এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০০:৩৪659486
  • AtoZ ও শ্রীসদাকে ক।
  • potke | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০০:৩৬659487
  • সদা,ক্ক।
  • কেসি | 198.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০০:৫১659488
  • নাহ!! ছেলেটা স্বর্গের আগের স্টেশনে গিয়ে যতটা বখে যাবে ভেবেছিলাম ততটা হয়নি দেখছি। সদা, ক্ক।
  • LB | 92.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০১:৩০659489
  • "লেফ্ট লিবারাল ছাড়া পৃথিবীর বাকী লোকজন সব মধ্যমেধা এবং সো কলড হাইফান্ডা কাজকর্মের জন্য অনুপযুক্ত"

    এই ধারণাটা আপনার মনের মাধুরী হতে পারে, তবে বার বার পড়ে দেখে মনে হচ্ছে লেফট লিবারাল কথাটা কোথাও বলা নেই। নিজস্ব চিন্তাভাবনা, এথিক্স ইত্যাদি বলা আছে - তো সে অনেকেই হতে পারে, যদিও সিরিয়াসলি বৈদিক এরোপ্লেনে বিশ্বাস করা ঠিকঠাক সাইন্টিফিক মাইন্ডেড লোক পেলে একটু জানাবেন। হ্যাঁ, সেল্ফ সেন্টারড কেরিয়ারিস্ট যেটা বলছি - তারা সাথে টেকনিক্যাল কমপিটেন্সী গুলিয়ে না ফেলাই ভালো।

    তবে এই নিয়ে বার পাঁচেক বিষয়টা বেশ অন্যভাবে সাজানো দেখে আবারো মনে হচ্ছে হয়তো অন্য কারণ আছে।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০২:৩১659490
  • রঞ্জনদাকে দুটো কথা -

    (১) কোনো সিনেমা/বই সম্পর্কে অ্যানালিসিস জানতে চাওয়া আর সেই অ্যানালিসিস আমার সাথে মিললো কিনা জাজ করা ক্যাটেগরিক্যালি আলাদা জিনিস।
    (২) সাধারণ ধর্মবিশ্বাসী আর বৈদিক প্লেনে সিরিয়াসলি বিশ্বাসী - এই দুটোও ক্যাটেগরিক্যালি আলাদা।

    কেন, সেগুলো যদি রচনা লিখে বোঝাতে হয় তাহলে বুঝবো আইবিএম ওয়াট্সন সত্যিই কিছুদিন পর লোকজনকে ছাপিয়ে যাবে।
  • Abhyu | 85.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৪:০২659491
  • বৈদিক এরোপ্লেনে বিশ্বাসী হলে চলবে না। বেশ। যীশুখৃষ্ট মৃত মানুষের নাম ধরে ডেকে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন বিশ্বাস করা চলবে? আদি শঙ্করাচার্য যোগবলে তাঁর মার মৃত্যুশয্যায় উপস্থিত হয়েছিলেন বিশ্বাস করা চলবে? শ্রীরামকৃষ্ণদেব বিবেকানন্দের সূক্ষ্মদেহকে রাত্রিবেলায় ঘর থেকে বার করে দক্ষিণেশ্বরে এনে উপদেশ দিয়ে আবার সিমলায় ফেরত পাঠিয়েছিলেন বিশ্বাস করা চলবে?

    মানে, ভালো কাজ করার সাথে ব্যক্তিগত বিশ্বাসের কি সম্বন্ধ? (যতক্ষণ না ওয়ার্কপ্লেসে বৈদিক বিমান আমদানি না করছেন)
  • ন্যাড়া | 109.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৫:১০659492
  • সে তো মার্ক্সবাদ বিজ্ঞান বলেও লোকে বিশ্বাস করে এঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, হয়তো গবেষণাও করছে। সেটা আরও ডেঞ্জারাস।
  • S | 109.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৫:৪২659493
  • এমনিতেই চাকরি পাচ্ছিনা। তারপরে এমন আলোচনা শুনলে কি হাল হয় ভাবুন। মানে শুধু ডিগ্রী, এক্সপেরিয়েন্স, কম্যুনিকেশন, পেপার লিকতে পারি কিনা, কাজ একজিকিউট করতে পারি কিনা - এইসব ভাবলেই চলবে নে। তার উপরে বৈদিক পেলেন চালাতে হবে, কলরবী হতে হবে, আরো কত কিছু। নো ওয়ান্ডার লোকে চাকরি পায় না।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৬:১২659494
  • অভ্যুও ক্যাটেগরাইজেশনটা ঠিক ধরতে পারেনি, যাগ্গে। পারসেপশন।

    আর ন্যাড়াদার কথা তো অবশ্যই শিরোধার্য করাই আছে। একেবারে অ্যাবসোলিউট ট্রুথ হিসেবে।
  • Abhyu | 85.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৬:২৫659496
  • না, আমি খিল্লি করছি না। পুজো দিয়ে তিলক কেটে ইসরোর রকেট লঞ্চ করা আমারো অসহ্য লাগে। কিন্তু সেটা আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ। রিক্রুট করার সময় সেটা গ্রাহ্য হবে কেন? ধরো, আমি গুরুতে ভাট বকি। সবাই আমাকে মনে করে গাম্বাট, কিছু বোঝে না - ফাটা রেকর্ডের মতো একই কথা বলে যায়। তা থেকে তুমি বলতে পারবে যে আমি বাজে রিসার্চ করি? মানে, তোমার বক্তব্য যখন ভালো রিসার্চ করতে হলে ঠিক করে চিন্তা করতে পারা জরুরী (এবং যাঁরা বৈদিক বিমান ওড়ান, তাঁদের পক্ষে সেটা সম্ভব না)।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৬:৩৩659497
  • ঠিক করে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা।

    একটা লোক, কপালে ফোঁটা কাটে, পৈতে পরে, ফিজিক্স নিয়ে রিসার্চ করে - পার্সোনালি অপছন্দ করলেও যতক্ষণ সে তার বাউন্ডারির মধ্যে আছে কিছু বলার নেই।

    বৈদিক এরোপ্লেন তার বাইরে - যদিও এগ্জাম্পল হিসেবে নামটা নেওয়া, ওটা "জার্মান আর্যদের মাথায় সবচেয়ে বেশি গ্রে ম্যাটার থাকে" - এরকমও হতে পারে। বা "রাশিয়ান ফিজিসিস্টরা জেনেটিক্যালি সবচে ট্যালেন্টেড"।
  • Abhyu | 85.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৬:৪১659498
  • সেই খানেই পরের প্রশ্ন। বৈদিক বিমান/জার্মান আর্য নো প্রবলেম। কিন্তু আমি যদি বিশ্বাস করি রামকৃষ্ণদেব অলৌকিক কাজ করতে পারতেন, তার বেলা? তুমি বলবে, আচ্ছা সেটা ছাড় দেওয়া গেল। তখন শঙ্করাচার্য? সেটাও ছাড় পেল - বিশ্বাস করলে কি ক্ষতি? এবার যীশুখৃষ্ট মৃত মানুষ বাঁচাতেন - ধুর সেটা আবার হয় নাকি? কিন্তু সেই বিশ্বাসও তো কারো ক্ষতি করছে না। ঠিক করে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করলে বলবে এই তিনটের কোনোটাই সম্ভব না আধুনিক বিজ্ঞানের আলোতে (সে তো বৈদিক বিমানও নয়)। কিন্তু রামকৃষ্ণদেবকে নিয়ে বললে আমার গায়ে লাগবে। আর সেই অপরাধে আমাকে চাকরি না দিলে সেটা তোমার বোকামি হবে না?
  • shatadal | 119.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৬:৫০659499
  • ওয়ার্নার ফন ব্রাউন নাৎসী পার্টির সদস্য ছিলেন। উনি বোধহয় স্টর্ম ট্রুপারও ছিলেন।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৬:৫৯659500
  • আমি যেগুলো বললাম সেগুলো সবই ইনটলারেন্সের নমুনা।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৭:০২659501
  • ওপেনলি কেউ ইনটলারেন্ট ভিউ রাখলে বা প্রিচ করলে সেটা গোটা টিমের পক্ষে ক্ষতিকর।
  • Abhyu | 85.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৭:০৯659502
  • ধ্যুত, ঠিক করে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা থেকে ইনটলারেন্সে চলে গেলে। আই এগ্রী, ইনটলারেন্স টলারেট করা উচিত না -
    কেস ক্লোজড :)
  • S | 109.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৭:১১659503
  • পার্সোনাল ওপিনিয়ন যতক্ষন না কাজের আউটপুটকে ইম্প্যাক্ট করছে ততক্ষন বোধয় কিছুই বলার থাকেনা। তবে সেটা হওয়ার প্রচুর চান্স থাকে।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৭:১৩659504
  • ঈন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারা লোকজন ইন্টলারেন্ট ভিউতে সাব্সক্রাইব করবে কি? করবে না। খুব স্বাভাবিক।

    যদি সে নিজেই সেই ভিউপয়েন্টের স্রষ্টা হয়, তাহলে অবশ্য তাকে ইন্ডিপেন্ডেন্ট চিন্তা বলা যায়, তবে তখন ইন্টলারেন্সটা ক্রাইটেরিয়া।
  • aranya | 83.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৭:৫৯659505
  • স্বাধীন চিন্তার ক্ষমতা আছে কিনা, এটা আম্মো বুজতে চেষ্টা করি, ইন্টারভিউ নেওয়ার সময়, তবে সামাজিক/রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করি নি কখনো।

    LB-র অবসার্ভেশন ইন্টারেস্টিং। চিন্তার খোরাক আছে।

    ব্যক্তিগত ভাবে ঋজু মেরুদন্ডের, নিজের বা নিজের পরিবারের লোকজনের সাথে অন্যের কথাও ভাবে, এমন মানুষ আমি পছন্দ করি।

    চাকরির ইন্টারভিউ-তে সেই পছন্দের ব্যাপারটা আনা যায় কি? বা আনলে তার ফল কি হবে?

    ইন্টারভিউয়ার হিসাবে আমার হাতে কিছুটা ক্ষমতা আছে। আমি কি সাহসী, এথিকাল, পরোপকারী মানুষদের একটু টেনে খেলানোর চেষ্টা করব - অব্শ্যই কোম্পানির ক্ষতি না করে? এটাও একটা অ্যাঙ্গেল কিন্তু

    ইন্টারেস্টিং।
  • aranya | 83.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৮:০৫659507
  • স্বাধীন চিন্তার ক্ষমতা থাকা মানেই এথিক্স, ইন্টিগ্রিটি থাকবে তাও নয় - শয়তান (আমার মাপকাঠিতে) লোকও ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার হতে পারে। লরেন বাবু-ই হয়ত দারুণ ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার, কে জানে

    আর একটা অবভিয়াস পয়েন্ট, অনেকেই যেটা বলেছেন, ইন্টারভিউ-এর মাপা সময়ে এই এথিক্স, ইন্টিগ্রিটি ইঃ কতটা জাজ করা সম্ভব, ক্যান্ডিডেট ফেক করতে পারে
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৮:০৯659508
  • আজকাল টেক কম্পিটেন্সী ছাড়াও আরো অনেক কিছু দেখা হয়। বডি ল্যাঙ্গুয়েজ, রিয়্যাকশন, এই নিয়ে কোর্স/ট্রেনিং আছে। অনেক ভালো আর্টিকলও আছে। আপাতত এইটা পেলাম - খুব ভালো নয়, তবে ওকেইশ।

    http://www.businessinsider.in/11-Interview-Questions-Hiring-Managers-Ask-To-Test-Your-Personality/articleshow/36398180.cms
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৮:২৭659510
  • এখন ইমোশনাল কোশেন্ট আপনি আগের চাকরির ব্যাপারে প্রশ্ন করেও জানতে পারেন, বা অন্যভাবেও।
  • SC | 34.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৮:৩২659512
  • আমি এই যুক্তিটা একটু এগিয়ে নিয়ে যাই। আমার মতে শিক্ষক হচ্ছে একটা noble profession।
    পুঁজিবাদীদের আমি একদম পছন্দ করি না, ওরা তো চোরের দল। অতএব ওরা noble হতেই পারে না।
    শুধু পয়সার খাঁই থাকবে ওগুলোর, কোনো নিষ্ঠাই থাকবে না। তাই শিক্ষক খুঁজলে আমি এমন মানুষ খুঁজবো, যিনি
    সমাজতন্ত্রের আদর্শের বিশ্বাস করেন। অতএব আমি যখন শিক্ষক নির্বাচন করব, সেই আদর্শে বিশ্বাসী লোকেদের একটু টেনে খেলাবো।

    দুষ্টু লোকেরা এই জিনিসটার নাম দিয়েছে অনিলায়ন। কি অন্যায় বলুন তো!

    লক্ষ্য করে দেখবেন, অনিলায়ন যখন হয়েছে, তখনও এমন নয়, যে সকলে মাইল বসে, "ও শালা সিপিএম করেনা, ওকে নেব না" বলে ষড়যন্ত্র করছিল। অনেক ক্ষেত্রেই লোকে খুব গভীর ভাবে বিশ্বাস রাখত এই উপরের প্যারাগ্রাফে যা লিখলাম, তার উপরে। অবচেতনে ঐটাই প্লে করত, যদিও সচেতনভাবে হয়ত নিজেকে নিরপেক্ষ ভাবতেন অনেকেই।

    কাজেই ওই নিজের worldview অনুযায়ী টেনে খেলানোর ব্যাপারটা ইতিহাস কিন্তু অন্যভাবে ব্যাখ্যা করতে পারে।
  • dc | 132.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৮:৩২659511
  • ইন্টারভিউয়ের সময়ে বডি ল্যাঙ্গুএজ বা জেনারাল পার্সোনালিটি তো দেখা হয়ই। আগেও হতো বোধায়।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৮:৩৮659513
  • ভাবসম্প্রসারণ নিজের মত করার অধিকার তো সকলেরই আছে।
  • dc | 132.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৮:৪৪659514
  • SC আমার মনে হয় একজন ক্যান্ডিডেটের ইন্টার্নাল বিলিফ কি কি, সে মার্ক্সবাদে বিশ্বাস করে না পুঁজিবাদে, ধনতন্ত্রে না সমাজতন্ত্রে, সেটা ম্যাটার করা উচিত না। ক্যান্ডিডেট তার কাজ কতোটা ঠিকমতো করতে পারবে সেটাই মাপকাঠি হওয়া উচিত। কেউ যদি সমাজতন্ত্রে বিশ্বাস করে মাসে পাঁচ কোটি দোকানে এনে তুলতে পারে, আরেকজন পুঁজিবাদে বিশ্বাস করেও মাস গেলে টাকা আনতে পারেনা, তো আমি প্রথমজনকেই নেবো।

    এবার প্রশ্ন করা যেতে পারে পার্সোনাল বিলিফ বা একজনের পার্সোনালিটি বা প্রতিবাদী চরিত্র বা খাড়া মেরুদন্ড, এসব কি অকজন ক্যান্ডিডেটকে তার কাজের জায়গায় সাহায্য করবে? এটা বোধায় খুব কঠিন প্রশ্ন। স্রেফ কয়েক রাউন্ড ইন্টারভিউ দিয়ে এটা বোঝা যায় কিনা সেই নিয়েও ডাউট আছে। আর একেকটা কাজের রিকুয়্যারমেন্ট একেকরকম। আমার মনে হয় একজন ক্যান্ডিডেটের জব হিস্টরি ইত্যাদি বেশী কাজে আসে। আর যদি ক্যাম্পাস ইন্টারভিউ হয় তো তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, মোটামুটি চালাকচতুর কিনা, তাকে শিখিয়ে পড়িয়ে নেওয়া যাবে কিনা, এগুলো। এসবের সাথে তার প্রতিবাদী চরিত্র আছে কিনা, সেটা বোধায় খুব একটা ম্যাটার করে না।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৮:৪৭659515
  • "In fact, if they find a candidate who has less experience than their competition, but has stronger growth potential and seems to be a better cultural fit, the employer may feel encouraged to hire that person."

    প্রথম লিংক থেকে।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৮:৫১659516
  • এথিক্স/মরালিটি নিশ্চয় ম্যাটার করে, তবে আপনি যখন লিগ্যাল ক্লজের নতুন মানে বের করার কেপেবিলিটি দ্যাখেন তখন করে না।

    রকেট সিং বাস্তবে হয় না মনে হয়।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০৮:৫৪659519
  • যাকগে, কাল থেকে অনেক হয়েছে। আমার নতুন কিছু বলার নেই, শুধু মুশকিল হল লোকজন প্রায়সই এক্সট্রাপোলেট করে বা মনের মাধুরী মিশিয়ে অন্য মানে বের করে ফেলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন