এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০১:৩০659285
  • AtoZ বলছেনঃ
    অরণ্যদা,
    সংবিধানসম্মত দল বানিয়ে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে সুশাসন প্রবর্তন করার চেষ্টা করতে পারে। যদিও খুব শক্ত রাস্তা।
    --- "সংবিধানসম্মত দল বানিয়ে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে"?
    যদি সেই দলটি স্পেসিফিক ইস্যু নিয়ে বর্তমান ক্ষমতার বিরুদ্ধে আন্দোলন করে নিজেদের বিকল্প সমাধানের ভিত্তিতে মাস মবিলাইজেশন না করে তাহলে কোন দিনই ক্ষমতায় আসবে না।
    সুশাসন তো তার পরে।
    AAP অমনি অমনি ক্ষমতায় আসেনি। তার আগে আন্নার সঙ্গে এবং আলাদা করে নিজেরা ওই ধর্না-মিছিল-প্রদর্শনগুলো করেই শক্তি সঞ্চয় করেছে, জনতার বিশ্বাস অর্জন করেছে। তবে ক্ষমতায় এসেছে।
    বঙ্গে সিপিএম ওটাই করতে নাকাম।

    @ঃ),
    সিপিএম/বামফ্রন্ট নিজের মত করে এই ইস্যুতে বিক্ষোভ দেখাবে, অধ্যক্ষ বিমান বসু বলেছেন।
    আর অসীমদের আয়োজিত সারদা নিয়ে সভায় বিমান-রবীন-সূর্য বক্তৃতা দিয়েছেন। অবশ্য দেখতে না চাইলে।
    আর দিদিকে আলাদা করে কিছু বলার নেই।
    দিদির নির্দেশে (হুইপে)তিনোরা সিপিএম এর আনা প্রস্তাবে ভোট দিয়েছে। কাল সিপিএম সাংসদেরা তিনো সাংসদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিল্লিতে পদযাত্রা করেছেন।
  • :) | 127.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০১:৪১659286
  • তাইলে বিজেপি বিরোধী জোট তিনো সিপিএম ই হইল? কং সিপিএম হইল না? এ কি সেই ফিস ফিস ফেরাই এর মাহাত্ম্য?
  • Ekak | 24.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০৩:৪০659287
  • পুঁজির সংযোগে পৌরুষের বিকাশ ঘটে ? পুঁজির দাপটে খনি অঞ্চলে রেপ হয় ?

    এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ রিলেশন গোলালেন শেষ অবধি ! আপনাদের লড়াইটা কিসের বিরুদ্ধে পুঁজি না পৌরুষের আস্ফালন ? মাতৃতন্ত্র থাকলে এবং পুঁজির বিকাশ ঘটলে কী হত ? পিতৃতন্ত্র থাকলে এবং সমাজতন্ত্রের বিকাশ ঘটলে কী হত ? একটা আরেকটাকে কন্ট্রোল বা এক্সিলারেত করার কতটুকু ক্ষমতা রাখে ? সোভিয়েতে পৌরুষের আস্ফালন ছিলনা ? মিলিশিয়া গ্রামের মেয়েদের ধরে ধরে রেপ করত না ? কিসের সঙ্গে কিসের সম্পর্ক ম্যাপ করছেন ? আপনি পায়ে জুতো পরলে জোরে দৌড়তে পারবেন। এবার দৌড়ে গিয়ে আপনি খাদে ঝাঁপাবেন না পাহাড়ে উঠবেন সেটা কি জুতো ঠিক করে দেবে ? আপনি কী জানেন যে আপনার অন্ত্রে ব্যাকটেরিয়া হলে আপনি যে খাবার খান তার থেকেই খাদ্যরস নিয়ে ব্যাকটেরিয়া রা আরও বেড়ে ওঠে ? তাহলে আপনি খাওয়া-দাওয়া বন্ধ করে দিন কেমন ! কারণ কেনা জানে খাদ্যের উত্স বন্ধ হলেই ব্যাকটেরিয়া বাবাজি টাইট !! :P কে তর্ক করার জন্যে তর্ক করছে ? :))

    শুনুন, আপনাদের ই পশ্চিম ইউরোপের কমিউনিস্ট দের মধ্যে প্রচলিত একটা জোকস বলি। অটো এলিভেটর এ দরজা বন্ধ করার সুইচ হয় দেখেছেন তো ? ওটা টিপলেও দরজা ১৫ সেকন্ডে বন্ধ হয়, না টিপলেও। তবু রাখে কেন ? টু গিভ ইউ আ সেন্স অফ ফলস পার্টিসিপেশন।
    এই হয়েছে দশা। কাঁধে-কাঁধ-পদযাত্রা-জাত্রাপাটি এসবি তাই।

    গ্রামে মেয়েদের খেলার টিমটাকে অপমান করে তাড়ানো হয়েছে, এবং এটা প্রথমবার তাও নয়। আগেও হয়েছে। এগুলোই পিতৃতন্ত্রের বদাম। সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। যেহেতু সংখালঘু রাজনীতি জড়িয়ে আছে তাই কেও মুখ খুলবেনা। আমি সেই ঘটনাটা মাথায় রেখেই লিখেছিলুম। ক্লাস এঙ্গেল ইত্যাদিও সেই প্রসঙ্গে। আর সেটা কমপ্লিটলি এড়িয়ে গিয়ে আপনি স্ক্রিপ্ট লিখলেন :)) অনেক হয়েছে। প্রতিবাদ করুন। লিফটের বোতাম নিয়ে টেপাটেপি জারি থাকুক।
  • Ekak | 24.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০৪:৪৫659288
  • আমার পক্ষে যাওয়া সম্ভব নয় এই বিক্ষোভে। তবু সম্ভব হলে একটু নাহয় ডেভিলস পার্ট প্লে করছেন ভেবেই একটা কাজ করে দেখতে পারেন। মিটিং এর মধ্যে নিজেই ইনিয়ে বিনিয়ে একটু ঘুরিয়ে পয়েন্ট তুলে দেবেন ..........দেখুন যাই বলুন এই সর্বগ্রাসী পুঁজির বাজারে মানুষের মরালিটি বলে কিছু নেই .......টিভিতে আগে মাঝরাতে বড়দের সিনেমা হত ....এখন মোবাইলে ব্লু ফিল্ম........কাগজ খুললে কোন পরিচালক কোন অভিনেত্রীর সঙ্গে লিভ টুগেদার করছে তার বর্ণনা .............পর্ণ সিনেমার নায়িকা টলিউডে এসে স্ট্রিপ নাচছে হীরে ব্যবসায়ী দের পার্টি তে.......ছ্যা ছ্যা ছ্যা। দেখবেন সবকটা লোক একটু এদিক ওদিক তাকিয়ে আপনাকে সমর্থন করছে। দু-চারটে কমবয়েসী একটু ফেমিনিসম মাড়াবে। তাদের পয়েন্ট ব্ল্যান্ক প্রশ্ন করুন মেয়ে এসে সামারের ছুটিতে স্ট্রিপ ক্লাবে শো করে পয়সা রোজগার করবে বললে মেনে নেবেন ??? আপনি যেরকম আবেগ মিশিয়ে বলেন ঐভাবে বলবেন, ঐভাবে বলবেন :P তারপর দেখবেন কী হয় !
    দেখুনই না কোথাকার মিটিং কোথায় গড়ায় :) আজ নয় ইন্টারনেট এ লিখছি বলে আওয়াজ দিচ্ছেন। ইন্টারনেট এই তো পয়দা হইনি। পাবলিকের নাড়ি একটু হলেও চিনি।

    বারংবার একটাই কথা বলছি। এই পুঁজি-ভোগবাদ এগুলো খড়ের বাছুরের দর্শন। মানুষ ভাবতে ভাবল্বাসে "ওই দেখা যায় ব্যাকটেরিয়া"। কেও স্বীকার করেনা ক্ষতিকর ব্যাকটেরিয়া তার নিজের শরীরের ভেতরে। সেইটা ফেস করাতে গেলে আগে খড়ের বাছুর টা সরাতে হয়। নইলে রাস্তায় দাঁড়িয়ে একলাখ লোক মিলে তুলো উড়িয়েও কিস্যু হয়না। এই ভুল রাজনীতি আগেও হয়েছে, এখনো হচ্ছে। কারণ কী বলুন তো ?
    নিজেই একটু আগে বলেছেন। সবাই চায় ক্ষমতায় আসতে। মাস মবিলায়স করাতে। কাজেই সেই "মাস" এর মুখেই টেনে থাপ্পড় মারলে আর মবিলায়স করা যায়না :))) বেস্ট উপায় হলো একটা খড়ের বাছুর খাড়া করা যেটা আমরা কিন্তু আমরা নই। এভাবে দল পাকানো যেতে পারে, তার বেশি কিস্যু হয়না। কাজেই যেসব কিছুর বিরুদ্ধে বিক্ষোভ বল্চ্ছেন ওগুলো ভুও। আসলে এসো আমাদের দল বাড়াও। আমরা ক্ষমতা দখল করবো। তাই যখন করব একপাল স্ট্র ম্যান এর সঙ্গে করব ক্যানো ?? পুঁজির হাত ধরেই করব। এটলিস্ট পুঁজি আমাকে দুপাশে দুটো মাসলম্যান পোষার ক্ষমতা দেবে। একপাল লোককে ভুল বোঝানোর চে সেটা অনেক বেটার।
  • adhuli | 190.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০৭:৪০659289
  • এই বিষয় নিয়ে জাস্ট কিছুদিন আগেই অনেক তর্ক হয়েছে অন্য একটি টই তে, এবং সেই গোল গোল ঘোরা চলেছে এখনো। যখন সিম্পল আইনের শাসন এর কথা বলা হয়, তখন-ই এই সব ততাকথিত প্রান্তিক মানুষের কন্ঠসর, সমাজ শ্রেণীচেতনা, পুজিবাদের শোষণ, গামছার চাদরে উত্তরণ, ধনঞ্জয়ের জীবন সংগ্রাম এর লম্বা লম্বা গল্প শুরু হয়ে যায়, যার কোনো শেষ নেই, ঘুরে ফিরে সেই এক গোয়ালে ফিরে হাম্বা হাম্বা করা ছাড়া।। ইভেন শাস্তি হিসেবে কাসাভ-দের দিয়ে বাসন মাজানোর মত উজ্জল আইডিয়া ও এসেছে সেই টই তে।

    সুতরাং এই সব শহুরে সৌখিন মোমবাতি মিছিল চলুক, প্রতিবাদ সভা হোক, মা মাটি মানুষের মেলার মত প্রতিবাদ মেলাও চলুক না যত খুশি, কিন্তু সবাই জানে যে এ সবের দৌড় কতটা। যতদিন সাধারণ আইনের শাসন না ফেরানো হচ্ছে, ততদিন এই সব মোমবাতি মিছিলে শুধু কাগজ আর আরো কিছু ছেড়া এবং পান / সিগেরেট এর বিক্রি বাড়া ছাড়া আর কিছু হবে না।

    একক কে অনেক অনেক ধন্যবাদ, কোদাল কে সোজাসুজি কোদাল বলার জন্য। এতটা স্পষ্ট ভাবে আমি কখনো বলতে পারতাম না।
  • dc | 132.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০৭:৫০659290
  • পাই যে এগারটা দাবীর কথা লিখেছেন তার প্রত্যেকটাই সঠিক এবং সমর্থনযোগ্য। এগুলো নিয়ে মিটিং মিছিলও অবশ্যই করা উচিত, প্রতিবাদ না করলে এসব আরও বাড়বে বৈ কমবে না। তবে এই প্রতিবাদের মধ্যে একচেটিয়া পুঁজি আর ভোগবাদের গঙ্গাজল না ছেটালেও হতো। যেহেতু রাজ্যের নাম পব, তাই উদ্যোক্তাদের হয়তো মনে হয়েছে পুঁজিবাদের নামে সুড়সুড়ি দিলে যদি আরো কয়েকজন লোক বেশী আসে। যাইহোক, দাবীগুলো সঠিক।
  • PT | 213.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০৭:৫৩659291
  • "মিছিল (মোমবাতি + - ), দাবী দাওয়া পেশ করা, পিটিশন - এছাড়া অহিংস পদ্ধতিতে আর কি কি করতে পারে মানুষ?"

    এইসব নিয়েই কি করা যায় সেটা বাম আমলে বুজীরা জানত তো। তখন তো পিটি তাদের বুদ্ধি দিতনা।
    আর রানাঘাটের কারণে কোলকাতায় মোমবাতি মিছিল হয়েছে বুঝি? সে এক সময় ছিল যখন বাঙালী, বিশেষতঃ বাঙালী বুজিদের ঘরে ঘরে মোমবাতির স্টক থাকত। এখন নাকি সকল মোমবাতি ওয়ালারা চপ-বেগুনীর দোকান দেওয়ার কারণে পব-তে আর মোমবাতি পাওয়া যাচ্ছে না!!

    "তা ওরা যখন নেই আপনার এই পদযাত্রায় আসতে আপত্তি কী?"
    আপনাদের মত পার্ট টাইম রাজনীতি করিনা।
    আর শাঁওলী-ব্রাত্যর লাইন ধরে গাড়ি থেকে নারী ও নাড়ি সম্পর্কেও শেষ কথা বলিনা। শুনেছিলাম "ছাগল দিয়ে যব মাড়ানো যায় না।" এই নন-এক্ষপার্টরা একবার রাজনীতিতে নাক গলিয়ে পব-র চুড়ান্ত সব্বোনাশ করে ঐ প্রবাদ বাক্যটিকে পুনঃপ্রতিষ্ঠা দিয়েছে।।
    সেই পথে আবার হাঁটা কেন?
  • ন্যাড়া | 172.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০৮:১৫659292
  • আমার মনে হয় এবার সত্য উদ্ঘাটনের সময় হয়েছে। বলেই দিই -

    আপনারা যারা ভাবেন পিটি নামের আড়ালে কোন মানুষ আছে, তাদের এতদিন ধরে ঠকানো হয়েছে। "পিটি" আসলে একটি bot (http://en.wikipedia.org/wiki/Internet_bot)। বলা যেতে পারে প্রথম বাংলা বট। এটি লেখা পরে টেস্ট করার জন্যে "হীরক রাণী"-র টইগুলো খোলা হয়। মূলতঃ কিছু কী-ওয়ার্ড দেখলে আগে থেকে ভরে রাখা কিছু canned response দিয়ে এর যাত্রা শুরু। তারপরে ক্রমশঃ আরও কিছু রেসপন্স ঢোকানো হয়। কিছু কিওয়ার্ড দিয়ে তার থেকে বাংলা বোধ্য সেনটেন্স তৈরী করা - এসবই এই বটের টেকনোলজিকাল প্রগতি। অনেকদিন যখন কিছু ঘটে না এই টইতে, বা বটে নতুন কোন ফীচার যোগ করা হয়, তখন বট একটি "বুজী"-সংক্রান্ট প্রোভোকেটিভ পোস্ট করে ফীচার টেস্ট করে।

    বটের কীর্তি নাম দিয়ে পরের বছর একটি ACM-এ এই নিয়ে গুরুর পক্ষে একটি পেপার প্রেজেন্ট করার কথা আছে।
  • π | ১৯ মার্চ ২০১৫ ০৮:২২659293
  • আধুলি, আমার মনে হয়নি, আমি ঐ দাবিগুলো করার সাথে আইনের শাসন চাওয়ার কোন বিরোধিতা আছে, বরং ওখানেও সেটা চাওয়া আছে। তবে এই নিয়ে এখন তর্ক করার মত অবস্থায় নেই।
  • একক | 24.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০৯:২৪659295
  • না, আবারও বলছি পাই যেটা বলছে ওই পয়েন্টগুলো নিয়ে আমার কোনোঅসুবিধে নেই। খুবই ভ্যালিড পয়েন্ট প্রত্যেকটা।
    পয়েন্ট সমর্থন করিনা এমন আদৌ নয়।
    মুশকিল এগুলো বলছে কারা ? যারা শেষের কথা টাও বলছে :))) কাজেই তাদের হাতে ইম্প্লিমেন্টেশন গেলে কী ক্ষতি হবে সেটা ভাববো না ?? রাজনীতি শুধু ক্যালেন্ডার বেচা নাকী যে প্ল্যান দেখব প্ল্যানার কে দেখবোনা ? আজকের বিজ্ঞাপনের যুগে চারটি ভালো ভালো পয়েন্টস এক জায়গা করে কে না লিকতে পারে ? বাকি ওপর নীচে চোখ বোলালে বোঝা যায় এগুলো যারা বলছে তারা কারা। এই "বাকি পয়েন্টগুলো তো ঠিক " এর থিওরিটা ওরমভাবে গেলা সম্ভব নয়, সরি। ওরা মাইনে করা ম্যানেজার নয়, গোয়িং টু বি একটিভিস্টস অর পলিটিশিয়ান। এমপির কথার পান থেকে চুন খসলে ফেসবুকে বন্যা বইবে আর পরিচিত ছেলেপুলে সখ্য চর্চা মূলক থিওরি দিয়ে পার পেয়ে যাবে .......এটা জাস্ট ভুলভাল।

    আমি যদ্দুর জানি পাই কোনভাবেই ওদের ভোগবাদ হাবিজাবি থিওরির সমর্থক নয়। কমুনিটি তে বহুবার কেও এসব বললে বিরোধিতা করতে দেখেছি। পয়েন্টসগুলো ঠিক তাই সমর্থনযোগ্য মনে করে।
    আমি করিনা, তার সঙ্গে আইনের-শাসন চাওয়া না চাওয়ার সম্পর্ক বধায় নেই :( আর এত হ্যাজাবার কারণ "আইনের শাসন " নিয়ে দাবির জায়গায় পার্থক্য টা না। আইনের শাসন তো সবাই চায় :) কনভেনার রা তো সেগুলোই পয়েন্ট করে করে লিখেছে। পয়েন্ট নিয়ে আপত্তির জায়গাই নেই বরং আরো অনেক বেশি কিছু চাই।
  • একক | 24.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০৯:৩৭659296
  • কাটি :) এই টই টায় এলেই কিরম একটা আরসলাভর্তি মিটসেফের গা ঘেঁষে দাঁড়িয়ে আচি মনে হয় :/ বেকার মাথা গরম করে সময় নষ্ট। কী হবা :|
  • কল্লোল | 111.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০৯:৫৭659297
  • Name: PT IP Address : 213.110.243.22 (*) Date:19 Mar 2015 -- 07:53 AM
    "আপনাদের মত পার্ট টাইম রাজনীতি করিনা।"

    তবে কি করো ভাইটি? ফুল টাইম রাজনীতি? নাকি রাজনীতিটিতি করোই না। শুধুই ফুট কাটা, তাও আবার রাজনৈতিক ফুট কাটা।

    বেশ বেশ।
  • dc | 132.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ১০:০০659298
  • একদম লাস্ট দাবীটা, মানে রাষ্ট্রের মদতপুষ্ট ভোগবাদী, আগ্রাসী যৌন হিংসার সংস্কৃতির ইত্যাদি, কেমন মরাল কালচারকাকু টাইপের মনে হলো। আমাদের ফিল্ম সেন্সর বোর্ডের প্রধানও এই টাইপের অনেক কিছু দাবী করে, সিনেমায় খিস্তি করা যাবেনা, চুমু খাওয়া যাবেনা।
  • PT | 213.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ১৪:০৯659299
  • "শুধুই ফুট কাটা, তাও আবার রাজনৈতিক ফুট কাটা।"

    ঠিক, একদম ঠিক।
    আগে কলেজ, ইউনি, চায়ের দোকানে বসে ফুট কাটতাম আর এখন লিখে লিখে কাটি। কেউ আমাদের মত লোককে ভদ্র ভাষায় আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বলেছে আর যাদের সহ্য হত না তারা চ্যাটারিং ক্লাশ বলত।

    কিন্তু মোদ্দা কথা হল যে বাম আমলে নাগরিক সমাজের প্রতিবাদ জানানোর যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল সেটা ধান্দাবাজ বুজী আর অতিবদ অতিবামেরা নষ্ট করে দিল তিনোদের চামজাবাজী করতে গিয়ে বা বিক্কিরি হয়ে গিয়ে। আর এই নাগরিক আন্দোলন যে মৃতপ্রায় সেটা একদা আন্দোলনকারী কৌশিক সেন-ও জানালেন দু এক দিন আগের এক আলোচনা চক্রে।

    কাজেই একদা যারা ঐ সব বুজি আর অতিবামেদের সঙ্গে থেকে সরকারের "পরিবর্তনে"-র পক্ষে কথা বলেছে তারা এখন কোন ধান্দায় পথে নামার কথা বলছে, বা সুবিধে মত বলছে না অথবা দিশাহীন দাবি-সনদ পেশ করছে সেটা পরিষ্কার নয়।

    সকলেই তো আর শঙ্খ ঘোষ নয়।
  • কল্লোল | 111.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ১৪:২৪659300
  • ধুস। তবে আর কথা বলে কি হবে।
    তর্কের জন্য তর্ক করা পোষাবে না।
  • DKG | 135.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ১৬:০২659301
  • কল্লোলবাবু, যাঃ
    তাহলে আর কি কারণে লোকে internet-এ তর্ক করবে ? Public policy ঠিক করতে ? :D
  • কল্লোল | 125.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ১৬:৪৬659302
  • তর্কটা যে বিশ্বাস থেকে করা, তার জন্য কিছু করা। শুধু বুকনি না মারা। এইতো।
  • DKG | 135.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ১৭:০৯659303
  • বিশ্বাস থেকে তর্ক - এটা বোধহয় এখানে বেশির ভাগ লোকই করেন, কিন্তু বিশ্বাস থেকে কাজ, শুধু তর্ক নয়, সেটা বোধহয় সব সময় করা হয়ে ওঠেনা সবার
    আবার কখনো বিশ্বাস পাল্টে-ও যায় সময়ের সাথে - তখন আরো মুশকিল
  • cm | 127.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ১৭:১৬659304
  • আরো সমস্যা আছে, বিশ্বাস স্পেস থেকে কাজ স্পেসে ম্যাপটা ওয়ান টু ওয়ান নাও হতে পারে। তাই অনেক বিশ্বাসের প্রতিফলন একই কাজে হতে পারে।
  • DKG | 135.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ১৭:১৭659306
  • আধা-তেই পোস্ট হয়ে গেছিল
    আবার কখনো বিশ্বাস পাল্টে-ও যায় সময়ের সাথে - তখন আরো মুশকিল হয় যদি কাজ শুরু হয়ে গিয়ে থাকে

    অনেকের কাছে নিজস্ব বিশ্বাসের জন্য করা কাজ নিতান্তই ব্যক্তিগত, এবং open-forum আলোচ্য নয়, শুধু তর্ক -টাই open forum আলোচ্য - তাই হয়ত "বিশ্বাস থেকে কাজ" নিয়ে অনেকে open forum আলোচনা করেন না
  • DKG | 135.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ১৭:৫৪659307
  • @cm - ঠিক। one-to-one বা one-to-many দুই ধরনের-ই হতে পারে - দ্বিতীয় ক্ষেত্রে তাকে তখন consistency বলা যায়
  • PT | 213.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ১৯:১০659308
  • "তর্কটা যে বিশ্বাস থেকে করা, তার জন্য কিছু করা। শুধু বুকনি না মারা।"
    এই যেমন APDR সহ ২১-টা অতিবাম সংগঠন বাবরি-গোধরার রক্তমাখা বিজেপির সঙ্গে একজোটে বিপ্লব করল সিঙ্গুর-নন্দীগ্রামে।
    এও তো নিশ্চয়ই বিশ্বাসের জন্যই কিছু করা!!
  • কল্লোল | 125.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ২০:২৭659309
  • একটা ধর্ষনের বিরুদ্ধে রাস্তায় না নামার জন্য কতো বাহানা!!! থাক না। তর্ক করছি না তো!!!
  • সিকি | ১৯ মার্চ ২০১৫ ২১:৩২659310
  • ধুর্মোজা!
  • a x | 138.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ২১:৪২659311
  • "ধুস। তবে আর কথা বলে কি হবে।
    তর্কের জন্য তর্ক করা পোষাবে না।"

    অ্যাঁ! কল্লোলদা বলেন কি! ঃ-)
  • PT | 213.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ২৩:৩৩659312
  • "ধর্ষনের বিরুদ্ধে রাস্তায় না নামার জন্য কতো বাহানা"

    ওঃ ধর্ষণের বিরুদ্ধে?
    মানে রাস্তায় নেমে ধর্ষকদের জানাতে হবে যে কারা কারা ঐ নিঘিন্যে কম্মটির বিরুদ্ধে? কিন্তু সন্দেহ-পিশাচের চোখে ঝোলা থেকে বেরুনো বেড়ালের লেজ দেখলুম মনে হচ্ছে!! এই পথে নামা তাহলে বর্তমান সরকারের অপদার্থতার বিরুদ্ধে নয়?

    তবু ভাল। রাস্তায় নামার জন্য শেষ পর্যন্ত তাহলে ধর্ষন নামক একটি "বাহানা" খুঁজে বের করতে হল? রাজ্যের হাল পরিবত্তন করার জন্য যাদের তাত্বিক তোল্লাই দিয়ে কাঁধে করে রাইটার্সে বসালে তাদের সুশানের দৌলতে তো তাহলে সারা বছরই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে!!
  • ranjan roy | 24.*.*.* | ২০ মার্চ ২০১৫ ০০:৩৯659313
  • পিটি,
    আপনি সবই জানেন সবই বোঝেন; তবে খামোকা খুঁচিয়ে টাইম পাস করেন কেন?
    এখানে কথাটা শুরু হল আপনারই খোঁচাখুঁচিতে-- এত বড় কান্ড হয়ে গেল, সব কোন গর্তে লুকিয়েছে গোছের কথায়।
    যথা রীতি আপনার শুধু প্রশ্ন আছে, সবার কাছে, ইতিহাস-ভুগোলের কাছে। মেধার কাছে, অনুরাধার কাছে, রূপার কাছে, গোপার কাছে, দর্জির কাছে, ধোপার কাছে।
    শুধু কাউকেই উত্তর দেবার কোন দায় নেই।
    শুধু অপনি কী করতে চান জিগ্যেস করলেই-- সিঙ্গুর-নন্দীগ্রাম-বুজি!
    আপনার এক সূত্রীয় দাবি বা স্বপ্নঃ
    দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর!!

    আপনি পার্ট-টাইম করেন না, ফুলটাইম ও না, আপনি বুজিও না, সুজিও না, পুঁজি ও না।
    তবে আপনি কী? হিজবিজবিজ??

    ক্ষমতার অপব্যভারের বিরুদ্ধে নাগরিক সমাজ স্পেসিফিক ইস্যুতে প্রতিবাদ জানাবেই--মিছিল করে বা অন্যভাবে। মোমবাতি জ্বালিয়ে, শ্লোগান দিয়ে বা কালো কাপড় বেঁধে।
    কখনও সফল হবে, কখনও নয়। এহ বাহ্য, তবু রাজাকে ন্যাংটো বলার সাহস চাই।
    তাই জেসিকা লাল ও নির্ভয়া কেস এর প্রতিবাদের ফলে দোষী শাস্তি পেল, আইনও পাল্টালো কিছু। এটা কম নয়। আপনি মোমবাতি নিয়ে গুরুর পাতায় বিদ্রুপ করতে পারেন, কিন্তু ওগুলো মিছিলেরই দান। কোন রাজনৈতিক দলের ক্ষমতা পরিবর্তনের দান নয়।
  • PT | 213.*.*.* | ২০ মার্চ ২০১৫ ০৭:৪৫659314
  • "যথা রীতি আপনার শুধু প্রশ্ন আছে, সবার কাছে, ইতিহাস-ভুগোলের কাছে। মেধার কাছে, অনুরাধার কাছে, রূপার কাছে, গোপার কাছে, দর্জির কাছে, ধোপার কাছে।"
    একটু ভুল হল।
    প্রশ্ন শুধু মেধা-অনুরাধার কাছেই আছে। কেননা তারা অন্যের মাথায় কাঁঠাল ভেঙ্গে, রস খেয়ে কেটে পড়েছে। রূপা-গোপা-দর্জি-ধোপার কাছে কোন প্রশ্ন নেই।

    "তবু রাজাকে ন্যাংটো বলার সাহস চাই।"
    অনেকেই তো রাস্তায় গীটার বাজিয়ে গান গাইছে বা ছবি আঁকছে দেখলাম। তবে ইদানিং-এর মধ্যে রাজাকে "ন্যংটো" বলার সাহস আমার চেনা জানার মধ্যে অম্বিকেশ ছাড়া আর কেউ তো দেখাল বলে মনে করতে পারছি না। আর অম্বিকেশের সমর্থনে রাজার বিরুদ্ধে মোমবাতি নিয়ে বিশেষ কেউ রাস্তায় নামেনি। দু-একটা বাইট-টাইট দিয়েছে বটে।

    "ক্ষমতার অপব্যভারের বিরুদ্ধে নাগরিক সমাজ স্পেসিফিক ইস্যুতে প্রতিবাদ জানাবেই"
    পব-তে জানাবেই এমন ভাবার কিছু নেই।
    সেসব বাম আমলে হয়েছিল। কেননা মুখ্যমন্ত্রীর দাঁতে রক্ত, মাথায় শিং ইত্যাদি আঁকলেও সেসময়ে কারো জেল-হেপাজত হত না। অর্থাৎ নাগরিক সমাজের প্রতিবাদ জানানোর সেই স্পেস ছিল। সেকথা আমিও লিখেছি আগে। সেরকম কিছু গত তিন বছরে পব-তে হয়নি। পবর নাগরিক সমাজের প্রতিবাদ বলে এখন বিশেষ কিছু নেই। সেই না থাকার পচা মাছ জেসিকা-নির্ভয়া দিয়ে ঢাকা চাপা দেওয়ার চেষ্টা নাই বা করলেন!

    আর আমাকে চাইলে "হিজিবিজবিজ"-ও বলতে পারেন। তাতে পব-র নাগরিক সমাজের বর্তমান মেরুদন্ডহীনতার লজ্জা কিছু মাত্র কমবে না।
  • Ishan | 183.*.*.* | ২০ মার্চ ২০১৫ ০৭:৫০659315
  • অম্বিকেশ স্পেশাল কি করলেন? একটা কার্টুন ফরোয়ার্ড করেছিলেন। ওইটাই অ্যাকটিভিজমের পরাকাষ্ঠা? :-(
  • PT | 213.*.*.* | ২০ মার্চ ২০১৫ ০৭:৫৬659317
  • সময় পেলে অম্বিকেশের সঙ্গে বসে এট্টু গপ্প করবেন। তাহলে যেসব খবর ছাপা হয়না তা জানতে পারবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন