এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৮৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২০:২৩517955
  • পুকুর কাটার সাথে পোলিও টিকা বা জন্ম নিয়ন্ত্রন এক করে দিলে হবে ভাই !!
    বিবির সাথে একমত, জন্মনিয়ন্ত্রন নিয়ে কথা বলতে হবে মেয়েদের সাথে। তেমনি পুকুর কাটা নিয়ে কথা বলতে হবে সেই অঞ্চলের পুকুর কাটিয়েদের সাথে, না, কোন পঞ্চায়েত মোড়লের সাথে নয় (এটা মোটা হরফে)।
    বিবিদের বাড়ির পুকুরে বর্ষা কালে জল থাকে, অন্য সময়ে থাকে না। অথচ পুরুলিয়ায় নতুন কাটা পুকুর গুলোয় বর্ষা কালেও বলার মত জল থাকছে না। কেন? কারন সম্ভবতঃ বিবিদের বাড়ির পুকুর জমির ঢালের দিকে কাটা, যাতে অন্ততঃ বর্ষার জল ধরে রাখতে পারে। রেইন ওয়াটার হার্ভেস্টিং বিষয়টি শুখা অঞ্চলের স্থানীয় মানুষদের থেকেই বিশেষজ্ঞরা শিখেছেন। কিন্তু পুরুলিয়ার পুকুরগুলোর জায়গা নির্বাচন বেঠিক, তাই বর্ষার জলটুকুও ধরে রাখতে পারছে না।
    বিবি, আপনাদের বাড়ির পুকুর কারা কেটেছিলেন, আপনি জানেন কি? একটু খোঁজ নেওয়া যেতে পারে?

    আপনারা অনেকেই একটা বিষয়ের সাথে অন্য আরএকটা বিষয় জুড়ে দিচ্ছেন। এটা ঠিক না, মেটাফর বুঝলেও না।
    প্রত্যেকটা বিষয় আলাদা। তার জন্য আলাদা আলাদা মানুষের সাথে কথা বলতে হয়। যেমন পোলিওর টিকা, তার জন্য কথা বলতে হবে মায়েদের সাথে। তাই বলে বাড়ির ভিত কতটা উঁচু হবে তার জন্যও মায়েদের সাথে কথা বলতে হবে বল্লে চবলে?
  • sch | 111.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২০:২৫517956
  • সব টেকনোলজিই একটা বিবর্তনের মধ্যে দিয়ে যায়। এটা সারা পৃথিবীর জন্যে প্রযোজ্য। আগে কোনো রিভার ভ্যালি প্রোজেক্টে এনভায়রন্মেণ্টাল ইম্প্যাক্ট নিয়ে কেউ বিশেষ মাথা ঘামাতো না - উন্নতি করতে হবে কারখানা বানাও, নদীতে বাঁধ দাও, যতো পারো প্রাকৃতিক সম্পদ লুঠে নাও। ৮০ র দশক থেকে এর পরিবর্তন হতে আরম্ভ করল - লোকে একটূ একটু করে পরিবেশের কথা, মানুষের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাবের কথা নিয়ে চিন্তা করতে শুরু করল। তাই ধীরে ধীরে অনেক পরিবর্তন আসছে প্রযুক্তিবিদ্যার প্রয়োগে - এখন হয়তো DVC র মতো প্রজেক্ট করা হলে চিন্তা ভাবনা অন্য রকম হত - আরো কম মানুষ বান ভাসির কবলে পড়তেন।

    স্থানীয় মানুষের অভ্যেস বা প্রাচীন বিদ্যার গুরুত্ব দেওয়ার প্রচলন ইদানিং কালে ইঞ্জিনিয়ারিং এর সব শাখাতেই শুরু হয়েছে। কাজেই সেই প্রক্রিয়াতে একসময় আর এই স্থানীয় পরামর্শ কিভাবে পুঁথিগত বিদ্যায় ঢুকবে সেটা নিয়ে চিন্তা থাকবে না।

    পুকুরের কথাটা বার বার উঠে আসছে তাই একটা কথা বলার প্রয়োজন মনে হল। ডীপ টিউবওয়েল খোঁড়ার সময় ভূগর্ভস্থ জলের গভীরতা দেখে নেওয়ার জন্যে কিছু পরীক্ষা করা হয় যার সাহায্যে স্থির করা হয় কোন গভীরতা অব্দি টিউবওয়েল যাবে। পরীক্ষাগুলো খরচ সাপেক্ষ। কাজেই অগভীর নলকূপ খোঁড়ার সময় বেশীরভাগ ক্ষেত্রেই করা সম্ভব হয় না। ফলে গ্রীষ্মকালে জলস্তর যখন নেমে যায় তখন তাতে আর জল ওঠে না, এই সমস্যা পুকুরের ক্ষেত্রেও। যতদূর জানি (জানা ভুল হলে ঠিক করে দেবেন) ১০০ দিনের কাজের এক্তিয়ারে যেসব পুকুর কাটা হয়, সেগুলোতে শুধু মাটি খোঁড়ার মজুরীটুকুই ধরা থাকে - অতশত পরীক্ষা করার সুযোগ থাকে না।

    তাই পুকুরের স্থান নির্বাচন সঠিক ভাবে করা খুব কঠিন, বীরভূম, বাঁকুড়ার মতো রুখা শুখা অঞ্চলে তো আরোই কঠিন। এর জন্যে কিন্তু স্থানীয় মানুষদের সংগে কথা বলা জরুরী। কোথায় কোথায় আগে পুকুর ছিল, বা মানুষ মাটি খুঁড়ে সারা বছর জল পেত এসব তথ্যের ভিত্তিতে কিছু সাহঅ্যা্য পাওয়া যেতে পারে। এই তথ্য সংগ্রহ কিন্তু কিছু অপুঁথিগত বিদ্যার ব্যাপার না। ডাক্তার যেমন কখনো সব টেস্ট না করতে পারলে কিছু সিম্পতোম্যাটিক ডিডাকসান করে - এটা তার সাথে তুলনীয়। স্থানীয় মানুষের সাথে কথা বলে বা স্থানীয় বিভিন্ন সূচক থেকে কি ভাবে তথ্য সংগ্রহ করতে হবে সেটা এক্সপার্ট দের পারার কথা। না পারলে সেই এক্সপার্ট ভুলভাল
  • কল্লোল | 111.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২০:৩২517957
  • লাসাগুর Date:01 Sep 2012 -- 03:10 AM পোস্টের পোচ্চোন্ডো পোতিবাদ।
    দামোদার নিয়ে ৭৮এর বন্যায় প্রচুর লেখা পত্তর বেরিয়েছিলো। সে মেঘনাদ সাহা থেকে কপিল ভট্টাচার্য থেকে বানভাসি মানুষদের কথাও।
    প্রথমত ডিভিসি এখনও অসম্পূর্ণ। দ্বিতীয়তঃ ওটা টেনেসি রিভার ভ্যালী প্রজেক্ট থেকে টোকা। টেনেসি নদীর জন্য যেটা কার্যকরী, সেটা দামোদরের জন্য কাজে লাগে নি। কারন দুটো নদীর চরিত্রই আলাদা।
  • dukhe | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২০:৩৭517958
  • লোকজনের মতামতের তোয়াক্কা না করে পরিবার পরিকল্পনা ফলাতে গেলে লোকে সঞ্জয় গান্ধী বলে না ?
  • T | 24.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২০:৪৬517959
  • তো কি করা উচিত ছিল? স্থানীয় লোকের সাথে কথা বলে বাঁধটা বানানো?
  • T | 24.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২০:৪৮517960
  • sch এর সাথে একমত।
  • aka | 85.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২১:০৬517961
  • তাহলে দুখে কি সঞ্জয় গান্ধী। একটা মারুতি চাই, বেশি কিছু না। ঃ)
  • dukhe | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২১:০৮517962
  • হায় আকা, সে কপাল করে কি এসেছি !?!
    তবে তোমার উচ্চাকাঙ্ক্ষা নাই - শেষে কিনা একটা মারুতি ! ধুউউউস।
  • Ishan | 194.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৩517964
  • বিবিকে।

    ক্ষমতা-টমতা বলে এত নাপানোর কি আছে মশাই। খোলা ময়দান। আপনিও লিখছেন, আম্মো লিখছি। প্রশ্ন করলে আটকাচ্ছে কে? তবে পাবলিক ডোমেনে প্রশ্ন করলে উত্তরও শুনতে হবে বই কি। "আপনি কি চোর?" বলে প্রশ্ন করলে অতি অবশ্যই "আপনি কি ডাকাত?" বলে উত্তর শোনার জন্য রেডি থাকতে হবে। শুধু প্রশ্নই করব আর উত্তর শুনলে দম্ভ বলে ঠোঁট ফোলাবো এ কি ধরণের ন্যাকাপনা? অ্যাঁ?

    পুঃ স্যানের প্রসঙ্গ তুলেছেন। তাই পরিষ্কার করে দিই। এটা স্রেফ আপনাকেই বলা। স্যানকে নয়। স্যান নিজে এই আচরণ করেনি। সোজা কথা সোজা ভাবেই শুনেছে। সেই সম্মানটুকু আমার দিক থেকে স্যানের প্রাপ্য। আপনার না।
  • aka | 85.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৫517965
  • আমার কি দোষ, সবাই শেখালে যে দিল হ্যায় ছোটা শা, ছোটি শি আশা। ঃ)

    কথা হল এক্সপার্টদের দ্বারা কিস্যু হবে না বলে নিজেরাই এক্সপার্ট সাজার মতন সার্কুলার লজিকের গোলক ধাঁধায় আটকে গেলাম। সেখানে মারুতিও চলবে কিনা বুঝছি না, সাইকেলও লাগতে পারে।
  • Ishan | 194.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৭517966
  • আরও দুটো কথা।

    অজ্জিতকে। আমি কিন্তু বুঝতেই চেয়েছিলাম দাদা। কারণ অ্যাকাডেমিক্সের প্যাপার সম্পর্কে কোনো ধারণা না থাকায় বিশ্বাস করেছিলাম, যে ওখানে ওরকমই হয়। পরে দেখলাম, কেস তা নয়। কাজেই, কি আর করব, বিশ্বাসে বস্তু মেলালোনা ...

    ব্ল্যাংকিকে। "মমতার পা-চাটা অর্পিতা" কথাটা ভালো লাগলনা।
  • Ishan | 194.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৮517968
  • আকা কি এই আলোচনায় ঢুকছে, না ঢুকছেনা, পরিষ্কার করে দিক :)
  • lcm | 34.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৮517967
  • বেশ।
    চাড্ডি বাঁধ বানিয়ে দেশের এবং দশের সাংঘাতিক ক্ষতি হয়েছে। '৭৮ এর বন্যাও তো পুরো ডিভিসি-র অবদান। বেশ।
    যারা বলে, বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন, সেচ ব্যবস্থা... ইত্যাদি হয়েছে তারা সব বাজে কথা বলে। সব অপদার্থ, ধান্দাবাজ আমলা আর বিশেষজ্ঞ দের ব্যর্থতা, তার ওপর আবার আমেরিকার প্রযুক্তি র মতন করতে গেছে।
    তো, কি করলে ভালো হত? বা, এখন কি করলে ভালো হয় শুনি।

    ডিভিসি-র সাইজের যে কোনো উদ্যোগ, যে কোনো দেশে -- পারফেক্ট নয়, হতে পারে না, সমালোচনাও থাকবে। যেমন, একটা ন্যাচারাল কনফিউশন - পাওয়ার জেনারেশন-এর লোকজন চাইবে বিদ্যুত উৎপাদন বেশী করার জন্যে জলের লেভেল সব সময় উঁচুতে রাখতে। ফ্লাড কনট্রোল-এর লোকজন চাইবে জলের লেভেল নীচুতে রাখতে, যাতে অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরী হলে যাতে কন্টেইনারটাকে কুশন হিসেবে ব্যবহার করে বন্যা নিয়ন্ত্রণ করা যায়। যত দিন যায় পলি(সিল্ট) জমে ক্যাপাসিটি-ও কমতে থাকে, এই দুইয়ের মধ্যে কনফ্লিক্ট বাড়তে থাকে।

    একটু ঐতিহাসিক মিথ্যাই বলি --- The Damodar was once an endemic flood-prone river. The Maithon and Panchet dams, constructed in the fifties, have done ... ... ... as a result, ten-year recurrence interval floods have been reduced to half.

    যাই হোক, কি করলে ভালো হত? বা, এখনও বা কি করা উচিত - বাঁধ টাধ গুলো সব ভেঙ্গে ফেলা উচিত। নাকি সব্বোনাশ হয়েই গিয়েছে, আর কিছুই এখন করা যাবে না।
  • blank | 120.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২১:৫৬517969
  • মামু কে
    টিভি তে জে অর্পিতা বাইট দেয় কাক বাবুদের সাথে তাকে মমতার পা চাটা বলার জন্য আমি দু:খিত নই. গুরুর অর্পিতা জে আlada তা কাল জেনেছি. ওনাকে আমি চিনিনা. ওনাke কিছু বলিনি. ওনার খারাপ লাগলে দু:খিত.
  • Ishan | 194.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২১:৫৯517970
  • গুরুর আবার অর্পিতা কে? একদিন এর অর্পিতা বলা যেতে পারে। তাকে কিছু বলনি, সেটা আগেই বুঝেছি। সে ঠিক আছে।
  • aka | 85.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:০৭517971
  • দুখের সাথে আধ্যাত্মিক লেভেলের ডায়লগ চলবে নাকি? ;)
  • aka | 85.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:০৮517972
  • *চলবে না নাকি? আলোচনায় আমি নেই।
  • sch | 125.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:১৬517973
  • কল্লোলদা পুরোনো কাসুন্দি ঘেঁটে কি লাভ। দামোদর পরিকল্পনা এবং তার প্রাথমিক রূপায়ন হয় ১৯৪৮- ৫৯ এই সময় কালে। তখন দেশ স্বাধীন হওয়ার পর কারোরই কোনো অভিজ্ঞতা ছিল না বহুমুখী নদী পরিকল্পনা সম্বন্ধে, কাজেই বিদেশী পরিকল্পনার সাহায্য নেওয়া ছাড়া উপায় ছিল না। প্রায় ওই সময়েই (সম্ভবত ৫২ - ৬৪) ভাকরা নাঙ্গাল কিন্তু ভীষণ সফল।
    আর টোকাটুকিটা ঠিক কি ধরণের? স্পিলওয়ের ডিজাইন চোতা মেরেছিল? সাইজ সূদ্ধু? না কি টো ওয়ালের ডিজাইন। নাকি ডামের হাইট আর রিইনফোর্সমেণ্ট ডিটেল?
    একটা নতুন দেশ যখন প্রথম কিছু করে, কোথাও থেকে তাকে শিখতে হবেই - শ্রীহরিকোটা থেকে যে SLV-3 উড়েছিল তার প্রযুক্তিও বিদেশ থেকে শেখা। পড়ে না হয় আমরা ক্রায়োজেনিক ইঞ্জিন বানানোর চ্যালেঞ্জও নিয়েছি।
    পরিকল্পনায় কিছু গলদ নিশ্চয় ছিল, কিছু গলদ বেড়েছে মেন্টেনান্সের অভাবে, আর বাকিটা রাজনৈতিক হস্তক্ষেপের ফল।

    তা বলে যে লোকগুলো খেটে জিনিসটা বানিয়েছিল, তারা "টুকে মেরেছিল" এরকম অবশ্যম্ভাবী সিদ্ধান্তে না পৌছনি ভালো।

    ইঞ্জিনিয়ারিং জগতে ড্যাম নিয়ে অনেক মতভেদ আছে - একটা সময়ের পর থেকে বড়ো বড়ো বাঁধ তৈরীকে কেউ আর খুব একটা বিশাল উন্নয়ন বলে মনে করে না। এটা গ্লোবাল প্রসেস - বিদেশে এত উন্নতি সত্তেও কিনতু ডাম ফেলিওরের ঘটনাও ঘটেছে। সবটাই লার্ণিং প্রসেস। ভুল হবে - তার থেকে শিখতে হবে। নইলে উপায় নেই। নস্যাৎ মার্কা সমালোচনা না করে গঠন মূলক সমালোচনা করলেই কাজে আসে
  • kc | 188.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:১৯517975
  • বাঃ। sch মনে হচ্ছে লাইনের লোক? কম্প্যুটারোলা নয়!!
  • dukhe | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:২০517976
  • এখনই ধরুন না - গঙ্গার ওপর নতুন করে যে বাঁধগুলো হচ্ছে - তাতে পরিবেশবাদীদের বক্তব্য কতটা পাত্তা পায় ?
  • sch | 125.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:২৫517977
  • dukhe দা - জয়রাম রমেশ environmental minister থাকা কালীন বলেছিলেন "environmental impact assessment is a joke in our country" - এর পর আর কিছু বলার আছে ?

    kc দা :) - IT ওয়ালা নাহলে কি এখানে লিখতে নেই :)
  • T | 24.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:৩১517978
  • পরিবেশবাদীদের কি এক্সপার্ট ধরা হচ্ছে না হচ্ছে না?
  • dukhe | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:৩৩517979
  • না।
  • bb | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:৩৪517980
  • ঈশান -আপনি নিজে বিরোধী কথা বলব বলে নিজেই কেঊ প্রশ্ন করলেই এড়িয়ে যাচ্ছেন আর অন্যকে দলবাজীর অভিযোগ করছেন। অব্শ্যই সেটা চোখে আঙুল দিয়ে দেখালে ফালতু "উপরচালাকি " ধরণের কমেণ্ট করছেন। আসলে আপনার সত্যি কথা শোনার ক্ষমতা কম, তাই এই সব বলে অন্য লোককে প্রভোক করার চেষ্টা করেন।
  • dukhe | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:৩৫517981
  • এক্সপার্ট বলতে এখানে যাঁরা দেশ ও দশের জন্য বাঁধ সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছেন।
  • kc | 188.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:৩৬517982
  • sch ব্যাফারটা বুঝুন, অনাইটিওয়ালারা এপাতায় ডোডোপাখি। এই পাতাতেই দেখুন, ওই T ছাড়া সবকটা কম্প্যুটারোলা। তাই আমার মত করে 'বেলকাম' দিচ্ছিলাম আপনাকে।
  • T | 24.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:৩৮517983
  • তার মানে এমন পরিবেশবাদী যারা ঐ হাওয়ায় হাওয়ায় কথা বলছে। তাদের বক্তব্য শুনব কেন?
  • dukhe | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:৪২517984
  • হাওয়ায় কথা বলার সিদ্ধান্ত কী করে হল ?

    মানে শুনব না বলে 'হাওয়ায় কথা' বলে কাটিয়ে দেওয়া তো ? খসড়া এই অ্যাটিচিউডটাই পাল্টাতে বলছে।
  • sch | 125.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:৪৩517986
  • @T, পরিবেশবাদী শব্দটাই খুব গোলমেলে। এদেশেও বিদেশেও। যে মহীয়সী নারী আটলান্তিকের তিমিদের রক্ষার জন্যে ফান্ড তুলতে এক ডলার প্রতি চুমুর অফার করেন তাকে যদি আপনি পরিবেশবাদী না বলেন তো লোকে তেড়ে আসবে। আবার আমাদের দেশের সুনীতা নারায়ণ, যিনি সব কিছুতে পরিবেশ নিয়ে ইস্যু তৈরী করে সরকার হেলিয়ে দেন তিনি পরিবেশবাদী না হলে আর কে পরিবেশ বাদী। পরিবেশ নিয়ে যে কথা বলে সেই পরিবেশ বাদী।
    এক্সপার্ট কি না সে তো অন্য কথা - তার কিছু criteria আছে - সে সব আলোচনায় না যাওয়াই ভালো
  • Ishan | 194.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২২:৪৪517987
  • কোন প্রশ্নটার উত্তর দিইনি বিবি যদি জানান, তাহলে দিয়ে দিই। তাড়াতাড়ি দেবেন। বেড়াতে এয়েচি কিনা। এবং উত্তর শুনে আবার ঠোঁট ফোলাবেন না। আমি তো জানিই, আপনার সত্যি কথা শোনার ক্ষমতা খুবই বেশি। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন