এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৮৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Hatem | 24.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:১০518155
  • সেটাকে খুব কড়া হাতে সামলানো যেত হয়তো। সংখ্যাতত্ত্ব যে একটা ফ্যাক্টর সেটাও ঘটনা। আয়রনি হল এই গণতন্ত্রে সেই ফ্যাক্টরটা থাকবেই।
  • নেতাই | 131.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:১২518156
  • শুধু জাভেদ খান? কংগ্রেসের একজন নেতা, দলের মতের বাইরে গিয়ে ইন্ধন জুগিয়েছিলেন দাঙ্গার জন্য। আনন্দবাজারে পরেরদিন পুলিশের অনেক প্রসংশা পড়েছিলাম পুলিশ ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলেছিলো বলে। পার্ক স্ট্রিট পার্ক সার্কাসে সেদিনের আবহাওয়া ছিলো থমথমে।
  • কল্লোল | 230.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:১৪518157
  • নেতাই।
    সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকানোর কাজ সরকারের। তার জন্য দাঙ্গাবাজদের খুশী করতে তসলিমাকে তাড়ানোটা ভোটের ও ভাটের চালাকি। দ্বিখন্ডিত নিয়েও একই কথা।
    এবার এই সরকারও তো একই বাহানা দিচ্ছে।

    নজরুলের ও তার বইয়ের উপর আক্রমনকে ধিক্কার। সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি আয়ত্বে আনার দায়িত্ব সরকারের। সরকার তার দায়িত্ব পালন না করে, স্বৈরাচারী পদক্ষেপ নিচ্ছে মতপ্রকাশের স্বাধীনতার উপর দমন চালিয়ে।
  • bb | 127.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:১৭518158
  • এপিডি আর নিয়ে বেশী চেঁচামিচি করলে কল্লোলদা বলেন আমার সংগঠ্ন মাসুম, ওদের সঙ্গে আমার সম্পর্ক নেই।
    আবার মাঝে মাঝেই ওদের ভিতরে কথা এখানে লেখেন। গন্ধ্টা খুব সন্দেহজনকঃ)।
  • নেতাই | 131.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:২১518159
  • সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকানোর কাজ সরকারের। ঠিক আছে।
    কিন্তু কিভাবে ঠেকাবে?
    তার জন্য ১০ জন পুলিশের গুলিতে মরবে। ২০০ জন অ্যারেস্ট হবে। ৫০ জনের নামে ১৫ বছর ধরে মামলা চলবে।
    নীতিগত ভাবে অনড় থাকলে এটাই ঠিক। কিন্তু বাস্তবে কোন সরকারের পক্ষে তসলিমাকে না তাড়িয়ে দ্বিতীয় অপশন চুজ করা সম্ভব?

    এগুলো অজুহাত বললে অজুহাত হয়। বাস্তব পরিস্থিতি বললে বাস্তব পরিস্থিতি।
  • কল্লোল | 230.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:২৫518160
  • বিবি।
    আমি এপিডিআরের প্রথম দিকের সদস্য।
    প্রায় দশ বছর হলো এপিডিআরে নেই, কারন এপিডিআরের সাথে আমার সংগঠনের কাঠামো নিয়ে মতভেদ আছে।
    তাই বলে এপিডিআর ভালো কাজ করলে, বা এপিডিআরকে অন্যায় ভাবে আক্রমন করলে তার পাশে দাঁড়াবো না কেন?

    তোমার সাথে আমার বিস্তর মতভেদ, তা বলে লুরুতে এলে টুন্ডে কাবাব খাওয়াবো না? গান শোনাবো না?
  • bb | 127.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:২৭518162
  • হুমম টুণ্ডের যুক্তিটা মন্দ নাঃ)
  • নেতাই | 131.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:২৭518161
  • নজরুল ইসলামের কেসে ওনাকে মমদেবীর সমালোচনা করার দাম মেটাতে হচ্ছে। এ আপনিও জানেন, কুঘো ও জানে। ঐ লেখা থেকে দাঙ্গার কথা মাথায় আনা নিতান্তই কষ্টকল্পনা।

    ডিঃলেখাটা আমি পড়িনি ;)
  • siki | 96.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩০518164
  • নেতাই, তসলিমার জন্যে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতির সৃষ্ট হয়েছিলো সেদিন পার্ক সার্কাসে? তসলিমার জন্য?
  • কল্লোল | 230.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩১518165
  • নেতাই।
    কিভাবে আর ঠেকাবে বলো। যারা দাঙ্গা লাগাচ্ছে, কপালে চুমো খেয়ে,তাদের হাতে পায়ে ধরে, বাবা বাছা করে, তোরা যা চাইছিস তাই দেবো বলে। এইতো।
    অন্য একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা হচ্ছিলো। এখন আর করে কি হবে তাই করলাম না।

    এখন আমাদের সবার নজরুলের ও তার বইয়ের পাশে দাঁড়ানো দরকার।
  • নেতাই | 131.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৩518167
  • আমি কি উধোর পিন্ডি বুধোর ঘাড়ে করেছি???
    লেখার আগের ভাবছিলাম।
    তারপর ভাবলাম লেখার পরেই ভাববো।
    ধরা পড়ে গেলাম ঃ(
  • cb | 213.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৩518166
  • ইয়েস, সেইরকমই তো যতদুর মনে পড়ছে, বেশ একটা গন্ডগোলের পরিস্থিতি পাকিয়ে উঠছিল
  • cb | 213.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৫518168
  • নাকি সেই সিদ্দিকুল্লার ব্যাপারটা গুলিয়ে ফেলছি?
  • নেতাই | 131.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪১518169
  • উইকি থেকে
    2004–2007, life in KolkataIn 2004, she was granted a renewable temporary residential permit by India and moved to Kolkata in the state of West Bengal, which shares a common heritage and language with Bangladesh; in an interview in 2007, after she had been forced to flee, she called Kolkata her home.[15] The government of India extended her visa to stay in the country on a periodic basis, though it refused to grant her Indian citizenship. While living in Kolkata, Nasrin regularly contributed to Indian newspapers and magazines, including Anandabazar Patrika and Desh, and, for some time, wrote a weekly column in the Bengali version of The Statesman. Again her anti-Islam comments met with opposition from religious fundamentalists: in 2006, Syed Noorur Rehaman Barkati, the imam of Kolkata's Tipu Sultan Mosque, admitted offering money to anyone who "blackened [that is, publicly humiliated] Ms Nasreen's face."[16] Even abroad she caused controversy: in 2005, she tried to read an anti-war poem titled "America" to a large Bengali crowd at the North American Bengali Conference at Madison Square Garden in New York City, and was booed off the stage.[17] Back in India, the "All India Muslim Personal Board (Jadeed)" offered 500,000 rupees for her beheading in March 2007. The group's president, Tauqir Raza Khan, said the only way the bounty would be lifted was if Nasrin "apologises, burns her books and leaves."[18]

    [edit] Expulsion from KolkataOn August 9, 2007, Nasrin was in Hyderabad to present the Telugu translation of one of her novels, Shodh, when she was attacked by a mob of violent intruders, led by legislators from the All India Majlis-e-Ittehadul Muslimeen, a Muslim political party.[19][20] A week later, on August 17, Muslim leaders in Kolkata revived an old fatwa against her, urging her to leave the country and offering an unlimited amount of money to anybody who would kill her.[21] On November 21, Kolkata witnessed a violent protest against Nasrin by Muslims. A protest organized by the militant islamist "All India Minority Forum" caused chaos in the city and forced the army's deployment to restore order.[22] After the riots, Nasrin was forced to move from Kolkata, her "adopted city,"[23] to Jaipur, and to New Delhi the following day.[24][25][26]
  • Hatem | 24.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪৪518171
  • হ্যাঁ, পার্ক স্ট্রীট এলাকায় বড় রকমের গোলমাল হয়েছিলো। জাভেদ খান এবং একজন কং নেতা (নাম মনে নেই) ছিলো তার মধ্যে।
  • cb | 213.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪৯518172
  • ঐ দিন ই কি পুলুশের দিকে পাথর টাথর ছুড়ে বিশ্রী ভায়োলেন্স হয়েছিল?

    তবে কবির একটা কথায় ক দিয়ে যাই :

    "নজরুল ইসলামের কেসে ওনাকে মমদেবীর সমালোচনা করার দাম মেটাতে হচ্ছে। এ আপনিও জানেন, কুঘো ও জানে। ঐ লেখা থেকে দাঙ্গার কথা মাথায় আনা নিতান্তই কষ্টকল্পনা।"

    এর থেকে সত্যি কথা আর কেউ বলে নি
  • siki | 96.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৫০518173
  • হ্যাঁ, ঝামেলাটা "তসলিমার জন্যই" এই রকমের একটা ধুয়ো তোলা হয়েছিল সর্বস্তরেই, সেইজন্যেই রাতারাতি বেড়াল পার করে দিয়ে আসা হয়েছিল তসলিমাকে। কিন্তু ওটা ছিল রীতিমত ঠাণ্ডা মাথায় গড়ে তোলা একটা প্রি-প্ল্যানড ভায়োলেন্স। হায়দ্রাবাদের ঘটনার বেশ কিছুদিন পরে। কোনও ইমপ্রম্পটু রিয়্যাকশন ছিল না সেটা।
  • নেতাই | 131.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৮:০৩518175
  • ঐ দিন বিক্ষিপ্ত মিছিল হয়েছিলো। পুরোভাগে ইদ্রিশ আলি ছিলেন। সার্বিক ভাবে পরিস্থিতি থমথমে ছিলো। রাস্তায় আর্মি নেমেছিলো। মৌলালী আর পার্ক সার্কাসে। বড়কিছু অবশ্যই হয়নি।

    এটা কি বামফ্রন্টের সাজানো হতে পারেনা? হতেই পারে। কিন্তু অত হাঁড়ির খবর আমার কাছে নেই।
  • Blank | 180.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৮:১২518176
  • বাবরি মসজিদের পরে কোলকাতায় ফের থমথমে আবহাওয়া তৈরী হয়েছিল ঐ দিন। বেশ কিছু পকেটে ভালো ঝামেলা বেঁধেছিল। ব্যপারটা অবশ্যই তসলিমা কেন্দ্রিক কারন তসলিমা কে কোলকাতা ছারা করানোর সিদ্ধান্তে পরিস্থিতি স্বাভাবিক হয়।
  • siki | 96.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৮:৪১518178
  • হুঁ। আমিই ভুল ছিলাম। তসলিমাই কারণ ছিল বটে।
  • PT | 213.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৮:৫০518179
  • তসলিমাকে কলকতায় থাকতে দিতে বাম সরকারের বেজায় অসুবিধে ছিল। কেননা তসলিমা সুইডিস নাগরিক এবং সুইডিস নাগরিকের কোন ক্ষতি হলে সেই জল বহুদূর গড়াত। তা ছাড়া সব চাইতে বড় ফারাকটা এই যে নজরুল বাংলাদেশে বসে পঃবঙ্গের রাজনীতির বিরুদ্ধে বই ছাপান নি -তসলিমা ভারতে বসে বাংলাদেশের রাজনীতির বিরোধীতা করেছেন।

    এই তথ্যগুলোকে বাদ দিয়ে নিরপেক্ষতা দেখাতে গেলে সেটা বেজায় অনেয্য কাজ হবে।

    এপিডিআরের কথা উঠল কেন - সংহতিতে প্রকাশিত চিঠিটি কি তাদের পক্ষ থেকে লেখা? আর কি আশ্চর্য, বাম জমানার সব চাইতে সরব মানবাধিকার কর্মী সুজাত ভদ্র এই চিঠিতে সই করেননি!!
  • cb | 213.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪৮518180
  • এই টই টা ৫ বছর চলবে :)
  • aranya | 154.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ২১:১৩518181
  • পিটি, 'মাসিক ২৫০০ টাকার বিনিময়ে একটি জনগোষ্ঠীর ভোট কেনার পাকা বন্দোবস্ত' মমতা করেছেন, সন্দেহ নেই। ইমামভাতা, ১০০০০ মাদ্রাসা সবই ঐ ভোটের জন্য। এর মধ্যে উচ্চবর্ণের চক্রান্ত খোঁজার তো দরকার নেই।তিনো থিঙ্ক ট্যাঙ্কের (যদি তেমন কোন ট্যাঙ্ক থেকে থাকে) পাঁচ জন বাহ্মণ-বৈদ্য-কায়স্থ মিলে দিদি-কে বুদ্ধি দিয়েছে, মুসলিমদের পেরেনিয়ালি দাবিয়ে রাখার জন্য এই সব সরকারী প্রোগ্রাম করতে, যাতে উচ্চবর্ণের সুবিধা হয়, এমন ভাবার কি কোন গ্রাউণ্ড আছে?

    এ তো প্লেন & সিম্পল ভোটের রাজনীতি।
  • PT | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ০০:১০518182
  • @অরণ্য
    আমি ২৪ ঘন্টার ঘন্টা দুয়েক লম্বা অনুষ্ঠান শুনে যতদূর বুঝেছি - (বইটা পরিনি এখনো)- তাতে নজরুলের বক্তব্যের বিস্তার অনেক বেশী। তিনি অনেকটা সময়কালের ইতিহাসের নির্যাসটা এই বইতে ধরতে চেয়েছেন। সম্ভবতঃ তাঁর বিচারে এই ভোট কেনার ব্যাপারটা একটা নির্লজ্জতম অবস্থানে চলে এসেছে বর্তমান সরকারের আমলে। বইতে তিনি শুধু মুসলমানদের নয় মুসলমান এবং শুদ্রবর্গের মানুষদের উচ্চবর্ণের মানুষদের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ হওয়ার কথা বলেছেন।

    আমার বিচারে তিনি অনেক বুদ্ধিজীবির চাইতে আরও গভীর আর গম্ভীর পরিবর্তনের কথা বলছেন। পদ্ধতিটি ঠিক না বেঠিক তা অবিশ্যি জানিনা।
  • aranya | 154.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ০০:২৫518183
  • তসলিমার আন-সেন্সরড দ্বিখণ্ডিত বইটা আমার কাছে আছে। যে দুটো পাতার জন্য বইটা ব্যান হয়, তাতে প্রফেট এবং ইসলাম সম্বন্ধে বেশ কিছু শকিং কথাবার্তা আছে, যা কোন ধর্মপ্রাণ মুসলমানের মনে আঘাত দিতেই পারে। কিন্তু তার জন্য কারো মাথা কাটার ফতোয়া দেওয়া যায় না, দিলে সেই ফতোয়া-জারি করা লোকেদের জাতি-ধর্ম নির্বিশেষে গ্রেপ্তার করা উচিত।
    দাঙ্গার পরিস্থিতি সৃষ্টির জন্য তসলিমা যতটা দায়ী, ততটাই বা তার চেয়েও বেশী দায়ী এই টিপু সুলতান মসজিদের ইমাম, অল ইণ্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের কতৃপক্ষ ইত্যাদি প্রভৃতিরা।
    বাম সরকার গুজরাতে হিন্দু মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, দাঙ্গা পীড়িত-কে আশ্রয় দিয়েছেন, এটা আমাদের গর্বের জায়গা। কিন্তু নিজের রাজ্যে সংখ্যালঘু তোষণের নীতি, সেই ভোটব্যাংকের রাজনীতিই আঁকড়ে ছিলেন, ফাণ্ডামেন্টালিস্ট ইসলামের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন নি, এটা দুঃখ দেয়।
  • aranya | 154.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ০০:২৯518184
  • অনেকটা সময়কাল নিয়ে লিখেছেন, ভাল কথা। গো বলয় নিয়ে এসব বলতে পারেন, হয়তো।
    ২০১২-র পঃ বঙ্গে 'মুসলমান এবং শুদ্রবর্গের মানুষদের উচ্চবর্ণের মানুষদের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ হওয়ার কথা' যদি বলে থাকেন, তাহলে আমি সেটাকে সাম্প্রদায়িক উস্কানি ছাড়া কি্ছু বলব না।
  • কল্লোল | 125.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ০৭:১৫518186
  • আমি বইটি পড়িনি। ফলে বলতে পারবো না তাতে সাম্প্রদায়িক উস্কানী আছে কি না। এমনিতে আমিও মনে করি সারা ভারত জুড়েই নিম্নবর্গের(ও বর্ণের) মানুষকে একজোট হতে হবে - উচ্চবর্গ (ও বর্ণের) মানুষদের বিরুদ্ধে। একটু অন্য প্রসঙ্গ - পারলে আনন্দ পট্টবর্ধনের জয় ভীম কমরেড দেখে নেবেন এই বিষয়ে উৎসাহী যারা।
    উচ্চবর্গ ও বর্ণের বিরুদ্ধে মানে, যে সব নিম্ন বর্ণের মানুষেরা এখন উচ্চবর্গে অবস্থান করেন (মায়াবতী, মীরাকুমার রামবিলাস পাসোয়ান ইত্যাদি) তাদের বিরুদ্ধেও।
    বইটির ভাষা নিয়ে বলতে পারবো না, কারন পড়িনি। কিন্তু আমি নিশ্চিত বালের সামনা পত্রিকার সম্পাদকীয়র চাইতেও উস্কানীমূলক নয় (করন ওর চেয়ে উস্কানীমূলক লেখা হতেই পারে না)।
    আর যদি থেকেও থাকে তো আদালতে যাক সরকার। ভয় দেখানো বা হুমকি বরদাস্ত করা যায় না।
  • aranya | 78.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১২ ০৮:২৬518187
  • কল্লোল-দা, বলাই বাহুল্য, আপনার সাথে ১১০% একমত যে সরকারের 'ভয় দেখানো বা হুমকি বরদাস্ত করা যায় না'।

    আমি নিশ্চিত যে দিদির কাজকম্মের তেড়ে সমালোচনা করা হয়েছে (ইমামভাতা, ১০০০০ মাদ্রাসা ইঃ) বলেই ঐ বইটি তার কোপদৃষ্টিতে পড়েছে, অন্য কোন কারণ নেই।

    নজরুলের বই-এর অংশবিশেষ যেটুকু পড়েছি, উস্কানিমূলক মনে হয়েছে বটে কিছু জায়গায়, তবে দাঙ্গা বাধতে পারে এমন মারাত্মক কিছু কখনই নয়। সামনা পত্রিকার সম্পাদকীয়র চাইতে উস্কানীমূলক তো নয়ই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন