এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু

    Arijit
    বইপত্তর | ৩১ জুলাই ২০০৯ | ৩৯৪৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৮ আগস্ট ২০০৯ ২৩:২৬414521
  • ঐ বিহার-লালিত বাঙ্গালীদের কিছুই দেওয়া ঠিক না। ওরা মাকে ভেজে দ্যায়।
  • dd | ২১ আগস্ট ২০০৯ ২২:৫৭414522
  • দ্রি নেই।
    কে আমায় হদীস দেবে এইটাই সঠিক টই কি না? বোঝো।

    মানে, এই যে ছাপানো গুরু, হ্যান ত্যান, এর মানে কি গুরুচন্ডালি চোদ্দো গ্যালো মায়ের ভোগে?

    কে দিবে উত্তর ?
  • Samik | ২২ আগস্ট ২০০৯ ০১:৪৫414523
  • পোতিক্কিয়াশীল মামু, জবাব চাই জবাব দাও ...
  • Abhyu | ২২ আগস্ট ২০০৯ ০৯:০৩414524
  • না না ভোগে যাবে কেন? দায়িত্বশীল সবাই ছাপানো গুরু (বা গুরু ছাপানো) নিয়ে পড়েছেন তাই আমি এর দায়িত্ব নেব ঠিক করেছি। ২০১৪-র মধ্যে ঠিক বেরিয়ে যাবে। এ একেবারে যাবেই। কোনো সন্দেহই থাকতে পারে না।
  • Abhyu | ২৪ আগস্ট ২০০৯ ০৮:১৬414525
  • ছাপা গুরুতে দু চার পিস রহস্য গল্প (ধারাবাহিক বা অধারাবাহিক) দেওয়া যায় না?
  • dd | ৩০ আগস্ট ২০০৯ ১৬:১১414526
  • ছাপা গুরুর পোথোম ইস্যুটা হাতে পেলাম।

    কিছু লোক যে কি ভয়ানক খেটেছে সেট তো বুঝতেই পারছি।

    আমার ফীডব্যাক দেই :

    (১) প্রচ্ছদে বুলবুল ভাজা ও গুরুচন্ডালি, এই দুটো নাম ই পড়া যায় না। মানে যারা গু চতে নিয়মিত আসেন না তারা বুঝতেই পারবেন না। পাড়ার দু জনকে দেখালাম। তারা কেউই বুঝতে পারলেন না,

    একটি ম্যাগাজিন হাতে নিলাম কিন্তু তার নামটাই পড়তে পারলাম না? এটা কেমন কথা।

    (২) খুব,খুব জরুরী ছিলো ম্যাগাজিনের একটা ই®¾ট্রা দেওয়া। মানে এটি আদতে একটি ই ম্যাগাজিন। প্রতি সপ্তাহে অনু প্রবন্ধ লেখা হয়। তার একটি কালেকশন। আমার তো মনে হয় যারা প্রথমেই ই ইস্যুটা দেখবেন তারা বুঝতেই পারবেন না এটি কি সাহিত্য পত্রিকা? প্রবন্ধ পত্রিকা? না কি ?

    (৩) একটা ইনভাইট দিলে কি খারাপ হতো? মানে, আপনারও একবার ঘুড়ে যান গু চ ডট কমে। পড়ুন এবং লিখুন। .... এই টাইপের।
  • Somnath | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩৩414527
  • ডিডির কিচাইনে এই লাইনগুলো : "তাও, লোকে আশায় বুক বাঁধে, গাঁটের কড়ি খরচা করে মাল মশলা কিনে রাঁধে, এমনকি চেটে পুটে খেয়ে বাহবাও দেয়।

    তো আপনেও লেগে পরুন।"

    এটা কি ডিডির লেখা না ঈশানের? সিরিয়াসলি জানতে চাই।
  • Ishan | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৮414528
  • এইটা কি ধরণের কথা হল? ডিডির লেখা ডিডিরই লেখা। আমার কেন হতে যাবে?
  • Somnath | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:৫৩414529
  • না, ভেরি আনলাইক ডিডি, এই কটা লাইন। কোনো ইয়ার্কি নাই। মশল্লা না লিখে মশলা লিখলেন। পরুন টা খানিক বুনান বুনান....

    মনে পড়ছে না এগুলো আগে কোথাও লিখেছিলেন, না রান্নাগুলো এডিট করতে গিয়ে নতুন জুড়লেন। দ্বিতীয়টাই মনে হচ্ছে। তাই এগুলোতে মূল লেখাগুলোর ফাজলামি তেমন নাই।

    মাকে পড়তে দিলাম। প্রথমটা উল্টে পাল্টে না পড়েই ফেরত দিল, 'আমি তো রাজনীতি নিয়ে লেখা টেখা পড়িনা" বলে। এটায় উৎসাহী হয়েছে খানিক। মন দিয়ে বিবিধ ফাজলামি পড়ছে। :-)
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৫০414531
  • কাগুজে গুরু পাওয়া যাচ্ছে কলেজস্ট্রীটের বর্ণপরিচয় বইমেলায়। ৮ নং ( অক্ষর প্রকাশনী) ও ১৭০ নং (বর্তিকা) স্টলে।
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৪৮414532
  • কাগুজে গুরু-২ এর প্রচ্ছদ খানা অত্যন্ত খারাপ, কেমন গাগুলোনো মত।
  • rascal bond | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ২০:০৫414533
  • হুম,প্রচ্ছদ টা দেখে আমরো খুব মন খারাপ হয়ে গেলো :( বমি ও পেলো, বমি কর্লাম ও।:( অমর মনে পর্ছে যে দাদাইসম মনিএস্তো তে যখন মোনালিসা র মৌস্তচে আকা হোয়েছিলো,তখন ও সবার বমি পেয়েছিলো। অতএব রেঅদের র এক্তু ধৈর্জো ধরুন।সব সাদিয়ে দেবো সথিক সময়ে :)
  • Bratin | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩০414534
  • আজকেই বইমেলা ই গিয়েছিলম। একটু আগে পোস্ট টা দেখলে নেওয়া যেত। এখন ৩০th এ বুনানের ভরসা য়।
  • pi | ২০ সেপ্টেম্বর ২০০৯ ০০:২২414535
  • ব্রতীন,
    পাতিরাম, বুকমার্ক, বই-চিত্র, অভিযান পাবলিশার্সের দোকান, যাদবপুরে ওয়ার্ল্ড ভিউ স্টোর্সে ও পাওয়া যাচ্ছে তো।
  • Sudipta | ০২ অক্টোবর ২০০৯ ১২:৩০414536
  • কাগুজে গুরু নিয়ে লোক জনের কিছু অভিযোগ আছে, অন্তত: আমি যাদের পড়াতে চেষ্টা করেছি তাদের বক্তব্যের ওপর বেস করে বলছি;
    কাগুজে গুরু কি শুধুমাত্র গুরু তে যারা আসে বা পড়ে তাদের কথা ভেবে করা হচ্ছে? নিশ্চয়-ই না; এটা আমি ধরে নিয়ে বাকি কথা বলছি;
    ১) প্রচ্ছদ ভালো লাগে নি (আর একটু মিনিংফুল করা যায় কি?)
    ২) যেভাবে গুরুচন্ডা৯ লেখা হয়েছে প্রচ্ছদ এ, চন্ডাল রা বুঝলেও এ পাড়ার বাইরের লোক জনের নাম বুঝতেই হিমশিম খেতে হবে।
    ৩) ফন্ট টা ইমিডিয়েটলি চেঞ্জ করা দরকার, লেখাগুলো বড্ড ছোটো আর লাইনের মাঝে ফাঁক বেশী।
    ৪) একটা জিনিস পরিষ্কার নয়, কাগুজে গুরু তে রাজনৈতিক লেখাপত্র বড্ড বেশী এবং তুলনায় অন্য টাইপের লেখা বড্ড কম, কবিতা খুব-ই কম, অন্তত: যে পরিমাণে কবিতা এ পাতায় সবাই লিখে থাকেন। P ইত্যাদি যে লেখাগুলো লেখেন সেগুলো যদি কিছু করে ঢোকানো যায়, বা ছোটো গল্প ইত্যাদি, সেটা ভালো হয়; গুরুতে যারা নিয়মিত পাঠক, তার বাইরে মার্কেট পেতে গেলে এত রাজনৈতিক লেখায় ভরালে ব্যাপারটা এক ঘেয়ে হয়ে উঠতে পারে; গ্রাহকের সংখ্যা বাড়ার পর এটা হলে ক্ষতি নেই, কিন্তু এই মুহূর্তে সোজা কথায় এই কনটেন্ট টা লোক কে খাওয়াতে একটু মুশকিল এ পড়তে হচ্চে; চন্ডাল রা যদি এ ব্যাপার টায় তেমন গুরুত্ব দেবেন না বলে স্থির করেন তাহলে অবিশ্যি ফাইন। আমি সাধারণ মার্কেটের কথা ভেবে এই পয়েন্ট টা তুললাম। (ডি: এর মানে এই নয় যে আমি রাজনৈতিক সচেতনতা গড়ে তোলার বিরুদ্ধে বলছি, আগেই ক্লিয়ার করে দিচ্ছি)
    ৫) শুরুর দিকে বুলবুলভাজায় বেরনো সবিতাভাবী ইত্যাদি লেখাগুলো কাগুজে গুরু একটু পুরনো হওয়ার পর বেরোনো ভালো; আমার যা মনে হয় সেটা হল, কাগুজে গুরু টা লোক কে একটু ভালো লাগিয়ে তার পর ধীরে ধীরে এই বিষয়ের লেখাগুলো লোক জন কে হজম করতে দেওয়া ভালো, এমন পাবলিক আছে যারা একবার এরকম লেখা পড়ে সাবস্ক্রিপশন কাটিয়ে দিতে পারেন; প্রথম দিকে একটু সাবধান হওয়া ভালো; তবে এটা-ও গুরু-র বাইরের জনতার মার্কেটের কথা ভেবে। সবাই এত সামাজিক ভাবে উন্নত ভাবনা না-ও রাখতে পারেন; সোজা কথা, কাগুজে গুরু-র মার্কেট এই ২০০-৩০০ জনের বাইরে গড়ে তুলতে গেলে এগুলো মনে হল ভাবা দরকার। যে কোনো বৈপ্লবিক (শব্দটা সিরিয়াসলি ব্যবহার করলাম) লেখা বা ভাবনা লোক কে খাওয়াতে গেলে বোধ হয় একটু সময় নেওয়া ভালো। পাঠকের-ও একটা গ্রাউন্ড ওয়ার্ক হওয়া দরকার।

    যে কয়েকজন কে পড়িয়েছি তাদের আর আমার নিজের কাগুজে গুরুর সম্পর্কে এই মতামত, মোটামুটি কম্পাইল করে দিলাম, পরে আর-ও জানাবো;
  • rabaahuta | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৩২414537
  • নয়ডা মিষ্টিমুখে পাওয়া গেল কাগু-২
  • Samik | ০৫ অক্টোবর ২০০৯ ১৯:০৭414538
  • হুঁ, আমি দিয়ে এস্‌ছিলাম। কীরকম বিক্রিবাটা হল খবর পেলে?
  • rabaahuta | ০৫ অক্টোবর ২০০৯ ১৯:২২414539
  • না, ভদ্রলোক কিছু বলতে পারলেননা
  • dd | ১০ অক্টোবর ২০০৯ ২২:৩২414540
  • হ্যাঁ।
    এই অ্যাদ্দিনে পেলাম।
    প্রথমে প্রচ্ছদ দিয়ে শুরু করি? আমার প্রথম রিয়াকশন হলো বেশ বাজে। তারপরে মনে মনে ভিশুয়ালাইজ করলাম, আমি গু চ তে আসি না। আমি য্যানো এক ম্যাংগো পাব্লিক। বইয়ের স্টলে হঠাৎ করে চোখে পরলো পত্রিকাটিকে। তাইলে ?

    তখন বুঝলাম ভালো/বাজে ছাড়াও খুব স্ট্রাইকিং প্রচ্ছদ। লোকে একবার হাতে তুলতে বাধ্য।

    আর ল্যাখার পরিবেশন নিয়ে নিয়ে কই? এই পিথিমিতে দু জন লোক নাই যাগো টেস্ট ১০০% মেলে। সেইটা মনে রাইখ্যাই কই আমার তো ভালো লাগলো। চন্ডালি ভাগটি অতি উত্তম। আর গুরু ভাগটি শুধুই ছত্রিশগড়ে ভরা। আমি বোরড হলাম বলার চাইতেও যেটা কইতে চাই রাজনীতি ছাড়াও তো গুরু টপিক আরো আছে। তাদেরকেও একটা চান্স দ্যান না ক্যানো ?

    আর কবিতাগুলি পুষ্টিকর। তার সাথে ফক্কুরী পদ্দ (লিমেরিক/রাবন্দা/অবনী)থাকলে বোধহয় জমতো।
  • pinaki | ১১ অক্টোবর ২০০৯ ০২:০০414543
  • ছাপা গুরু দেখলাম। আমার মতে -

    ১) প্রচ্ছদ ভালো লাগে নি একেবারেই। কেন লাগেনি বলতে পরব না। কিন্তু কেমন বাচ্চাদের পত্রিকা টাইপ লেগেছে।

    ২)'গুরুচন্ডা৯' লেখাটার ফন্ট নিয়ে আগেও অনেকে বলেছে। ওটা বদলাতেই হবে। একই ভাবে ভিতরের সমস্ত হেডিং এর ফন্টও পাল্টানো দরকার। লেখার ফন্টও। লেখার ফন্ট সাইজ আর একটু বাড়ানো উচিৎ। পেজ মেকাপও খুব অ্যামেচারিশ লেগেছে। পাতার ডানদিকে গড়ের মাঠের মত ফাঁকা জায়গা। ভালো লাগছে না দেখতে। তারপর ধরা যাক সাবহেডিংগুলো। একটা উদাহরণ - ""যুদ্ধক্ষেত্র ছত্তিশগড় (খবরোলার প্রতিবেদন থেকে)"" - এখানে 'খবরোলার' এবং 'প্রতিবেদন' - এই দুটো শব্দের মধ্যে যা গ্যাপ, 'প্রতিবেদন' এবং 'থেকে' শব্দের মধ্যে গ্যাপ তার চেয়ে কম। এবং এরকম উদা: গোটা বই জুড়ে। এবং যে কারণে গোটা বইটা একটা তাড়াহুড়ো করে বের করা ছন্নছাড়া উদ্যোগ - এরকম একটা অনুভূতি ক্যারি করছে। ফার্স্ট ইম্প্রেশনে লোককে আকর্ষণ করার মত হয় নি।

    ৩) লেখার ক্ষেত্রে লেখাগুলোর অর্ডারিং এ সমস্যা আছে। খবরোলার খবরগুলো একটা সেকশনের আন্ডারে পরপর থাকলে ভালো হত। আর এইটুকু পাতলা বইতে এত খবর না দিলেই হত। রাজনৈতিক প্রবন্ধ আর অন্যান্যের অনুপাতটাও আমার একটু চোখে লেগেছে। আমার মতে এই ধরণের পত্রিকার কিছু নিয়মিত সেকশন থাকতে পারে। যেমন রাজনীতি, গল্প, কবিতা, ভ্রমণ, ক্ষমা করিনি, ডিডির কিচাইন এবং এই ধরণের আরও কিছু। আর তার বাইরে অন্যরকম কিছুও থাকতে পারে। যেগুলোকে ঠিক নিয়মিত ক্যাটেগরিতে ফেলা যাবে না। কিন্তু রাজনৈতিক প্রবন্ধ এত পাতলা একটা পত্রিকায় দুটোর বেশী না দেওয়াই ভালো বলে আমার মনে হয়। প্লাস রাজনৈতিক লেখার ক্ষেত্রেও ভ্যারাইটিটা খুব ইম্পর্টেন্ট। যদি মনে হয় ছত্তিশগড় নিয়ে বেশী লেখা দেওয়ার প্রয়োজন আছে, তাহলে সেটা কোনও একটা ইস্যুর ঘোষিত থীম হতে পারে। কিন্তু নিয়মিত ইস্যুতে কোনো একটা টপিকে বেশী লেখা গেলে সেটা লোকের এক্সপেক্টেশনের সাথে মিলবে না। পত্রিকার ব্যালান্সটাও ঘাঁটবে। (তবে জানি না, হয়তো আমি পিতা দ্বারা প্রভাবিত বলে এরকম মনে হচ্ছে)

    আর হ্যাঁ, ঐ ""খবরোলা"" লেখাটার ফন্টটা সবার আগে বদলানো দরকার। :-)

    ৪) সব মিলিয়ে আমার মনে হল বইটা বড্ড পাতলা। আর কিছু পাতা বাড়িয়ে আপাতত: দুমাসে একটা বের করলে হয় না? তাহলে আর একটু সময় নিয়ে গুছিয়ে করা যায়।

    ডি:- কোনও মতামতই নিরুৎসাহ করার উদ্দেশ্যে দেওয়া হয় নাই। আরও ভালো এবং জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলার উদ্দেশ্যে দেওয়া হইয়াছে।
  • d | ১১ অক্টোবর ২০০৯ ০৯:৪৫414544
  • এহে আবার "ডি:' কেন পিনাকী? গোটা ফীডব্যাক পড়লে নিরুৎসাহিত হবার কোন সম্ভাবনাই নেই। :)

    ------

    প্রচ্ছদ নিয়ে আমিও প্রচুর অভিযোগ পেলাম। সবচেয়ে চরম যেটা, একজন বইটা নিতে অস্বীকার করল, কারণ তার নাকি ভীষণ গা গুলাচ্ছে দেখেই। :(
    সত্যি বলতে কি, প্রথম পাতাটা উল্টে দ্বিতীয় পাতায় সূচীপত্রে গেলেই চোখটা বেশ আরাম পায়।

    আর টুকরো খবর' আর "টুকরো খাবার' নিয়েও প্রচুর কনফিউশান।
  • Bratin | ১১ অক্টোবর ২০০৯ ১০:৫১414545
  • হাতে পেয়েছি আগেই। খুব ভালো লেগেছে।
    এই উদ্যোগের সাথে যুক্ত সবাই তে আন্তরিক ধন্যবাদ।

    কিন্তু লিখব কি লিখব না এই দ্বন্দ্বে ছিলাম। আমরা অনেক ই নিজে কিছু করি না।কিন্তু কেউ কিছু করলে তার সমালোচনা করতে ছাড়ি না। দয়া করে এই সমালোচনা কে গঠনমুলক হিসাবে নিন। আমি চাই গুরু আরো বেশি লোকের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠুক।

    ১। প্রচ্ছদ ট অন্যরকম হয়েছে ঠিক ই, কিন্তু এটাকে কি আমরা অন্য ভাবে ভাবতে পারি?

    ২। এইটা নিয়ে আমি এখন ও একটু দ্বিধা য় আছি। গুরুচন্ডাল কি একটি রাজনৈতিক পত্রিকা? নাকি একটি অন্য স্বাদের সাহিত্য পত্রিকা। যদি সামি্‌জক কোন সমস্যা সম্পর্কে আমাদের ব্যক্তব্য থাকে তাহলে আমার মতে সেট কোন রকম রাজনৈতিক রং ছাড়াই শুধু 'fact' ট বলা ভালো।( এক্‌দম নিজের অবি্‌হ্‌হমত) এ ক্ষেত্রে ছত্রিশ-গড় লেখা ট সেই দাবি মিটিয়েছে।

    ৩। রাজনীতি নিয়ে লেখা কি একটু কমানো যেতে পারে ? ( ৩২ পাতার মধ্যে প্রায় ১১ পাতা)

    ৪। আমাদের যদি মোটামুটি একটা প্লানিং থাকে বিভিন্ন বিভাগে কি কি থাকবে এবং তাতে কটা করে লেখা থাকবে, এবং লোকজন কে তাড়া দিয়ে আগেই সম্ভাব্য লেখার একটা repository বানানো যেতে পারে। তাহলে সম্পাদক/সম্পাদিকা দের জীবনে চাপ কমবে। ব্যাপার টা আরো process -oriented হবে। পরবর্তী সময়ে কথা ভেবে এই উদ্যোগ ট নেওয়া যেতে পারে।
  • Samik | ১১ অক্টোবর ২০০৯ ১১:১১414546
  • আমি দু পয়সা দেব। সময় পাচ্ছি না। প্রথম দুটো ইস্যু আমি নিজের হাতে বানিয়েছি। তারপরে ছাপা বইগুলোও নিজের চোখে দেখেছি। অনেকগুলো পয়েন্ট বলার আছে। কিন্তু সময় নেই। আজ রাতে লিখবো হয় তো।
  • kallol | ১১ অক্টোবর ২০০৯ ২২:৪০414547
  • গুরুচন্ডা৯ র লেটারিং পাল্টে ওটা যে গুরুচন্ডা৯ সেটা বোঝার মতো করা হোক।

    কলকাতার বাইরে যে ১৫ টাকা সেটা পষ্টো করে লেখা হোক।

    প্রছদ অতীব ধুরধার।

    ল্যাখা নিয়ে বলার কিছুই নেই। সবই অতি উপাদেয়।

    পেচুনে - আমরা একটি উল্টোপাল্টা প্রতিষ্ঠান বলে এতো বম বম করার কি আচে? কাজে দেখাও ভাই সব।

    এখনো, ছাপা গুরু কেন তা বুঝে পেলাম না। এতে যে গুরুর কি চাড্ডি হাত-পা গজাচ্চে তা বোঝা গেলো না।

    যাই হোক চলুক।
  • intellidiot | ১১ অক্টোবর ২০০৯ ২৩:২২414548
  • নয়ডার মিষ্টিমুখের বিক্রিবাটা নিয়ে শমিকদা আর রবাহুতর কথার ল্যাজ ধরে জানাই, আজ আমি মিষ্টিমুখে গিয়ে দেখে এসেছি এখনো ১৭ পিস রয়েছে। শমিকদা ক পিস দিয়েছিলে ওখানে?
  • samran | ১১ অক্টোবর ২০০৯ ২৩:৪৯414549
  • ছাপা গুরু

    প্রচ্ছদ দেখে কিরম ছেলেমানুষি ছেলেমানুষি বলে মনে হচ্ছে। চার রঙা কভারে এই প্রচ্ছদ

    কাগজ খুবই ভাল, প্রথম পাতা, ভেতরের পাতা সবই।

    ছাপাও ভালো, এটা কি বাংলাপ্লেন ফন্টে?

    পেছনের পাতা নিয়েও ভাবা হোক, আসলেই ভাল লাগছে না দেখতে।
  • h | ১২ অক্টোবর ২০০৯ ০৯:৩৭414550
  • কাগুজে গুরু ব্যাপারটা জেনেরালি অ্যামেচার একটা পত্রিকা হয় সেরকম-ই হয়েছে। সেটা একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। আমার খারাপ লাগে নি। তবে ব্যাক কভার বদলানো হলে ভালো হবে। অত চাপ নেই, আস্তে আস্তে ঠিক হবে।
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১০:১৩414551
  • কোলকাতার বাইরে ভারতের অন্যত্র যে ১৫ টাকা সেটা এবারেই লিখে রাখার কথা ছিল। ব্যাপারটা প্রেসে গিয়ে ছড়িয়ে গেছে। আশা করা যায় তৃতীয় ইস্যু থেকে লেখা থাকবে।
  • Arpan | ১২ অক্টোবর ২০০৯ ১১:০২414552
  • প্রচ্ছদ নিয়ে একটা জিনিস জিগানোর ছিল। প্রেস থেকে আসার পরে দেখছি প্রচ্ছদের ডানদিকে বেশ কিছুটা অংশ কেটে গেছে, যেটা পুরোপুরি অনভিপ্রেত। এইটা কেন হয়েছে জানা গেছে কি? এর পরেরবার কি ছাপা গুরুর পাতার দৈর্ঘ্য ও প্রস্থের যে অনুপাত সেই অনুযায়ী ছবি বানাতে হবে? এইরকম কিছু?
  • Arijit | ১২ অক্টোবর ২০০৯ ১১:০৯414554
  • প্রচ্ছদটা যে লাল নয় সেটা কি ইউনিভার্সালি এগ্রীড?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন