এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৮৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | 125.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:৪৬517989
  • থাঙ্কু kc দা। নাহ আমি IT ওয়ালা নই, কে জানে হয়তো আমার আর আপনার পড়াশোনাও একই ইউনিভার্সিটির - একই ডিপার্টমেন্টে - একটু আগে আর পরে। :D
  • PT | 213.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:৪৬517988
  • জন্মনিয়ন্ত্রণ নিয়ে মায়েদের সঙ্গে কথা? পুরুষদের বাদ দিয়ে? গেরাম-গঞ্জে পুরুষেরা পেঁদিয়ে লাট করে দেবে মহায়। আর না পেঁদালেও ওষুধ-পত্তর টান মেরে বাদায় ফেলে দেবে - সে ঐ মায়েদের মায়েরাই করবে। সরকারী দিদিরা তো কম পোচার করেননি - তাহলে জনসংখ্যার এই বিস্ফোরণ ঘটল কি করে?

    আর এই ড্যাম বিরোধী কথা-বার্তা কেমন মেধা-মেধা গন্ধ ছাড়ে! এর সঙ্গে আরো অন্য সন্দও হয়। যেমন চীনের Three Gorges Dam নিয়ে সব চাইতে বেশী চিন্তিত আমেরিকানরা যারা কিনা পৃথিবীর মাত্র ৫% জনগোষ্ঠী হয়ে মোট কার্বন ডাই ওক্সাইডের ৩০% বাতাসে ছাড়ে!!

    মেদিনীপুরে ময়্না গ্রামটা আমার বাল্যকালে বন্যা হলে সব চাইতে আগে ডুবত। তা সেখানকার মানুষেরা গেরামের তিনমুণ্ডিদের বুদ্ধি নিয়ে নিজেরা কিছু করতে পারেনি কেন? গত প্রায় ২০-৩০ বছর ধরে সে গ্রাম আর ডোবেনা। এ লিচ্চয় সেই সব বাঁধ বানানেঅলা নির্বোধ মদনাদের অপকীর্তি!!
  • Ishan | 194.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:৪৭517990
  • সে কি, গাঁয়ে স্বাস্থ্যকর্মী মেয়েরা ঘুরে ঘুরে স্রেফ বাড়ির বৌদের সঙ্গেই কথা কইতে যায়, পিটি জানেন না? :)
  • Ishan | 194.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:৫১517992
  • আর sch এর কথা প্রসঙ্গে। কে এক্ষপার্ট আর কে নয় এ নিয়ে সিরিয়াস কোচ্চেন থাকতে পারে। প্রশ্নটা আসলে "এলিটত্ব" সংক্রান্ত। সমাজে এলিট, এক্ষপার্টাইজে এলিট ইত্যাদি। এবং খুব সংক্ষেপে, প্রশ্ন্তটা হল, যে, তুমি হালা নিজেই এলিট, তোমার খসড়াও এলিট, তুমি অন্য এলিটাদের এলিটত্বের জন্য গাল দাও কোন আক্কেলে। এটাকেই কেউ কেউ সার্কুলার লজিক বলেছ্নে।

    এ নিয়েও অ্যাকচুয়ালি গুচ্ছা চিন্তাভাবনা হয়েছে। এবং আগামী সপ্তাহের মধ্যেই সেই লেখাগুলি কোথাও তুলে দেবার চেষ্টা করা হবে।
  • dukhe | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:৫১517991
  • পরিবেশমন্ত্রী বলছেন - "environmental impact assessment is a joke in our country."
    অথচ পরিবেশ নিয়ে ইস্যুতে কেবলই নাকি সরকার হেলিয়ে দেওয়া যাচ্ছে ?

    পড়ে আমি কিংকর্তব্যবিমূঢ় !
  • PT | 213.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:৫৯517993
  • @Ishan
    যদি ঠাট্টা না করে থাকেন তাহলে বলি যে সরকারী দিদিদের গ্রামে গ্রামে ঘোরাই সার হয়েছে। তার জন্যে বাচ্চা পয়দা বিশেষ কিছু কম হয়েছে বলে মনে হয়না।
  • T | 24.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:০০517994
  • @dukhe, ও তাহলে হাওয়ায় হাওয়ায় কথা বলছে না তাহলে। মানে বক্তব্যে যুক্তি তথ্য আছে। মানে বিশারদ। আরেকটু এগিয়ে বিশেষজ্ঞ। বেশ তাহলে ঐ সরকারী ব্যুরোক্রাট, টেকনোক্রাট ইত্যাদিদের নিয়ে প্রথম শ্রেণী, (যারা সিদ্ধান্ত নিচ্ছে), পরিবেশবাদী ইত্যাদিদের নিয়ে দ্বিতীয় শ্রেণী ( বক্তব্যে যুক্তি তথ্য আছে) যারা ক্ষেত্রবিশেষে সমর্থন বা বিরোধীতা করছে, সব মিলিয়ে একটা এক্সটেন্ডেড ক্লাস যারা সিদ্ধান্ত নিচ্ছে বা সিদ্ধান্ত নিতে পার্টিসিপেট করছে। এবার ঐ ক্লাসের ইন্টারনাল ডায়নামিক্স নিয়ে আপনাদের বক্তব্য। কাদেরটা শোনা হচ্ছে কিন্তু কাদেরটা শোনা হচ্ছে না। কিন্তু এই ক্লাস ইউনিয়নের বাইরে যারা পড়ল তাদের কি হবে? তারা যদি দাবী তোলে তাদেরটাও শুনতে হবে তখন? মানে যেমন ধরুন দেড়কোটি লোক তো আর ঠিক করবে না শহর কোনদিকে বাড়বে?
    মনে হচ্ছে আপনারা চান সরকারী সিদ্ধান্তের একটা ক্রিটিক গোষ্টী বা উপদেষ্টামন্ডলী। যারা ক্ষমতার বাইরে থাকবে। কিন্তু সরকার তাদের কথা বাধ্য ছেলের মত শুনবে। একটা ডিবেটের প্ল্যাটফর্ম তৈরী হবে। ঠিক বুঝলুম কি?
  • dukhe | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:০১517995
  • ডিবেট হলে আর বাধ্য ছেলের মত শোনা হয় কী করে?
  • T | 24.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:০৩517998
  • মানে আগে বলছিলেন না, যে শোনেই না। সেই স্থান থেকে সরে এসে অন্ততঃ শুনুক। এই আর কি।
  • T | 24.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:০৩517997
  • ডিবেটে বাধ্য ছেলের মতো শুনবে সেইটাই তো দাবী মনে হচ্ছে। শুনে টুনে সেই অনুযায়ী কাজ করবে তা তো বলিনি।
  • T | 24.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:০৪517999
  • @dukhe, কিন্তু ঠিক বুঝেছি কি?
  • Ishan | 194.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:০৫518000
  • পিটি। কি ফলাফল হয়েছে সে নিয়ে কিছু বলিনি। পুরুশারা পেঁদিয়ে লাট করে দেবে বললেন, তাই মনে করিয়ে দিলাম, যে, গ্রামের স্বাস্থ্যদিদিদের কেউ পেঁদিয়ে লাট করে দেয়নি কিন্তু। আর কিছু না।

    টি। ডিবেটের প্লাটফর্মটার সঙ্গে আমি একমত। বাকিটা এলিটত্বের সঙ্গে সম্পৃক্ত। যেটা আগেই লিখলাম।
    অবশ্যই এটা আমার বক্তব্য। দুখের অন্য বক্তব্য থাকতে পারে।
  • PT | 213.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:০৮518001
  • @Ishan
    লেখার আগে পড়ছেন না ঠিক করে-দুটো অপশন ছিল-হয় প্যাঁদাবে নয় ওষুধ-পত্তর বাদায় ফেলে দেবে।

    আপনারো কি মেটাফোর বোঝার সমস্যা হচ্ছে নাকি?
  • dukhe | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:১২518002
  • T, কিছুটা ঠিক। কিন্তু 'উপদেষ্টামণ্ডলী' নামে আরেকটা স্ট্যাটিক এবং প্রিডিফাইন্ড পাঁচটা লোকের এলিট গ্রুপ না। আমি যা বুঝেছি গণতন্ত্র শুধু পাঁচ বছরে একদিন ভোট দেওয়াতে আটকে থাকবে না, বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বক্তব্য জানানোর প্লাটফর্ম থাকবে।

    এইটা এখনো যে একবারে নেই তা নয়। ধরুন সরকার অনেক ক্ষেত্রে ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে ফিডব্যাক চায়। এইটা আরো মাইক্রো লেভেলে এবং আরো ছড়িয়ে দেওয়া। এরকম একটা দাবি।

    ঈশানের সঙ্গে মিলছে ?
  • Ishan | 194.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:১৩518003
  • দুটোই পড়েছি। একটা নিয়েই বক্তব্য রেখেছি। এখানে "পুরুষতন্ত্র"এর এলিমেন্টটা এখানে নাই, সেই কথাই বললাম। যেটা ওর মধ্যে ঢুকে পড়ছে বলে সন্দো করছিলাম।

    "মেটাফর" কথাটা তো হেবি হিট দেখছি। এবার বস্তুটা কি একটু কষ্ট করে জেনে নিলে হয়না? :)
  • Ishan | 194.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:১৪518004
  • হ্যাঁ, দুখে, মিলছে।
  • PT | 213.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:১৫518005
  • এক্ষেত্রে কি কোন assumption-এর অব্কাশ আছে? যেমন "দেশের বা রাজ্যের সরকার সত্যি সত্যি জনগণের উপকারের জন্য কাজ করতে চায়"-এই প্রশ্নের আগে নিষ্পত্তি হওয়া প্রয়োজন কিনা?
  • PT | 213.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:২০518006
  • "পুরুষতন্ত্রের" এলিমেন্ট নেই? মানে - দিদিরা আসছে, মায়েরা শুনছে, ওষুধপত্তরো বোধহয় দিচ্ছে, পুরুষতন্ত্র নেই - কিন্তু সন্তান উৎপাদন হচ্ছে বিপুল পরিমাণে-এ তো বড় রঙ্গ যাদু!!
  • aka | 85.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:২১518008
  • পরিবর্তন আসার সময়ে আমলাতন্ত্রের বিরুদ্ধে দিদিও অনেক কিছু বলেছিলেন, তার আসল উদ্দেশ্য ছিল সিপিএম আমলা মতান্তরে ঘোঘের বাসা সরিয়ে ভালো আমলা মতান্তরে দিদির আমলা বসানো।

    এটা অবজার্ভেশন কাজে লাগতে পারে ভেবে জানিয়ে গেলাম।
  • Ishan | 194.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:২৩518009
  • উফ এতো বকাবেন না মাইরি। দেখছেন না তাড়ায় আছি। বলছি, পুরুষতন্ত্র চোখ রাঙিয়ে দিদিদের ঘরের বৌয়ের কাছে পৌঁছতে দেবে না এমন নয়।

    বাকি জিনিস নিয়ে তক্কো চলতে পারে। সেটা এখন করছিনা।
  • PT | 213.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:২৬518010
  • এ পোজ্জোন্তো কোনটে যে কাজের তক্ক হল কে জানে!!
  • aka | 85.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:২৭518011
  • দুখে আমার মিলল না। তাহলে খসড়ায় সেটাই লেখা হল না কেন?

    নতুন গণতন্ত্রের জন্য প্লাটফর্ম গড়ার জন্য ই-গভর্নেন্স তো ধান ভানতে শিবের গীত হয়ে গেল।
  • dukhe | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:৩১518012
  • ই-গভর্নেন্স তো অন্য পয়েন্ট হে আকা। খসড়ায় তো বেশ কয়েকটা পয়েন্ট ছিল। ওটা তো একটা টুল।
    কিন্তু এইটা আর আধ্যাত্মিক লেভেলে রইল না। দুখেকে আর মাল্টি-লাইনার লিখিও না বাপু। দুদিনে দু বছরের কোটা পেরিয়ে গেলাম।
  • aka | 85.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:৩২518013
  • নাঃ থাক তার দরকার নেই।
  • a x | 118.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:৩৬518014
  • ক খ গ ঘ মিলে ঠিক করল, এত দিন ধরে চ ছ জ ল 'র কথা শোনা হয়েছে, আর চলবেনা, ওদের হেজিমনি ভেঙ্গে দাও, এখন আমাদের কথা শুনতে হবে। ঙ্গ, জ্ঞ, ঞ, তখন বলল আর আমরা, আমরা? কিম্বা ঐ যে ঃ, ং, ঁ, ্‌, ওদের কথা কেন শোনা হবেনা? ক, খ, গ, ঘ তখন বলল তাই তো, এতো ঠিক না। দাঁড়াও আমরা ভাব্ছি, ভেবে পেশ করছি জনগণের কছে। বলিয়া ক, খ, গ, ঘ পুনরায় কপাট বন্ধ করিয়া আলোচনায় বসিলেন।
  • sch | 125.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:৩৭518015
  • দুখেদা - জয়রাম রমেশের বক্তব্যের লিঙ্ক দিলাম
    http://in.news.yahoo.com/environmental-impact-assessment-joke-jairam-ramesh-20110319-061104-704.html

    সরকার হেলানোর কথা বললাম, কেরালায় কোকাকলা কান্ড, দিল্লীর সোনিয়া বিহার, উড়িষ্যাইয় ভেদান্ত (sterlite) বা সাম্প্রতিক lavasa বা নভী মুম্বাই এয়ারপোর্ট এই সব দেখে।

    হয়তো ওই সত্যি কথা বলার জন্যেই জয়রাম রমেশ কে env. ministry থেকে সরতে হল

    আর expert বলতে আমি বুঝি একজন মানুষকে যিনি একটি বিষয় সম্বন্ধে যুক্তি (সে যুক্তি গাণিতিক বা পরীক্ষা মানে এক্সপেরিমেণ্ট ভিত্তিক বা প্রযুক্তি ভিত্তিক ) নির্ভর সিদ্ধান্ত নিতে পারেন বিষয় সংক্রান্ত সমস্ত ভালো-মন্দ বিচার করে। তিনি দেশের বা দশের কাজ করুন বা না করুন

    যিনি বিশেষ জ্ঞানের অধিকারী - বিশেষজ্ঞ, তিনি তো এলিটিস্ট হবেন ই - উন্নাসিক না হলেই হল
  • T | 24.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:৩৮518016
  • মাইক্রো লেভেলে ছড়িয়ে দিয়ে না হয় ফিডব্যাক চাওয়া হল। কিন্তু এই ফিডব্যাকের ইভালিউএশন কিভাবে হবে?
    ধরুন জনতার কাছে বা মাইক্রোলেভেলে সরকার জানতে চাইল, ১,২,৪,৭ এই সিরিজের পরের সংখ্যাটি আমরা স্থির করেছি ১১। u(n + 1) = u(n) + n এই যুক্তিতে। আপনাদের মতামত কি?
    জনতা উত্তর দিল,
    ১। কেউ উত্তর দিল পরের সংখ্যাটি ১২ হওয়া উচিত কারণ u(n+2) = u(n+1) + u(n) + 1 এই হিসেবে।
    ২। কেউ উত্তর দিল, পরের সংখ্যাটি ১৩ হওয়া উচিত, ট্রাইবোনাচি সিকোয়েন্স অনুযায়ী।
    ৩। কেউ বলল পাই আর এ এর ডেসিমাল এক্সপানসন ইন্টারলিভড হয়ে আছে সুতরাং উত্তরটা হবে ১
    ৪। কেউ বলল কিচ্ছু না, পরের সংখ্যাটা স্রেফ ৩ রেখে দাও।
    প্রতিটিই ভ্যালিড। কিন্তু এদের মধ্যে থেকে বেছে নিতে হলে কাকে বেছে নিতে হবে? অর্থাৎ ইভালিউএশন মেজার ধোঁয়াটে।

    থিয়োরী বলে আপনি যদি ফাংশন ক্লাস রেস্ট্রিক্ট না করে রাখেন তবে এই হিসেব মেলানো মুশকিল। যে কোন সিদ্ধান্তই ওই রেস্ট্রিক্টেড ফাংশন ক্লাসের ভিত্তিতে হবে। ফলে আপ্নাদের দাবী মানলেও সরকারকে একটা নির্দিষ্ট গ্রুপ বা সার্কেল নির্ধারিত করতেই হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। যারা এই সার্কেলের বাইরে থাকবে তারা সবসময়েই বলবে সার্কেলের ডায়ামিটার বাড়াও। আমাদের কথাও শোনো। কিন্তু বাড়ালে আবার এই সমস্যা। প্রশ্ন হচ্ছে, কারেন্টলি এই সার্কেল অপটিমাম কিনা। মানে কারেন্ট ব্যুরোক্রাট, টেকনোক্রাট ইত্যাদি ক্রাটদের টিম উপযুক্ত কিনা। আপনাদের দাবী, নয়। তার স্বপক্ষে উদাহরণ দিচ্ছেন। (পুকুর, রাস্তা, দামোদর) ইত্যাদি। কিন্তু এর বিপরীত উদাহরণও কি দেওয়া যায় না। সুতরাং এর মীমাংসা তাহলে কিরূপে হইবে?
  • dukhe | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:৪২518017
  • সার্কেল নিয়ে আপত্তি আবার কোথায় ? ঈশানের পুরোনো পোস্টটা পড়ুন। লেখাই আছে ডিভিসির সমস্যা নিয়ে স্থানীয় মানুষের বক্তব্য শোনা হলে সমধানের রাস্তাটাও বেরোত। সেটা এক্ষপার্টরাই পারতেন।
  • a x | 118.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:৪৪518020
  • মেধা মেধা গন্ধতে এক্স্যাক্টলি আপত্তিটা কোথায়?
  • pinaki | 132.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২৩:৪৬518021
  • মেধা সিঙ্গুরের এবং সিপিএমের বিরোধী ছিলেন। এটা কি সাফিশিয়েন্ট নয়? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন