এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ১২ জুলাই ২০১২ ০৯:১১22649
  • সিকির তো যদ্দুর জানি ওয়ান ডায়মেনশনাল ফিগার। সাঁতার জানা না জানায় ফারাক কি? ;-)
  • Tim | ১২ জুলাই ২০১২ ০৯:১১22650
  • পোস্ত বেটে ফেল্লে, আর নুন-কাঁচালঙ্কা থাকলে তারপরেও তিনঘন্টা ধরে কেউ খুন্তি নাড়ে। হা হতোস্মি!
    তবে পাশের উনিনে মোগলাই ভাজতে ভাজতে ঐটা করলে আলাদা কথা।
  • hu | ১২ জুলাই ২০১২ ০৯:০৯22648
  • আরে এই লালচে হয়ে আসা ঝুরো ঝুরো পোস্ত আমার মায়ের স্পেশালিটি। অবশ্য পেঁয়াজ, কালোজিরে ছাড়া। আর তিন ঘন্টা ধরে রাঁধাও মায়ের আমলে সম্ভব হত না। সেসব দিদাদের আমলে হত। পোস্ত যেকোন ফর্মেই খুব ভালো লাগে।
  • সিকি | ১২ জুলাই ২০১২ ০৯:০৮22647
  • য়ার, বেগুনপোস্ত আমরা মাঝেমধ্যেই বানাই তো!
  • সিকি | ১২ জুলাই ২০১২ ০৯:০৭22646
  • তিমি কি হুতিমোভিচ হতে চলেছে? কংগ্র্যা!

    যাক, কে কে যেন বলছিল সাঁতার জানে না? তাদেরকে দেখিয়ে দেখিয়ে কলার তুলে গেলাম।
  • একক | ১২ জুলাই ২০১২ ০৮:৫৯22645
  • না না সেরকম না . খুব সুস্বাদু রান্না . আমার হেব্বি ফেবারিট .

    একটা লোহার কড়াই নিন . তাতে সর্ষের টেল গরম করে অনেকটা পেয়াঁজ কুচি, পাকা লঙ্কা, সামান্য কালোজিরে নুন আন্দাজমতো দিয়ে সোনালী করে ফেলুন . এবার আধঘন্টা আগে থেকে ভিজিয়ে বানানো অনেকটা পোস্তবাটা আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আঁচ টা একদম কমিয়ে দিন .
    ৩ ঘন্টা সময় লাগবে . একদম কমানো আঁচ এ শুধু নেড়ে যেতে হবে . পুরো পোস্ত টা লালচে হয়ে যাবে. অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেড়োবে . একদম আঁচ বাড়াবেন না তাড়াহুড়ো করে . পুরো স্বাদ মাটি হবে .

    এই রান্না টা যখন হত আমার এক জেঠিমার বাড়ি তে আমি তখন সুধুই কড়াই এর শব্দ শুনতে পেতুম .তাই কড়াই পোস্ত নাম দিয়েছিলুম . ৩ ঘন্টা ধরে খুন্তি নারছে তো নাড়ছেই . পাশে অন্য রান্না চলছে . মাঝে মাঝে খুন্তি নেড়ে দিয়ে যাচ্ছে . এর যা স্বাদ না ....... পুরো এক থালা ভাত হাওয়া হয়ে যায় !
  • hu | ১২ জুলাই ২০১২ ০৮:৪৫22644
  • কি ব্যাপার? কড়াই দিয়ে ভাত মাখতে হয় নাকি? কোদালের পায়েসের মত?
  • একক | ১২ জুলাই ২০১২ ০৮:৩৯22643
  • পোস্তর সেরা প্রিপারেশন কড়াই পোস্ত . একটু করে মাখলেই একথালা ভাত . যদিও ভালো লোহার কড়াই এর ওভাবে অনেকদিন বানাইনি
  • hu | ১২ জুলাই ২০১২ ০৮:৩৩22642
  • ক্যাপসিকাম পোস্ততে আমি আলু দিই। আলু আর ক্যাপসিকাম চৌকো করে ছোট ছোট টুকরো কেটে ভাজা ভাজা করি। অল্প আঁচে এমন ভাবে ভাজি যাতে ভাজতে ভাজতেই নরম হয়ে আসে। তারপর পোস্তবাটা দিয়ে আরো খানিক নেড়ে চেড়ে নামিয়ে নিই। সবুজ লাল ক্যাপসিকাম মিশিয়ে করলে দেখতে খোলতাই হয়।

    আর বেগুন পোস্ততে আনুসঙ্গিক উপকরন হল পেঁয়াজ। প্রায় একই মেথড। পেঁয়াজ ভাজতে শুরু করে তারপর বেগুনটা দিই। ভাজতে ভাজতে নরম হয়ে এলে পোস্তবাটা দিয়ে আরো কিছুটা নাড়াচাড়া করতে হবে। বেগুন পোস্ততে তেল বেশি লাগবে।

    সোহাগ কি আজকাল বেগুন, ক্যাপসিকাম আর করলা ভালোবাসছে?
  • pi | ১২ জুলাই ২০১২ ০৮:২৫22641
  • কেমন করে হয় ? একটু শুনি। সোহাগকে গিনিপিগ বানাবো।
  • hu | ১২ জুলাই ২০১২ ০৮:১৯22640
  • বেগুন পোস্ত, ক্যাপসিকাম পোস্ত অবশ্যই হয়।
    করলা পোস্ত দিয়ে কেমন লাগবে জানি না। তবে সর্ষে দিয়ে তো জব্বর লাগে।
  • Tim | ১২ জুলাই ২০১২ ০৮:১২22638
  • আমি শুদু মনে মনে ভেবেছিলুম যে পান্তুয়া আর কালোজাম কতদিন খাইনি তাতেই আমার পা খোঁড়া হয়ে গ্যালো। ঃ-(
  • pi | ১২ জুলাই ২০১২ ০৮:১২22639
  • প্রশ্ন ছিল। বেগুন পোস্ত, ক্যাপসিকাম পোস্ত বা করলা পোস্ত হয় ?
  • pi | ১২ জুলাই ২০১২ ০৮:১১22637
  • হ্যাঁ কলিদি, পিপি, ইন্দোদার বেম্মদত্তিশাপ্টাপই হবে ! ঃ(
    তাওতো আমি ছানার সন্দেশের এত নিন্দে করেছিলুম ঃ(
  • Tim | ১২ জুলাই ২০১২ ০৮:০৩22636
  • থ্যাঙ্কু। ক্যাভিয়ারের টেস শুনেছি অ্যাকোয়ার্ড। ও কি আর আমার এখুনি তৈরী হবে?
  • ekak | ১২ জুলাই ২০১২ ০৬:৫৮22635
  • টিম ডক হলে আর রাশিয়া যাচ্ছ ?
    অভিনন্দন ! শুভেচ্ছা !! মুখে ক্যাভিয়ার পরুক।
  • ব্যাং | ১২ জুলাই ২০১২ ০৬:৩৪22634
  • তিমিকে অনেক অনেক অভিনন্দন।
  • aranya | ১২ জুলাই ২০১২ ০৩:৪৬22633
  • অভিনন্দন, ডক ভাই। বড় ভাল খবর।
  • Qy | ১২ জুলাই ২০১২ ০৩:৪১22632
  • কেকে, আছো? প্রথম শিক্ষক বলে একটা গল্প ছিলো না পাহাড় ও স্তেপে?
  • Qy | ১২ জুলাই ২০১২ ০৩:৩৯22631
  • পাহাড় ও স্তেপের আখ্যান, আহা। ঃ-)
  • | ১২ জুলাই ২০১২ ০৩:৩৮22630
  • তিমি গিয়েই একটা কাজাখ ডায়েরি লিখতে শুরু করে দিওঃ)
  • Tim | ১২ জুলাই ২০১২ ০৩:৩৫22629
  • ক্জাখ বা রাশান
  • a x | ১২ জুলাই ২০১২ ০৩:৩৪22628
  • আস্তানার মানুষ কি ভাষায় কথা কয়? একদম নতুন ব্যাপার হবে!
  • a x | ১২ জুলাই ২০১২ ০৩:৩৩22627
  • হ্যাঁ ঐ রিটেনের পরেই তো লার্নার্স পাবে।
  • a x | ১২ জুলাই ২০১২ ০৩:৩২22624
  • রিটেনটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিন, কারণ ওটা ছাড়া ড্রাইভিং স্কুল নেবেনা, আর আইনত ওটা থাকা দরকার যখন লাইসেন্স নেই, পাশে কাউকে নিয়ে গাড়ি চালানো শিখছেন।
  • Tim | ১২ জুলাই ২০১২ ০৩:৩২22625
  • হ্যাঁ সবাইরে ইনভিটেশন দেওয়াই রইলো। ঘুরে যেও। ঃ-)
  • | ১২ জুলাই ২০১২ ০৩:৩২22626
  • লার্নার্স লাইসেন্সের পরে তো পাকা ড্রাইভার কাউকে পাশে বসিয়ে গাড়ি চালাতে হয়- তোমাদের দিকে কি এই নিয়ম টা নাই?
  • a x | ১২ জুলাই ২০১২ ০৩:২৯22623
  • না, ইন্সুরেন্স করতে লাইসেন্স লাগবেনা।

    প্রসেসটা এইঃ

    গাড়ি কিনুন, দাঁড়িয়ে ইন্সুরেন্স করান (পকেটে একটা ইন্সু কোম্পানির ফোন নং রাখবেন)
    গাড়ি চালান, হাত পাকান, রিটেন দিন
    ড্রাইভ টেস্ট দিন
    লাইসেন্স বানান

    এবার গাড়ি কিনতে যাবার সময় কাউকে নিয়ে যেতে হবে যার লাইসেন্স আছে, টেস্ট ড্রাইভ করতেও লাইসেন্স লাগবে।
    যখন পরীক্ষা দেবেন, হয় ড্রাইভিং স্কুলের গাড়ি/লোক নিয়ে করতে হবে, কিম্বা আবার কাউকে নিয়ে নিজের গাড়ি নিয়ে করতে হবে।
  • Qy | ১২ জুলাই ২০১২ ০৩:২৮22622
  • আজ কাজু কি নেতাই থাকলে গাইতো

    আস্তানায় গেঁড়েছি আস্তানা-আ -আ
    কে বলে আমাকে মাস্তান, আঁ?
    হাতে ছিলো লালনীল দস্তানা
    জেনো সেসব মোটেই খুব সস্তা না।

    ঃ-)
  • প্পন | ১২ জুলাই ২০১২ ০৩:২৬22621
  • ব্যপক। টিম, ঘুরতে যাবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত