এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৮:৫৪659519
  • যাকগে, কাল থেকে অনেক হয়েছে। আমার নতুন কিছু বলার নেই, শুধু মুশকিল হল লোকজন প্রায়সই এক্সট্রাপোলেট করে বা মনের মাধুরী মিশিয়ে অন্য মানে বের করে ফেলে।
  • dc | 132.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৮:৫৮659521
  • হুঁ, এবার সমাপ্তি ঃ-)
  • dc | 132.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৮:৫৮659520
  • আসলে আমার কাজে আমার ক্লয়েন্টের একমাত্র চেষ্টা থাকে কিভাবে পেমেন্ট আরো ডিলে করা যায় আর কিভাবে আমার থেকে আরো সার্ভিস বার করা যায়। আর আমার একমাত্র চেষ্টা থাকে কিভাবে ক্লায়েন্টের থেকে টাকা আদায় করা যায় আর কিভাবে প্রোডাক্টের পেছনে সার্ভিস বিক্রি করে আরো টাকা আনা যায়। এই টাগ অফ ওয়ারের মধ্যে এথিক্স বোধায় খুব একটা দরকার হয়্না।
  • sm | 233.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৮:৫৯659522
  • LB, ফালতু এঁড়ে তর্ক করে যাচ্ছেন।আপনি ইন্টার ভিউআর হিসেবে আগে থাকেই প্রিসেট মাইন্ড নিয়ে বসে আছেন।আপনি হোক কলরবি ছাত্র হলে চাকরিতে প্রেফারেন্স দেবেন; কেন?
    আপনি মনে করেন, ভিসি কে অপসারণের জন্য আন্দোলন সঠিক।আমি মনে করি ভিসি কে ঘেরাও করাটাই বেঠিক।
    আপন মনে করেন ভিসি পুলিশ ডেকে অন্যায় করেছিলেন ;আমি মনে করি ওই পরিস্থিতিতে আপনার কোম্পানির সিইও ঘেরাও থাকলে আগেই পুলিশ ডাকতেন।আপনি মনে করেন সহপাঠীদের উপর সহমর্মিতা প্রকাশ পেয়েছে; আমি মনে করি আন্দোলনের ধরন টাই গলদে ভরা; আইন ও আদালত মারফত সঠিক ব্যবস্থা নেওয়া যেত।
    যতক্ষণ আপনি ইন্টার ভিউআর হিসেবে পলিটিকাল এওয়ারনেস, বডি ল্যন্গুএজ,লিডারশিপ কোআলিটি মাপছিলেন ঠিক ছিল। যেই, পার্টিকুলার ইসুতে নিজের সহমতী ব্যক্তি কে প্রাধান্য দিলেন; অমনি বাড়িটা কিং কর্তব্য বিমূর হয়ে ভেঙ্গে গেল।
  • Arpan | 125.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৯:০১659523
  • একটা জিনিস বুঝলাম না।

    ইন্টারভিউয়ের সময় ছেলেটু বা মেয়েটি কলরবী কিনা কী করে বোঝা যাবে? সে কি নিজের রেজুমেতে ঐ হ্যাশট্যাগটা লাগিয়ে নিয়ে যাবে?
  • Arpan | 125.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৯:০৩659524
  • *ছেলেটি
  • cm | 127.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৯:০৪659525
  • সমাপ্তি কোথায়? গাড়িতো বেলাইন হয়ে গেছিল। হোককলরব কি অর্থে সফল আন্দোলন?
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৯:১৬659526
  • প্রঃ হোক্কলরবের সময় তোমার কী স্ট্যান্ড ছিলো?

    উ১ঃ কোনো স্ট্যান্ড ছিলো না, আমি পড়াশোনা করছিলাম, ভালো জানি না

    উ২ঃ আমাকে ওরা বারণ করেছিলো

    উ৩ঃ আমি ঘটনাটা জানি, কিন্তু তার সাথে সহমত নই, কারণ...

    উ৪ঃ আমি সাথে ছিলাম, কারণ...

    উ৫ঃ আমি ছিলাম ওরা থাকতে বলেছিলো বলে

    উ৬ঃ ওসব গাঁজাখোরদের ব্যাপার

    ১ - চিন্তার ক্ষমতা নেই বা সেল্ফ সেন্টারড
    ২/৫ - পালের গরু
    ৩/৪ - প্রেফারেবল
    ৬ - ইনসেন্জিটিভ

    নিন, আরেকটু এঁড়ে তর্ক করে নিলাম।
  • cm | 127.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৯:২৮659527
  • ১) কিন্তু কারু প্রায়োরিটি লিস্টে হোককলরব কোথাও না থাকলেই তার চিন্তার ক্ষমতা নেই/ সেল্ফ সেন্টারড!

    ২) "পালের গরু" কিন্তু কারু স্ট্র্যাটেজি হতে পারে।

    আর ট্রু স্টেট অফ এ সিস্টেম (এর বাংলা কি হবে?) কথাটার কি কোন মানে হয়?
  • sm | 233.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৯:৩৪659529
  • নির্বিরোধী ভালোমানুষ যদি তার ক্লাসের ছেলেকে ঠ্যাঙানি খেতে দেখেও নির্বিরোধী থেকে যায়, তাহলে আমার আপত্তি আছে বৈকি। সেই পার্সেপশন।
    ---
    আপনার মতে ৩ ও ৪ প্রেফারেবেল।কিন্তু ওপরের যুক্তি টি খালি ৪ নম্বরের সঙ্গেই খাপ খায়। আপনার একটি প্রিসেট ধারণা রয়েই গেছে। তাহলে ৩ নম্বর কে নিযুক্ত করবেন কি করে?
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৯:৩৫659530
  • তবে এক্ষেত্রে সাইডে দাঁড়িয়ে থাকাটা আমার মনে হত ইনহিউম্যান - আরেকটু এঁড়ে তর্ক।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৯:৩৭659531
  • ওটা ১ না? আমার এঁড়ে বুদ্ধিতে তো তাই মনে হল।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৯:৪২659532
  • আরে মশাই হোক্কলরব একটা প্লেসহোল্ডার। ৯১-৯২ এ মণ্ডল/রথ/বাবরি, ০৭/০৮ এ সিঙুর/নন্দীগ্রাম ইঃ ধরে নিন না। এসব কিছুর সাথে আমাদের কোনো না কোনো ভাবে সংযোগ ছিলো।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৯:৪৪659533
  • এগুলো নিয়ে কেউ যদি না ভেবে থাকে তাহলে...
  • dd | 132.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৯:৪৫659534
  • এরম একটা দিন দুপুরে ব্যাবাক টইজ্যাক, মনে পরে না আগে দেখিচি।
    ছিলো নক মাকু ফাটা রেকর্ড হয়ে গ্যালো ইন্টার্ভুর নানান থিউরী।

    আর LBর প্রঃ হোক্কলরবের সময় তোমার কী স্ট্যান্ড ছিলো? এই প্রশ্নের আরো উত্তোর থাকা উচিৎ।

    যেমতি।

    ৭. আমার স্ট্যান্ড? আমি এক পায়ে দাঁড়িয়ে বাতাসা খাচ্ছিলেম।

    ৮. হোক...? ক্ষি? হোয়াট ? হোক ক্ষি কইলেন? এ সব আবার কবে হোলো?

    ৯. আমি তখুনি গুচর পাতায় একটা শাণিত পোবোন্ধো, চাট্টে লিং আর দুটো গুছিয়ে খিস্তি ভেবে রাখছিলেম।

    ১০. নতুন নতুন পোস্টার, স্লোগান এইসব নিয়ে খুব ভাবছিলাম। সেষে পেট খারাব হয়ে গ্যালো।
  • aranya | 83.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৯:৫৫659536
  • btw, এই টই জ্যাকিত হওয়ায় বড় আনন্দ পেইচি :-)
  • aranya | 83.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৯:৫৫659535
  • তুখোড় ফুটবলার শুনে একটা ছেলেকে নিয়েছিলাম একবার, অবশ্য সে টেকনিকালিও ভাল ছিল।
    অনেকদিন আগের কথা, এই প্রসঙ্গে মনে পড়ল। ছোটখাট পক্ষপাতিত্ব ..
  • dd | 132.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:০০659537
  • ক্যাটক্যাটে সবজে প্যান্টের উপর এক ঘোর অরেঞ্জ রংএর শার্ট পড়ে আসায় একটি খয়েরী রংএর খোসামুদে ছেলেকে নি' নি। প্লাস ওর স্পিরিচুয়ালিটি অতন্ত্য লো লেভেলের ছ্যালো।
  • Abhyu | 85.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:০২659538
  • আর কি মশাই আজকের দিনে কিলিমামাঞ্জারো বীক্ষ্য টই উঠে এলে দেখবেন ওটাও তিনো-মাকু-সিপিয়েম হয়ে গেছে
  • Abhyu | 85.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:০৩659540
  • ডিডি এতো লোক নিয়ে করতেন কি, কমোড বেচতে পাঠাতেন?
  • dd | 132.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:০৮659541
  • নতুন স্লোগান "হোক টইজ্যাক"।
  • DKG | 76.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:২১659542
  • LB কে আমিই এই গপ্পে টেনেছিলাম - এবং কিছু কমেন্ট পড়ে, বিশেষতা যেগুলো প্রায় a bit too aggressively critical - একটু খারাপ লাগছে - শেষের দিকে কেমন যেন "your way is just so wrong " প্রমান করার প্রচেষ্টা চলছে মনে হলো rather than ওনার ভাবনাধারা বোঝার চেষ্টা

    এমনও মনে হলো কয়েকটি সময়ে যে LB প্রায় ওনার কোম্পানি এবং ভারতবর্ষ কে একাই এই ভাবে চিন্তা করে সরাসরি রসাতলে পাঠিয়ে দিচ্ছেন :D - নিতান্তই আমার চোখে লেগেছে - অন্যদের না লেগে থাকলে খুব ভালো লাগবে আমার - আমার মাথাটাই বিদঘুটে তাহলে

    Plurality of ideas কি এতই অদ্ভূত এক জীব ?
  • শ্রী সদা | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:৩৭659544
  • না বেশ নির্মল লাইনে যাচ্ছে ব্যপারটা।
    আমি সিওর র‌্যান্ডম স্যাম্পল নিলে যে কোনো টেক কোং এর পদ-নির্বিশেষে কাজ করা জনতার একটা বড় অংশ ব্যক্তিগত জীবনে ঘোরতর চাড্ডি/ জিঙ্গোইস্ট/ (১,২/৫,৬) বেরোবে। তাতে কোং এর বটম লাইনে সত্যি কিছু এসে গেলে তাদের চাগ্রী দেয় কেন ? আর একটু এক্ষটেন্ড করে বলি আমি চাগ্রী পেলাম/পাই কী করে, যেখানে আমি মোটামুটি পয়সার জন্যে চাগ্রী - এই মেন্টালিটি নিয়ে চলি এবং টেকনিক্যাল কম্পিটেন্স ছাড়া অন্য কোনো স্কিল/ফ্যাক্টর প্রিপারেশনের সময় মাথায় রাখিনা।

    আর এল বি দেখলাম বার দুয়েক উল্লেখ করেছেন "তবে এই নিয়ে বার পাঁচেক বিষয়টা বেশ অন্যভাবে সাজানো দেখে আবারো মনে হচ্ছে হয়তো অন্য কারণ আছে।" অন্য কারণ বলতে উনি কী মিন করতে চেয়েছেন সেটা উনি ই বেটার বলতে পারবেন, তবে সৈত্যের খাতিরে কইতে হয় যে এই টই বা কলরবের টইতে ওনার ইন্টারভিউর রেফারেন্স তখনই এসেছে যখন এই কলরবীরা চাগ্রীবাগ্রী করার সময় কী করবে ইত্যাদি মন্তব্য এসেছে। উনি প্রথমবার এই মন্তব্যটি করার সময় থেকেই একজন ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল হিসেবে আমার অত্যন্ত আপত্তিকর এবং অ্যালার্মিং লেগেছে, এবং সেটা থাকবেই। এর মধ্যে অন্য কারণ ইত্যাদি খুঁজে বিশেষ লাভ আছে মনে হয়না।
  • SC | 34.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:৩৭659543
  • পৃথিবী তে সব বিষয়ে একটা লোকের স্ত্যান্দ থাকলে তাকে নিয়েই বরং আমার প্রশ্ন জাগবে।
    কেউ যদি বলে, ভাই মার্কস নিয়ে তোমার কি স্ট্যান্ড? প্যালেসটিন/ইস্রায়েল নিয়ে তোমার কি স্ট্যান্ড?
    থার্ড ওয়েভ ফেমিনিস্ম নিয়ে তোমার কি স্ট্যান্ড?
    আমি তো অনেক ক্ষেত্রেই বলব, দেখুন, একটা স্ট্যান্ড নিতে গেলে যে পরিমান পড়াশুনা করতে হয়, আমি করিনি সব বিষয় গুলো সম্পর্কে।
    মানে আমি ক্যাপিটাল পরিনি, সেকেন্ড সেক্স শুরু থেকে শেষ অব্দি পরিনি, আর প্যালেস্টাইন যুদ্ধের খ্নুতিনাটিও আমার মজ্জাগত নয়।

    তাহলে আপনি বলতে পারেন এর স্ট্যান্ড নেই, তাহলে এর চিন্তার ক্ষমতা নেই।
    কিন্তু কেউ যদি এগুলো না পড়েই স্বভাবসুলভ antlami দেখিয়ে এইসব বিষয় সম্পর্কে উইকি জ্ঞান নিয়ে উচ্চগ্রামে সহমত/ সহমত নই এসব বলে, আপনি বলবেন, দেকেছ, ছেলে কত aware।

    আমি তো বরং উল্টে বলব, একটা ভালো researcher এর বড় গুন হচ্ছে এটা জানা, যে কোন জিনিস নিয়ে আমি পড়াশুনা করেছি enough যে একটা স্ট্যান্ড নিতে পারি, আর কোন জিনিসটা আমি ভালো জানিনা, আরো জানা দরকার, সেই awareness তা থাকা।
  • DKG | 76.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:৩৯659545
  • @aranya - এটা আম্মো করি across the board - কোনো কিছু তে তুখোর (প্রমান সহ) হলেই তুলে নিই - কাজ তো পরে শিখিয়ে নিতে পারব - excellence এর তাগিদটাতো আছে, বাকিটা হয়ে যাবে ঠিকই
  • SC | 34.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:৪০659546
  • *সরি, সেকেন্ড ওয়েভ
  • lcm | 118.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:৪৪659547
  • ওহ, এইবার আস্তে আস্তে বুইতে পারছি। হোককলরব-চাগ্রি-ইন্টারভিউ ---
    আজকাল গুরুত্তে একসঙ্গে দু-তিনটে টই না পড়লে ফলো করা যায় না।
    কি চাপ !
  • riddhi | 117.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:৪৫659548
  • একটু পিছিয়ে পড়লাম। সদা এস-সি দেরি ক্ক দিচ্ছি। এল-বি যেটার পক্ষে বলছেন সেটা প্রোটোটাইপ পলিটিকাল ডিস্ক্রিমিনেশান মনে হচ্ছে। যদি অনেকেই এটাকে সমর্থন করে থাকেন, মনে মনে, ব্যাপারটা বেশ বিপজ্জনক।
  • riddhi | 117.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:৪৭659549
  • আমার মনে হয় অনেকেই এটা মনে করেন ও খুব সূক্ষ্ম ভাবে পার্টিসান গিরি ফলান। এল-বি এটা সরাসরি আর ওনেস্টলি বলেছেন। তবুও সমর্থন করলাম না।
  • aranya | 83.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১০:৫২659551
  • আমি অব্শ্য সব পোস্ট পড়েও বুজলাম না, এল বি কোথায় 'পলিটিকাল' ডিস্ক্রিমিনেশান করল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন