এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৮৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 132.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৯518088
  • এখানে সাধারন লোক বলতে কবি বেশীর ভাগ লোক কে বুঝিয়েছেন। ঃ)
  • dukhe | 212.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:২৪518089
  • তাছাড়া অনলাইন অভিযোগ জানানো গেলে আর "এই থানা নয়, পাশের থানা" বলে কাটিয়ে দেওয়াও ঝামেলা। পুলিশের স্বাধীনতায় খুবই নিন্দাযোগ্য হস্তক্ষেপ।
  • মিলা | 213.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:২৯518090
  • আহা ট্যাক্সির ফোন নাম্বার!! আমি একদা ফোন করায় যিনি ফোন ধরলেন তিনি বললেন আপনারা শুধু নিজেদের কথাই ভাববেন? ওদেরকে যে খালি taxi নিয়ে ফিরতে হবে? তারপর প্রচুর ঝগড়া করায় একটা ঠিকানা দিয়ে বললেন এখানে চিঠি লিখুন উত্তর পাবেন :|
    তবে শুনেছি ফেসবুক এর পেজ তা বেশ ভালো, চেনা শোনা অনেকেই রিপ্লাই পেয়েছে
  • | 132.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪৪518092
  • আমি সে কথাই বলছি। ফুলপ্রুফ কিছু করা মুস্কিল। বিশেষতঃ আমাদের মতোন দেশে। তার থেকে এটা থাকলে কিছু মানুষ যদি উপকৃত হন।....
  • a | 75.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪৪518091
  • ট্রাফিক পুলিশের ফেসবুক পেজঃ
    কজন শাস্তি পেয়েছেন? এনি স্ট্যাট?
    কত শতাংশ অভিযোগ ফেসবুকে জমা পড়ে?
    টার্ন অ্যারাউন্ড টাইম কিসে কম? ফিজিকাল অভিযোগে না অনলাইন?
    পুলিশ ডাইরি/FIR ছাড়া কাজ করছে কিকরে ফেসবুকের ক্ষেত্রে?

    (বলাই বাহুল্য যে এই সমস্ত প্রশ্ন, নানাভাবে, সরকারি ই-গভ এর প্রবক্তাদের জন্যে)
  • Blank | 180.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪৬518093
  • টার্ন অ্যারাউন্ড টাইম মিনিমাম ২ মাস। ততক্ষন স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করুন।
  • | 132.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪৭518094
  • হমম। তার থেকে পেজ টা তুলে দেওয়া ই ভালো ...
  • dukhe | 212.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫০518095
  • ফোন করলে চিঠি লেখার উপদেশ পাবেন। স্ট্যান্ডে না দাঁড়িয়ে পোস্টাপিসে আস্তানা গাড়া যেতে পারে।
  • kd | 69.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৫:০৭518097
  • উঃ মমতাকে নিয়ে আর পারা যায় না! কে জানে কেন, এখন রুট পালটে আমাদের গলি দিয়ে যেতে শুরু করেছে। এমনিতে কোন অসুবিধে নেই, তবে উনি আবার ট্র্যাফিক লাইটে দাঁড়ান আর ওনার পেছনে ওনার সাঙ্গোপাঙ্গোদের গাড়ির মিছিলে পুরো গলি ব্লক্‌ড - তখন আমাদের গ্যারেজ থেকে গাড়ি বের করার চেষ্টা না করে বাড়ি ফিরে এসে চা-টা খেয়ে যাওয়াই ভালো।

    চিন্তা হয়, ঠিক ওই সময় যদি কা'গু-চটির খদ্দেরদের লাইন পড়ে (হবেই বলছি না, হ'তেও তো পারে), কী কেলেঞ্চুরিয়াস ব্যাপার হবে বলো তো!
  • PT | 213.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৫:১৬518098
  • "তিনি" জানালেন যে শরীর শুকিয়ে গেলে ডেঙ্গু হয় - তাই বেশী করে জল খেতে বললেন। তাই নিয়ে তাঁর সমর্থক সুসির বিধায়ক ও নিজে ডাক্তার আবাপকে বাইট দিয়ে জানালেন যে "তিনি" ভুলভাল কথা বলেছেন!!

    এমনকি ডেঙ্গু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার মতও তিনি ছাড়া আর একটা লোক নেই মন্ত্রীসভাতে - হায়রে পরিবর্তন!!
  • j | 230.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৫:২৫518099
  • ফেবু নীল সাদা, কলিও নীল সাদা, হাওয়াই চটিও নীল সাদা

    চরণরেখা তব ....
  • bb | 24.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪৭518100
  • লুরুর ট্রাফিক পুলিশের সাইট কিন্তু বেশ ভাল কাজ করে। বেশ ভালো আপডেট হয়।
  • PT | 213.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৯:৫৭518101
  • তিনি বল্লেনঃ
    "I appeal to all of you, my young friends, not to go on diet, especially during the current season. Because, when you go on diet, your immunity system goes down, and you may be struck by diseases like dengue," she said, at the state secretariat Writers' Building. http://ibnlive.in.com/news/mamata-banerjee-blames-dengue-on-dieting/288430-37-64.html
  • aranya | 154.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ২১:১০518102
  • নিজে স্বাস্থ্য মন্ত্রী বলে বোধহয় মমতার ধারণা যে ওনাকে সব রোগ সম্বন্ধে বাইট দিতে হবে।
  • quark | 24.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১১:১০518103
  • হে হে! আবনাদের চালাকিটা বুঝিনা ভেবেছেন? যেই অন্য কেউ ডেঙ্গি ফেঙ্গি নিয়ে মুখ খুলতেন, ওমনি বলতেন "স্বাস্থ্যমন্ত্রী কই?"
  • siki | 96.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১১:২১518105
  • সে তো হল, কিন্তু আনন্দবাজার এত সাংঘাতিক সেফ খেলছে কেন? নিতান্তই বাজারি কাগজ বলে? লাইব্রেরিতে লাইব্রেরিতে ফেরার ছাড়পত্র পাবার আশায়???

    http://www.anandabazar.com/5swasth1.html
  • quark | 24.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১১:৪৩518108
  • ইয়ে, আরো আছে - http://tinyurl.com/c2pl5xo
  • j | 230.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১২:২৫518110
  • কেন ... অসুবিধা কি ?

    কবি তো এখানে কবে বলে গেছেন "কোথা থেকে অর্থ আসবে জিগানো চলবে না", "ইম্প্লিমেন্ট হলেই হল "
  • PT | 213.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৮518112
  • কারা যেন চ্যানেলে চ্যনেলে ছাত্রদের রাজনৈতিক মিছিলে নিয়ে যাওয়া যাবে না বলে বক্তব্য রাখছিল? তাদের ল্যাজের ডগাগুলো দেখতে পেলেও বড় আনন্দ পেতাম!!
  • cb | 213.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৮518111
  • অশিক্ষার জবাব নেই :)
  • Hatem | 131.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১২:৪০518113
  • Ignorance is strength - Orwell
  • j | 230.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৭518114
  • Selective silence has more strength

    - কেউ বলেননি
  • de | 190.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১৪:২৭518116
  • রিভিউ পড়ে তো কমেন্টগুলো এক্কেবারে যথাযথ মনে হলো ---

    উমেশ, বম্বের অটোআলারাও অতো ভালো নেই আর, রিফিউজাল আগের থেকে অনেক বেড়েছে -- তবে কলকাতা-দিল্লীর কাছে কিছুই না!
  • j | 230.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫৯518117
  • এটা পড়ে হেব্বি লাগল

    Indrani Roy, a director at Mitra & Ghosh, the book’s publisher, said in an interview at her Selimpur home. First, the head of a rival publisher, who publishes books by Ms. Banerjee, called up Ms. Roy’s father, who used to run the business, she said.
    “He said that the book has not gone down well with the higher-ups,”

    তো আজকের কুইজ হল এই head of a rival publisher টি কি?

    প্রথম সঠিক উত্তরদাতা পাবেন কলেজ স্কোয়ারের ফিস কোবরেজি
  • প্পন | 190.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১৫:১২518120
  • তোমার পোস্টের আগের পোস্টেই তো ক্লু আছে! ;-)
  • গান্ধী | 213.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১৫:১২518119
  • কলেজ স্কোয়ারের??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন