এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রাবণী | ০৪ জুলাই ২০১২ ১১:২৯20340
  • চেয়ার শক্ত করে ধরে থাক, নয়ডাতে পটল ৬০ টাকা......আমার এক কলীগ সাউথ থেকে এখানে বদলি হয়ে এসে এত পরেশান থাকত, শেষে একবার ব্যাঙ্গালোরে অফিসের কাজে গিয়ে দু ঝোলা ভর্তি সবজি কিনে নিয়ে এসেছিল.....:)
    রাজদীপ, যাব, দাঁড়া একখানা বড় ফ্রিজ কিনি, আসা যাওয়ার পেট্রল খরচও তো হিসেব করতে হবে....দুটো ঝিঙে কিনতে তো আর যাওয়া যায় না!
  • h | ০৪ জুলাই ২০১২ ১১:২৮20339
  • মরাল দিক থেকে দেখতে গেলে, মধ্যসত্বভোগী রা লাভ করবেন ই বা না কেন, বডি শপার রা যদি লাভ করার জন্য প্রশংসিত হয়, তাইলে তাঁরা হবেন না কেন, এইটা খুব সিম্পল লজিক;-)
  • h | ০৪ জুলাই ২০১২ ১১:২৫20338
  • তোবা, আমার সেটা মনে হয় না, আমার যেটা মনে হয়, সেটা হল, দাম বাড়ার ইসু টাকে ইংরেজি কাগজ যে এত পাত্তা দিচ্ছে সেটা হল মাল্টিব্র্যান্ড রিটেলের ইসুতে মমতার উপরে প্রেসার বাড়ানোর জন্য। মমতা হয়তো এক ই ভয় দেখা চ্ছেন কোল্ড স্টোরেজ মালিক দের, দিয়ে হয়তো প্রাইস বার্গেন করার চেষ্টা করছেনঃ-) তবে অবাক হওয়ার কিছু নেই, ভয় খুব বেশি দেখানো মুশকিল, হোর্ডার রা দুটো ব্যবসাই করেন ও আরো বেশি করে করবেন, একটা হল কন্ট্র্যাক্ট ফার্মিং আর দ্বিতীয়টা হল নিজেদের রিটেল চেন। যেটা অ্যাকচুয়ালি এখন হচ্ছেও। ধর আরাম্বাগ বা ফুড প্রসেসিং কোম্পানীর গোটা দশেক কোল্ড স্টোরেজ থাকা আর ফ্লিট থাকা আশ্চর্য্য কি আর চাষ ফাইনান্স করাও আশ্চর্য্য নয়, এমনকি অপশন্স ইনভেস্টমেন্ট আশ্চর্য্য কিসু না।

    খাদ্য বস্তু আর কনজিউমার বস্তুর পার্থক্য এই বাজার করে না। অবাক তাই হবার কিসু নেই।

    খ্যাল করলে দেখবে, এই ন্যারেটিভ এ ফড়ে ভিলেন হচ্ছেন, লেবার প্রাইস ভিলেন হচ্ছে, সঙ্গত ভাবে ট্রান্সপোর্ট লজিস্টিক্স কিছুটা ভিলেন হচ্ছে, কিন্তু দুটো জিনিসকে ছুঁয়ে যাওয়া হচ্ছে মাত্র, কমোডিটি ফরোয়ার্ড ট্রেডিং আর হোর্ডিং, হোর্ডিং এ ডাইরেকট্লি কিসু বলা চাপ আছে, কারণ হোর্ডিং টা আর বাল্ক হ্যান্ডলিংটাই মাল্টি ব্র্যান্ড রিটেল আর কন্ট্র্যাক্ট ফার্মিং এর বিজনেস মডেলের ভিত্তি।বড় বাজারের মাড়োয়ারীর উপরে রাজশেখর বসু সুলভ রাগ দেখিয়ে লাভ নেই, তাইলে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির উপরেও রাগ দেখাতে হবে।
    জেনেরালি এর পরে ধর বলা যেটা হবে, সেটা হল অর্গানাইজ্ড রিটেল মার্কেটে এন্ড ইউজার প্রাইসের ফ্লাকচুয়েশন কম ইত্যাদি তার পরে আবার সেই একই লজিকের ঘোরা ফেরা।
  • প্পন | ০৪ জুলাই ২০১২ ১১:২৪20337
  • পড়ে, পড়ে।

    কাজ করতে করতে পোস্ট করলে এই হয়। ঃ(
  • প্পন | ০৪ জুলাই ২০১২ ১১:২৩20336
  • ফড়ে উঠে যাবে কেন? ফড়েদের যতগুলো স্টেজ আছে সেটা কমবে কমবে। আর রিটেল হাউজগুলোর নিজেদের এমপ্লয় করা ফড়ে থাকবে।

    খবরের কাগজে তো বেরিয়েছিল পঃ বঙ্গেও চাষীদের কাছ থেকে সব্জি কেনাবেচা সম্ভব। একট-দুটো কেস আলোচনাও হয়েছিল। অবশ্যই বৃহৎ মিডিয়া হাউজের কাগজ!
  • Toba Tek SIngh | ০৪ জুলাই ২০১২ ১১:২১20334
  • চেয়ার থেকে "পরা" যায়, না "পড়া" যায়?
  • rajdeep | ০৪ জুলাই ২০১২ ১১:২১20335
  • চলে এস গুরগাঁও .... শ্রাবণীদি

    বাজার - হাট সবই হবে ঃ-)
  • প্পন | ০৪ জুলাই ২০১২ ১১:২০20333
  • কলকাতায় পটল ৪০ টাকা শুনে আমিও চেয়ার থেকে পরে যাচ্ছিলাম।
  • dukhe | ০৪ জুলাই ২০১২ ১১:১৪20332
  • যাক, ফড়েদের জীবিকার থ্রেটফেট নেই তাহলে। নিশ্চিন্ত।
  • rajdeep | ০৪ জুলাই ২০১২ ১১:০৮20331
  • রিটেল প্রকিওরমেন্টে কিছু চেনা জানা লোকজন আছে, যা শুনেছি যে কয়েকটি ব্যাতিক্রম ছাড়া এরা ট্রেডিং হাউস বা বৃহৎ ফড়ে দের থেকেই কেনাকাটি করে, পাঞ্জাব হরিয়ানা ইউ পি তে অনেক বড় চাষী থাকায় সুবিধা আছে ডাইরেক্ট প্রকিওর করার, কিন্তু পব-কেরালা বা ওড়িশার মত ক্ষুদ্র চাষী প্রধান বাজারে ফড়ে ছাড়া কোনও উপায় নেই।

    "ফড়ে ঊঠে যাবে" "ফড়ে ঊঠে যাবে ' গৌর নিতাই করলে অসুবিধে নেই, ফিরিতে ছেলেভুলোনো আনন্দ পেলে কারই বা ক্ষতি ;-)
  • শ্রাবণী | ০৪ জুলাই ২০১২ ১১:০৫20330
  • গুরগাঁও তে বাজার করতে যেতে হবে মনে হচ্ছে...:)
    বেগুন ছাড়া কোনো কিছুই বাজারে ১৫ টাকা কিলো নেই, অনেকদিন।
    সব পাও (২৫০ গ্রাম)১৫ টাকা মায় ঝিঙেও (তরুই নয়, বাংলা ঝিঙে).....
  • rajdeep | ০৪ জুলাই ২০১২ ১১:০০20328
  • লিখে দিলাম ... যেদিন এফ ডি আই রিটেল অ্যাপ্রুভ হভে সেদিনই .. হ্যাঁ সেদিনই শেয়ার বাজার, S&P রেটিং বাঁইবাঁই করে চড়বে

    টেলিগ্রাফে দেওয়া ঝিঙের দাম দেখে বেশ তাজ্জব হলুম,
    গুগাঁর মলে বেগুন ১৫ টাকা কিলো আর ঝিঙে সর্বত্র পাওয়া যায় না, লাস্ট কিনেছিলুম গ্যালো হপ্তায় ২০ টাকা কিলো, কলকাতা তো বেশ দামী জায়গা !
  • Toba Tek Singh | ০৪ জুলাই ২০১২ ১১:০০20329
  • আর এই জালের সুতোর শুরু একটা সাদা বাড়িতে। এটা বাদ দিলে হবে?
  • ডিডি | ০৪ জুলাই ২০১২ ১০:৫৮20327
  • শুধু তাই? বৃহৎ মিডিয়াও পিছনে লেগেছে।

    ভেনেজুয়েলা থেকে হাংগেরী পর্যন্ত্য এক ভুবব্নভরা জাল। বরম বিনা প্রতিবাদে লংকা খেয়ে নিন।
  • Toba Tek Singh | ০৪ জুলাই ২০১২ ১০:৫৭20326
  • থাকতেই পারে। হু নোজ? FDI হলেই ফড়ে থাকবে না, এইটা আমার বহুত সিমপ্লিফায়েড লাগে। হয়তো এই ফ্রীলান্স ফড়েরা রিটেল চেন-এর অফিশিয়াল ফড়ে হবে।
  • প্পন | ০৪ জুলাই ২০১২ ১০:৫০20325
  • হ্যাঁ, ফড়েরাও এর মধ্যে আছে। এমন নির্লজ্জের মত দাম বাড়িয়েছে যে রিটেল না এসে যায় না। আসলে ভেতর থেকে চক্রান্ত কর্চ্চে।

    দুষ্টু মন। ঃ)
  • rajdeep | ০৪ জুলাই ২০১২ ১০:৩২20324
  • পবতেই বা কম কিসে ? সিভিল সোসাইটির নাট্যকার শিক্ষামন্ত্রী দুধসাদা ইনোভা টপ মডেল বাগিয়েছেন।
  • rajdeep | ০৪ জুলাই ২০১২ ১০:২৬20323
  • এক্কেবারেই ..... খেলাটা অনেকদিন ধরেই চলছে

    মলে মলে সব্জির দাম কমে যাওয়াতেও একই রহস্য
  • নেতাই | ০৪ জুলাই ২০১২ ১০:২২20322
  • কেরালায় মিনিস্টাররা অলিম্পিক দেখতে যাবার জন্য দৈনিক ৪০০ ইউরো পাবেন।
  • Toba Tek Singh | ০৪ জুলাই ২০১২ ১০:১২20320
  • মানে গোটা দাম বাড়া ইত্যাদি ব্যাপারটাই একটা concerted ploy to push for FDI in retail
  • Toba Tek Singh | ০৪ জুলাই ২০১২ ১০:১২20321


  • এই ছবি আর তার সাথে রিপোর্টিং দেখে কেন জানি না মনে হচ্ছে যে এটা পুরোটাই রিটেইলে FDI-এর জন্যে পুশ। দুষ্টু মন।
  • Toba Tek Singh | ০৪ জুলাই ২০১২ ১০:০৪20319
  • ইউপি-তে এমএলএদের বিশ লাখ টাকা দিচ্ছে গাড়ি কেনার জন্যে। একটা ভালো ফোর হুইল হয়ে যেত রে...কেউ চান্সটা দিলো না।
  • | ০৪ জুলাই ২০১২ ০৮:৩৮20318
  • T-20
  • aka | ০৪ জুলাই ২০১২ ০৮:১০20317
  • ওয়ান ডে
  • ,,I, | ০৪ জুলাই ২০১২ ০৭:১৩20316
  • টেস্ট
  • siki | ০৪ জুলাই ২০১২ ০৬:৫৭20315
  • e ki? Likhlam, taao elo na keno?

    Aj suto-r janmodin. Sutoke hyabaDDi.
  • RATssss | ০৪ জুলাই ২০১২ ০৪:০৮20314
  • পানে প্রেম আসে বলছ? অন্য কিছুও আসতে পারে বলছ? হবে হয়ত। পানে আমার বড় ফুর্তি জাগে পানে। আর কত কত দিন পারে সকালের সঙ্গে দেখা। অবশ্য অনেকের সঙ্গে দেখা হলো না। পামিতা, ন্যারাদা, ডি ডি সহ অনেকেই

    সুমেরু-র উপরে অন্যায় হয়েছে। কয়পাতা আগেই কাবলিদা লিখেছে।
  • | ০৪ জুলাই ২০১২ ০৩:৫৯20313
  • আহা পান করলেই বেশীর ভাগ লোকের 'দিল কি বাত জুবান পে' এসে যায়। তখন ভাট আরো জমে।ঃ))

    সুমেরু র কী হয়েছে?
  • RATssss | ০৪ জুলাই ২০১২ ০৩:৫৭20312
  • লুরু ভাট। ভালই ছিল। কলকাতাতে ভাটানোর ইচ্ছে থাকলেও হলো না। এত কম সময় ছিল যে কারোর সঙ্গেই যোগাযোগ করা হয় নি। ইচ্ছে ছিল সুমেরু কে একবার দেখাতে যাওয়ার। তাও হলো না।
    আর ভাট থেকে তো পান বেশি :)
  • | ০৪ জুলাই ২০১২ ০৩:৫১20311
  • তোমাদের ভাটের ফটক দেখলাম। গোলা হয়েছে। ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত