এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৬ জুলাই ২০১২ ২৩:৩৬21150
  • কিন্তু মামু তো বেনীমাধবকে তো অক্ষদার জামাই বানিয়ে দিল।
  • a x | ০৬ জুলাই ২০১২ ২৩:৩৪21149
  • বেণীমাধবের আর কাজকম্ম নেই, যেই বলবে, তাকেই ভালোবাসতে হবে!
  • Lama | ০৬ জুলাই ২০১২ ২৩:২৮21148
  • রানারা
  • pi | ০৬ জুলাই ২০১২ ২৩:২৪21147
  • রানারা
  • Ishan | ০৬ জুলাই ২০১২ ২৩:১৭21146
  • আমি হলাম খ্যাঁদা এবং
    তুমি হলে বুঁচি
    আমি হলাম বেনীমাধব
    তুমি আমার লুচি।

    খচমচিয়ে ভাঙছি খোলা
    চলছে দারুন খ্যাঁটন
    এমন সময় হঠাৎ করে
    ব্রহ্মবালোৎপাটন।
  • Lama | ০৬ জুলাই ২০১২ ২৩:০০21145
  • দেখো দেখো, ঐ লোকটা বেনীমাধবকে লুচি বলছে
  • | ০৬ জুলাই ২০১২ ২২:৫৬21144
  • আহা, আলোচনায় লুচি এসে গেছে। বড় ভালো।
  • শৈবাল চক্রবর্তী | ০৬ জুলাই ২০১২ ২২:০১21143
  • নষ্টা
    নিভু নিভু টর্চলাইট নিকষ অন্ধকার চিরে আবছা মলিন আলোয় ভরিয়েছে।
    যেন একপাল হিংস্র পশু জান্তব উল্লাসে, দাপিয়েছে বিছানাজুড়ে সারা রাত।
    আলুথালু বিছানার এক কোনে গুটি মেরে পড়ে আছে হাড় চামড়া অবশিষ্টটুকু।
    শিকারকে তাড়িয়ে তাড়িয়ে ভোগ করেছে দুর্মদ আনন্দে।
    আলো ফোটার আগেই মিশে গেছে ভেতরের জন্তুটাকে মুখোশের তলায় লুকিয়ে...।
    আলো ডুবলেই আবার রক্তচোষাদের মত, ইটের জঙ্গলে আনাচেকানাচে... টাটকা শিকারের গন্ধে।
    আলোআঁধারি গুমোট ঘরটা জুড়ে নিথর নিঃশ্বাস বইবার শব্দ।
    ডাকি...আওয়াজ টা দেওয়ালে ধাক্কায় ফিরে আসে...
    সাড়া পাইনা..আস্তে আস্তে গোঁজা মুখটা জেগে উঠে। আবছায়া অন্ধকারে ঢাকা সে মুখ।
    কেন যেন অন্ধকারের দিকে আরও ছিটকে যায়। গভীর থেকে গভীরে।
    একটা নিস্পন্দ চোখ। একটানা চেয়ে। মৃত্যুর চেয়েও গভীর।
    কাজল-গলা চোখে, গাল বেয়ে শুকনো-খরখরে কালচে গভীর দাগ...না !! এখন আর বইছে না জল সে খাত দিয়ে।
    চাপ রক্তে সারা দেহ জুড়ে সে পশুর জান্তব দেওয়াল লিখন-" নষ্ট নষ্ট নষ্ট "
    - - -
    সারা দেহ জ্বলছে। মুছতে চাইছি। কালশিটের কালো দাগগুলো।
    ঘষছি। ঘষছি। ঘষছি। জমাট বাঁধা অবিচল।
    খোলা চোখেই ভেসে উঠছে। মাংসল সে রিভলবারগুলো উঁচানো আমার দিকে।
    চেনা মুখের কোকুন কেটে বিশ্রী জন্তুগুলো বেরিয়ে এল।। আজ আমি তাদের শিকার। লোলুপ তাদের দৃষ্টি। চোখ বুজি ....।
    আমার দেহের ভেতরে কৃমির বিজবিজ করছে সেই জন্তুর বীজ।
    আমি সংক্রমিত।
    যখন হারাচ্ছি নিজেকে আমি। অসহায় চোখের জল থেমে গেছে। পড়ে আছি চিতিয়ে। একে একে খুবলে নিচ্ছে আমায়।
    সিলিং এর দিকে তাকিয়ে আমি। একদৃষ্টে। থমকে গেছে সময়। মন নিস্তব্ধ-নিরুত্তর। যেন কাঠ। ভাবছি সব স্বপ্ন। এখুনি জেগে উঠবো।
    ছিবড়ে টুকু ফেলে ফিরে গেছে। খেয়াল নেই। পড়েই আছি। চারিধারে কালো আর কালো। আমি কি মৃত ?
    চেনা আওয়াজ অন্ধকারভেদী। বয়ে চলল। ঘর জুড়ে। সেতিয়ে যাই আরও গভীরে। কেউ চিনবেনা আমায়। এমনকি আমিও। সেই আমি যে আর আমি নই। আমি বিকৃত।
    দিন বইবে। মুছে যাবে সব দাগ সে রাতের।
    কিন্তু সে জ্বলুনি। সারা গায়। সে কি থামবে ?
    সমস্ত গা থেকে কি খসে যাবে সেই অদৃশ্য কালশিটে গুলো?
    চোখ খুললেই কি উবে যাবে সে হিংস্র পশুগুলোর লোলুপ দৃষ্টি?
    আমি কি আমায় আয়নায় চাইতে পারব তেমন করে?
    তুমি কি পারবে আমায় ভালবাসতে তেমন করে যেমনটি বাসতে ?
    আমি যে আর তোমার তেমনটি নই।
    বেনীমাধব, বেনীমাধব.......
    পারবে কি আবার বাসতে ভাল, আমি যদি "নষ্ট মেয়ে" হই ?
  • শ্রী সদা | ০৬ জুলাই ২০১২ ২১:৪৭21142
  • সেক্টর ফাইভে মিলেনিয়াম সিটি র বিবি'জ টা যে ক্ষী করে চলে খোদায় মালুম। ভুল করে ঢুকে পড়েছিলাম আজকে। যেমন বীর্য্যাধার মাথায় তোলা দাম, তেমন বাজে ব্যবহার। বীয়র চাইলুম, ঠকাস করে বোতল নামিয়ে রেখে হাওয়া, স্ন্যাক্স বলে যে একটা জিনিস হয়, যেন জানেই না। ডেকে বললাম যখন, একটা গ্লাসে করে শুকনো শসা আর গাজরকুচি নিয়ে এল। এদিকে বিলে দেখি প্রিন্টেড প্রাইসের উপর ২৭ % (টাইপিং মিসটেক নয়) ভ্যাট নিয়েছে। অনেক শিক্ষা হয়েছে। পরের হপ্তা থেকে সেই পুরোনো ওপিয়াম আর গো হোয়ার এ ফেরত যাব।
  • Ishan | ০৬ জুলাই ২০১২ ২১:৪৫21141
  • রাম নারায়ন রাম।
  • Qy | ০৬ জুলাই ২০১২ ২১:০২21140
  • আরে বলা যায় না, তার পরে দেখা যাবে গুরুপত্রিকাই বা তার সাপ্লি হয়তো হয়ে গেলো তেনাদের মুখপত্র। সচ্চিন্তা সন্দীপিকার মতন সদগুরু সন্দীপনী। ঃ-)
  • Qy | ০৬ জুলাই ২০১২ ২০:৫৬21138
  • রবিবারের সকালে এমনকি বাঙালেরা পর্যন্ত লুচি আর চাক চাক বেগুনভাজা খান, কেউ কেউ বেগুনের বদলে ঝাল ঝাল আলুর্দম বা ফুলকপির্তরকারি।
  • Lama | ০৬ জুলাই ২০১২ ২০:৫৬21139
  • সন্তান দল গুরুকে কিছু পুরস্কার টুরস্কার দিয়ে ফেলতে পারে এবার।
  • Qy | ০৬ জুলাই ২০১২ ২০:৪৮21136
  • টইয়ের ঐ বা ব্র থ্রেড পরকীয়া ফরকীয়া খেলা ফেলা হিগস ফিগস রাজনীতি তক্কো তিনোমুল সিপিএম চারশো একর সমস্ত পিছনে ফেলে হাই টিআর্পি নিয়ে এগিয়ে চলেছে। ঃ-)
  • Lama | ০৬ জুলাই ২০১২ ২০:৪৮21137
  • লুচি খাবার আরেকটা ভাল উপায় কোনো লুচিপটীয়সীর সঙ্গে বৌদি পাতানো এবং রবিবারের সকালে তাদের বাড়ি গিয়ে চাট্টি খেজুর করা।
  • Qy | ০৬ জুলাই ২০১২ ২০:৪৫21135
  • একরকম ডিস্ক শেপের ভারী বস্তু পাওয়া যায়, ময়দার গোল্লা পাকিয়ে চাক্কির উপরে রেখে ডিস্ক দিয়ে চেপে দিলেই অটোমেটিক লুচি শেপ হয়, তখন সেটা ভেজে ফেল্লেই কেল্লা ফতে। লুচি বেলনে অপারগ ঘটিরা এটা ট্রাই করে দেখুন। ঃ-)
  • aka | ০৬ জুলাই ২০১২ ২০:৪০21134
  • কিছু কিছু ঘটি লুচি বেলনে অপারদর্শী হওয়ার দরুণ, তাহাদের বউয়ের ওপর নির্ভর করতে হয়, তাহাদের কপালে লুচি জোটে না।
  • Qy | ০৬ জুলাই ২০১২ ২০:২৭21133
  • ঘটিরা অনেক লুচি খান, তাই না?
  • Blank | ০৬ জুলাই ২০১২ ২০:২৩21132
  • দত্তকে ইক্যুয়াল টু সাইন কি আসবে?
  • aranya | ০৬ জুলাই ২০১২ ২০:২২21131
  • ঘটিরা আ-কার কে আকা বলে, এটা শুনেছিলুম বটে। আজ চক্ষুকর্ণের বিবাদভঞ্জন হল।
  • pi | ০৬ জুলাই ২০১২ ২০:২১21130
  • কেন, দ্ত্তক নিলে আসতেই পারে।
  • Blank | ০৬ জুলাই ২০১২ ১৯:৫৯21129
  • আর বালক বাবু কে নিয়ে খিল্লী করার পাপে ঝড় বন্যা ভুমিকম্প সব হবে
  • Blank | ০৬ জুলাই ২০১২ ১৯:৫৮21127
  • গে সিচুয়েশানে 'তারা' নামক সন্তান আসে কি করে?
  • সিকি | ০৬ জুলাই ২০১২ ১৯:৫৮21128
  • ভেসে গেল, তোড়ে বিষ্টিতে দিল্লি এনসিআর ভেসে গেল।
  • aka | ০৬ জুলাই ২০১২ ১৯:৫৬21126
  • বোঝো!!! এতো না চাইতেই পরকীয়া। আমার কোন আপত্তি নেই। শুধু জেন্ডার টা জানতে চাই।
  • Blank | ০৬ জুলাই ২০১২ ১৯:৪৮21125
  • আকা দা কি ইক্যুয়েশানটা অ্যাপ্রুভ করেছে ?
  • kumu | ০৬ জুলাই ২০১২ ১৯:৪৬21124
  • বাড়ী গেলাম।ব্ল্যাংকি এই ব্রতীন-আকা-কলেজ ইঃ জটটা ছাড়িয়ে রেখো।
  • | ০৬ জুলাই ২০১২ ১৯:৪৫21123
  • তার + আকা = তারা।

    আজ কাল কার ছেলেপুলে!! ঃ))
  • Blank | ০৬ জুলাই ২০১২ ১৯:৪৩21122
  • তাদের একজন আকাদার !!! এতো আরো চাপ।
  • | ০৬ জুলাই ২০১২ ১৯:৪১21121
  • একটা শুধু 'আকা' আর কী অবস্থা!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত