এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৮৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 127.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ০৯:০৩518188
  • আমার ঐ বর্গ কথায় আপত্তি। ওটা উচ্চ অবস্থানের বিরুদ্ধে নিম্ন অবস্থানের মানুষ হওয়া উচিত (haves and have-nots)। বর্গের মথ্যে কোথায় সুক্ষ ভাবে জাতপাত লুকিয়ে আছে। একটি প্রান্তিক ব্রাহ্মণ সন্তান আর প্রান্তিক নিচু শ্রেনীর মানুষের সমস্যার খুব একটা পার্থক্য নেই।
  • শ্রী সদা | 127.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ০৯:২০518189
  • http://www.anandabazar.com/8cal3.html
    বাস্তু আর সিভিল ইঞ্জিনিয়ারিং নাকি একই। জানতেন আপনারা ?
  • কল্লোল | 125.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ০৯:৩৫518190
  • বিবি।
    লা মার্সেইয়ের হিন্দি অনুবাদ শেষের দিকে দুটি লাইনের -
    বর্গ য়ুধ কি শেষ পুকার / আতি হ্যায় বারংবার / হো তৈয়ার হো তৈয়ার - অনুবাদক সম্ভবতঃ মকদুম মহীউদ্দীন, ঘটনাচক্রে তোমার অধুনা পাড়ার মানুষ।

    বর্গ মার্কসবাদী ক্লাস-এর হিন্দীও বটে।

    ভারতে claas আর cast নিয়ে বিতর্ক খুব কৌতুহলদ্দীপক। তাই বলছি জয় ভীম কমরেড দেখো। নেটে নিশ্চই আছে।
    সংক্ষিপ্ত
  • aranya | 78.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪৩518191
  • কল্লোল-দার লিঙ্ক থেকে excerpt-টা দেখলাম। এদেরকেও মাওবাদী বলে গ্রেপ্তার করছে :-((
    পুরো ডকুটা দেখতে হবে।
  • | 127.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪৮518192
  • আমি প্রত্যেক বার ই ফস্কে গেছি কল্লোল দা। এই বার ওহানেই যাচ্ছি। গান শুনবো আর খাবো তো বটেই।
  • bb | 127.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১০:১৩518193
  • কল্লোলদা - "জাগো জাগো, জাগো সর্বহারা, অনশন বন্দিক্রীতদাস, উঠিয়াছে মুক্তিরও সাড়া... বা "অব কমরাবন্ধ ও তৈহার, হও লাখকোটি ভাইও... " এত অমর সঙ্গীত বামপন্থীদের কাছে।
  • PT | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৮518194
  • পরিবর্তনের সরকারের কাণ্ডারীদের আঙুলে গ্রহদের তোল্লাই দেওয়া আংটির কথা আগে বেশ কয়েকবার লিখেছি। এবার বাস্তু "বিজ্ঞান"-কে তারা আশ্রয় করছে। কিরকম আধুনিকমনস্ক ও প্রগতিশীল রাজনীতিবিদদের হয়ে বুদ্ধিজীবিরা প্রচার করে ছিলেন সেটা তাঁরা নজর করেছেন আশা করি!!

    কেউ কি জানে "রাজা লিয়ার"-এর অভিনয় বন্ধ কেন?
  • siki | 96.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৯518195
  • আরে বুদ্ধিজীবিগুলো একেকটা পাঁটা। একচোখোমি তো কোন ছাড়, ওদের চোখই নেই, নইলে সুভাষ চক্কোত্তির কালীপ্রীতি, হরকিষেণ সিং সুরজিতের পাগড়িদাড়ি ওদের চোখে পড়ে না, এদের হাতে আংটিতাবিজও ওদের চোখে পড়ে না। একেবারে বালস্য বাল।

    কেউ কি জানে উইংকল টুইংকলের অভিনয় বন্ধ হয়েছিল কেন? :)
  • PT | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৫:১৩518197
  • এই সেই নিরপেক্ষ তৃণমুলী ঢাল।
  • PT | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৫:১৬518198
  • ......এবং খিস্তি সহকারে লক্ষণরেখার "ওঁয়া, ওঁয়া"!!
  • siki | 96.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৫:৩৯518199
  • কিংবা টিপিকাল সিপিএমসুলভ মাথামুন্ডুহীন টন্টিং।
  • PT | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৬:৩১518200
  • কোনটা সিপিএম সুলভ টন্টিং হল?

    জানতে চেয়েছিলাম যে রাজা লিয়ার কেন বন্ধ কেউ জানে কিনা - তার উত্তরে একটা প্রশ্ন এল। আমি যতদূর জানি উইঙ্কল টুইঙ্কল কখনও বন্ধ হয়নি। সমস্যা হয়েছিল একটি তৃনমূলী সমর্থকদের গ্রুপের নাটক "পশুখামার" নিয়ে - ঠিক ভোটের আগে আগে।

    আর হরকিষেণের পাগড়ি-দাঁড়ি যদি তাঁর কুসংস্কারাচ্ছন্ন মনের পরিচায়ক হয় তাহলে জ্যোতি-বুদ্ধর ধুতিও ধর্মনিরপেক্ষ পোশাক নয়-কেননা মুসলমান সম্প্রদায় কাছা দেওয়া ধুতিকে হিন্দুদের পোশাক বলেই মনে করে।

    বাকি রইল খিস্তি - সে তো আগেও খেয়েছি!!
  • cb | 24.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৩518201
  • তবে একটা কথা, এক্সেপশন আর রুলের মধ্যে পার্থক্য আছে
  • siki | 96.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৭:১০518202
  • পুরোটা জানেন না। উইংকল টুইংকল নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল।

    অবভিয়াস প্রশ্নগুলো করেন কেন? কী ধরণের উত্তর ঠিক আশা করেন?
  • b | 135.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৯:২১518203
  • অরণ্য, হিন্দু নমশূদ্রেরা কিন্তু এক সময়ে হোলসেল মুসলীম লীগকে ভোট দিয়েছিলো। উচ্চবর্ণের বাঙালী হিন্দু তা দেখেও দেখে নি আর দেশভাগের বীজ বপন করেছিল।

    আমি তো সত্যি জানি না মুসলমান বা হিন্দু নিম্নবর্ণের লোকজনের ভাবনার ফ্রেম অফ রেফারেন্স কি।সুতরাং এক কথায় সাম্প্রদায়িক বলে উড়িয়ে দেওয়ার আগে আমি দু বার ভাববো।

    (পুঃ লেখকের নাম নজরুল ইসলাম না হয়ে সুদেব চাটুজ্জে হলেও কি আপনি লেখককে সাম্প্রদায়িক ভাবতেন? )
  • PT | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪৪518204
  • নাটক নিয়ে জলঘোলা আর বন্ধ করে দেওয়ার মধ্যে নে.. আর পেঁ....র মত তফাৎ আছে।

    রাজা লিয়ার বন্ধ কেন -এই প্রশ্নটা অবভিয়াস নয়। কেননা ডান-বাম কোন কাগজেই এই প্রসঙ্গে কোন তথ্য পাওয়া যাচ্ছেনা।

    সুদেব চাটুজ্জে এই বইয়ের লেখক হলে এদেশে তাকে কমুনিস্টি বলা হত।
  • প্পন | 126.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪৬518205
  • জ্যোতিবাবু তো লুঙ্গীও পরতেন আবার পাশ্চাত্য পোশাকও পরতেন। হরকিষেণ সিং সুরজিত কি পাগড়ি ছাড়া ঘুরে বেড়াতেন?

    কীসব ভাটের তক্কো হচ্ছে।
  • প্পন | 126.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪৭518206
  • পিটি আর্টিআই ফাইল করুন। ঃ)
  • ranjan roy | 24.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৯:৫৯518208
  • মাইরি! এই সব কথাগুলো এতবার হয়ে গেছে যে এই টইটার নাম "আবৃত্ত দশমিক" দিলেই হয়।
  • প্পন | 126.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ২০:০২518209
  • আবৃত্ত না আবৃত?
  • PT | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ২০:২৪518210
  • কার কার কাছে তথ্য আছে যে হরকিষণ কুসংস্কারাচ্ছন্ন শিখ ছিলেন? যাদি থাকেন তো জানান তাহলে অনেকেই আলোকিত হবে।
  • PT | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ২০:৩৮518211
  • পাশ্চাত্য পোশাকে হরকিষণ-পাগড়ি সহ!!
  • প্পন | 126.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ২০:৪৪518212
  • কুসংস্কারাচ্ছন্ন কেউ লিখেছে কি? বলা হয়েছে উনিও ওনার ধর্মীয় আইডেন্টিটির ওপরে উঠতে পারেননি।
  • প্পন | 126.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ২০:৪৬518213
  • সেটা নিয়ে সমালোচনারও কিছু নেই। বাস্তু বা কুসংস্কার বা ধর্মীয় পরিচিতি কোনটাই আর সমালোচনা করতে ইচ্ছে করে না। এককালে খুব করেছি, এখন বুঝেছি লিভ অ্যান্ড লেট লিভ।
  • cb | 24.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ২০:৪৮518214
  • এই টই ২০১৬ পর্যন্ত জীবিত থাকবে আর নিয়মিত আপডেট হবে :)

    যেখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ঠিক হয় শপথ নেওয়ার "শুভ লগ্নের" সময় তাঁর কলকাতায় অ্যাভেলিবিলিটি দিয়ে, (মানে লগ্নটাই আসল, ব্যাক্তি হিসাবে সে কেমন কাজ করবে তা নয়), সেখানে এগুলোই স্বাভাবিক

    ডিঃ বাম আমলে "অযোগ্য" ব্যাক্তিদের উচ্চপদে ....... ইত্যাদি ইত্যাদি
  • pi | 132.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ২০:৫৫518216
  • হ্যাঁ, টইটার নাম পৌনঃপুনিক হলে খাপে খাপ হত। ক'দিন আগেও মনে হচ্ছিল ঃ)
  • PT | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ২০:৫৫518215
  • পাগড়ি দিয়ে ধর্মীয় আইডেন্টিটি established হয় কিনা সেটাই তো unanswered পোশ্চেন!! তাইলে তো সব চাইতে আগে বসু বা ভট্টাচার্য পদবীগুলো পরিত্যাগ করতে হয়।
  • ranjan roy | 24.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০১২ ০০:৪৩518217
  • পিটি,
    শিখদের ধর্মীয় আইডেন্টিটির পাঁচটি লক্ষণ--- কেশ, কচ্ছা, কৃপাণ, কঙ্গন আর একটি ভুলে গেছি--পাঁচ ক। এটা আপনাকে যেকোন শিখ বলে দেবেন। যদ্দূর জানি কমরেড সুরজিৎ বিভিন্ন গুরুদ্বারা প্রবন্ধক কমিটিতেও যুক্ত ছিলেন। ওনার শহর থেকে আ্সা বিলাসপুরের প্রয়াত কমরেড মোহন সিং ব্রিজ এর কাছে প্রশ্ন করে জেনেছি যে পার্টি মনে করে এভাবে বিশাল শিখ সমুদায়ের সামাজিক কাজ-কম্মে এন্ট্রি নিয়ে পার্টির প্রচার করা যাবে, যেমন বঙ্গের কমরেডরা দুর্গাপূজো কমিটিতে থাকেন বা সেই সময় পার্টি লিটারেচারের বইয়ের স্টল খোলেন।
    আর আপনি সুরজিত কি ভেবে পাগড়ি পরতেন -- এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় পাচ্ছেন না?
    এসব কোন নতুন কথা নয়। নইলে পার্টি বরাবরই মুসলিম প্রধান এলাকায় মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে,-- সেই ক্যান্ডিডেটটি এলাকার সবচেয়ে উন্নত কর্মী না হলেও।
    বেশ করেছে। যে পূজোর যে মন্ত্র, ইলেকশন জিততে হলে করতে হবে।
  • ranjan roy | 24.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০১২ ০০:৪৭518219
  • ইটিভি বাংলা নিউজে দেখলাম---- আরামবাগের বিধায়ক বাইট দিচ্ছেন,( প্রসংগ কাল বুদ্ধবাবুর রবীন্দ্রভবনে মিটিং)ঃ
    এই শান্ত এলাকায় যদি বুদ্ধবাবু অশান্তি সৃষ্টি করেন তবে দিদির পায়ে পড়ে মাপ চেয়ে বলব ২৪ ঘন্টার জন্যে ডেমোক্রাসি বন্ধ রাখুন, তারপর দেখিয়ে দিচ্ছি কার গায়ে কত জোর!

    আমি বুঝভম্বুল!!!!
    নির্বাচিত জনপ্রতিনিধির ভাষা?????
  • aranya | 78.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০১২ ০০:৫২518220
  • বিধায়ক বলছে ডেমোক্রাসি বন্ধ রাখতে !!! সত্যিই শিবঠাকুরের আপন দেশ হয়ে গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন