এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৭ মার্চ ২০১৪ ০০:১৮219091
  • স্প্যানিশ স্টাইলে হলধর বলে ডাকলে চলবে?
  • a x | ২৭ মার্চ ২০১৪ ০০:১৮219092
  • হুতো কি বাড়িতে ঝগড়া করার সময়ও এরকম বিনয়ে নত হয়ে থাকে?
  • a x | ২৭ মার্চ ২০১৪ ০০:১৬219088
  • আরে বাবা ভোট আসছে জানবনা কেন, এ আরেকজন! একে একে দুই করতে একটু সময় নিয়েছি শুধু!
  • bhagidaar | ২৭ মার্চ ২০১৪ ০০:১৩219087
  • এ তো পুউরো জলধর!এমনকি আম্মো জানি ভোট আসছে!
  • kumu | ২৭ মার্চ ২০১৪ ০০:১২219086
  • ফ্যাট threshold
  • kumu | ২৭ মার্চ ২০১৪ ০০:১১219085
  • ম্যামি, আমূল চীজস্প্রেডে ২০-২২% আর ব্লক স্লাইস ইত্যাদিতে ২৪-২৬% threshold ধরা হয়।তাই সমপরিমাণ স্প্রেড খেলে কম ফ্যাট শরীলে যাবে।
    স্যান ঐ স্প্রেড অবিলম্বে ফেলে দাও।অন্য খাবারে ব্যাকটিরিয়া ছড়াবে।

    হুতোর পোস্টগুলো পড়ে মন ভালো হয়ে গেল।
  • rabaahuta | ২৭ মার্চ ২০১৪ ০০:১০219084
  • ও আচ্ছা, কন্টেন্ট নিয়ে আপত্তি থাকলে তো সেটা করাই যায়। তবে আমার ধারনা হচ্ছিল, এই যে খসড়াটা দেওয়া হচ্ছে এতেই আপত্তি। ধারনাটা এক্কেবারে ভুল তাও নয়। আর... আমরা আছি সেটা জানাতেও আমি আপত্তির কিছু দেখিনা, আমার বা আমাদের যদি মনে হয় কিছু বক্তব্য আছে, সেটা জানানোর জন্যে বা কোন ডায়ালগ শুরু করার জন্যে একটা জায়গা তৈরী করা দরকার। দিতেই যদি হয় তিনবছর ধরে সাজিয়ে গুছিয়ে নিখুঁত করে দেওয়ার থেকে খসড়া তো খসড়া হিসেবে রেখেই দেওয়া যায়, আলোচনার জায়গাটা অন্তত সময়মত তৈরী হবে। আর নিখুঁত পরিকল্পনা বলে কি আর কিছু হয়, অ্যাডমিনিস্ট্রেশনে?
    আমার ব্যাক্তিগত ধারনায় অবশ্য, দেরীতে বা তাড়াহুড়োতে, ভুল বা ঠিক যাই দেওয়া হোক, তৃণমূল সরকারের স্বৈরতান্ত্রিক অ্যাটিটিউডে বাইরে থেকে কিছুই কানে যাবেনা, যাওয়ার সম্ভাবনাও ছিল না। প্রসঙ্গত, আমার ব্যাক্তিগতভাবে তৃণমূলের কাছে কোন আশা কোন কালেই ছিল না, আমি ত্রিপুরায় কংগ্রেস সরকার দেখেছি, আর জানা ছিল এরা আলাদা কিছু ন। এখানে যেমন গণশক্তি, ত্রিপুরায় সেরকম ডেইলী দেশের কথা। তো রীতিমত মনিটরিং হত, কোন বাড়িতে ডেইলী দেশের কথা যায়, বিশেষ করে সরকারী কর্মচারীদের। এখন ত্রিপুরার সেইসময়ে কংগ্রেসের হনুরা সব তৃণমূল। কিন্তু সেটা নিতান্তই একটা হতাশাবাদী অবস্থান। আর, কারো যদি মনে হয়, আমরা আছি সেটা জানান দিয়ে আমাদের স্বর শোনানোর মত পরিস্থিতি তৈরী করা যাবে, তাতে তো হাসি ঠাটা, বা অন্তত রাগ করার কিছু দেখিনা।
    তো, আমার যদি কোন বক্তব্য থাকে তাহলে আমি আছি সেটা জানানোটা সবার আগে দরকার, আর যথাসম্ভব তাড়াতাড়িই। তবে ঐ আরকি, আমার দেখাটাই তো আর সার সত্য নয়। তবে আমি হলে, কন্টেন্ট পড়ে সেটা কোন কোন জায়গায় ফেল করছে সেটা বোঝার মত বিদ্যে থাকলে হয়তো সেগুলো শোধরানোর পরামর্শ দেওয়ার চেষ্টা করতাম। এ নেহাৎ স্পেকুলেশন যদিও, এত বিদ্যেবুদ্ধি থাকলে হয়তো এইসব কঠিন কাজে জড়ানোর মত সময় হাতে থাকতোনাঃ)
  • a x | ২৭ মার্চ ২০১৪ ০০:০৯219083
  • আর কি বলব বলুন, আমি যে এত বোকা আমি নিজেও জানতাম না! অনেকদিন ধরে ভাবছি হঠাৎ এত পটশটস নেওয়া বেড়ে গেছে কেন! এই মাত্তর পরশুদিন খেয়াল হল আরে এত ভোটের বাজার!!

    নানা ঠিক আছে, তাই বলে আবার আদর করে জলধর বাবু বলে না ডাকলে আমি রেগে যাব এমন ভাবার কোনো কারণ নেই।
  • Sibu | ২৬ মার্চ ২০১৪ ২৩:৪৯219082
  • সেই খসড়াটা হলে - আমি সেটা নিয়ে খিল্লি করেছিলাম। মূল কারন ছিল ঐ ইউনিক্স ফ্ল্যাট ফাইল দিয়ে ই-গভর্নেন্স চালানো। অনেকগুলো কারনে সেটা সম্ভব/উচিত না। পয়েন্ট ছিল, এরকম একটা বাজে খসড়া কেন এত তাড়াহুড়ো করে দেওয়া হল। সরকারকে জানানোর জন্য যে আমরা আছি?
  • π | ২৬ মার্চ ২০১৪ ২৩:৪৮219080
  • রেগে গেছি মূলতঃ ঐ স্কুল লেভেলের নাটক দেখার পরেও হলকে হাততালিতে ফেটে পড়তে দেখে। বোঝাই যাচ্ছে, যাঁরা দেখলেন, তাঁদের ভালো চোখে দেখছি না।
  • rabaahuta | ২৬ মার্চ ২০১৪ ২৩:৪৮219081
  • হ্যাঁ হ্যাঁ ওটাই বলতে চাইছিলাম আসলে, জন্মসূত্রে কবি।

    আজকাল একটু মন্দা চলছে, তবে জীবনে ওঠাপড়া তো আছেই। তাই পুরনো কবিতা দিয়ে কাজ চালাচ্ছি। আমার স্ট্র্যাটেজি হল, টিভি রেডিওতে যেমন অখাদ্য গান বারবারবারবারবারবারবার বাজিয়ে সেগুলোকে প্রিয়, বা অন্তত হিট গান করে দেয়, সেরকম। একা হাতে সব করতে হচ্ছে তাই একটু সময় লাগবে আরকি। তাবে তাড়াহুড়ো করে মহৎ কিছু হয় না।
  • h | ২৬ মার্চ ২০১৪ ২৩:৪৭219078
  • মেফিস্টো নাটক টা দেখার ইচ্ছে আছে। সিনেমাটাও দেখি নি বলে সকলেই ছি ছি করে।
    উপন্যাসটা তো খুব ই বিখ্যাত, তবে কেস হল, কয়েকটা জায়গা হেবি ছোড়ু টাইপের লেখা। যেমন গুস্তাফ গ্রানজেন্স এর আফ্রিকান প্রেমিকা র বর্ণনা যেটা, সেটা একেবারে রেসিস্ট বর্ণনা, যাকে পরে আচেবে, ফ্যানন রা গাল দিচ্ছেন। এই এক ই দোষ আছে এই আন্দ্রে গিদ এর ইমরালিস্ট এ, আরব কিশোর দের বর্ণনায় একেবারে রেসিস্ট ওরিয়েন্টালিজম এ ভর্তি। এবং মজা হল দুটো র প্রকাশ কাল ই ১৯৩৬, যে বছর জেসি ওয়েন্স এর সংগে হাত না মিলিয়ে হিটলার বেরিয়ে যাচ্ছেন স্টেডিয়াম থেকে।

    এই যে এত জ্ঞানের কথা কইলাম, এক পয়হার মাল তো কেউ খাওয়ায় না।
  • Arpan | ২৬ মার্চ ২০১৪ ২৩:৪৭219079
  • জন্মগত না, কথাটা বোধহয় জন্মসূত্রে হবে।
  • π | ২৬ মার্চ ২০১৪ ২৩:৪৬219077
  • 'জন্মসূত্রে' কবি ?
  • rabaahuta | ২৬ মার্চ ২০১৪ ২৩:৪৩219075
  • হ্যাঁ হ্যাঁ, আমি পার্মানেন্ট কবি। যাকে বলে জন্মগত।
  • san | ২৬ মার্চ ২০১৪ ২৩:৪৩219076
  • কিন্তু কোনো লাভ হলনা, কেউ পড়লনা বা না পড়ার ভান করে চুপচাপ বসে রইল। এই মহৎ বাণী কারো হৃদয়ে আলো দেবে, এমোন আশা নেই :-(
  • Blank | ২৬ মার্চ ২০১৪ ২৩:৪২219074
  • আমি ফেবু থেকে টুকে দিলুম এটা। হুতো দা কি এখনো কবিতা লেখে? আর কাজু কি গদ্যে শিফট করেছে?
  • rabaahuta | ২৬ মার্চ ২০১৪ ২৩:৪১219073
  • এঁরা নাকি আবার কবি বিদ্বেষী। আরে কবিরা না থাকলে আপনাদের এইসব প্রিয় কবিতা কি গাছ থেকে পড়বে, না ঐ যে কিসব বলে, ইউনিক্স ফ্ল্যাট ফাইল দিয়ে লেখা হবে?
  • π | ২৬ মার্চ ২০১৪ ২৩:৪০219072
  • কান্তিদা, মেফিস্টো যতটা ভালো লেগেছে কৌশিক সেনের কর্কটক্রান্তির দেশ ততটাই খারাপ লেগেছে। দেখে ইস্তক খুব রেগে আছি।
  • san | ২৬ মার্চ ২০১৪ ২৩:৩৮219070
  • ইকি ব্ল্যাংকি, এটাই তো আমি প্রিয় কবিতায় টুকে এলাম।
  • কান্তি | ২৬ মার্চ ২০১৪ ২৩:৩৮219071
  • যে সব ভাগ্যবান/ভাগ্যবতী গুরুজনেরা কৌশিক-সুমন-বিপ্লবের ত্রিফলা পালা দেখতে গিয়েছিলেন তারা আমার মত পাতি চণ্ডালদের জন্য অবিলম্বে আপনাদের প্রতিক্রিয়ার দুপয়সা পরিবেশন করুন।
    তিনটি বিষয়ে জানতে চাই।
    ১) কি দেখলেন। ২)কেমন দেখলেন। ৩) যারা দেখলেন তাদের কেমন দেখলেন? দুজন গিয়েছিলেন নিশ্চিত জানি।
    রঞ্জন বাবু এবং পাই দিদিমনি।
  • rabaahuta | ২৬ মার্চ ২০১৪ ২৩:৩৭219068
  • শিবুদা, খসড়ায় কি বলা হয়েছিল তাতো আমি জানিনা, সে খসড়া আমি পড়িওনি দেখিওনি। নবনির্বাচিত সরকারকে একটা কি খসড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, আর তাতে অনেক লোকজন খুব রাগ করেছিল এইটুকুই জানি। তবে সেই খসড়াটাই হবে বোধয়।
  • Blank | ২৬ মার্চ ২০১৪ ২৩:৩৭219069
  • Go to Tibet.
    Ride a camel.
    Read the bible.
    Dye your shoes blue.
    Grow a beard.
    Circle the world in a paper canoe.
    Subscribe to The Saturday Evening Post.
    Chew on the left side of your mouth only.
    Marry a woman with one leg and shave with a straight razor.
    And carve your name in her arm.

    Brush your teeth with gasoline.
    Sleep all day and climb trees at night.
    Be a monk and drink buckshot and beer.
    Hold your head under water and play the violin.
    Do a belly dance before pink candles.
    Kill your dog.
    Run for Mayor.
    Live in a barrel.
    Break your head with a hatchet.
    Plant tulips in the rain.

    But don't write poetry.
  • Blank | ২৬ মার্চ ২০১৪ ২৩:৩৬219067
  • বাজার মন্দা। বাঘের দুধের দর পরে গেছে। দুধ চাষীরা আন্দোলনে যাবে ভাবছে/
  • ঈশান | ২৬ মার্চ ২০১৪ ২৩:৩৪219066
  • হ্যাঁ বাঘের দুধের কতো দর চলছে জানতে চাই।
  • cm | ২৬ মার্চ ২০১৪ ২৩:৩৩219064
  • আজ এক রেস্টুরান্টের অ্যাডে লিখেছে পিওর ননভেজ।
  • san | ২৬ মার্চ ২০১৪ ২৩:৩৩219065
  • অ্যাঁ ? খাইসে !
  • Blank | ২৬ মার্চ ২০১৪ ২৩:৩২219062
  • কোনো ব্যপারে মতামত লাগবে?
  • π | ২৬ মার্চ ২০১৪ ২৩:৩২219063
  • হুতোর ৯ঃ০৬ এ আম্মো স্মাইলি না দিয়ে পারলুম না ঃ)। ওদিকে খসড়া ও অন্যান্য নানাবিধ বিষয় ও অবিষয় সংক্রান্ত পুরো, অর্ধ ও সেমি অফলাইন এ নানাপ্রকার নিন্দা ও চর্চা শুনেও স্মাইলি দেবার উদগ্র বাসনা জেগেছিল, সেগুলো কোথায় দেব ভেবে পাইনি, এই স্মাইলির মধ্যেই ঢুকিয়ে দিলাম খনে। ঃ)
  • ঈশান | ২৬ মার্চ ২০১৪ ২৩:৩১219061
  • উরে বাবা, স্যানকে বলি নাই ওটা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত