয়েটেড সফটস্কিলগুলো জরুরী মনে হয় (ব্যঃমঃ)
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৬:৩৮659622
  • সরি, ভুল বল্লাম - নয় পাতা হয়ে গেছে। সম্ভবত আমার সর্বকালীন রেকর্ড যা অক্ষত থাকবে। ওদিকে এই টইটার ইউএসপির বারোটা বেজে যাচ্ছে, আরো কতজন এতক্ষণ অপেক্ষা করছেন - এবার না হয় তাদের সুযোগ দেওয়া হোক। বাকি তর্ক আপনি/আপনারা চাইলেই অন্য কোথাও সেরে নিতে পারবেন।
  • pi | 24.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৭:৩৪659623
  • এই বিষয় নিয়ে পক্ষে বা বিপক্ষে কোন মতামত দিতে চাইনা, তবে একটা জিনিস মনে পড়লো, আম্রিগায় শুনেছি ছেলেপুলেরা সিভিতে নানা সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি ঢোকায়, মানে এও শুনেছি সিভিতে ঢোকানোর জন্য, এগুলো পয়েন্ট ক্যারি করে বলেও অনেকে নানা সোশ্যাল ওয়ার্কে ইন্ভল্ভড হয়। খেলাধুলা ইঃ এক্স্ট্রা কারিকুলার এক্টিভিটি তো আছেই। এগুলো অবশ্য ভালো কলেজে অ্যাডমিশনের জন্য করতে শুনেছি, চাকরিতেও পয়েন্ট ক্যারি করে কিনা জানিনা। অকুপাই মুভমেন্টে যারা অংশ নিয়েছিল, তারা সেসব লিখেছিল কিনাও জানিনা।
    তবে সফ্ট স্কিল বোধহয় অনেক চাকরিতে দেখে, সেখানে, আন্দোলন টান্দোলনের কথা জানিনা, কিন্তু নানা ভলান্টারি সোশ্যাল ওয়ার্ক করার নানারকম সফ্ট স্কিল ইন্ডিকেটর হতেও পারে। এসবই মনে হওয়া অবশ্য।
  • Abhyu | 85.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৯:৪৪659624
  • পাই, তা আর বলতে? আমাদের স্কুলে আন্ডারগ্র্যাডরা আশার ভলান্টিয়ার (না, সেক্রেটারী/প্রেসিডেন্ট ইঃ) হবার জন্যে হামলে পড়ে, বেশির ভাগই এবিসিডি - দেশের এনজিও সম্পর্কে কোনো আইডিয়াই নেই এবং আইডিয়া করার ইচ্ছেও নেই, শুধু সিভিতে লিখতে পারলেই হল। এখন আবার যাদের বাচ্চা হাই স্কুলে তাদের কাছ থেকে নিয়মিত ফোন পাই - আচ্ছা আমার ছেলে/মেয়ে বুঝলে আশা নিয়ে খুব ইন্টারেস্টেড - কি করা যায় বলো তো? ও কিছু কাজ করতে চায় - আর ইয়ে, একটা সার্টিফিকেট পাওয়া যাবে?
  • 4z | 80.*.*.* | ২২ মার্চ ২০১৫ ২০:০৮659625
  • কিছু চাকরিতে পয়েন্ট ক্যারি করে বিশেষ করে ফ্রেশার হিসেবে ঢুকতে গেলে।
  • | ২২ মার্চ ২০১৫ ২০:৩১659626
  • আমাদের কোঙে একটা শ্যাডো বোর্ড বলে ব্যপার আছে। বোর্ড অব ডিরেক্টরসের সাথে শ্যাডো হিসেবে কাজ করে। বেসিক্যালি মাইনেকড়ি না বাড়িয়ে একটা ক্ষমতার স্বাদ দেওয়া আর কি। যাই হোক সে খুবই প্রেস্টিজিয়াস বলে গণ্য এবং বিরাট সংখ্যাক লোক ঝাঁপিয়ে পড়ে আবেদন করে। তো, তাতে আলাদা করে দেখাতে হয় অফিসের বাইরে, কর্মজগতের বাইরে কোনও কাজ করেছে কিনা, করলে কী? সেটা কত লোকের উপকারে এসেছে ইঃ ইঃ। এবং এর পরে আরেকটা আছে, কোম্পানির বাইরে, নিজের কেরিয়ার পাথের বাইরে (অন্য কোনও কোম্পানিতে হলে হবে না) কোনও বিষয়ে নেতৃত্ব দিয়েছে কিনা অথবা কোনও বিষয়ে কিছু লোককে নিজের মতে আনতে পেরেছে কিনা।

    আর আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে তো ইউনিয়ন করা যাবে না বা এই জাতীয় কিছু নাই। আমার অবশ্য ৭ বছর আগে পাওয়া, তার আগেরগুলো আরো আগে। গত ৭ বছরে বদলাই নি, জানি না এখন বদলালে সের'ম কিছু দেবে কিনা।
  • | ২২ মার্চ ২০১৫ ২০:৪৫659627
  • আমার রাজনৈতিক বিশ্বাস বা ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন করলে আমিও এইচ আরে কমপ্লেইন করব। আর এইসব প্রশ্ন না করার জন্য এইচ আর থেকে পরিস্কার গাইডলাইন থাকা উচিৎ বলে মনে করি।

    LB তো সেসব জানতে চাইছে না বলেই বুঝলাম। সেক্ষেত্রে অসুবিধে নেই, বর্তমান পৃথিবীর অবস্থা সম্পর্কে অ্যাওয়্যারনেস আমিও কিছুটা চেক করি।
  • s | 108.*.*.* | ২২ মার্চ ২০১৫ ২০:৫৪659629
  • ভিসি ঘেরাও সোশ্যাল ওয়ার্ক? ????
  • Abhyu | 85.*.*.* | ২২ মার্চ ২০১৫ ২০:৫৬659630
  • :)))
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ২০:৫৭659631
  • একটা স্যাম্পল প্রশ্ন দিলে মনে হয় বুঝতে সুবিধে হবে - যদিও এগুলোর জন্যেও প্রিপারেশন লাগে, এটা একটু তাড়াহুড়োয় ভাবা।

    ধরা যাক তুমি তোমার কলেজের একজন ডিসিশন মেকার। তোমাকে যদি বলা হয় গত এক বছরের রেসপেক্টে সমস্ত ডিসিশন রিভিজিট করতে, তুমি কোনটা বদলাবে - যদি বদলাও, এবং কেন বদলাবে। ইত্যাদি প্রভৃতি।

    এটা কলেজ, আগের প্রজেক্ট, আগের কোম্পানি, দেশ সমস্ত কিছু নিয়েই করা যায়।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ২১:০৩659632
  • আবার শুরু হওয়ার আগে কেটে পড়াই ভালো।
  • শ্রী সদা | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ২৩:৩৮659633
  • "এক কলরবী ছাঁটাই হতেই বাকী করলরবীরা ম্যানেজার বা ডিরেক্টরকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করলো, আপিসের ভেতরেই, সাথে পোস্টার, বাজনা ইত্যাদি - যদুপুরে যেমনটি হয়েছিল।" ~ এই অবস্থায় এল বি র অবস্থান জানতে চেয়েছি। কোম্পানীর বাইরে মিছিল ইত্যাদি নিয়ে বলিনি।
    আর কোম্পানীতে ভ্যালুজ আর ইন্টিগ্রিটির সঙ্গে হোক কলরব এর খুব দূর দূর অব্দিও কোনো সম্পর্ক খুঁজে পাইনি। বারবার নিজের উদাহরণ দিতে ভালো লাগে না, কিন্তু আমি এই ক্ষেত্রে প্রচন্ড প্রফেশনাল - নিজের কাজ সময়ে করা, কো-ওয়ার্কারকে হেল্প করা, জুনিয়রদের গ্রুম করা যদি আমার পার্ট অফ জব হয় তবে আমি টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি করবো, কারণ এই কাজটার জন্যে পয়সা পাই, আর ভিজিবিলিটি বাড়ে। প্রফেশনাল লাইফে ভ্যালুজ আর ইন্টিগ্রিটি বলতে আমি এগুলোই বুঝি, বিশ্বসংসার নিয়ে জেনে বুঝে বিজ্ঞের মতো বসে থাকা নয়।

    আর অফার লেটারের ক্লজ নিয়ে কোটেশন দিতে পারছি না কারণ আমার প্রথম অফার লেটার দুটো (মেনস্ট্রিম আইটি) কোলকাতায় পড়ে, তখন সফট কপি পাঠাতো না ফ্রেশার দের। জাষ্ট একটা উদাহরণ দিই, আমাদের সময় প্রায় সব কটা সার্ভিস কোং এ ড্রেসকোড ছিল, লোক্জন ইস্কুলে যাওয়ার মতো সেজেগুজে ফুলবাবু হয়ে আপিস যেত। এখন কগনিতে তুলে দিয়েছে, বাকীগুলো জানি না। তো বিপ্লবী জনতার এটা অপমানজনক লাগে না ? আমি তো এই ফর্মাল পরার ভয়ে আজ অব্দি সার্ভিস কোং এ ঢুকলাম না ঃ) তারপর ধরুন এত এত সাইট ব্লক করা থাকে, এটাও মানবাধিকারে হস্তক্ষেপ, নয় কি?

    পুরোনো পাতা খুঁজে দেখার মতো এন্থু নেই, এল বি অ্যাকচুয়ালি যেটা বলেছিলেন সেটা মোটামুটি এইরকম - যে ক্যান্ডিডেট হিসেবে আখের গোছানো লোকজন এর থেকে কলরবীরা ওনার কাছে বেটার চয়েস (তখনো অব্দী কলরবী বলতে কিন্তু অ্যান্টি-তিনোদের কথাই হচ্ছে, গোলাপী, নীল ইত্যাদি আসেনি )। কারণ হিসেবে বলেছিলেন যে ওনাদের রোবট চাইনা, রোবট চালানোর লোক চাই ইত্যাদি।
    তো উইথ অল ডিউ রেস্পেক্ট টু এল বি বাবু এবং তাঁর কোম্পানী, শুধুমাত্র ওনারা কাটিং এজ কাজ, মানে রোবট চালানো করছেন আর আমরা বাকীরা যাদের কলরবে ইনভলভমেন্ট নেই তারা রোবটের মতো কাজ করছি - এই জিনিসটাও আমার হেভী আপত্তিকর লেগেছে। শুরু থেকেই খুব নীশ ইন্ডাস্ট্রিতে কাজ করি, এখন যা করি সেটাকে মোটামুটি গোটা ইন্ডাস্ট্রিই বেশ কাটিং এজ ই বলে থাকে, তো প্রচুর হাই ফান্ডা লোকজনের আন্ডারে/সঙ্গে কাজ করেছি/করি যাদের কোনো ধরনের কলরবের সাথে কোনো সম্পর্ক নেই, নিজেকে এবং তাঁদেরকে রোবট বলে মেনে নিতে সিরিয়াস আপত্তি আছে। এত সহজে লোকজনের এবিলিটি নিয়ে জাজমেন্টাল হওয়া উচিত নয় বলেই মনে করি।
  • Blank | 24.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ০০:০১659634
  • ড্রেস কোড তুলে দিয়েছে ? নাতো। এখনো তো বারমুডা, চটি পরে আপিস যাওয়া যায় না।
    আর ইউনিয়ন করা যাবে না এমনি কোনো ক্লজ ছিলো বলে মনে পরে ন। কোং এর লোগো ইউজ করে কোনো পলিটিকাল পার্টির প্রচার করা যাবেনা, সেটুকুই শুধু ছিল।
    আর কোং এ চেনা জানা দি একজন ভোটেও দারিয়েছে লাল, সবুজ, কমলার হয়ে। তবে জিতে গেলে কি হতো জানিনা।
  • শ্রী সদা | 126.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ০০:১৯659635
  • তাহলেই বোঝো। কী পরে আপিসে আসবো সেটাও কোং বলে দেবে - এরকম অপমানজনক নিয়মকানুন কলরবীরা মেনে নেন কী করে ? আমাহেন পাষন্ডেরই মোজা জ্বলে যায় এসব শুনে ঃ)
  • Blank | 24.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ০০:২০659636
  • হায় এরপর যদি বানতলা হয় তো কোন বাসে আপিস যাবো, তাও কোং বলে দেবে ঃ(
  • শ্রী সদা | 126.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ০০:২১659637
  • হে হে ঃ)
  • Abhyu | 85.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ০২:২২659638
  • বুনুর পোস্ট পড়ে মনে পড়ল। আমাদের হেড স্যার কংগ্রেসী ছিলেন। নিয়মিত ভোটে দাঁড়াতেন, তবে কল্যাণীতে না। কোনোদিন জিতে গেলে কি হত জানিনা।
  • Napalm Pebbles Scum | 125.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ০৯:৩৭659640
  • "লস্ট ইন ট্রান্সলেশন"

    আমার ক্ষেত্রে আগেও হয়েছে, মূলতঃ মোবাইল থেকে অ্যাবস্ট্র্যাক্টের বেশি কিছু লেখা যায় না বলে। স্ট্রেস দেওয়ার জন্যে দুঃখিত। তবে এইগুলো সরাসরি ক্ল্যারিফাই করে নিলে সাড়ে দশ পাতা ধরে বুজিদের বুভুক্ষু থাকতে হত না।

    *****************************************************************
    কেসির জন্যে ইনফো (আগের তর্কের সাথে সম্পর্কিত নয়)ঃ

    (১) আমরা সফো নই। গোটা কোং-এর ১০% লোকও আমাদের খবর রাখে কিনা সন্দেহ, যারা রাখে তাদের অধিকাংশ "ওভারহেড" (যাদের কোনো রেভেনিউ আউটপুট নেই) মনে করে।

    (২) ক্যাম্পাসে এইচ-আরের রোল শুধু পুরো ব্যাপারটা অর্গানাইজ করা, আইটি তে যারা অ্যাপ্লাই করছে তাদের পরীক্ষা নেওয়া (আমাদের ক্ষেত্রে সেটা এগজেম্প্টেড), একটি পোর্টালে অ্যাপ্লিক্যান্ট লিস্ট ভরে দেওয়া যাতে অনলাইন ইভ্যালুয়েশন করা যায়, শেষে একটা বাঁধা গতে মাইনেপত্তর সংক্রান্ত কিছু কথা বলে যাওয়া, আর চিঠি দেওয়া। এইসব সফটস্কিল ইঃ ম্যানেজমেন্ট রিভিউয়ের মধ্যে হয়ে যায়। ল্যাটেরাল হায়ারের ক্ষেত্রে এইচ-আর অবশ্য দরাদরিটা করে বলে জানি।
  • kc | 204.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ০৯:৫৪659641
  • টইটা ডিরেইল্ড হয়েছে বলে এখানেই বলি। ইন্টার্ভিউয়ার ক্ষী ক্ষী কোশ্নো করবে তার গাইডলাইন নেই? নিজের ইচ্ছেমতন বিভিন্ন কোশেন্টে ক্যান্ডিডেটকে যাচাই করবে? শুধু তোমাকে কইছি না, আরও অনেকে বললেন কিনা তাই প্রশ্নটা জাগছে। স্টান্ডার্ডাইজেশনে কোনও সার্টিফিকেশন নেই? এত্তবড় ওর্গানাইজেশনেও? নিজের ইচ্চেমোতন কোশ্নো সেট করা যায়? আমার খুবই অবাক লাগছে। একদম হাঁ হয়ে গেছি।

    এর থেকে কোর ইন্ডাস্ট্রী অনেক বেশী স্টান্ডার্ডাইজড।
  • Napalm Pebbles Scum | 125.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১০:০৩659642
  • গাইডলাইন আছে তো - গোদা ব্যক্তিগত/ধর্মীয়/রাজনৈতিক প্রশ্ন করা যাবে না - মানে তুমি কাকে ভোট দাও আর কেন দাও, সিঙ্গুর নিয়ে তোমার মতামত কী, কলেজে প্রেম করতে কিনা ইত্যাদি তো করা যায় না, কেউ করেও না (এইটাও লস্ট ইন ট্রান্সলেশন হয়ে গেছে মনে হয়, যদিও বার দুয়েক স্পেসিফিক্যালি বলেছি)। টেকনিক্যাল কম্পিটেন্সী পেরিয়ে যাওয়ার পরে এম-আর-এর সময় ওই আগের উদাহরণের মত ঘুরিয়ে পেঁচিয়ে জিগ্গেস করা যাবে। এর আগে দুটো লিঙ্ক দিয়েছিলাম - তাতে ওরকম প্রচুর উদাহরণ আছে।

    কিন্তু সেট কোশ্চেন - না নেই। কী কী দেখবে সেটার গোদা ডেফিনেশন থাকলেও সেটা আপেক্ষিক।
  • kc | 204.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১০:১৩659643
  • সেট কোচ্চেন না থাকলে তো ইন্টার্ভিউয়ারের স্বজনপোষন করার চান্স বেশী। ওইরকম হয়ে যাবে, শুধু গাইডলাইন হলে যা হবে, ধরা যাক গাইডলাইন হল লবণ সত্যাগ্রহ, প্রথম জনকে জিজ্ঞেস করা হবে লবণ সত্যাগ্রহ কে করেছিলেন? দ্বিতীয় জনকে লবণ সত্যাগ্রহে ভাইজাগ থেকে কে নেতা ছিলেন? ঃ-))

    সেট কোচ্চেন বানাও। ম্যানেজমেন্টকে রিভিউ করাও, এমওসি করে ইম্প্লিমেন্টেশন কর। একটা দুটো প্রমোশন হয়েই যাবে।
  • Napalm Pebbles Scum | 125.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১০:৫৪659644
  • ধুর, এসবের জন্যে কোশ্চেন ব্যাঙ্ক আবার হয় নাকি? আর একাধিক লোক থাকলে স্বজনপোষণ হবে কেমন করে, যদি না সেই সবকটা লোক মিলে আগে থেকে চক্রান্ত করে রাখে? সে চান্স থাকে না। এগেইন - বাকি অর্গের কথা বলতে পারবো না, খবর রাখি না। আমরা বছরে বড়জোর খান পাঁচেক ক্যাম্পাসে যাই, নেওয়া হয় সব মিলিয়ে ওই পাঁচ থেকে আটজন।
  • PT | 213.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১৩:০৬659645
  • তিন দিন পরে এই টই খুলে মনে হচ্ছে যে হীরক রাণীর দেশে হঠাৎ পোচুর চাগরী পাওয়া যাচ্ছে!!
  • potke | 190.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১৫:১৬659646
  • "গ্যাং আপ" করে ডিসক্রিমিনেসন হয় না তাহলে!!

    ওক্কে।
  • sm | 53.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১৫:২০659647
  • চাগরী যা ছিল সর্বহারা দের রাজত্বে ভাগ বাটোআরা হয়ে গেইছে।বিশেষ কিসু আর অবশিষ্ঠ নাই।
  • PT | 213.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১৭:৫০659648
  • তা হবে!
    কিন্তু হীরক রাণীর দেশ পরিত্যাগ করে নির্যাতিতা সন্ন্যাসিনীর চলে যাওয়াটা খুব একটা আলোচনার যোগ্য বিষয় নয় সেটা বোঝা গেল।
    (অন্য কোন টইতে হয়ে থাকলে দেখিনি)।
  • সিকি | 166.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১৭:৫৫659649
  • হুঁঃ, হীরকরানীর টই ডিরেল করা এতই সহজ? আবার ব্যাক টু গোঃরঃ।
  • sm | 53.*.*.* | ২৩ মার্চ ২০১৫ ১৮:১৫659651
  • এটা অমরত্ব লাভ করেছে। চট করে টোই টার জন্মলগ্ন দেখে ঠিকুজি কুষ্ঠি করে ফেলুন দিকি। একটা কাজের কাজ হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন