এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • DKG | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৩৭659453
  • উরিব্বাস - LB - আজকাল ESchool পড়ে বেড়িয়ে এসে God Particle বা ওই রকম-ই ভয়ানক কিছু নিয়ে পেপার লিখতে হয় নাকি - কি ভাগ্যি আমার, এখন তো না পারতাম ঢুকতে (দু লেয়ার JEE দিতে হত), না পেতাম চাকরি (মন্ডল জানতে হত, কলরব করতে হত) না পারতাম কোনভাবে চাকরি পেলে-ও তা রাখতে (পেপার লিখতে হত)

    WOW- :D
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৪০659455
  • গড পার্টিকল না হোক তবে কগনিটিভ কম্পিউটিং বা গ্রিড শিডিউলিং নিয়ে পেপার লেখার লোক Eschool থেকেই নিতে হয়। তার জন্যে নিশ্চয় আর্ট কলেজে যাবো না।
  • shatadal | 198.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৪০659454
  • আনস্ক্রুপুলাস লোকের পক্ষে হাই ইন্টিগ্রিটি লেভেল ফেক করা খুবই সম্ভব। স্ক্রুপুলাস লোক নিজের ইন্টিগ্রিটি বাড়িয়ে দেখাবে না।

    যেটা ফেক করা সম্ভব না সেটা হল টেকনিক্যাল এবিলিটি। আর দুটো ছেলে টেকনিক্যালি সমান ক্যাপাবল সেটা কখনো দেখিনি। যদি সেরকম মনে হয় তো আরো ডীপে প্রোব করলেই দেখা যায় সেটা নয়।

    আমি নিজে যে টেকনিক ব্যবহার করি সেটা হল একটা প্রশ্নকে ক্রমাগত কঠিন করে যাওয়া। দুটো ছেলে ঠিক একই যায়গায় গিয়ে সমস্ত প্রশ্নে থামল সেটা কখনো দেখিনি।
  • lcm | 118.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৪২659457
  • ও তেমন কিছু নয়। দু চারজন থাকে, যারা দিনের মধ্যে চার বার নামাজ পড়ে, বা, ডেস্কে হনুমান ভগবানের ছবি ঝুলিয়ে রাখে বা স্ক্রিনসেভারে মাতা মেরী/যিশু - এদিকে দেখো খুবই ট্যালেন্টেড সায়েন্টিস্ট বা টেকনলজিস্ট বা হাইলি ক্রিয়েটিভ।
  • cm | 127.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৪২659456
  • আলোচনার শুরু যাদবপুরের সেই মেয়েটির বিচার পাওয়া নিয়ে। এত কলরব হল, এমন কি অনেকেই তাকে সফল আন্দোলন আখ্যাও দিচ্ছেন কিন্তু সে বিচার পেল না। স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগছে কলরবীদের, সকলের না হলেও একাংশের উদ্দেশ্য নিয়ে।
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৪৫659459
  • LB একটু বিশদে বলি, আমি যে কোম্পানিতে কাজ করি তারা কনস্ট্রাকশন মেশিনারি বিক্রি করে আর রেন্টে দেয়, যেমন বুম লিফট ইত্যাদি। আমার কাজ সাউথ ইন্ডিয়াতে এই বিক্রি আর রেন্ট বাড়ানো। তার জন্য আমার টিম আছে। প্রতি কোয়ার্টারে আমার বস এক্সেল শীটে আমার টার্গেট বেঁধে দেয়, সেই টার্গেট আমি আমার টিমকে ডিস্ট্রিবিউট করে দি। কোয়ার্টারের শেষে প্রত্যেকটা টিম মেম্বার আমাকে তার পারফরমেন্সের হিসেব দেয়, আর আমি আমার বসকে আমার পারফরমেন্সের হিসেব দেই। আমার টিম মেম্বারদের নানান সুবিধে অসুবিধে আমি দেখি, উইকএন্ডে আড্ডা মারি, জোকস করি, মদ খাই। কিন্তু দিনের শেষে (বা কোয়ার্টারের শেষে) পারফরমেন্স হলো শেষ কথা। টার্গেট অ্যাচিভ না করতে পারলে সেই মেম্বার আমার কাছে বাঁশ খাবে আর আমি আমার বসের কাছে বাঁশ খাবো। এবার আমার টিমের কেউ কি বিশ্বাস করে, গডকে বোঝে কিনা, সে কোন পেপার লেখে কিনা, সে রামরাজ্যে বিশ্বাস করে কিনা, এগুলো কোন কিছু আমার কাছে ইম্পর্ট্যান্ট না। আমার কাছে একটাই জিনিষ ইম্পর্ট্যান্ট - সে তার টার্গেট অ্যাচিভ করলো কিনা, আমি আমার টার্গেট অ্যাচিভ করলাম কিনা। এই টার্গেট অ্যাচিভ করার জন্য সে যা সাপোর্ট চায় আমি তাই দেবো। কেউ যদি বলে সে রামরাজ্য চায় আমি তার পিঠ চাপড়ে দেবো, কেউ যদি বলে সে মন্ডল কমিশনের বিরোধী তো আমি মন্ডল কমিশনকে চারটে গালি দিয়ে দেবো। অবশ্যই যখন তার সাথে বসে আড্ডা মারবো তখন তাকে ওসব নিয়ে খচাবো, কিন্তু ওই অবধিই। তার পার্সোনাল বিশ্বাস অবিশ্বাস আমার কাছে ম্যাটার করেনা, যতক্ষন সে তার কাজ ঠিকমতো করছে। এবার যদি দেখি কেউ বৈদিক প্লেনে এমন বিশ্বাস করে যে তার কাজে ক্ষতি হচ্ছে তো তাকে আমি তাড়িয়ে দেবো। তবে পাগলামো না করা অবধি, সে যদি ঠিকমতো কাজ করতে পারে, তো আমার কোন প্রব্লেম নেই।

    অনাবশ্যক বড়ো পোস্ট করে বোর করলাম বলে দুঃখিত। কিন্তু আমার পার্সেপশন আর জব প্রোফাইলটা বোধায় বোঝাতে পারলাম।
  • cm | 127.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৪৫659458
  • শতদলবাবু যথার্থ কয়েছেন। বিশ্বাস করা আর না করা দুই খান স্টেট যেটা দেখালে চাকরি হবে সেটাই লোকে পকেট থেকে বের করে দেখাবে। জেটলি ও আমেরিকান অ্যাম্বাসাডারের উইকিলিক্স স্মর্তব্য।
  • DKG | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৪৬659460
  • @LB 9 : 58

    আমি-ও overdose মনে করিতো - যে এই করতে গিয়ে বাংলাতে pendulum-তা একটু বেশিই দুরে চলে গিয়েছে equilibrium থেকে - যদি-ও জদুপুর শিবপুর আমাদের সময়-এর আগে থেকেই politically aware - কিন্তু এতটা বোধহয় তখন ছিল না - অন্তত আমার বন্ধুদের থেকে যা শুনতাম তার থেকে জানা যতটুকুন মনে পড়ে
  • cm | 127.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৪৭659461
  • এই যে,
  • Abhyu | 85.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৫১659463
  • আপনি ' ব্যবহার করছেন, যেটা "র নীচে থাকে। তার বদলে ` ব্যবহার করুন, যেটা ~র নীচে থাকে। বাঁদর হাঁসপাতাল শাঁকচুন্নী সব পাবেন।
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৫২659464
  • ডিসি - আমাকে তো আমার প্রয়োজনের লোক নিতে হয়, তাই অবশ্যই তার পেপার লেখার ক্ষমতা আছে কিনা দেখতে হয়। সেই কারণেই নিজস্ব চিন্তাভাবনা ইত্যাদির ওপর জোর দিতে হয়। আপনার প্রয়োজন না হলে দেবেন না। দিতে বলেছি কি?
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৫৪659466
  • "শতদলবাবু যথার্থ কয়েছেন। বিশ্বাস করা আর না করা দুই খান স্টেট যেটা দেখালে চাকরি হবে সেটাই লোকে পকেট থেকে বের করে দেখাবে।"

    একমত। অন্তত আমার কাছে আমার টিমে জব পারফরমেন্স শেষ কথা। যে যা ইচ্ছে বিশ্বাস করুক, যা ইচ্ছে প্রতিবাদ করুক বা না করুক, ম্যাটার করেনা। জেল পালানো যাওয়া ক্রিমিনালকে নিতে পারিনা কারন সরকার হয়তো জানতে পারলে বাঁশ দেবে। অফিসে সহকর্মীদের সাথে অনাবশ্যক ঝামেলা এনকারেজ করিনা, মেয়েদের কোনভাবে উত্যক্ত করা একেবারে বারন, কারন তাতে ওয়ার্ক অ্যাটমসফিয়ার খারাপ হবে। যতক্ষন তুমি পারফর্ম করছো, আর পাগলামো না করছো বা অন্যের অসুবিধে না করছো - এনিথিং গোজ।
  • LM | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৫৪659465
  • বাই দ্য ওয়ে, বাইনারি উত্তরের কথা কিন্তু বলিনি, কেমন? সিএমকে বল্লম
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৫৬659467
  • "আমাকে তো আমার প্রয়োজনের লোক নিতে হয়, তাই অবশ্যই তার পেপার লেখার ক্ষমতা আছে কিনা দেখতে হয়। সেই কারণেই নিজস্ব চিন্তাভাবনা ইত্যাদির ওপর জোর দিতে হয়। আপনার প্রয়োজন না হলে দেবেন না। দিতে বলেছি কি?"

    LB এক্দম একমত। যার যেমন রিকুয়্যারমেন্ট, বা যার যেমন পার্সেপশন। ভিন্ন লোক, ভিন্ন পার্সেপশন। এটা দিয়েই বোধায় পোস্টগুলো শুরু হয়েছিল।
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৫৮659468
  • DKGর সাথে একমত, আমিও ওভারডোজ মনে করি। যার যেমন পার্সেপশন।
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২২:০১659470
  • না, শুরু হয়েছিলো এগুলোর "রেলেভ্যান্স নেই" থেকে।
  • DKG | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২২:০১659469
  • @LB - ৮০র দশকে পাস করেছি বলেকি আর আপনাকে আর্ট কলেজ থেকে Grid Computing এর paper লেখার লোক নিতে বলব ?
    আমার নিজস্ব মত বললাম - grid computing পেপার লিখতে মণ্ডল বা Manmohanomics জানতে লাগে বলে আমার মনে হয় না - মাথায় পাগড়ি বা টিকি, বা ছোট পাজামা বা লম্বা দাড়ি, বা হয়ত কপালে ভস্ম - আমার চিন্তাধারা-এ এগুলো কোনটা-ই relevant নয়
    আর, অবশ্য স্বীকার্য্য, আমি কখনো hard-core IT tech কাজ করি নি - কিন্তু আমার নিজের ফিল্ড চেঞ্জ করার আগে আমার তখনকার বিষয়ে BIS কোড কমিটি মিটিংএ অংশ নিয়েছি 90 দশকের শুরুতে - একটু tech কাজের অভিজ্ঞতা তখন ছিল - সেই থেকে-ই এত বাকতাল্লা মারা :D
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২২:০৩659472
  • ও হ্যাঁ, আমি বলেছিলাম আমার কাছে এগুলোর রেলেভ্যান্স নেই। কেউ আন্দোলন করেছে কিনা, প্রোটেস্ট করেছে কিনা, তার রেলেভ্যান্স নেই। করলে করেছে, না করলে করেনি। কাজ কেমন করে সেটাই আমার কাছে যথেষ্ট।
  • shatadal | 161.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২২:০৩659471
  • dc যে সেলসের লোক সেটা একমত হওয়া দেখলেই বোঝা যাচ্ছে। ;-)
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২২:০৫659475
  • shatadal :d আমি সুযোগ বুঝলেই ইয়েস বস বা জি হুজুর। এবার যাই :d
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২২:০৫659474
  • "উরিব্বাস - LB - আজকাল ESchool পড়ে বেড়িয়ে এসে God Particle বা ওই রকম-ই ভয়ানক কিছু নিয়ে পেপার লিখতে হয় নাকি - কি ভাগ্যি আমার, এখন তো না পারতাম ঢুকতে (দু লেয়ার JEE দিতে হত), না পেতাম চাকরি (মন্ডল জানতে হত, কলরব করতে হত) না পারতাম কোনভাবে চাকরি পেলে-ও তা রাখতে (পেপার লিখতে হত)"

    রেফারেন্সটা দরকার মনে হল।
  • lcm | 118.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২২:১২659476
  • এখানে, আমি একটা কেস জানতাম যেখানে ক্যান্ডিডেট কম্প্লেইন ফাইল করেছিল একটি হাই-টেক সংস্থার বিরুদ্ধে। তাদের আর-এন্ড-ডি ডিপার্টমেন্টে ইন্টার্ভিউতে এক্জন মুসলিম ক্যান্ডিডেটকে জিগ্গেস করা হয়েছিল যে মিড্‌ল-ইস্ট নিয়ে তার মতামত কি। তারপর থেকে সেই কোম্পানীতে এইচ-আর গাইডলাইন পাঠায় কি কি জিগ্গেস করা যাবে না।
  • DKG | 76.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২২:৩৭659477
  • এখানে এখনো অনেক পার্সোনাল প্রশ্ন Allowed :)
  • Abhyu | 85.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২২:৪০659478
  • তাই দেখছি। আমার কোলীগ আছেন, সাঙ্ঘাতিক গোঁড়া আর বায়াসড কিন্তু অসাধারণ পেপার লেখেন। পার্সোনাল কোশ্চেন করে কাটিয়ে দেওয়াটা ঠিক চলবে না।
  • ranjan roy | 24.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২২:৪২659479
  • একটু হালকা কমেন্ট, কেউ পার্সোনালি নেবেন না প্লীজ!

    আশির দশক। ছত্তিশগড়।

    আমার সিনিয়র এক ভদ্রলোক বিয়ের জন্যে মেয়ে দেখতে গেছলেন। (ইন্টারভিউ? জব রিক্রুট?)

    --তারপর?
    --বুঝলি রঞ্জন, ওকে জিগ্যেস করলাম --অমুক সিনেমাটা দেখেছ? তাতে কোন চরিত্রটা তোমার ভালো লেগেছে?
    --তারপর?
    --- ওর উত্তর শুনে সম্বন্ধ ক্যানসেল করলাম।
    --সেকি? কেন?
    -- আরে ও যে চরিত্রটি পছন্দ করেছে তার ত্থেকেই ওর রুচির আভাস পেলাম। মেয়েটির চরিত্র সম্ভবতঃ ভালো নয়।কেন রিস্ক নেব!
  • ranjan roy | 24.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২২:৪৭659480
  • অভ্যু,
    শান্তিনিকেতনে দর্শনের প্রফেসর ছিলেন ডঃ রাম পান্ডে। ছত্তিশগড়ের লোক। গোঁড়া বিজেপি।কিন্তু ম্যাথমেটিক্যাল লজিকে দুরন্ত ফান্ডা; দারুণ পড়ান। শেষ বয়সে রায়পুর ইউনিভার্সিটিতে
    ডীন হয়ে এলেন। এসে কোর্সে ম্যাথমেটিক্যাল লজিক ঢোকালেন।
    সখেদে বললেন-- কোন কলেজ এটা পড়ালো না। সবাই শুধু theist school পড়াতে চায়।
  • cm | 116.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২৩:১৮659481
  • এইযে ফেজ ট্রানজিশন অব্দি হতে পারে। মানুষের মন এক যথেষ্ট প্যাঁচালো জিনিস ও সম্পর্কে কিছু ইনফার করা বেশ শক্ত। অসম্ভব বললেই চলে।
  • Atoz | 161.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০০:০৩659482
  • ইন্টার্ভ্যু নিয়ে ইন্টিগ্রিটি বোঝা খুব শক্ত। ঐ যে যিনি কেরিয়ারিস্ট সেল্ফ সেন্টার্ডকে কাজে নিতে চান না তার ইন্টিগ্রিটি কম বলে, সেই চালাক কেরিয়ারিস্ট ইন্টার্ভ্যুতে দ্বিগুণ ইন্টিগ্রিটির অভিনয় করবে তো! আসল ইন্টিগ্রিটিওয়ালার চেয়ে অনেক বেশী বেশী দেখাবে।
  • SC | 81.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০০:৩০659483
  • হার্ড সায়েন্স/ইঞ্জিনিয়ারিং এ পেপার লেখার এবিলিটি র সাথে কার কি ধর্মীয় মতামত, তার কোনো সম্পর্ক নেই।
    বাকি humanities, সোশ্যাল science সম্পর্কে জানিনা।
  • শ্রী সদা | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ০০:৩১659485
  • ইয়ে, একটা প্রথম সারির সফটওয়ার প্রোডাক্ট কোং এর আর অ্যান্ড ডি তে কাজ করি। মাইরি বলছি, সো কলড সেলফ সেন্টার্ড বা কেরিয়ারিস্ট হওয়ার জন্যে কোনো সুবিধে বা অসুবিধে হয়নি। টেলিফোনে এবং মুখোমুখি প্রায় রাউন্ড দশেক হেভী চাপের টেকনিক্যাল ইন্টারভিউ দিতে হয়েছিল, কিন্তু সেটা পুরোপুরি টেকনিক্যাল বিষয়েই। কলরবী, নীরবী, পদ্মফুল, ঘাসফুল কিছুই জিগায়নি।
    সৈত্যের খাতিরে বলতে হয়, স্টার্টাপ থেকে শুরু করে এমেন্সি অব্দি কোনো ইন্টারভিউতেই আজ অব্দি কখনো নেগেটিভ রেজাল্ট আসেনি। সো কলড সেল্ফ সেন্টার্ড বা কেরিয়ারিস্ট হওয়া সত্বেও।
    লেফ্ট লিবারাল ছাড়া পৃথিবীর বাকী লোকজন সব মধ্যমেধা এবং সো কলড হাইফান্ডা কাজকর্মের জন্য অনুপযুক্ত - এই ধারণার সাথে চাড্ডিদের প্রোপাগান্ডার মূলগতভাবে তেমন পার্থক্য নেই, ইন মাই ভেরি ভেরি হাম্বল ওপিনিয়ন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন