এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪২২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 202.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৯:৩০517887
  • বোঝেন না তো? বুঝলে জানতেন।
  • PT | 213.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২০:৩০517888
  • আমি ভাবলুম যে আমি আর পোস্টিং না দিলে তক্ক থামবে বুঝি। bb-ও তো চেপে গিয়েছে। কিন্তু হা ভগা (সেকুলার)-এত দেখছি আরও বেড়েই চলেছে। এখন দেখি আবার দুনম্বরি খসড়ার কথা উঠেছে। না, v-বাবু আমি আগের খসড়া সম্পর্কেও কোন বক্তব্য রাখিনি তাই দুনম্বরির মালিকানাতেও আমার কোন উৎসাহ নাই। যারা নিজেদের এই সরকারের কাছের বা মনের মানুষ মনে করে তারাই এর স্বত্বভোগ করুক!!
  • a x | 138.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২০:৪১517889
  • অন্য টপিক। কিন্তু অরিজিতের রিভিউয়ারের নমুনা দেখে আমি স্থম্ভিত। এটা কি স্পুফ কোনো সাইট থেকে তুলে দিলে, নাকি সিরিয়াসলি লিখছ? এরকম ইডিওটিক আনপ্রফেশনাল রিভিউ কমেন্ট আমাদের ফিল্ডে এলে লোকে মামলা করবে। এবং এর ধারে কাছে কিছু আমি বাপের জন্মে দেখিনি।
  • a x | 138.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২০:৫৩517890
  • শুনুন, আমি ভাগ করে দিচ্ছি, যে যে খোপ পছন্দ সেখানে ঢুকে ঝগড়া করুন। এক হচ্ছে খসড়াতে কি থাকবে বা থাকবেনা, ভাষা, টোন, লেভেল, বিশেষজ্ঞ কাদের কতটা কন্ট্রিবিউশন ইত্যাদি। দুই হচ্ছে খসড়া দেওয়া উচিত কি উচিত না - মূলত রাজনৈতিক দৃষ্টি থেকে। তিন হচ্ছে খসড়া দেওয়া/চাওয়া মানেই তোষামোদ/গুডবুকে থাকা/স্নেহধন্য ইত্যাদি কিনা। এইবার আলাদা করে ঝগড়াটা করুন, সবার সুবিধে হবে।
  • Ishan | 202.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২০:৫৬517891
  • অরিজিৎও স্তম্ভিত। সেই জন্য আলাদা করে লিখে দিয়েছে ওটা ওর পেপারের রিভিউ না। :)

    ওদিকে স্যান অনেক কিছুই লিখেছে দেখছি। খালি আমার বেসিক কোচ্চেন টাই এড়িয়ে গেছে। উপর-উপর পড়ে গভীর জলের মাছের চরিত্র বিশ্লেষণের মহৎ প্রচেষ্টাকে কি আখ্যা দেওয়া যায়? উপরচালাকি?

    অবশ্য উত্তর না দেওয়াই স্বাভাবিক। :)
  • san | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২১:০১517892
  • উপরচালাকি বলতে পারেন, অসুবিধে নেই। আমি ভেবেছিলাম রেটোরিকাল প্রশ্ন ঃ-)
  • Abhyu | 107.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২১:০৩517893
  • অক্ষদা যখন লিখেছে তখন আমিও লিখি। মোটামুটিভাবে বলতে পারি রেফারি এই রকম স্টেটমেন্ট লিখলে কোনো স্ট্যাণ্ডার্ড স্ট্যাটিসটিক্স জার্নাল সেই রিপোর্ট অথরের কাছে পাঠাবে না, আর অ্যাসোসিয়েট এডিটর সেই রেফারিকেই উল্টে ব্ল্যাকলিস্টেড করবে। সাধারণ ভাবে এটাই হবে। কারণ রেফারীর বক্তব্য যদি সত্যি হয় তাহলে সেই পেপার এডিটর বা অ্যাসোসিয়েট এডিটরের ডেস্ক থেকেই রিজেক্টেড হওয়া উচিত।
  • Ishan | 214.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২১:০৭517894
  • ওহ, আমি ভেবেছিলাম, অ্যাকাডেমিক্স হল জঙ্গলের রাজত্ব। যেখানে বোধহয় বাপ-মা তুলে খিস্তি করাও যায়। আর অথরকে সোনা মুখ করে শুনতে হয়। নয় জেনে স্বস্তি পেলাম।

    স্যান। সৎ স্বীকারোক্তির জন্য ধন্যবাদ।
  • Abhyu | 107.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২১:২৫517896
  • না, বাপ মা তুলে খিস্তি করা তো যাইই না, অথরের ইমেল অ্যাড্রেস ব্লক করতে বললে সেটা নিয়ে লিগ্যাল প্রবলেমও হতে পারে। তবে অরিজিতদার অন্য এক্সপিরিয়েন্স থাকতেই পারে। আমি শুধু স্ট্যাট-ম্যাথের কথা জানি। ইঞ্জিনিয়ারিং অন্য বল গেম।
  • Marveaux | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২১:৩০517897
  • আমার ভাগ্যি ভালো অমন কমেন্ট কখনো পাইনি, কিন্তু প্রায় কাছাকাছি কমেন্ট পাওয়া রিভিউ দেখেছি। যেগুলো কোট করেছি সেগুলো স্পুফ নয়, নেটে খুঁজে পেলাম - হল অফ ফেম টাইপ।

    গত পরশু একটা কমেন্ট দেখলাম (মানে একজন দেখালো) - এ৪ সাইজ ধরলে পাক্কা দেড় পাতা, অনেক পয়েন্টস দেখিয়ে শেষ অবধি মোদ্দা বক্তব্য হল পেপারটি বাল।
  • Abhyu | 107.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২১:৩৫517898
  • এটা তো ঠিকই আছে, আমি একবার একটা পেপার রিভিউ করেছিলাম, ছোটো এক প্যারা, রিজেক্ট করো। অ্যাসোসিয়েট এডিটর বলল, এটা বড়ো জার্নাল, তোমাকে কারণ দেখাতে হবে। আমি দেড় পাতার রিপোর্ট লিখলাম কেন পেপারটি রিজেক্ট করতে হবে :)
  • fevi | 90.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২১:৩৯517900
  • না জানাই ভালো।

    ***
    ঐ কমেন্ট্সগুলো এনভায়রনমেন্ট মাইক্রোবায়োলজি নামে একটা জার্নালের রিভিউয়ারদের। প্রতি বছর ডিসেন্বরে এই নিয়ে একটা আর্টিকেল বেরোয় ওখানে।
  • Marveaux | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২১:৩৯517899
  • বেঠিক বলিনি। তবে এটা কনফারেন্স, আর টোনটা বেশ রুড ছিলো।
  • a x | 138.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২১:৫০517901
  • ক্কি ক্খান্ড! এরকম কোনো প্রফেশনাল জার্নালে বেরোতে পারে ভাবতেই পারিনা। কিন্তু এটা নর্ম না, এটা এক্সেপশন, এবং নেট ঘাঁটলে সব তরফেই কিছু পাওয়া যায়।

    গুগলে সার্চ দিলাম environmental microbiology reviewer comments বলে, একদম প্রথম লিংক এল -

    http://www.samefacts.com/2011/04/science-and-its-methods/shame-on-the-scientific-journal-environmental-microbiology/
    পোস্টগুলো পড়ে দেখা যেতে পারে।

    কিন্তু এবার দু খুবই দুঃখ পাবে, এইভাবে লক্ষ্যভ্রষ্ট করার অপচেষ্টায়।
  • Abhyu | 107.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২১:৫২517902
  • "The proper role of a scientific journal editor is to delete such comments from the review"
    আমি তো ঠিক এই কথাটাই লিখেছিলাম।
  • Abhyu | 107.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২১:৫৩517903
  • ও আরো আছে "Not just delete from the review, but counsel the reviewer and consider taking him or her off the list."
  • Marveaux | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২২:০৪517904
  • তবে "দিস ইজ নট সায়েন্স" - এইটা মনে হয় বেশ কমন। "বালের পেপার" বলার ভদ্র পন্থা। আমিও পেয়েছি বার দুই (অঙ্ক না থাকলে অনেকেই কম্প সায়েন্সের পেপারকে পেপার মনে করে না)।
  • Ishan | 214.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২২:৩২517905
  • তাইলে কোচ্চেনটা এরকম দাঁড়ালো।

    অ্যাকাডেমিক রিভিউয়ে একটি লক্ষণরেখা আছে।

    গুরু কোনো অ্যাকাডেমিক পেপার প্রেজেন্ট করছে না। "আলোচনা"র জন্য কিছু জিনিস উন্মুক্ত করেছে। তার কোনো লক্ষণরেখা থাকবেনা? খসড়া নিয়ে আলোচনা করছি বললে ওমুককে তোয়াজ করা হচ্ছে থেকে ব্যক্তি আক্রমন, সবই "আলোচনা" বলে মেনে নিতে হবে?

    টইয়ের "আলোচনা"র কথা হচ্ছেনা। এই স্পেসিফিক "আলোচনা"টা নিয়ে বলা হচ্চে। এটা যখন গুরুর পক্ষ থেকে খোলা হয়েছে, তখন সেই লক্ষণরেখাটা কে স্থির করবে? গুরু নয় কি? সেটা করা জরুরি ও মনে হয়। নচেৎ এমনও হতে পারে, একদল তথাকথিত "রিভিউয়ার"এর উপদ্রবে হয়তো আলোচনাটাই করা গেলনা।
  • fevi | 90.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২২:৫৬517909
  • ভালো মেটাফর হচ্ছে। তালিয়া .....
  • pinaki | 132.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২৩:০১517910
  • শিবুদার ফেক। ঃ-)
  • blank | 120.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২৩:১০517911
  • অর্পিতা দি মানে দিদির পা চাটা অর্পিতা তো?
  • pinaki | 132.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২৩:১৫517912
  • ধুর, না না। অন্য একজন।
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২৩:১৭517913
  • ও বলতে ভুলে গেছিলাম। অরিজিতদা যে রিভিউগুলো দেখালেন কাল তার কয়েকটা আমি পিএইচ্ডিকমিকস-এ দেখেছিলাম। সেগুলো রিয়েল লাইফ থেকে নেওয়া কি না জানি না। ..
  • blank | 120.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২৩:১৮517914
  • তাইলে ঠিক আছে
  • T | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২৩:২৬517915
  • নাহ্‌, এঞ্জিনিয়ারিং এ এরকম রিভিউ আসার চান্স নেই। তবে তা বলে অদ্ভুতরসের কিছু কমতি নেই।
  • xyz | 126.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২৩:৩৪517916
  • Another big project Indian Institute of Science Education and Research is moving out of West Bengal. The conspiracy has started. The campain going on. Just a part of the campain " We all do realize at the same time that much of the impedance in the expected growth of IISER-K is cropping up due to our unfavored
    location lacking in scientific connectivity and infrastructural facilities, which severely hampers our growth both in terms of availability of quality students and staff and establishment and upkeep of state-of-the art facilities."
  • Ishan | 202.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২৩:৪০517917
  • হাতে ঝুমঝুমির বদলে মেটাফর পেয়েছে :)
  • a x | 138.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ২৩:৪৪517918
  • xyz, এইটা কোথায় বেরিয়েছে?
  • pi | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০০:১২517920
  • অক্ষদার প্রতিটা ভাগে আমি একটা ক'রে সাবভাগ করতে চাই। কারা কারা আলোচনা, তর্ক এসব চান, আর কারা কারা ঝগড়া, ফালতু বাওয়াল ক'রে টাঃপাঃ।
  • Abhyu | 138.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০১:৪৩517921
  • লিস্টি করতে হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন