এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Qy | ০৭ জুলাই ২০১২ ০৪:১৫21360
  • কাঠমান্ডু টুরিস্টে থিকথিক করছে বলতে চাইছিলেন নিশ্চয়।
    নেপালে সত্যি ই সারা দুনিয়া থেকে টুরিস্ট আসে।
  • Sibu | ০৭ জুলাই ২০১২ ০৪:১৪21359
  • অরন্যের শ্বশুর তো হেব্বি জনতা! মেয়েটিকে রেখে বাপকে ধার দেবে?
  • নেপালের মতো একটা | ০৭ জুলাই ২০১২ ০৪:১৩21358
  • পুচকে দেশে কত্তো টুরিস্ট, ধারান এ ইউরোপিয়ান ভর্তি . চিতওআন এ, কাঠমান্ডু শহর ঠিকঠিক করছে টুরিস্ট এ. আর ভারত দিন দিন ওয়ার্ল্ড ম্যাপ এ নিজের জায়গা হারাচ্ছে. রাগ ধরে যায় দেখলে.
  • pi | ০৭ জুলাই ২০১২ ০৪:০৯21357
  • ঃ)))
  • a x | ০৭ জুলাই ২০১২ ০৪:০৬21356
  • এটা হাইট!! ঃ-))))
  • aranya | ০৭ জুলাই ২০১২ ০৪:০৫21353
  • হাতির সাথে স্নান-টা অব্শ্য ভারতে নয়, তবে বিহার বর্ডারের কাছে, নেপালের চিৎওয়ানে। সকালে নদীর ধারে হাঁটতে, হাঁটতে দুটো বিশাল কুমীর দেখলাম। দুপুরে দেখি মাহুত-রা হাতিদের স্নান করাচ্ছে, বলল জলে হাতি থাকলে নাকি কুমীর আসে না। এপ্রিল মাস, ব্যাপক গরম, আমি তক্ষুণি মেয়েকে নিয়ে নদীতে। শিক্ষিত হাতি সব - পিঠে চড়লে শুঁড় দিয়ে জলের ঝরণাধারায় ভিজিয়ে দিচ্ছে, খেলার চ্ছলে এমন গা মোড়ামুড়ি দিচ্ছে যে পিঠে আর বসে থাকতে না পেরে ধুপ করে জলে পড়ে যাচ্ছি, সে দারুণ মজা।
    শুধু পাড়ে উঠে আসার পর আমার শ্বশুর মশাই রাগ করে দু দিন কথা বলেন নি - নাতনীকে জলে নামাতে বারণ করেছিলেন, তার কথা শুনি নি বলে। দু দিন পর প্রথম বাক্য ছিল এই - তুমি নয় জান যে জলে হাতি থাকলে কুমীর আসে উচিত না, কুমীর-রাও কি সেটা জানে ?
  • pi | ০৭ জুলাই ২০১২ ০৪:০৫21354
  • আরিব্বাস !
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৪:০৫21355
  • ডিজিটাল ব্যাক এর বহুত দাম :( ৮০ এমবি র ভালো কোয়ালিটির ব্যাক ৪৫০০ ডলার :( :(
  • Sibu | ০৭ জুলাই ২০১২ ০৪:০২21352
  • সামনে বেলো, পেছনে হাই রিজোলিউশন ডিজিট্যাল ব্যাক। এরকম একটা মাল দেখলাম একজনের হাতে। বহুৎ দাম।
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৩:৫৮21351
  • রেসোলিউশন অনেক বেশি. যেহেতু ৪ বাই ৫ বা তার ওপরের সাইজ এর শীট ফিল্ম ইউস হয়. ডিজিটাল এর হিসেব দিয়ে দেখলে একটা এল.এফ এ তোলা ছবির রেসোলিউশন ১৫০-২০০ এম.বি. বা তারও ওপরে শুরু হয়.

    আইসো ইত্যাদি ভুলভাল নিয়ে মাথা ঘামাতে হয় না . ফিল্ম ডেভেলপের সময় কেমিকালি সব কিছু কন্ট্রোল করা যায়.

    সবচে বড় কথা লেন্স -ফোকাল প্লেন- ফিল্ম এই ৩ টের মধ্যে টিল্ট-শিফট করা যায়(স্চিম্পফ্লাগ প্রিন্সিপল) বেলো থাকে বলে .মানে ডেপথ অফ ফীল্ড পুরো নিজের হাতে. পুরোটাই ম্যানুয়াল বলে ল্যান্ডস্কেপ এ ওই ভিগনেতিং, হরাইজন বেঁকে যাওয়া ওসব কন্ট্রোল করা যায়. সোজা কথায় ইন্দিপেন্দেন্সের চূড়ান্ত যদি একটা কাঠের বাক্সো বয়ে বেড়াতে পারিস .
  • pi | ০৭ জুলাই ২০১২ ০৩:৫৩21350
  • অরণ্যদা, দেশের কোন জঙ্গল এগুলো ? আপনার ভাঁড়ারেও তো জঙ্গলি গপ্পের কমতি নাই। সেগুলো একটু টই টই করুক না।
  • Sibu | ০৭ জুলাই ২০১২ ০৩:৫২21349
  • লার্জ ফরম্যাট বা মিডিয়াম ফরম্যাট একটা শেখানোর লোক পেলে হেব্বি হত। এক কলীগ বলছিল ঐ বেলো ওলা ক্যামেরাতে নাকি ফোকাল প্লেন অনেকটা হেলিয়ে দেওয়া যায়। ক্যাননের যে এসএলআর লেন্সগুলো ওটা করতে পারে সেগুলোর কি দাম!
  • aranya | ০৭ জুলাই ২০১২ ০৩:৪৯21348
  • একক, ফটো নিশ্চয়ই ভাল আসবে। আর ব্যাক কান্ট্রি হাইকিং, ক্যাম্পিং এসব করতে পারলে জংগলের আদিম ভাবটাও ভালই এনজয় করা যায়। তবে প্রচুর মোটরেবল রাস্তা থাকায় ড্রাইভ-ই বেশী করা হয়, একটু কৃত্রিম লাগে কখনোসখনো।
    ভারতের জঙ্গলে এখনো পাকা রাস্তা কম, এবড়ো খেবড়ো মাটির রাস্তায় শুধু বন বিভাগের জীপ চলে, এখনো রাস্টিক, এখনো রহস্য। জঙ্গলের মাঝে হঠাৎ কোন আদিবাসী গ্রাম - মন কেমন করা। তারপর ধর ভোরবেলা যে হাতীর পিঠে চেপে জঙ্গলে ঘুরছি, বাঘ খুঁজছি - দুপুরে কুমীর ভরা নদীতে সেই হাতির সাথে স্নান করছি - ভারতবর্ষ এক অন্য ব্যাপার।
  • pi | ০৭ জুলাই ২০১২ ০৩:৪৭21347
  • আরিব্বাস ! কত লোকে কত কিছু করেছে ! ব্রাইসে ডগলাস ফারের ছবিটা কী দারুণ !

    এই লার্জ ফরম্যাট ক্যামেরার কী সুবিধা ?
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৩:৩৭21345
  • QT Luong
    পেশায় সায়েন্টিস্ট. দুর্ধর্ষ ফটোর হাত. একটা সাধারণ কাঠের লার্জ ফরম্যাট কামেরা তে কাঁপানো সব ফটো তোলেন.একসময় প্রচুর ট্রেকিং করতেন. ৫৮ টা আমেরিয়াকান ন্যাশনাল পার্কের ছবি তুলেছেন.
    সায়েন্স কমুনিটি তে অবস্য এমন পাগল দুর্লভ নয়. পালসার এর আবিস্কারক একজন ক্লাস ওয়ান রক ক্লায়ম্বার .
  • pi | ০৭ জুলাই ২০১২ ০৩:৩২21344
  • কে ?
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৩:৩১21343
  • আমরিগার জঙ্গলের ফটো দেখেছি প্রচুর. অন্যরকম সৌন্দর্য্য . আর ভিসিবিলিটি বেশি বলে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করা তুলনামূলকভাবে সহজ. ওদেশে কখনো গেলে আমার প্রিয় লার্জ ফরম্যাট ফটোগ্রাফারের কাছে একটা কোর্স করে নেবার ইচ্ছে আছে . মেইল ও করে রেখেছি.
  • Sibu | ০৭ জুলাই ২০১২ ০৩:২৩21342
  • ঐ হান্টস মেসার কথা মনে করে জিগিও। আর কলোরাডোতে হোয়াইট ওয়াটার র‌্যাফটিং ও। ওটা গিন্নি করতে চাইছে।
  • aranya | ০৭ জুলাই ২০১২ ০৩:২০21341
  • শিবু, আমার এক গেছো দাদার সাথে আজ রাতে দেখা হবে। আম্রিগার সব ন্যাশনাল পার্ক ইঃ চষা। মনুমেন্ট ভ্যালি ঘোরা বলেই মনে হয় - রাত্তিরে তার এক্ষপি লিখে দেব, যদি গিয়ে থাকে।
    গত গ্রীষ্মে দাদা-টি কলোরাডো নদীতে পাঁচ দিন ধরে হোয়াইট ওয়াটার র‌্যাফটিং করে এসেছে, গ্র্যান্ড ক্যানিয়ন অব্দি।
    একক, ভারতের জঙ্গল-গুলোতে একটু আধটু ঘুরেছি। আদিম ভাবটা অনেক বেশী, আম্রিগার জঙ্গলের তুলনায়।
  • Sibu | ০৭ জুলাই ২০১২ ০৩:১৫21340
  • চাকরের কাজ হল চাকরি। এবারে মরে গেলেই হয়। শালা।
  • pipi | ০৭ জুলাই ২০১২ ০৩:১৪21339
  • আমার 1.5 টা দিনও হয় না। হায় কি জীবণঃ-(
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৩:১৩21338
  • যে যেটা সুযোগ পায়. চাগ্রি করে কী ১৫ দিনের বেশি ছুটি ম্যানেজ হয়. ক্রীতদাসের জীবন.
  • Sibu | ০৭ জুলাই ২০১২ ০৩:১১21337
  • ঃ-)

    আর আমার দেখ ভারতবর্ষ প্রায় ঘোরাই হল না ঃ-(
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৩:০৭21336
  • শিবু
    ভারতবর্ষ আর কয়েকটা প্রতিবেশী রাষ্ট্র . এই আমার এখন অবধি দৌড় :( তাইতো বলছি লাইফ শুরু কত্তেই ৩৫ টা বেজে গেলো. কবে যে কী ঘুরবো.
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৩:০৪21335
  • অরণ্য
    আরে নানা, আমি আর কতটুকু ঘুড়েছি. বাঙালিদের মধ্যে প্রচুর বাঘা বাঘা ট্রেকার আছে .
  • Sibu | ০৭ জুলাই ২০১২ ০২:৫৯21334
  • একক, হান্টস মেসায় গেছ?
  • একক | ০৭ জুলাই ২০১২ ০২:৫৩21333
  • পিপি
    হ্যা, আমারও যখন ৫ বচ্ছর ধরে ইনজেকশন নেবার পড়েও একটুও কমলনা অথচ শরীরে কোনো সিম্পটম নেই তখন মেডিকেল বোর্ড কৈলো আমি হচ্ছি "ক্যারিয়ার" কিন্তু আমার নিজের কিছু হবেনা . কী আর্বিট !
  • aranya | ০৭ জুলাই ২০১২ ০২:৫২21332
  • একক-ই মনে হয় গুরুর ট্রেক সম্রাট। ভাল ভাল ট্রেকিং-এর বিবরণগুলো সর্ষেতে তুলে দেবেন।
  • pipi | ০৭ জুলাই ২০১২ ০২:৫০21331
  • ওহ সে তো আমাকেও এখানাকার ডাগদার নিদান হেঁকেছে যে আমি নাকি স্ট্রেপ ক্যারিয়ার হয়ে গেচিঃ-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত