এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Radagast | ৩১ ডিসেম্বর ২০১৩ ১০:৪১196920
  • মোটে তেরো?
  • Bhagidaar | ৩১ ডিসেম্বর ২০১৩ ১০:৪০196919
  • লুংগি ডাংস লিখলেই তো মিলে যেত ভালো ---
  • sosen | ৩১ ডিসেম্বর ২০১৩ ১০:৩৮196918
  • আচ্ছা, সিকি বছরের শেষদিনে প্রপোজ করেছিল কেন, যাতে গুণতে সুবিধে হয়?
  • sosen | ৩১ ডিসেম্বর ২০১৩ ১০:৩৫196917
  • সিকিকে হেপ্পি প্রে ভা।
  • শ্রাবণী | ৩১ ডিসেম্বর ২০১৩ ১০:২৯196915
  • কাল রাতভোর ঝমঝম ঝিরঝির, সাথে আশ মেটানো ঠান্ডা! বরুনবাবুকে কে যে খবর দিল! আজ যথারীতি ফাঁকা অফিস, অফুরান পার্কিং প্লেস, ক্যানসেলড মিটিং!

    এইরকম এক ভেজা ডিসেম্বরের শেষের কোনো দিনে, রবিবারে, ফোনে কথার পিঠে কথায় এল, আগের রাতে মুসৌরীতে দারুন স্নো ফল হয়েছে, সব সাদা দেখছে দেরাদুন থেকে তারা। ফোন রেখে আধঘন্টায় তৈরী হয়ে বৃষ্টির মধ্যে গাড়ি ছোটে, সন্ধ্যেবেলায় পৌঁছে দেখি বিশাল জ্যাম পাহাড়ে ওঠার রাস্তায়। অর্ধেক রাস্তা থেকেই বরফ আর বরফ, গাছের ডাল, বাড়ির ঢালু ছাদ সব ধবধবে হয়ে আর কিছুই করার নেই গোছের ভাব করে হাত পা ছড়িয়ে বসে।
    মাঝে মাঝে বরফে নামি সবাই, সব গাড়ির লোক, মস্ত মৌসম না? আবার একটু একটু করে এগোই। শেষমেশ পৌঁছনো যায়না, বড় বড় ট্রাকের সারি, ধস নেমে আটকে, শেষে প্রায় রাতে রুরকী ফেরা। তার আগে অবশ্য বসকে ফোন, খুব খুব এমারজেন্সীতে বেরিয়ে এসেছি, কাল বোধহয় ফিরতে পারবনা!
    আমাদের বাড়িতে এর নাম হয়ে গেছে জ্যাম ট্যুরিজম!

    আরেক শীতে অমরকন্টক যাওয়া হল প্রথমবার, জিপিএসের যুগ নয় সে, কোথা থেকে একটি স্কুলের ম্যাপ জোগাড় হল, রোল করা,দুদিকে কাঠের ডাঁটি। সেই ম্যাপ দেখে দেখে রাস্তা ভুল করে অজানা গাঁয়ের মধ্যে দিয়ে চারটি প্রায় শুকনো নদী/নালা পেরোবার পর শেষে একটি প্রায় ভরা নদীতীরে এসে উৎসাহী দুইকে হাল ছেড়ে দিতে হল (তাও তার আগে নৌকো করে গাড়ি পার করার জন্যে একটা দরাদরি হয়েছিল মাঝির সাথে, শুধু নৌকোর অবস্থা দেখে সাহস করা গেল না)। তারপর যে পথে এসেছে সেই পথ দিয়ে ফেরা, উঠোনে চারপাইয়েতে রোদ পোয়ানো গাঁয়ের লোকের হে হে হি হি দুয়োর মাঝে।
    হাল না ছেড়ে তাও পথ খুঁজে চার ঘন্টার রাস্তা বারো ঘন্টায় পৌঁছে, টিমটিমে প্রায় গ্রামের মত ছোট্ট লোকালয়ে থাকার জায়গা সন্ধানে অন্ধকারে ঘুরে বেড়ানো।

    কত তো বেড়ানো হয়, কিন্তু এরকম কত শত বেহিসেবী তুচ্ছ হঠাৎ পথচলার স্মৃতি যেমন মিঠে, তেমনটি আর কিছুই না।
    এখন আর সাহস হয়না, কেমন যেন নিজের পাশবাঁধে নিজেই জড়িয়ে থাকি, তবু এরকম নিয়মের বার,বেড়ানো, সে যে পথেই হোক, আমার এখনো সবচেয়ে পছন্দের!
  • | ৩১ ডিসেম্বর ২০১৩ ১০:২৮196914
  • ইশশ আমার ক্কি ভীষণ গুরুদোংমার যেতে ইচ্ছে করছে ভেউউ ভেউউউউ
  • Radagast | ৩১ ডিসেম্বর ২০১৩ ১০:২৬196913
  • পুরনো দিল্লী তো আগে ভালো লাগতোই, এখন ওই ধরণের জায়গা, বা বেনারসের মত জায়গা আরো ভালো লাগে। এইটা এই লোকজনের ছবি তোলা শুরু করার পর হয়েছে। হবে এখনো অবধি সবচে প্রিয় জায়গা (কোনো বিশেষ অর্ডারে নয়) হল - হাইল্যান্ডস, গ্রিন্ডেলওয়াল্ড, চেরাপুঞ্জি, নর্থ/ইস্ট সিকিম - ইরেস্পেক্টিভ অফ লাচেনের জঘইন্য হোটেল আর জুলুকের টিনের ঘর।
  • siki | ৩১ ডিসেম্বর ২০১৩ ১০:২৫196912
  • বাদল করেছে। মেঘের রং ঘন নীল। ঢং ঢং করে দশটা কুড়ি বাজল। বংশী ছাতা মাথায় কোথায় চলেছে? সে চলেছে সংসারবাবুর বাসায়। সেখানে আজ কংসবধ পালা হবে। বারোটা থেকে কংকল, তিনটে থেকে ডিজাইনিং। এদিকে মর্নিং মর্নিং স্যালারি এসে গেছে। সংধ্যেবেলা সোসাইটি প্রাংগনে নিউ ইয়ার পার্টি আছে। ডিজে ডাংস ফ্লোর তৈরি করা হয়েছে, কিন্তু মনে হচ্ছে আজ সেথায় রেং ডাংস হবে। এমং দিনে তারে বলা যায়। আজ আমাদের প্রেমভার্সারির তেরো বছর কংপ্লিট হল।
  • | ৩১ ডিসেম্বর ২০১৩ ১০:১৭196911
  • আর খারাপ হোটেল? এহে আমাদের সেই লাচেনের গপ্পোটা আর লেখাই হয় নি।
  • | ৩১ ডিসেম্বর ২০১৩ ১০:১৫196910
  • মানুষ দেখতে ভাল্লাগে বটে, তবে একটু দূর থেকে, দোতলায় দাংড়িয়ে রাস্তার জনস্রোত দেখা --- দিব্বি লাগে। কিন্তু ভীড় ঠেলে চলা!! ওরে বাবা!
  • | ৩১ ডিসেম্বর ২০১৩ ১০:১৪196909
  • সমুদ্দুর ভাল্লাগে না, যাই না তা নয়, তবে ভাল্লাগে না। নদী ভাল্লাগে অবশ্য, লেকও ভাল্লাগে তবে হিমালয়ের কাছে কিচ্ছু না। কোনও জঙ্গলে এখনও যাই নি, যেতে হবে।
    তবে আমার ধারণা কারাকোরামও খুব ভাল্লাগবে।
  • sosen | ৩১ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৫196908
  • দিল্লি হয়েই যাব তাইলে। কনফারেন্স খুঁজি।
  • san | ৩১ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৪196907
  • দিল্লি থেকে যায় সম্পর্ক ক্রান্তি লিংক এক্স্প্রেস, ওভারনাইট জার্নি। কিন্তু তুমি তো যাবে কোলকাতা থেকে ?
    ওখানে ওয়েস্টার্ন গ্রুপ অফ টেমপল ভাল করে দেখতেই একদিন লাগল, সন্ধেয় ঐ কম্প্লেক্সেই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখলাম। আর একটা ওপেন অডিটোরিয়াম আছে সেথায় বিভিন্ন প্রদেশের লোকনৃত্য লোকগীতি হয় সন্ধেবেলা, গিয়ে বসে পড়লেই হল। ফেব্রুআরি তে ডান্স ফেস্টিভাল আছে। বেশ বিখ্যাত।
    ওয়েস্টার্ন গ্রুপ ছাড়া আছে সাউথ গ্রুপ, সাউথ ইস্ট গ্রুপ, জৈন গ্রুপ। সেগুলোয় অবশ্য অনেক কম সময় লাগবে। ওয়েস্টার্ন টাই বড়োসড়ো। বাকিগুলো আরেকদিনে ভাল করে হয়ে যাবে।
    আর আর আমি ছিলাম ঝংকার হোটেল এ, এমপি টুরিজমের। এখানেই JAW নামে একজন ফান্ডা দিয়েছিলেন। তা সেটা বেশ কম্ফর্টেবল ছিল।
    আর খাজুরাহো থেকে একদিন গেলাম পান্না টাইগার রিজার্ভ এ, আর পান্ডব কেভস এ। সেইটাও চমৎকার লেগেছে।
    বর্ষাকাল হলে রেনে ফলস, কেন ঘড়িয়াল স্যাংচুয়ারি ও যায় ওখান থেকে।
  • sosen | ৩১ ডিসেম্বর ২০১৩ ০৯:২২196906
  • স্যান, খাজুরাহো যাওয়ার হিসেবনিকেশ একটু দে তো।
  • san | ৩১ ডিসেম্বর ২০১৩ ০৯:১৫196905
  • অক্ষদি, সে রোম্যান্টিসিজমের দিন আর নাই। লাস্ট বেড়ালাম কোথায়, খাজুরাহো। সেখানে কয়েকটি কাপলকে কয়েকটি গাইড বোঝাচ্ছিল। মন্দির চত্বরে এসে, ইতিহাস টাসের কোনো বালাই নেই। এই দেখুন একটা ইরোটিকা, ঐ দেখুন আরেকটা ইরোটিকা, ঐ ঐ তিন্নং সারির চার্নং মূর্তি, আগে আমিও খুব লাজুক ছিলাম, কিন্তু আসলে সবই তো পার্ট অফ লাইফ, কামশাস্ত্রের নাম শুনেছেন তো, হেঁ হেঁ, ইন্ডিয়া ইজ ইনক্রেডিবল। চার্জ ? নশো।
    এখন কোথাও কোথাও নির্ঘাৎ ভাল গাইড পাওয়া যায়, কিন্তু না গেলে ? অডিও আমার খুবই ভাল লেগেছে। নিজের মনে ঘুরতে ঘুরতে ধীরেসুস্থে দেখা।
  • aranya | ৩১ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৪196904
  • পুরনো ভাট পড়ে -

    ১। সোসেন, ফিরসে কনগ্রা। বিজ্ঞান জগতে স্ব-মহিমায় আরও দীপ্যমান হও, দেশের ও দশের(গুরুর) মুখ উজ্জ্বল কর :-)

    ২। রোবু, কল্যানী নাট্যোৎসবের ওপর লেখাটা পড়লাম। থ্যাঙ্কস ফর শেয়ারিং। বড়ই আনন্দ পাইলাম। ঋত্বিক সদনে নাটক দেখতে হবে কখনো..
  • aranya | ৩১ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৯196903
  • তিন জন ব্যাটস 'ম্যান' হল এই সিরিজে, বাচ্চা প্রতিভা থেকে সাবালক - এটা প্রাপ্তি বটে, তবে বোলিং যে ঝুল, সেই ঝুল, একটা ইনিং শুধু ডমিনেট করল, তার পর সব ৪৫০/৫০০ রান
  • Bhagidaar | ৩১ ডিসেম্বর ২০১৩ ০৮:৩৩196902
  • ধরে নেওয়া হয়েছিল এরকম গ্রীন টিম গিয়ে ২-০ হারবে, দুটো ম্যাচেই ইনিংস ডিফিট হবে, কোনো ইনিংসে ৩০০র বেশি করতে পারবেনা, যেরকম গত ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া ট্যুরে হয়েছিল, তার তুলনায় তো ভালই হয়েছে।
  • aranya | ৩১ ডিসেম্বর ২০১৩ ০৮:২৩196901
  • গায়ের চামড়া পুরু/দু কান কাটা/শ্রীনি-র স্নেহ্ভাজন তাই বিন্দাস

    তবে আকা ভাল ক্যাচ করেছে, দ্বীপ সত্যিই পুরো উল্টো লিখেছে আজ, গতকালের তুলনায়
  • sch | ৩১ ডিসেম্বর ২০১৩ ০৮:১৯196900
  • দীপকে ছাড়ুন আকা - সে দলের ক্যাপ্টেন একটা পুরো দিন ব্যাট করতে না পেরে ম্যাচ হেরে যাওয়ার পর বলে আমরা দারুণ খেলেছি তাকে কি বলবেন। পাগল না গায়ের চামড়া পুরু
  • sosen | ৩১ ডিসেম্বর ২০১৩ ০৮:০০196899
  • কত কতদিন বাদে দুদিন এমনি ছুটি নিইচি। আ:
  • sosen | ৩১ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৪196898
  • আমার বেড়াতে যাওয়া নিয়ে বাছাবাছি নাই বাপু। মানুষজনও ভাল্লাগে(ঘাড়ের উপর এসে পল্লে একটু কম) পাহাড় সমুদ্র জল জঙ্গল হোটেল তাঁবু সব-ই চলে। শুধু সকাল বিকেল একটু ভদ্রগোছের চা চাই। আর ইয়ে, একটি সঙ্গী। দু-তিনটি হলেও চলে, কিন্তু একের তুলনা নাই।
  • aka | ৩১ ডিসেম্বর ২০১৩ ০৪:২০196897
  • এই দীপ দাশগুপ্তকে কে যে বিশেষ অজ্ঞের পার্ট দিয়েছে?

    এটা আগের দিনের অ্যানালিসিস। নিজের মতন ব্যাট করে যেতে হবে।

    http://www.anandabazar.com/archive/1131230/30khela2.html

    আর এটা আজ লিখেছে সময় বুঝে খেলা পালটে নিয়ে খেলতে হবে।

    http://www.anandabazar.com/31khela1.html
  • a x | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:৫০196896
  • আচ্ছা আচ্ছা খেলুন খেলুন।
  • একক | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:৪৭196895
  • ডানদিকের ইন্ডেক্সে "ভাটিয়ালি " -র আন্ডারে গুরুচন্ডালি আর আই এর মাঝে "ঈশান দেখাচ্ছিল যেখানে ভাটিয়ালি পেজে ঈশান তখনও দৃশ্যত নেই। এটা আগেও হয়েছে :):) সিরিয়াস কিছুনা। কোনো বাগ আছে।
  • Ishan | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:৩৫196894
  • প্রোফাইলটা ধরলে খেলবনা। :)
    পেজটা মূলত প্রোমোট করার জন্য, আর গ্রুপটা কমিউনিটি। এই আর কি।
  • Ishan | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:৩৪196892
  • হ্যাঁ হ্যাঁ। গ্রুপটা ক্লোজড। পাতাটা খোলা। গ্রুপে যে কেউ টপিক খুলতে পারেন, পাতায় পারেন না। এইসব।
  • a x | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:৩৪196893
  • আর একটা প্রোফাইল পাতাও আছে।
  • a x | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:৩৩196891
  • পাতা আর গ্রুপ দুটো কেন? মানে দুটোর কি আলাদা কোনো ফিচার আছে যাতে কিছু সুবিধে হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত