এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১২ জুলাই ২০১২ ০২:৪৬22591
  • হ্যাঁ একজন নীপা পোকা আছে। অনেকদিন আগে বসেছিলো শুনেছি।
  • Tim | ১২ জুলাই ২০১২ ০২:৪৫22589
  • এস, ঐ লিংকে দেখুন। লাইসেন্স চাওয়ার কথা নয় কিন্তু এমনিতে।
  • Tim | ১২ জুলাই ২০১২ ০২:৪৪22586
  • লার্নার্স পারমিট বাদেও, স্রেফ স্টেট আইডি থাকলেও গাড়ি ও'ন করা যায়, অর্থাৎ কেনা যায়। আমি যতদূর জানি।
  • Qy | ১২ জুলাই ২০১২ ০২:৪৪22587
  • আচ্ছা, ঐ যে ভিক্টোরিয়া রিজিয়া, বিরাট পদ্মজাতীয় ফুল, বড় থালার মতন পাতা জলের সারফেসের উপরে ভেসে আছে, সত্যি ই ঐ পাতার উপরে বসা যায়? হাল্কা ফুল্কা লোকেরা বসলে ডুবেও যাবে না?
    এখানের কেউ কি প্রত্যক্ষ দেখেছেন ওরকম কেউ বসেছে, বাকীরা ফটো তুলছে?
  • S | ১২ জুলাই ২০১২ ০২:৪৪22588
  • হ্যাঁ চাইছে তো। গাড়ী কিনতে গেলে লাইসেন্স চাই। আবার লাইসেন্স করতে গেলে গাড়ী চাই। বুঝলাম ঐ ইস্কুলেই যেতে হবে আরকি।
  • Sibu | ১২ জুলাই ২০১২ ০২:৪৩22585
  • গাড়ী কিনতে লাইসেন্স লাগবে কেন? সাথে করে শোফার নে গেলেই তো হয় মনে হয়।
  • | ১২ জুলাই ২০১২ ০২:৪২22583
  • তখন নদীর ভাটির টান চলছিলো- বেশিটা কাদা,অল্প জল।
  • Tim | ১২ জুলাই ২০১২ ০২:৪২22584
  • কিন্তু টেক্ষাসেও তো লাগেনা বলছে।
    http://answers.yahoo.com/question/index?qid=20100525135141AASTi5e

    এমনিতে শুধু লার্নার্স লাইসেন্স দেখিয়েই গাড়ি কিনতে পারার কথা তো।
  • Tim | ১২ জুলাই ২০১২ ০২:৩৯22581
  • এইযে আপনি বললেন লাইসেন্স চাইছে গাড়ি কেনার জন্য? আমি সেটা ধরে নিলাম আরকি। মানে এরকম অন্য স্টেটেও আছে মনে হয়। শিওর নই।
    অন্য জায়গার মত ড্রাইভিং স্কুলও থাকবে আশা করছি।
  • aka | ১২ জুলাই ২০১২ ০২:৩৯22582
  • এতদ্বারা আমি কনক্লুড করলাম ব্ল্যাংকিরা কোমর জলে ডুবে যাচ্ছিল।
  • S | ১২ জুলাই ২০১২ ০২:৩৭22579
  • তারমানে শুধু টেক্সাসেই গাড়ী কিনতে বাধা রয়েছে?
  • ekak | ১২ জুলাই ২০১২ ০২:৩৭22580
  • বেশি মদ্যপান করে সাঁতার কাটবেন না। জলের সঙ্গে এয়ার্কি নয়। ২০০৭ এ তোর্সার একটা সুনথালা ডিপো তে বে এখতিয়ার মদ্যপান করে জলে নেবেছিলুম। রাত্রের ঠান্ডা এগুলো ছেড়েই দিলুম। পাহাড়ি নদীর স্রোত এমনিতেই সোজা সাঁতরাতে দেয়না প্রচন্ড খরস্রোতা তার ওপর বিভিন্ন জায়গায় উঁচু পাথর এ লেগে যাওয়ার চান্স। ইদিকে এত মদ খেয়েছি যে হাত পা কেমন শিথিল হয়ে আছে। ভেসে ভসে গিয়ে অনেকটা দুরে উঠেছিলুম। পাহাড়ি রা খুব সাবাসী দিলে। কিন্তু নিজের কাছে ঠিক করেছি বেশি মদ খেয়ে পাহাড়ি নদী আর নয়। গুব্লু হয়ে যাওয়ার ফুল চান্স। কত্ত মজা বাকি জেবনে। গুব্লু হলে হবা ?
  • Qy | ১২ জুলাই ২০১২ ০২:৩৬22578
  • আর সেই মেঘডম্বুর বৃষ্টিটম্বুর দিনে সাঁতার দিতে দিতে দেখবো একদল লোক রাম নারায়ণ রাম বলতে বলতে জলের উপরে দিয়ে হেঁটে যাচ্ছে। ঃ-)
  • | ১২ জুলাই ২০১২ ০২:৩৫22575
  • কোনো কোনো সুখের জায়গায় পরীক্ষক সমেত গাড়ি পাওয়া যায়- আর বাদবাকি জায়গায় কোনো চেনা-হাফচেনা লোকের কাছ থেকে গাড়িটা কিছুক্ষণের জন্যে চেয়ে দেখতে পারেনঃ)
  • pi | ১২ জুলাই ২০১২ ০২:৩৫22576
  • হু, থেকে থেকেই হুহু করে কেঁপে চলেছি ঃ(
    সেই এসি ভূত ভিতরেই বাসা বাঁধলো বোধহয় ঃ(

    যাহোক, তুমি বিষম খাচ্ছো না তো ?
  • Tim | ১২ জুলাই ২০১২ ০২:৩৫22577
  • অন্যত্র গাড়ি কিন্তে বাধা থাকেনা বলে নিজের গাড়িতেই কাউকে পাশে বসিয়ে শেখা যায়, তারপরে টেস্ট।
  • Tim | ১২ জুলাই ২০১২ ০২:৩৪22574
  • ড্রাইভিং লেসন নিতে পারেন। পার আওয়ার চার্জ করে। এরকম কয়েকটা সিটিং এর পরে পরীক্ষা দেওয়া যায়। বন্ধুবান্ধবের গাড়িতেও পরীক্ষা দেওয়া যায়।
  • Qy | ১২ জুলাই ২০১২ ০২:৩৩22573
  • আমার বড়ো নদীতে সাঁতারের বড় ইচ্ছা, সেই যে পদ্মা মেঘনা যমুনা(ব্রহ্মপুত্র) মিশে টিশে গিয়ে যেখানে খুব বিরাট হয়ে গেছে, মাঝখান থেকে একেবারে কোনোদিকেই পাড় দেখা যায় না, সেখানে, ভরা বর্ষায়, আহা, "ঘন ঘন রিমঝিম রিমঝিম বরকত নীরদপুঞ্জ"এর নিচে সব একাকার হয়ে যাওয়া জলরাশির মধ্যে সাঁতার, আকাশ চিরে চিকমিকে বিদ্যুৎ ঝলকে ঝলকে উঠছে, গুরু গুরু গুররম করে বাজ পড়ছে, ঝরোঝরো ধারে শ্রাবণ ঝরে পড়ছে, নদীতে ঢেউ আর ঢেউ আর ঢেউ। বায়ু বহে পুরবৈঁয়া-আ আ-
    ঃ-)
  • S | ১২ জুলাই ২০১২ ০২:৩২22571
  • আরে ধুর। ইয়ার্কি না মেরে বলুন না। কি করে করবো। মানে গাড়ী বা পাবো কোথায়, কারন গাড়ী কিনতে লাইসেন্স চাই, আর লাইসেন্স করার জন্যে গাড়ী দরকার।
  • hu | ১২ জুলাই ২০১২ ০২:৩২22572
  • সেকি পাই? কি হল?

    ঐ ডোনাট শেপ টায়ার নিয়ে আমি অনেক ভেসেছি। লোকের কাঁধে চেপে ভেসেছি। গরমের ছুটির গোটা এক মাস ধরে ভেসেছি। কিন্তু সাঁতার শিখতে পারি নি।
    আমারও বাবা-পিসি-কাকারা দারুন সাঁতারু। এমনকি দিদাও ভালো সাঁতার দিত। আমি আর মা বংশের মুখে কালি লেপেছি। ভাই বলে সে নাকি শিখেছে। বিশ্বাস হয় না।
  • Tim | ১২ জুলাই ২০১২ ০২:৩১22570
  • টেক্ষাসে আলাদা নিয়ম। সেকেন ফেজে ড্রাইভিং টেস। থার্ড স্টেজে বন্দুক চালাতে হয় ড্রাইভ কত্তে কত্তে। ফোর্থ স্টেজে ঘোড়া। এমনি করে একে একে...

    ডিঃ মঃ
  • S | ১২ জুলাই ২০১২ ০২:২৯22569
  • একখান হেল্প দরকার। টেক্সাসে লাইসেন্স কি করে করা যায়? মানে আগে তো লেখা পরীক্ষা পাস করো। কিন্তু তারপরে?
  • Tim | ১২ জুলাই ২০১২ ০২:২৭22567
  • আমার বাবাকাকাপিসিরা দুর্দান্ত সাঁতারু। আমি এক কুলাঙ্গার হয়েচি। এ জেবন রাখিয়া ইঃ। অবশ্য আকবা।
  • Qy | ১২ জুলাই ২০১২ ০২:২৭22568
  • ডোনাট শেপের বড় গোল বেলুন সঙ্গে থাকলে আর কোনো ভয় নেই, সেই বেলুনের মধ্যে ঢুকে গিয়ে কোমরের চারপাশে বেলুনটা এঁটে নিয়ে ভেসে ভেসে সাঁতার কাটা যায়। ঃ-)
  • Lama | ১২ জুলাই ২০১২ ০২:২৫22563
  • আমার রুমমেট বলত "সাঁতার জানাটা একটা ব্যাপার হল? ডেডবডিও তো ভেসে থাকে।" তারপর একদিন গঙ্গায় স্নান করতে গিয়ে নিজেই ডেডবডি হয় হয় অবস্থা।
  • pi | ১২ জুলাই ২০১২ ০২:২৫22564
  • হু, হুঁ। ঃ)

    কাল যখন দেখলুম, তখন আর উত্তর দেবার দশায় ছিলুম না।ঃ(
    আমার উপর শেসমেস মশারা বোধহয় প্রতিশোধই নিল ঃ(
  • Blank | ১২ জুলাই ২০১২ ০২:২৫22565
  • আরে আঙুল দিয়ে ইঁট চেপে ধরা আর পা নাড়িয়ে ব্যলান্স
  • প্পন | ১২ জুলাই ২০১২ ০২:২৫22566
  • পেটে পানি পড়লে তখন আর হাত পা ছোঁড়া কাজে আসে না।
  • hu | ১২ জুলাই ২০১২ ০২:২৪22561
  • যিশু তো সেদিনের ছেলে। মোজেস পর্যন্ত রানারা বলে হাঁটা দিল। রেড সি দুভাগ হয়ে গেল।
  • Qy | ১২ জুলাই ২০১২ ০২:২৪22562
  • শূন্য পিতলা কলসী উপুড় করে জলের সারফেসের উপরে ধরে রেখে, কানা ধরে আমরা সাঁতার শিখতাম। ঐ কলসীর মধ্যে আটকে পড়া বাতাস আর্কিমিডিসের সূত্র সহায়ে আমাদের ভেসে থাকতে সাহায্য করতো, সে অবশ্য পুকুরে সাঁতার শেখা। ওভাবে পায়ের কাজ শেখা রপ্ত হয়ে গেলে হাত আর পা দুই ই যখন চালানো শিখতে হতো তখন আর কলসী টলসী লাগতো না। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত