এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ০৫ জুলাই ২০১২ ২০:১৪20699
  • অভ্যু, শেফার প্রিলিউড সিরিজ কেমন?
  • Abhyu | ০৫ জুলাই ২০১২ ২০:১৪20700
  • একক ভাববেন না, বর বউয়ের আলাদা থাকা আপনাদের জেনারেশনে খুব কমন। প্রায় কেউই মাথা ঘামায় না ঐ সব তুশ্চু ব্যাপার স্যাপার নিয়ে।
  • hu | ০৫ জুলাই ২০১২ ২০:১২20698
  • আরে গ্লুকন ডি একচামচ মুখে রাখতে কি ভালো লাগে! ইন্ডিয়ান গ্রসারী থেকে নিয়ে এলাম। ব্যাটারা কি একটা গছিয়ে দিল। জঘ্যইন্য খেতে।
  • Abhyu | ০৫ জুলাই ২০১২ ২০:১১20697
  • ভূটানে হুতিমি ইন্স্টিটিউট অফ আর্ট্স অ্যান্ড সায়েন্সেস খোলার কথা হচ্ছে তো। তাতে বুনান গেস্ট লেকচারার হবে।
  • aka | ০৫ জুলাই ২০১২ ২০:১০20696
  • অনেকদিন বাদে গ্লুকন সি এবং ডি খেলাম। দিব্য লাগল।
  • hu | ০৫ জুলাই ২০১২ ২০:০৯20695
  • আমার রসনা ভালো লাগে। পাওয়া যায় এখনও?
  • hu | ০৫ জুলাই ২০১২ ২০:০৭20694
  • হুঁ একটায় হবে না। দুখানা চাকরী পেলে ভুটান যাওয়াই যায়।
  • | ০৫ জুলাই ২০১২ ২০:০৫20693
  • না না,কিষাণ স্কোয়াশের ধারেকাছে কেউ না, চাষ ই আমাদের ভিত্তি- মাটির কাছাকাছি থাকতে ঐ স্কোয়াশই খান।
  • Blank | ০৫ জুলাই ২০১২ ২০:০২20691
  • ট্রেনটা যখন মহানন্দা রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যায় তো তখন অদ্ভুত লাগে। ঘন জঙ্গল। আকাশ পরিষ্কার থাকলে বা দিকে কাঞ্চনজঙ্ঘার একটুখানি দেখা যায়।
  • একক | ০৫ জুলাই ২০১২ ২০:০২20692
  • আমি আপাতত লুরু তে চাকরি চাই. সেই উজ্যুগ কচ্চি. বউ টারে সাড়ে তিন বচ্ছর এ সাড়ে ৩ মাস ও দেখি নাই. আপনেরা ভুটান যান. আমি লুরু থাকি. :)
  • Blank | ০৫ জুলাই ২০১২ ২০:০১20690
  • ড্রুকের ভাড়া বড্ড বেশি। টিরেন চেপে মালবাজারে নেমে আপিস যাবো।
  • Abhyu | ০৫ জুলাই ২০১২ ২০:০০20689
  • বুনান ড্রুক কোম্পানির বিমানে চড়বি? আর ওদের অরেঞ্জ স্কোয়াশও খুব ভালো খেতে হ্ত। সোজা ভূটান থেকে নাকি আসত।
  • Blank | ০৫ জুলাই ২০১২ ১৯:৫৭20688
  • ভুটানে চাকরি তো আম্মো চাই
  • Abhyu | ০৫ জুলাই ২০১২ ১৯:৪৬20686
  • ঐ টইতে আমি ভারি ইন্টারেস্টিং জিনিস পেলাম একটা। সবাই মিলে একজনকে তুলো ধোনা কি গুরু স্পিরিটের বিরোধী নাকি? :)
  • hu | ০৫ জুলাই ২০১২ ১৯:৪৪20685
  • একটা টই খুলে ভুটানের স্মৃতি লিখে ফেলো
  • hu | ০৫ জুলাই ২০১২ ১৯:৪৩20684
  • সে ভাই চাকরী করে আর কে কবে মজা পেয়েছে!
  • একক | ০৫ জুলাই ২০১২ ১৯:৩৯20683
  • মাথা গরম করলুম টই তে . থাক . অনেক দিনের স্মৃতি আক্রমন করেছিলো আসলে.

    ভুটানে মাইনে খুব কম হু :( চাকরি করে মজা পাবা না .
  • hu | ০৫ জুলাই ২০১২ ১৯:৩১20682
  • আমি ভুটানে চাকরী চাই।
  • সিকি | ০৫ জুলাই ২০১২ ১৯:২৫20681
  • বিহাড়-টা বিয়াপ্পক! বেশ বেহড়-বাগী-র মত শোনাচ্ছে।
  • একক | ০৫ জুলাই ২০১২ ১৯:২৩20680
  • ভুটান থেকে কলকাতা আসার সময় ট্রেইনে আসতুম. ছুটি মিলতো শেষ দিনে কাজেই রিসার্ভেসনের বালাই নেই, সেই জেনেরাল কামরা তে সবার সঙ্গে গপ্পো করতে করতে আসা. মালদা তে দাঁড়ালে রাত দুটোয় গরম রসগোল্লা ভোর সাড়ে ৫ টায় দক্ষিনেশ্বর ব্রিজের ওপর লাফ দিয়ে নেবে টলতে টলতে হেঁটে রিকসা বা ট্যাক্সি পাকরাও করে বাড়ি. দুবার মাত্র বুকিং করেছিলুম. এসি .

    একবার যাওয়ার সময় . আদ্দেক পথ গিয়ে কিশান্গঞ্জ থেকে গাড়ি বিহাড়ে ঢুকিয়ে দিলো পুরো লুপ লাইন ধরে . ২৪ ঘন্টা লেট এ আলিপুরদুয়ার পৌঁছলুম. এসি বন্ধ হয়ে গেসলো. জল নেই . শুধু বিহারিও দের সঙ্গে বসে আম্পানা খেয়েছি.

    আরেকবার আসার সময় এসি কাটলুম . হাত-পা চরিয়ে বসে ল্যাপটপ অন করেছি. বলে লাইন এ জল উঠে গ্যাছে. রাত এক টায় নেবে রাস্তা থেকে একটা জিটি কে ধরে ৩৬ ন্যাশনাল হাইওয় -র বাস দাঁড় করালুম. সে ছেড়ে দিলো বহরমপুর. সেখেন থেকে আবার বাস ধরে কলকেতা.

    তাপ্পর আর কোনদিন ওই লাইন এ এসি কাটিনা.
  • প্পন | ০৫ জুলাই ২০১২ ১৯:২২20679
  • হুম, বাড়ি ফেরার সময়ই বিষ্টি সাধারণ্ত শুরু হয়।

    নাঃ, এইবার বাড়ি কাটলাম।
  • কাজু | ০৫ জুলাই ২০১২ ১৯:১৯20678
  • হেব্বি বিষ্টি পড়ছে। আজ ** জ্বলবে।
  • Blank | ০৫ জুলাই ২০১২ ১৯:১৫20677
  • গ্যাংটক থেকে গাড়ি পেয়ে যাবে অনেক শিলিগুড়ি আসার। কোনো চাপ নেই। পেডং যাওয়ার গাড়ি পাওয়া একটু চাপ, যেখানে থাকবে তার সাথে কথা বলো, সে গাড়ির ব্যবস্থা করে দেবে।
  • hu | ০৫ জুলাই ২০১২ ১৯:১৪20676
  • ইশ! তাহলে খালি পাওয়া চাপের হবে। তবে আমার বাবা-মা দুজনেই শিক্ষক ছিলেন। সেযুগে হয়ত রেলে কাজ না করলেও পাওয়া যেত।
  • প্পন | ০৫ জুলাই ২০১২ ১৯:১২20675
  • * একজন
  • প্পন | ০৫ জুলাই ২০১২ ১৯:১০20674
  • Indiamike-এ একক্জন লিখেছে

    Advance booking of retirement rooms is not possible. You have to take a chance after reaching the station. My experience is that in the cities it is almost impossible to find vaccancy as these are used by travelling railway employees. ঃ)
  • কাজু | ০৫ জুলাই ২০১২ ১৯:০৭20673
  • হ্যালো...কে, ভোঁদু?...আমি নীতিশ বলছি রে...
  • hu | ০৫ জুলাই ২০১২ ১৯:০২20672
  • হুঁ পুরোনো দিনের উঁচু ছাদ। ছাদ থেকে ল্যাম্প ঝুলত। এইরকম ঘর ভারি পছন্দ হত আমারও।
  • hu | ০৫ জুলাই ২০১২ ১৯:০১20670
  • কতসময় জেনারেল কম্পার্টমেন্টে বিনা রিজার্ভেশনে ট্র্যাভেল করেছি। গনগন করে গরম হাওয়া বইছে। একগাদা মানুষের ভিড়ে কোনরকমে জায়গা করে বসে আছি। মুম্ফলির খোলা জড়ো হচ্ছে পায়ের কাছে। আহ! আমার আবার সেই ট্রেনের টইটার কথা মনে পড়ছে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত