এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Eesha | ০৭ জুলাই ২০১২ ১২:০২21420
  • করবেট এ বাঘ নেই। বাঘের পায়ের ছাপ আর পায়্খানা আছে।
  • | ০৭ জুলাই ২০১২ ১২:০০21419
  • সিডি পাওয়া যায়?
  • ডিডি | ০৭ জুলাই ২০১২ ১১:৫৪21418
  • এখন তো শুনিছি সারিস্কাতে চোরা শিকারীর পায়ের ছাপ (বাসী ও টাটকা দুরকমেরই) আর চোরা শিকারীদের আবৃত্তি ও গান শোনা যায়।
  • Tim | ০৭ জুলাই ২০১২ ১১:৫৩21417
  • করবেটের বাঘ খুব ডেঞ্জারাস। আমরা ঘুরে আসার কয়েকদিনের মধ্যেই একজন বনকর্মীকে বাঘে তুলে নিয়ে যায়, আপিস থেকে।
  • সবাই বেডরুম নিয়ে | ০৭ জুলাই ২০১২ ১১:৫১21416
  • মাতলো কেন রে ভাই ?!
  • Eesha | ০৭ জুলাই ২০১২ ১১:৪৭21415
  • বেডরুম সিনেমা টা কেউ দেখে থাকলে বলবেন কেমন
  • শ্রাবণী | ০৭ জুলাই ২০১২ ১১:৪৩21414
  • বাঘের পায়ের ছাপ প্রতিটা জঙ্গলেই দেখানোর ব্যবস্থা থাকে। আমরা প্রথমবার সারিস্কা গিয়ে বাঘের পায়ের ছাপ শুধু না রাতে টাইগার ডেনে (ট্যুরিজম এর হোটেল) বসে বাঘের ডাকও শুনেছিলাম......তার কিছু পরেই সেই ঘোটালা কাহিনী ফাঁস হল মিডিয়ায়, সারিস্কাতে অনেকদিন বাঘ নেই, চোরাশিকারীরা মেরে শেষ করে দিয়েছে!
  • | ০৭ জুলাই ২০১২ ১১:৪২21413
  • আহা বৃষ্টি শুরু হল এখানে। অঝোর ধারায় নয়। ঝিরি ঝিরি। কিন্তু খিচুড়ি হয় নি ঃ(((
  • Tim | ০৭ জুলাই ২০১২ ১১:২৭21412
  • করবেটে বাঘের পায়ের ছাপ দেখেছিলাম। টাটকা। পরে দাদার এক বন্ধু বলেছিলো ওগুলো নাকি বনবিভাগের লোকেরা সকালবেলা বেরিয়ে বসায়, ওদের কাছে ছাঁচ আছে।
  • নেতাই | ০৭ জুলাই ২০১২ ১১:২৫21411
  • নেশার কবিতা

    রিমঝিম ঝিম হতিছে বারিষ
    ভোদকা পাইলে দু পেগ মারিস
    ---------------------কবি নেতাই
  • aka | ০৭ জুলাই ২০১২ ১১:২০21410
  • বেডরুম নামক অখাদ্য সিনেমা দেখে ঘুম উবে গেল। এমনকি রাম নারায়ণ রাম শুনেও ঘুম আসে না।
  • ডিডি | ০৭ জুলাই ২০১২ ১১:১৯21409
  • উরিত্তারা। এটাতো জানতুম নে। জানলে ঠিক জিগাতাম, পেলে অব্শ্যি খেতাম আর পকেটে করে সেন্নাই নিয়ে এসতাম। রোব্বারটা ফুরুৎ করে কেটে যেতো।

    যাঃ। ফস্কে গ্যালো। "আমার সকলই ফসকিয়ে যায় মা"।
  • | ০৭ জুলাই ২০১২ ১১:১৮21408
  • আচ্চ্ছা কুন্নুরের কাছে জঙ্গল টা কি মধুমালাই? ওখানে আমরা 'বাঘ হইতে সাবধান' র পোস্ট দেখেছিলাম। একজন সবজান্তা টাইপস লোক বললো সবাই নাকি ওটাই দেখে।
  • একক | ০৭ জুলাই ২০১২ ১১:১৩21406
  • আরে শ্রুম হলো সায়লোসিবিন মাশরুম. চায়ে ডুবিয়ে চা টা খেয়ে নিলেই ৬ ঘন্টা ইশ্বর দর্শন
    কোডাই এর জঙ্গলে শ্রুম বিখ্যাত.

    http://en.wikipedia.org/wiki/Psilocybin_mushroom
  • | ০৭ জুলাই ২০১২ ১১:১৩21407
  • ঃ))
  • ডিডি | ০৭ জুলাই ২০১২ ১১:০০21405
  • আর ক্ষোদাইএর ট্রেকিংএর সময় গাইডরে জিগালাম "জন্তু জানোয়ার নেই ?"। সে একটা পুঁচকে মতন জল মাকরসা দেখালো।

    তারপর চোখ গোল গোল করে বল্লো "বাইসন। খুব বাইসন আছে। যে কোনো মুহুর্ত্তে চলে আসতে পারে।"

    আমরা নার্ভাস হয়ে আশপাশের গাছের ডালপালা খুঁজে দেখলাম। ভাগ্যি ভালো কোনো গাছেই কোনো বাইসন ছিলো না। থাকলে ডেঞ্জারাস হোতো।
  • ডিডি | ০৭ জুলাই ২০১২ ১০:৫৬21404
  • শ্রুম? সেটা কি? খুব ছোট্টো এক অনাথ মাশ্রুম?
    সেটা কি কত্তে হয় ?
  • একক | ০৭ জুলাই ২০১২ ১০:৪৯21403
  • এতো সাংঘাতিক ট্রেকিং ! কোডাই গেলেন শ্রুম কল্লেন না ?
  • Tim | ০৭ জুলাই ২০১২ ১০:৪৬21402
  • এককের কবর আমিও পড়ছি এটাকে সেই কবে থেকে। বলতে বাধছিলো।
  • ডিডি | ০৭ জুলাই ২০১২ ১০:৪৫21401
  • ক্ষোদাইক্যানেলে গেছিলাম, বল্লাম না।
    তো ম্যায় ভি ট্র্যাকিং কিয়া। সে ক্ষী; অ্যাডভেঞ্চাররে দাদা। গায়ে কাঁটা দেয়, দেবেই, চাদ্দিকে কাঁটা গাছ ছিলো।

    কিরম হোলো। যে রেসর্টে ছিলাম সেখান থেকেই ব্যবস্থা করে দেয়। গাড়ী করে কিছুটা নিয়ে গিয়ে আমাদের ছেড়ে দিলো আর আমরা গাইডের লগে লগে হাঁচোড় পাঁচোড় করতে করতে এক মাঠের মধ্যে উঠলাম।

    ওম্মা। গাইড তারপর এক নিছক জংগলের মধ্যে একটি বুনো গাছে ডাল সল্লজ্জ ভাবে তুলে ধরে বলে "হেথার থেকেই ট্রেকিং শুরু। যান নেমে যান"। নামবি কি রে, ওখানে তো একটা ঢালু শ্যাল চলা গড়ানি মাত্র। তাও অসম সাহস নিয়ে গড়গড়িয়ে নেমে গেলাম।

    তারপর সে কি চড়াই, সে কি উৎড়াই। এক দিকে গভীর খাদ অন্য দিকে দিকে দুরন্ত সমুদ্র। ঘন আঁধার, চাদ্দিকে বুনো গাছ্পালা। দুর থেকে মিহি করে হালুম হালুম ডাক আসছে। রোমাঞ্চের একশেষ।

    প্রায় ঘন্টাখানেকের ট্রেকিং ছিলো।
  • একক | ০৭ জুলাই ২০১২ ১০:২৬21400
  • এই ৪০০ একরের কবর টই তাকে বারবার এককের কবর পড়ে অকারণ সুররিয়ালিটি তে আক্রান্ত হচ্ছি. কিই জ্বালা !!
  • ডিডি | ০৭ জুলাই ২০১২ ১০:২১21398
  • এটা দৃ সাহেবকে

    শৌচ ব্যবস্থা ও তার শ্রেনীভেদ ইত্যাদি খুব বিশদে লেখা আছে বায়ু পুরাণে। মাছ পুরাণে নয়।
  • aka | ০৭ জুলাই ২০১২ ১০:২১21399
  • বেডরুম নামক সিনেমাটি খবর্দার দেখবেন না।
  • ডিডি | ০৭ জুলাই ২০১২ ১০:১৯21397
  • "তকে যাওয়া"। আরে তকে যাওয়া বলে কোনো কথা হয় ? আপনেরাও যেমন।

    ওটা টকে যাওয়া। টক,টক।
  • ডিডি | ০৭ জুলাই ২০১২ ১০:১৮21396
  • হে পচাজীবন, আর তো কাব্য নয়
    শনিবারে ফের ঘ্যানঘ্যানে ভাববো না
    শুধু রাত্তিরে জীবন মদ্য ময়
    বসন্ত বাতাস যেনো তকে যাওয়া ইডলি। ।
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৯:৪৮21395
  • ঘুরে আসুন . বনবিবি র পুজো করছে কারা জেনে নিয়ে ভিড়ে যাবেন. মৌলে দের সঙ্গে. তবেই জঙ্গল দেখা হবে . আর নইলে লোথিয়ান আইল্যান্ড যেতে পারেন. জঙ্গল ঘন নয় তবে বিস্তর কুমির.
  • | ০৭ জুলাই ২০১২ ০৯:৪১21394
  • আমি কাকদ্বীপ,নামখানা গেছি। কিন্তু গুছিয়ে সুন্দরবন যাওয়া হয় নি। ও টা যেতে হবে।
  • Tim | ০৭ জুলাই ২০১২ ০৯:৩৮21393
  • গোসাবায় আমার এক ছাত্রর মামার বাড়ি। এই গা ছমছমে অন্ধকারে হেঁটে বাড়ি ফেরার কথা তার মুখেও অনেক শুনতাম।

    এমনিতে অনেকদিন আগে একবার বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে তখন ইলেকটিরি নেই, গিয়ে থাকা হয়েছিলো। ঐ যা হয়, মেসোর দেশের বাড়ি সেটা। ইয়া বড়ো বড়ো ঘর, লন্ঠনের আলোয় ভয়ানক গা-ছমছমে পরিবেশ। আর অত থকথকে আলকাতরার মত অন্ধকার তার আগে আর কোথাও দেখিনি। আর বাড়িটা ছিলো একেবারে খোলা মাঠের মধ্যে, একা। সবচেয়ে কাছের গ্রামটাও ছিলো বেশ দূরে, আর গরু/মোষের গাড়ি বাদে আর কিছু ছিলোনা সেখানে।
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৯:৩২21392

  • হ্যা, প্রথম ঘোরা তো মনে থাকবেই :) আমার প্রথম দেখা জঙ্গল গোসাবা তে . সেকি গা ছমছম করেছিলো রাত্তির নটার পর নেমন্তন্ন খেয়ে হেঁটে হ্নেতে হ্যামিল্টন এর বাংলো আসার পথে !!
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৯:২৬21391
  • এই সেই গাছবাড়ি . এর নাম ছিল কুসমি . ছিল, কারন মাও এর অবৈধ সন্তান রা কোনো অজ্ঞাত কারণে জ্বালিয়ে দিয়েচে.



    আর এই মির্চাই বেটি ঝোড়া . টুসুযা ওই পাথরের ওপর নেয়ে এসে বসতো. আমরা যখন যাই তখন অবস্য চারিপাশে জনমানব ছিলনা . শুধু হরিণ আর ভালুকের আস্তানা . বাঘ আছে সুনিচি. দেখিনি.

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত