এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:৫৪659552
  • "পৃথিবী তে সব বিষয়ে একটা লোকের স্ত্যান্দ থাকলে তাকে নিয়েই বরং আমার প্রশ্ন জাগবে।"

    এটা যদি মনের মাধুরী না হয়, ওঃ কাকে যে কী বলে! এনেথ বার বলছি বোধায় - এমন কিছু যার একটা সরাসরি ইম্প্যাক্ট আছে, সেই বিষয়ে নিজস্ব মত থাকা জরুরী বলে মনে করি। ইমোশনাল কোশেন্ট এবং সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে খুঁজেই দেখুন না।
  • S | 109.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:৫৫659553
  • @SC "পৃথিবী তে সব বিষয়ে একটা লোকের স্ত্যান্দ থাকলে তাকে নিয়েই বরং আমার প্রশ্ন জাগবে।"

    প্রফেসর হা-জুন চ্যাঙ্গ একটা লেকচারে বলেছেন " পৃথিবীর সবথেকে কঠিন কাজ হোলো ডেমোক্র্যাটিক সোসাইটির নাগরিক হওয়া। আপনি না চাইলেও আপনাকে সব ব্যাপারে ওপিনিয়ন দিতে হবে।"

    লোকে ভোট দেওয়ার সময় প্রত্যেকটা পার্টির সমস্ত নীতির কথা মাথায় রেখে তার তুল্য মুল্য বিচার করে তবেই ভোট দিতে হয়।
  • S | 109.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:৫৭659554
  • আচ্ছা প্রফেশনালিজম বলেও তো একটা ব্যাপার আছে। যার মানে হোলো প্রফেশনে পার্সোনাল প্রেফারেন্সগুলোকে সরিয়ে রাখা। এইবারে পুরো এম্বিএ ফর্মে।
  • aranya | 83.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:৫৮659555
  • কেরিয়ারিস্ট, সেল্ফ সেন্টারড, স্মার্ট ক্যান্ডিডেটের তুলনায় সেনসিটিভ, প্রতিবাদী, স্মার্ট ক্যান্ডিডেট-কে পছন্দ করছে, সেটা একধরনের ডিস্ক্রিমিনেশন হয়্ত, কিন্তু পার্টি-পলিটিক্স আসছে কোদ্দিয়ে?
  • lcm | 118.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:৫৯659556
  • আচ্ছা এলবি অন্য টইতে কি বলেছে জানি না।

    কিন্তু ইন্টারভিউতে কোনো চাকুরিপ্রার্থী যদি বলে - আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস হোককলরব থিং - এবং ঠিক এই কারণে সে যদি সিলেক্টেড না হয়, মানে অন্য কোনো প্রার্থীর তুলনায় যে এ ব্যাপারে ভিন্নমত পোষন করে।

    যে কথা বলছিলাম, এদিকে এমন হলে তো পরিষ্কার গাইডলাইনের বাইরে - ইকুয়াল এম্প্লয়মেন্ট অপরচুনিটি ক্লস-এর ডিরেক্ট ভায়োলেশন। আমার এখানে তো এক ডিগ্রি ওপরে, ইন্টারভিউ কোশ্চেনেয়ার (তাতে হাবিজাবি টেকনিক্যাল, নন-টেকনিক্যাল যাই থাকুক) ও এইচ আর-কে ইন্টার্ভিউ রিপোর্টের সঙ্গে জমা দিয়েছি।

    অবশ্য এলবি বলেছে যে, হোককলরব প্রসঙ্গ হল প্লেসহোল্ডার। কিন্তু, সেই প্লেসহোল্ডারে যা কিছু বসানো যাবে না, ঝামেলা হতে পারে।
  • sm | 53.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:০২659557
  • তাহলে এক ধরনের দিস্চ্ক্রিমিনেশন বলছেন?তাহলে ওই টুকুই থাক। পার্টি পলিটিক্স কথাটি বাদ দিন।
  • শ্রী সদা | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:০৩659558
  • ইন্টারভিউআর বামপন্থী হলে দেখবে ক্যান্ডিডেট বাম দের ইস্যু (ভিয়েতনাম ভার্সেস চাঁদে যাওয়া) সম্পর্কে তেমন "সেন্সিটিভ" কিনা, তিনো হলে দেখবে মা মাটি মানুষের প্রতি যথেষ্ট আনুগত্য আছে কি না, বিজেপি হলে দেখবে পৌরাণিক ঢপগুলোতে বিশ্বাস আছে কি না .... দিস ইজ ভেরি ভেরি অ্যালার্মিং।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:০৪659559
  • এলবি আরো বলেছে যে সমদক্ষতার যদি হয়, তারপরে একজন কেরিয়ারিস্ট/সেল্ফসেন্টার্ডের তুলনায় সেনজিটিভ/চিন্তাভাবনাওয়ালা লোক প্রেফারেবল (ব্যক্তিগতভাবে)
  • lcm | 118.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:০৬659563
  • এই ধরনের প্রশ্নে চাকুরিপ্রার্থী খুব বিপদে পড়ে যায় - ভাবতে থাকে যে কি বললে চাগ্রি হবে, প্রশ্নকর্তা কোন দিকের তা ভাবতে থাকে।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:০৬659560
  • ইয়ে, লাল-নীল-গোলাপীটা মনে হয় চোখ এড়িয়ে গেছে। আর রঞ্জনদার উদ্দেশ্যে করা একটা পোস্টও।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:০৭659564
  • তবে কিনা সিলেক্টিভ রিডিং নতুন নয়।
  • aranya | 83.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:০৮659565
  • ডিস্ক্রিমিনেশন বলা যেতে পারে, নিশ্চিত নই, তাই 'হয়ত' বলেছি :-)
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:০৯659566
  • কোন উত্তর শুনলে খুশি হবের চেয়ে নিজে কোনটা ভাবে সেটা বললে কাজে দেবে।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:১১659567
  • আর দ্বিতীয়তঃ প্রশ্নগুলো কি অমন তুমি কাকে ভোট দাও গোছের হবে? হাইপোথেটিক্যালি করা হয়।
  • lcm | 118.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:১৩659568
  • অ্যাকচুয়ালি, প্রপার রিপ্রেসেন্টেশন ধরলে - এই যে হোককলরব জানি না, বা, সিঙ্গুর/নন্দী নিয়ে মাথাব্যাথা নেই, বা পলিটিক্সে ইন্টারেস্ট নেই - এরকম এক সংখ্যক জনগণ তো আছে।
    তাদেরকে তাহলে ইকুয়াল অপরচুনিটি দেওয়া হল না - এবং সেটা কারোর কাছে পলিটিক্যালি এবং মর‌্যালি ইনকারেক্ট মনে হতেই পারে।
  • sm | 53.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:১৫659569
  • ডিসক্রিমিনেশন বলা যেতে পারে; তাও নিশ্চিত নন?কিন্তু কেন নিশ্চিত নন?
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:১৯659571
  • হ্যাঁ আছে। কিন্তু যেটা আমায় সরাসরি ইম্প্যাক্ট করে, সেটা সম্পর্কে আমার ধারণা না থাকা বা বাইস্ট্যান্ডার হয়ে থাকা মানে ইমোশনাল কোশেন্ট কম থাকার সম্ভাবনা। এইটা এখন জরুরী বলে মনে করেন অনেকে।
  • শ্রী সদা | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:১৯659570
  • সিলেক্টিভ রিডিং ছাড়া উপায় নেই কারণ এল বি ক্রমাগত সেলফ-ক্ন্ট্রাডিক্টরি কথা বলে চলেছেন।

    ১ - চিন্তার ক্ষমতা নেই বা সেল্ফ সেন্টারড
    ২/৫ - পালের গরু
    ৩/৪ - প্রেফারেবল
    ৬ - ইনসেন্জিটিভ

    কোনো একটা ইস্যুতে লোকজনের মতামত অনুযায়ী এইভাবে দাগিয়ে দেওয়াটাই ঐ মাই ওয়ে আর হাইওয়ে র থেকে বেটার কিছু না। হোককলরবের আগে বা পরে কী কী হয়েছিল তার হাজারটা ব্যাখায় আছে হাজারটা পলিটিক্যাল বায়াস থেকে, এবং আমার (বামপন্থীদের) ব্যাখাটাই একমাত্র ঠিক - এরকম হোলিয়ার দ্যান দাউ পজিশনে আমার প্রচুর আপত্তি হ্যাজ। ঠিক যেমন চাঁদে যাওয়ার থেকে ভিয়েতনামের সম্পর্কে জানা মানিকবাবুর কাছে বেশী হোলিয়ার স্ট্যান্ড ছিলো, কিন্তু সেটাই একমাত্র স্ট্যান্ড হওয়া উচিত, বাকী সব বকওয়াস এটা আমি মানি না। ঠিক এই কারণেই ইন্টারভিউর মধ্যে এই সব গ্রে শেডেড ক্রাইটেরিয়া আনার আমি তীব্র বিরোধী, এবং সেই ক্রাইটেরিয়াগুলো আমার পলিটিক্যাল চিন্তাভাবনার সাথে মেলে কি মেলে না তার কোনো সম্পর্ক নেই।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:২১659572
  • ^^ এলসিএমের জন্যে।

    এইটা নিয়ে অনেক কচলানো হল, আমার দিক থেকে শেষ করলাম।
  • Abhyu | 85.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:৩৩659574
  • এটা দেখেছেন?
  • lcm | 118.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:৩৪659575
  • সে ঠিক আছে, কিন্তু টপিক-টা ইন্টারেস্টিং - এই জন্যে যে অনেক সময় কিছু প্রশ্ন করা হয় সাইকোলজিক্যাল ইভালুয়েশনের জন্য - একটু অস্বস্তিকর প্রশ্ন করে এখা হয় ক্যান্ডিডেট কিভাবে সেটা হ্যান্ডল করছে। যেগুলিকে অনেক সময় আউট-অফ-বক্স থিংকিং, এবিলিটি টু ট্যাক্‌ল আনকম্ফোর্টেব্‌ল সিচুয়েশন - এইসব...
    যাগ্গে সেসব এই টই-এর বিষয় নয়।
  • এই সময় থেকে | 85.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:৩৫659579
  • শ্রী সদা | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:৩৫659578
  • সেই ভালো।
  • lcm | 118.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:৩৫659577
  • *দেখা হয়
  • sm | 53.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:৩৫659576
  • আমি ইন্টার ভিউআর। সকালে তিনো আর দুপুরে বাম।আমি হায়পথিটিকাল প্রশ্নবান ছাড়ছি।
    ধরুন আপনি হলেন গিয়ে নন্দীগ্রামের কৃষক।আপনার গ্রামের একজন অন্য কৃষক পুলিশের গুলি খেল। আপনি কি করবেন?
    আপনি উত্তর দিলেন দল বেঁধে প্রতিবাদ করব; থানা ঘেরাও করব।
    যদি সকালে উত্তর দেন চাকরি বাঁধা; দুপুরে দিলেচাকরি নট।

    আর একটি হায়পথিটিকাল এপলিটিক্যাল প্রশ্ন। রাস্তায় যেতে গিয়ে দেখলেন পুলিশ ঘুষ খাচ্ছে। কি করবেন?
    প্রথম ক্যান্দিদেট,মুখ ঘুরিয়ে চলে যাব, নিজের কাজে।কারণ অফিসে অনেক কাজ।
    দ্বিতীয় ক্যান্ডিডেট- মোবাইল এ ছবি তুলে,কাগজের অফিসে যাব।টিভি তে প্রচার করে দেব।
    --অফিসে যাবে না।
    - না, এটা অনেক বড় কাজ।
    -তাহলে, বড় কাজই কর। স্বগোতক্তি; বেশি পাকা! বড় হয়ে হুইশেল ব্লোয়ার হবে!
  • sm | 53.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:৫১659580
  • আলু নিয়েও একটু আলুচোনা হোক।ধরেন গতবার পড়শী রাজ্যে আলু ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।পব তে ২০-২৫ টাকার ভিতর ঘোরা ফেরা করেছে। যদি অন্য রাজ্যে নিষেধাগগা জারি না করত সরকার, তাহলে ব্যাপারীরা বেপরোয়া রপ্তানি করে যেত। আমাদের রাজ্যে হয়ত ৪০-৫০ টাকা কেজি তে আলু খেতে হত।
    কোন টা ঠিক হত? সরকারের চুপ করে বসে থাকা?
    তবে বিষয় টা নিয়ে মিডিয়া এত বাড়া বাড়ি করেছে যে, পড়শী রাজ্যের জনতা বা নেতা দের মনে হতেই পারে এটা পব সরকারের ইচ্ছকৃত বদ মায়েশী।
    অন্য রাজ্য সড়ক পথে কর চাপালে, কোনো হই চৈ চোখে পড়ে না; কিন্তু পব সরকার বাড়ালেই মিডিয়া গেল গেল রব তলে।
    এবারে সরকারের উচিত ছিল আরো আগে চাষীদের কাছ থেকে সহায়ক মূল্যে আলু কিনে নেওয়া; আর বেশি আলু কোল্ড স্টোরে জমা করর ব্যবস্থা করা।
  • SC | 34.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:৫৬659581
  • কোন জিনিসটা আপনাকে ডাইরেক্টলি ইমপ্যাক্ট করছে না? মার্কস করছেনা? সেকেন্ড ওয়েভ ফেমিনিস্ম করছে না? প্যালেস্টাইনও করছে তবে সেটা নিয়ে আরো কিছুদুর তর্ক হতে পারে। কিন্তু উপরোক্ত বিহয় ডাইরেক্টলি ইমপ্যাক্ট করছে না মানে তো ধরে নেব এই candidate এর চিন্তার গভীরতাই নেই।
  • aranya | 83.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১১:৫৮659582
  • sm, দক্ষতা ছাড়া অন্য কিছু জিনিস - ক্যান্ডিডেট সেনসিটিভ কিনা, সৎ কিনা, প্রতিবাদী কিনা, পরোপাকারী কিনা - এগুলো কি বিবেচনা করা উচিত, সিলেকশনের সময়? আমি নিশ্চিত নই। উত্তর যদি 'হ্যাঁ' হয়, তাহলে তো আর ডিসক্রিমিনেশন-এর প্রশ্ন আসে না
  • sm | 53.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১২:০৫659583
  • নিশ্চয় দেখা উচিত।তবে পার্টিকুলার ইসু তে ঢুকে পড়লেই মুশকিল।যেমন নন্দীগ্রাম ইসু নিয়ে প্রশ্ন করলেই আপনি বলবেন, আন্দোলন, ঘেরাও সব কিছুই করা উচিত( আপনি প্লেস হোল্ডার)।আমি বাম, ইন্টার ভিউআর হলে, আপনার চাকরি না হবার সম্ভাবনা বেশি।
    এটা রাম মন্দির, মন্ডল কমিশন, যে কোনো ইসু র ক্ষেত্রেই সত্যি।
  • SC | 34.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১২:১২659586
  • অরন্য, আয়ান রান্ড এর বেজায় ভক্ত candidate, পরোপকার সম্পর্কে রাজনৈতিক একটা অপিনিয়ন আছে, আপনার থেকে আলাদা। নেবেন না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন