এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৮৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:৪৮518023
  • জ্ঞানের জগতে এলিটিজম থাকবে না কেন? থাকা তো উচিত! মোজার্ট আর কুমার শানু, শ্রডিংগার আর শুভাপ্রসন্ন, বুলগাকভ আর বুলাদি কে মুড়ি মিছরি এক করে দেওয়া চলবে না। ফ্যাসী কমি কোনো রাজ্যেই চলবে না। এটুকুই মোদ্দা দাবী।

    যারা সৃস্টি করে তারা এলিট। এবং মাথায় করে তুলে রাখবার মত এলিট। এদের কিছুতেই সাধারণের সাথে সমান করে দেখা উচিত না।

    টেকনোক্রাট নিয়ে এখানে কারো কারোর বক্তব্য সেই `এই শিক্ষাব্যবস্থায় যে যত বেশি পড়ে সে তত বেশি মুর্খ হয়` কথাটাকে মনে করিয়ে দিচ্ছে
  • T | 24.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:৪৮518022
  • @দুখেদা, উঁহু বলতে চাইছি, বিশেষজ্ঞদের সার্কেল কি দোষ করিল। মানে খালি দামোদর দিয়েই কি বিচার হচ্ছে?
  • sch | 125.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:৫৯518024
  • T এত কঠিন ভাবে ভাববেন না। পৃথিবীতে এই গণ প্রসেসে কেউ কোনোদিন উন্নতি করে নি। চীন বা আমেরিকা কেউই অস্ত্রভান্ডার বাড়ানোর সময় ওয়েবসাইটে জনগণের কাছে জানতে চায় না কি ধরণের সাবমেরিন কিনবে বা স্পেশসিপের নোজের টীল্ট কতো হবে। তো আমাদের এতো সমস্যা কিসের। গণতন্ত্রের সব দায় কি ভারতবর্ষের?
    বিশেষজ্ঞরা যে যার ক্ষেত্রে "সংবেদনশীল" আর "উদ্দেশের প্রতি সৎ" ভাবে কাজ করলেই আপাতত চলে যাব -
  • lcm | 34.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ০০:০৯518025
  • যাক, এবার ক্লিয়ার হল। এত কনফিউশন!
    এই যে লোক্যাল মানুষ বলা হচ্ছিল, এটা মূল বক্তব্য নয়। আসল ব্যাপার হল যে, বিভিন্ন প্রকল্পে পরিবেশবিদ বা মানবতাবাদী-দের কথা শোনা হয় কিনা।
    পরিবেশবিজ্ঞান জটিল বিজ্ঞান। এই বিজ্ঞানীরা অবশ্যই বিশেষজ্ঞ।
    হিউম্যান রাইট্‌স ডেভলেপমেন্ট নিয়ে যারা কাজ করেন, তারাও কিন্তু ঠিক লোক্যাল লোক নন, এক ধরনের এক্সপার্ট বই কি।

    এদের কথায় কোনো গুরুত্ব না দেওয়া হলে সেটা অবশ্যই ঠিক নয়। কিন্তু, তার মানে এই নয় যে লোক্যাল লোকেরা বিশেষজ্ঞ, বা, এক্সপার্টদের বা প্ল্যানিং, বাজেটিং--- এসব লোকেদের দরকার নেই।
  • T | 24.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ০০:১০518026
  • @sch, আসলে ঐ উন্নয়নের ব্যাপারে মাইক্রোলেভেলে অংশগ্রহণ সংক্রান্ত বলছিলাম আর কি। কঠিন করে ভাবছি নাকি? অ্যাঁ! তাহলে আবার বরং ভেবে দেখি।
  • blank | 120.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ০০:৩২518027
  • আমি পরিবেশ বিদ সুভাষ দত্তের পরিবেশ রিলেটেড ডিগ্রী জানতে আগ্রহী
  • sch | 125.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ০০:৪৪518028
  • blank উনি ওই ইসে তিমি বাঁচাও কেসের মতো
  • blank | 120.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ০১:০২518029
  • নেক্সট কোশ্নো জে উনি কি পরিবেশ বিশেষজ্ঞ? তিমি বাঁচে কি?
  • sch | 125.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ০১:১৭518031
  • উনি পরিবেশ আন্দোলনকারী
  • fevi | 90.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ০৪:৩৫518032
  • বোঝো !! এখানেও মেটাফর ................>

    <http://www.anandabazar.com/2edit2.html
  • aka | 85.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ০৬:১৩518034
  • কি বাজে লেখা, আর অসহ্য ছবিটা।
  • কল্লোল | 125.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ০৬:৫১518035
  • পিটি, মেঘনাদ সাহা আর কপিল ভট্টাচার্যের মধ্যে মেধা মেধা গন্ধ দেখলো। হয়তো উল্টোটা হওয়া সম্ভব। মেঘনাদ সাহা আর কপিল ভট্টাচার্য্যেরা যখন DVCর বিরোধীতা করেছিলেন তখন মেধা বোধ হয় ইস্কুলে পড়তো।
  • a | 132.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ১২:২৩518036
  • এত বিশাল বিশাল আলোচনার ভিতর, একটা সমস্যা রেখে গেলামঃ সারা ভারতের বড় থেকে মাঝারি শহরগুলোয় অটোর সমস্যা।
    প্রয়োজন শুধু দুটো জিনিসেরঃ
    ১। রিফিউসাল হবে না ২। মিটারে চলবে বা সঠিক ভারায় চলবে
    গুড টু হ্যাভঃ
    ১। পরিবেশ ফ্রেন্ডলি হবে

    দেখি এখানকার "আম আদমি" কি রকম সলুশন দেয়। মনে রাখবেন অনেক "এক্ষপার্ট" তাদের মুখস্থ বিদ্যা দিয়ে অনেক সলুশন দিয়েছে, কোনটাই কাজে লাগেনি
  • Suvajit | 69.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৬518037
  • এই তো। তাঁরা শীতঘুমে গেছেন বল্লে চলবে?
    http://www.anandabazar.com/2cal1.html
    সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলে, মহান বামপন্থী নেতা সাম্রাজ্যবাদীদের হাতিয়ার আইপ্যাডে, আর এক মহান নেতার ফটোশুট করছেন।
  • PT | 213.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৮518038
  • মেধার সঙ্গে মেঘনাদ সাহা আর কপিল ভট্টাচার্যকে মিশিয়ে ফেললে তো খুব বিপদ। মেঘনাদ astrophysicist, কপিল civil engineer আর মেধা social work-এ M.A করেছেন। প্রথম দুজনের বক্তৃতা শুনিনি কিন্তু ধরে নিতে পারি যে তাঁরা তাঁদের বৈজ্ঞানিক শিক্ষার ভিত্তিতে DVC-র বিরোধীতা করেছিলেন। তার মানে তাঁদের যুক্তির থেকে যোগ্যতর বৈজ্ঞানিক যুক্তি দিলে তাঁরা তাঁদের মত পাল্টাতে পারেন- যা কি না বিজ্ঞানে হামেশাই হয়ে থাকে।

    সে হিসেবে technology-র ব্যাপারে মেধার নিজস্ব বোঝার ক্ষমতা কম হওয়া স্বাভাবিক। মেধার যে বক্তৃতা শুনেছি তাতে বোঝা গেল যে তিনি সব রাজনৈতিক দল এবং সব আধুনিক টেকনোলজীর বিরোধিতায় অতি দক্ষ কিন্তু কি করলে কোটি কোটি মানুষের মুখে ভাতের জোগান দেওয়া যায় সে ব্যাপারে খুব কিছু বলার নেই। মেধার বাঁধ-বিরোধীতার ভিত্তি অনেকটাই বিশ্বাস - যেখানে বৈজ্ঞানিক যুক্তির বিশাল খুব একটা পরিসর আছে বলে মনে হয়্না। তাছাড়া মেধার তত্ব অনুযায়ী তাঁর নিজের রাজ্যে এ পর্যন্ত যা যা হয়েছে সব কিছুই বন্ধ হওয়া উচিৎ ছিল। পুণার সঙ্গে মুম্বাইএর হাইওয়ের যোগাযোগ করতে গিয়ে যে পরিমাণ সবুজ ধ্বংস করা হয়েছে কিংবা পুণার পাহাড়ের মাথা কামিয়ে শরদ পাওয়ার গোষ্ঠী (সম্ভবতঃ) যেভাবে হাইরাইস বাড়িঘর বানিয়ে চলেছে, আমার দশ বছরের পুণাবাসের সময়ে সে সবের বিরুদ্ধে মেধাকে একদিনও রাস্তায় বসতে দেখেছি বলে মনে করতে পারছি না।
  • Suvajit | 69.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ১৩:০২518039
  • a র Date:02 Sep 2012 -- 12:23 PM র উত্তরেঃ
    দিল্লি সরকারের থেকে জেনে নিন। আপনার সবকটা দাবী ৮০-১০০% তাঁরা সফলভাবে লাগু করেছেন বহুদিন আগে।
    বিস্তারিত তাঁরাই বলতে পারবেন, সংক্ষেপে আলোচনা ও ডান্ডা মারার মিশ্র পদ্ধতি দিয়েই এই সাফল্য। সঙ্গে সরকারের দরকারে সাহায্য।
  • bb | 127.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩৯518040
  • @LCM দা আপনি হক কথাটি বলেদিয়েছেন।
    যবে থেকে বিদেশী গ্র্যান্ট আসছে তবে থেকে দেশে এই দুইটি প্রজাতির বোলবোলাও হয়েছে।
    আসল ব্যাপার হল এর নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য এইসব বলে সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন।
    উদাহরণ এক - নমর্দা প্রকল্পের ফলে আজ গুজরাটে বহুদিনের জল কষ্ট অনেক লাঘব হয়েছে।
    দুই - সুভাষ দত্ত নিজে পরিবেশের জন্য কি করেছেন ? শুধু কতকগুলি PIL করা ছাড়া?
  • প্পন | 122.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:০৪518042
  • যাঃ বাবা, দুখের কহানির লিং এইটা নয়? তালে কোনটা? (সিরিয়াসলি জানতে আগ্রহী)
  • dukhe | 127.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:২৯518043
  • লিং খুঁজে পেলে দিয়ে দেব। এখন দম নাই। তাছাড়া এত মাল্টি-লাইনার লিখেও মনে হয় T, sch, lcm কাউকেই বক্তব্য বোঝাতে পারিনি। ব্যাপারটা মেধা আর সুভাষ দত্তে গিয়ে দাঁড়াল দেখে এই ধারণা।
    আর পারি না রে ভাই।
  • | 127.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:৩৬518044
  • গীতায় কবি বলেছেন ' ফলের আশা না করে কাজ করে যাও'

    জাস্ট FYI ঃ))
  • bha | 132.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:৪৭518045
  • হ্যা আর শুধু লিস্টি দিয়ে যাওঃ))
  • | 127.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ২৩:১৮518046
  • এটা আবার কেডা? চিনি নাকি?
  • প্পন | 122.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ২৩:২৪518047
  • তা দুখেদা সময় পেলেই না হয় দিয়েন। কিন্তু স্মরণাতীত কালের মধ্যে মিলিটারি ফেল মেরে গেছে আর কুয়োর মিস্ত্রি এসে বাঁচিয়েছে এমন ঘটনা মনে পড়ছে না। লিংটা না পেলে ক্ষতিবৃদ্ধি হবে না, কিন্তু পেলে আমার ফেডিং মেমরি নিয়ে বউ যা বলে তা ধ্রুব সত্য বলে মেনে নিতাম আর কী। ঃ)
  • aranya | 78.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১২ ২৩:৪৫518048
  • একটা নীতিগত জিজ্ঞাসা আছে। কদিন আগে একটি প্রশ্নের উত্তরে ঈশান বলেছেন জনমত পুনরুদ্ধারের কাজে সাহায্যের জন্য গুরু-র পক্ষ থেকে সিপিএম পার্টিকে একটা খসড়া দেওয়া হবে - বর্তমান খসড়ার পরিমার্জিত সংস্করণ।

    একটা নির্বাচিত সরকার-কে উন্নয়নমূলক কাজকম্মো/গুড গভর্নেন্স ইঃ সম্পর্কিত এই খসড়া দেওয়ায়, পিটি, বিবি ইত্যাদিরা তিনো দলের ঘনিষ্ঠ হবার অভিযোগ করেছেন। এপিডিআর-এর মত অরাজনৈতিক সংস্থা কেন ভোটের আগে তিনো-র মত একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করবে, তার কৈফিয়ত চেয়েছেন।

    গুরু একটি অরাজনৈতিক ফোরাম। সিপিএমের মত একটি রাজনৈতিক দলকে, প্রমাণিত্ভাবে গণহত্যাকারী (কেশপুর, ছোট আঙারিয়া, করন্ডা, সিঙ্গুর, নন্দীগ্রাম, সাতেঙ্গাবাড়ি, নেতাই ইঃ) একটি দলকে গুরুর পক্ষ থেকে খসড়া দিয়ে জনমত পুনরুদ্ধারে সাহায্য করার ব্যাপারে আপনাদের বক্তব্য কি?
  • aranya | 78.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১২ ০৪:৩৬518049
  • পুলিশ কর্তার লেখা বইয়ের উপর ‘নিষেধাজ্ঞা’ -

    ' পুলিশ কর্তা ডঃ নজরুল ইসলামের লেখা বই ‘মুসলমানদের করণীয়’-এর উপর লিখিত না হলেও ‘নিষেধাজ্ঞা’ জারি করল রাজ্য সরকার। তাদের দাবি, এতে ‘সরকার বিরোধী’ কথা লেখা রয়েছে। ঘটনায় বইটির প্রকাশকের (মিত্র ও ঘোষ)-এর দফতরে হানা দিয়েছিল পুলিশ। শুধু তাই নয়, বাজার থেকে বই তুলে নিতে হবে, এমন কথাই বারবার কর্তব্যরত অফিসারের মুখে শোনা গিয়েছে। সরাসরি কোনও লিখিত নিষেধাজ্ঞা জারি না করলেও হাবে ভাবে পরিষ্কার, যে বইটিকে বাজার থেকে তুলে নেওয়ার পথেই হাঁটতে চলেছে সরকার।'

    গতকালের আবাপ-তে ওপরের খবর-টা দেখলাম।
  • Ishan | 194.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:১৭518050
  • এই সেরেছে। " জনমত পুনরুদ্ধারের কাজে সাহায্যের জন্য গুরু-র পক্ষ থেকে সিপিএম পার্টিকে একটা খসড়া দেওয়া হবে" -- এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমি শুধু আমাদের সাধারণ নীতিগত অবস্থানটাই জানিয়েছি, যে, খসড়া আমরা বানাচ্ছি, আরও একদফা হয়তো হবে। এবং সেটা কাউকে দিতেই কোনো আপত্তি নেই।
    ব্যস।
  • Ishan | 194.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:২১518051
  • সিদ্ধার্থর কাথাটা ইন্টারেস্টিং লাগল। "অসমতা" আর "এলিটিজম" কি এক হল? রাম ভালো মাছ ধরেন, আর আইনস্টাইন ভালো অঙ্ক করেন, আমি খারাপ ক্রিকেট খেলি আর শচীন-সৌরভ ভালো -- এটা হল অসমতা। আর বলিউডি-হলিউডি স্টার সিস্টেম, শচীনপুজো -- এটা হল এলিটিজম। দুই বস্তু কি এক হল?
  • Ishan | 194.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:৩০518053
  • টি এর কথাটাও ইন্টারেস্টিং।

    অঙ্কের হিসেবে যতটা ধরা যায়, তাতে প্রবলেমটা ঠিকই ধরেছেন। ওই ভাবে ভাবলে প্রবলেমটা হল অপটিমাম আউটপুটের। সার্কল কতটা বাড়ালে অপটিমাম আউটপুট পাওয়া যায়, সেটাই হল সমস্যা।

    এবার, বিষয়টা অঙ্ক নয়। ফলে "অপটিমাম আউটপুট" বস্তুটা কি, সে নিয়েও গোল থাকবে।

    কিন্তু অতো লম্বা লম্বা পোস্ট পেস্ট করলাম, পড়ছেন না কেন? সব কথা তো ওখানেই লেখা আছে।
  • PT | 213.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১২ ১০:৪৫518054
  • অরণ্যর তালিকা থেকে, সাঁইবাড়ি, মরিচঝাঁপি, বিজন সেতু ইত্যাদি বাদ গিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন