এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • n | 47.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১১:৪৫659185
  • 'শিল্পের জমি কম পড়ে নাই', একটু চোখ কান খোলা রাখলেই ব্যপারটা বোঝা যায়। হুগলি টু বজবজ গঙ্গার দশ কিলোমিটারের মধ্যে কতো কারখানার জমি পড়ে আছে হিসাব করুন। যখন একটা শিল্প (যেমন ঊষা) রুগ্ন হবে ফেজআউট হয়ে যায়। তখন ওই জমিতে ফ্ল্যাটবাড়ি না বানিয়ে, বা প্রায় এবান্ডন্ড হিসেবে ফেলে না রেখে অনায়াসেই আরেকটা নট সো অবসোলিট ইন্ডাস্ট্রিকে ডেকে আনা যায়। দিনের শেষে সরকারের এক্সপেন্ডিচারের এগেন্সটে সরকারের কোষাগারে কতো রাজস্ব এল, আর নেট জব গেইন হলো সেই নিয়েই সাফল্য বিচার হবে। অনেক মেগা প্রজেক্টের (হলদিয়া, দূর্গাপুর এর কথা ভাবুন) জব ক্রিয়েশন ও রেভিনিউ কন্ট্রিবিউশন অকিঞ্চিতকর।

    আসলে এই জব ক্রিয়েশন ও ইকোনোমিক ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস/কমিটমেন্ট এর মধ্যে দিয়ে যায়। ইন ওয়ান ফাইন মর্নিং আপনার যদি মনে হয়ে যে অমুক প্রজেক্টটার জন্য বিশ/পঁচিশ হাজার বিঘা জমি দরকার এবং এটা কেবল তমুক জায়গাতেই হতে পারে আর কোথাও নয়। এবং যে কোনো মূ্ল্যে ওখান থেকে লাখখানেক মানুষকে উইথ মিনিমাম অর নো কমপেনসেশন, ফোর্স এভিক্ট করতে হবে (এই এভিকশনের কাজটা প্রশাসনের আপনি আপনার লোকাল লেভেল পার্টিকর্মিদের হাতে দিলেন, যারা আবার বাইরে থেকে মার্সেনারি এলিমেন্টস ভাড়া করে আনল) নেগেটিভ রিপার্কাশন হবে না কেন বলুন। যদি বিশ্বাস করে যে এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, তাহলেও এরকম স্টেপ খুব ব্যাড পলিটিক্যাল মুভ ও ইকোনোমিক মুভ হবে।

    এর চেয়ে কয়েকশো ছোট সেজ/ইন্ডাস্ট্রিয়াল বানান, মোস্টলি অন অলরেডি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। দরকার হলে জমি অধিগ্রহন করেন। করবেন না সেটা কখনো বলছি না। ৫০-১৫০ হেক্টরের মধ্যে রাখুন। দুই থেকে দশ লাখ জব ক্রিয়েট করার টার্গেট নিন।

    সহজ জিনিস, সহজ ভাবে না বুঝে পার্টিজান চশমা দিয়ে দেখলে তো সমস্যা।
  • n | 47.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১১:৪৭659186
  • 'শিল্পের জমি কম পড়ে নাই', একটু চোখ কান খোলা রাখলেই ব্যপারটা বোঝা যায়। হুগলি টু বজবজ গঙ্গার দশ কিলোমিটারের মধ্যে কতো কারখানার জমি পড়ে আছে হিসাব করুন। যখন একটা শিল্প (যেমন ঊষা) রুগ্ন হবে ফেজআউট হয়ে যায়। তখন ওই জমিতে ফ্ল্যাটবাড়ি না বানিয়ে, বা প্রায় এবান্ডন্ড হিসেবে ফেলে না রেখে অনায়াসেই আরেকটা নট সো অবসোলিট ইন্ডাস্ট্রিকে ডেকে আনা যায়। দিনের শেষে সরকারের এক্সপেন্ডিচারের এগেন্সটে সরকারের কোষাগারে কতো রাজস্ব এল, আর নেট জব গেইন হলো সেই নিয়েই সাফল্য বিচার হবে। অনেক মেগা প্রজেক্টের (হলদিয়া, দূর্গাপুর এর কথা ভাবুন) জব ক্রিয়েশন ও রেভিনিউ কন্ট্রিবিউশন অকিঞ্চিতকর।

    আসলে এই জব ক্রিয়েশন ও ইকোনোমিক ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস/কমিটমেন্ট এর মধ্যে দিয়ে যায়। ইন ওয়ান ফাইন মর্নিং আপনার যদি মনে হয়ে যে অমুক প্রজেক্টটার জন্য বিশ/পঁচিশ হাজার বিঘা জমি দরকার এবং এটা কেবল তমুক জায়গাতেই হতে পারে আর কোথাও নয়। এবং যে কোনো মূ্ল্যে ওখান থেকে লাখখানেক মানুষকে উইথ মিনিমাম অর নো কমপেনসেশন, ফোর্স এভিক্ট করতে হবে (এই এভিকশনের কাজটা প্রশাসনের আপনি আপনার লোকাল লেভেল পার্টিকর্মিদের হাতে দিলেন, যারা আবার বাইরে থেকে মার্সেনারি এলিমেন্টস ভাড়া করে আনল) নেগেটিভ রিপার্কাশন হবে না কেন বলুন। যদি বিশ্বাস করে যে এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, তাহলেও এরকম স্টেপ খুব ব্যাড পলিটিক্যাল মুভ ও ইকোনোমিক মুভ হবে।

    এর চেয়ে কয়েকশো ছোট সেজ/ইন্ডাস্ট্রিয়াল বানান, মোস্টলি অন অলরেডি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। দরকার হলে জমি অধিগ্রহন করেন। করবেন না সেটা কখনো বলছি না। ৫০-১৫০ হেক্টরের মধ্যে রাখুন। দুই থেকে দশ লাখ জব ক্রিয়েট করার টার্গেট নিন।

    সহজ জিনিস, সহজ ভাবে না বুঝে পার্টিজান চশমা দিয়ে দেখলে তো সমস্যা।
  • shatadal | 98.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১১:৫৮659187
  • হকারদের লাইসেন্স ইত্যাদি দেওয়া আসলেই খুব ভাল স্টেপ। হকারেরা এমনিতেও বসছিল, ওমনিতেও বসবে। পুলিসের তোলাটা আর দিতে হবে না, কি কম দিতে হবে। পার্টির তোলা যেমন ছিল তেমনি থাকবে। সেভিংসের কিছুটা সাধারন ক্রেতার পকেটে যাবে। ফুটপাথ অনেক দিনই বেহাত। পথচারীদের অতিরিক্ত কষ্ট কিছু হবে না। যাদের উপায় আছে তারা কলকাতা ছেড়ে এমনিতেও চলে যেতেন, এখনও যাবেন।

    পলিটিক্যালি এটা খুব ভাল স্টেপ। কোন খরচ নেই আপাততঃ। প্রভিডেন্ট ফান্ড, ইনসিওরেন্স সে সব খুব একটা কাজ করবে বলে হকারেরাও আশা করে বলে মনে হয় না। কাজেই ভবিষ্যতের খরচও বাড়বে না। ওসব ধীরে ধীরে বন্ধ করে দিলেই হবে। অন্য দিক দিয়ে দেখুন। একটা সলিড ভোটার বেস হল। সিপিএমের যেমন গ্রামে ছিল। ভোট বাদেও এই কৃতজ্ঞতায় তৃণমূল কিছুটা বেশী চাঁদা/তোলা পাবে যেটা দিয়ে আরো ভোট ও রাজনৈতিক আনুগত্য কেনা যাবে। ভবিষ্যতের হকারদের লিগ্যাল করার পদ্ধতিতে লোকাল নেতাদের একটা হাত থাকাই স্বাভাবিক। সেটাও পলিটিক্যাল মাসল তৈরীতে সহায়ক।

    তবে ঐ ফুটপাথ আটকানো চলবে না এই সব শর্ত কেউ মানবে না। যে কাগজে ওগুলো ছাপা হয়েছে তার দাম ওসব শর্তের দামের চেয়ে বেশী।
  • dc | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১২:০৫659188
  • হ্যাঁ হকারদের রেগুলারাইজ করা সবদিক থেকেই ভালো পদক্ষেপ। সব বড়ো শহরেই হকার থাকে। হকারদেরও কিছু আয় হয়, সাধারন লোকের হাতেও জিনিষ কেনার নানান অপশান আসে। এইটে মমতা একটা ভালো কাজ করলেন।
  • কল্লোল | 111.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১২:৫৬659189
  • জলাজমিকে ওয়েস্টল্যান্ড আমি বলছি কারন অ্যাট্লাস ইন্ডিয়া বলছে। তুমি কি স্বীকার করতে লজ্জা পাচ্ছো যে পূর্ব মেদিনীপুরে কোন জলা জমি নাই - সেটা অ্যাটলাস ইন্ডিয়াই বলছে।
    মিথ্যার বেসাতি করে আজ সিপিএমের এই দশা। এখনো মিথ্যার বেসাতি চালিয়ে যাচ্ছে। তৃণমূলের দুর্নীতি, মিথ্যাচার, অপশাসন আর তার সাথে সিপিএমের এই মিথ্যাচার ও ক্লীবত্ব, পবকে বিজেপির হাতে তুলে দিচ্ছে। তাতে আর তোমার কি! আনন্দই পাচ্ছো, কারন ওটাই তোমার লক্ষ্য - সাধে নাম দিয়েছি বিজেপিটি!!
  • cm | 116.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১৮:৩১659190
  • নিজের নিজের লক্ষ্য নিয়ে কথা বললে ভালো হয় না। অপরের কি করণীয় বলার চেয়ে নিজের করণীয় যা তা করে লেখা যেতে পারে।
  • PT | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১৯:১৭659191
  • "তুমি কি স্বীকার করতে লজ্জা পাচ্ছো যে পূর্ব মেদিনীপুরে কোন জলা জমি নাই - সেটা অ্যাটলাস ইন্ডিয়াই বলছে।"

    দ্যাখো কল্লোলদা, অনেক আগেই বলেছি যে তোমার (বা তোমাদের) মত জলাজমি থেকে ধর্ষণ সব ব্যাপারে শেষ কথাটি বলার যোগ্যতা আমার নেই। তবে অন্তরজাল ঘাঁটলে কিছু না কিছু পাওয়াই যায়। সেগুলো-ও ঠিক কিনা তাও আমার জানা নেই। তবু তক্ক যখন করছই তখন তুলে দিলামঃ

    মেদিনীপুরের ওয়েটল্যান্ড সম্পর্কে বিস্তর তথ্য পাবে, এইখানেঃ
    Table 2.2 Locational profile of surveyed wetlands in Medinipur (Ramnagar- I &II
    http://irade.org/eerc/pdf/WB_FR_TKDas.pdf

    পুর্ব মেদিনীপুরের ম্যাপ পাবে এইখানেঃ


    রামনগর পুর্ব মেদিনীপুরে অবস্থিত।
  • PT | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ২১:৩০659192
  • "মিথ্যার বেসাতি করে আজ সিপিএমের এই দশা। এখনো মিথ্যার বেসাতি চালিয়ে যাচ্ছে। তৃণমূলের দুর্নীতি, মিথ্যাচার, অপশাসন আর তার সাথে সিপিএমের এই মিথ্যাচার ও ক্লীবত্ব, পবকে বিজেপির হাতে তুলে দিচ্ছে। "

    Mukul Roy today said two central BJP leaders had reached Nandigram before Mamata Banerjee after the CPM recaptured the area in November 2007.
    http://www.telegraphindia.com/1150314/jsp/bengal/story_8665.jsp#.VQRbX45H6-Q
    আর আজকে অন ক্যামেরা মুকুল জানালেন যে অন্যান্যদের সঙ্গে বিজেপি-ও নন্দীগ্রামের "আন্দোলনে" অংশ নিয়েছিল।

    সত্যি নাকি কল্লোলদা?
    APDR ও অতিবামেরা সেই সময়ে বিজেপির সঙ্গে রামধনু জোটে অংশ নিয়েছিল? আর তোমরা সেই ঘন্ট পাকানোকে তাত্বিক সমর্থন জানিয়েছিলে?

    আমাকে "বিজেপিটি" বলার সময়ে নিজের দিকে তাকাচ্ছ তো?
  • sm | 53.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ২২:২৫659193
  • আচ্ছা পিটি, আপনার লিংক থেকেই দেখা যাচ্ছে মেদিনীপুরে ওয়েট ল্যান্ড হিসেবে রামনগরের নাম আছে,নন্দীগ্রাম নেই। এটা কি হলো?নন্দীগ্রামে জলা জমি তত্ব কিভাবে এলো?
  • sm | 53.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ২২:৫৭659195
  • মানে সরকার শিল্পপতিদের বলবে, ভাই তোমরা পরিত্যাক্ত, ধুঁকতে থাকা কারখানায় নতুন প্রোজেক্ট বানাও আর শিল্পপতিরাও বানিয়ে ফেলবে?
    --আরে শিল্পপতি দের এত অনুনয় বিনয় করার কি আছে। শিল্পপতি মানেই তো রাম চোর। ধরেন কয়লা কেলেঙ্কারী, 3g স্ক্যাম, এগুলোতে কয়েক লক্ষ কোটি টাকা শিল্পপতি আর রাজনৈতিক নেতারা মিলে ঝেড়ে দিয়েছিল। নতুন করে নিলাম হাওয়ায় পব র ঝুলিতে বেশ কয়েক হাজার কোটি টাকা ঢুকবে।আবার দেখুন কেয়ার্ন কে কয়েক হাজার কোটি টাকা ট্যাক্স এর বিল ধরতেই কেমন খাপ্পা।যেন সরকার কি দোষের কাজ করেছে।কয়েক লক্ষ কোটি ব্যাঙ্কের ঋণ নিয়ে শোধ দিচ্ছে না, কয়েক জন বিশিষ্ট শিল্প পতি।এদের দেখে দেখে ছি বলতেও ইচ্ছা করে না।
  • PT | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ০০:১৮659196
  • নন্দীগ্রামে জলাজমি আছে না নেই সেটা তো যারা শেষ কথা বলে তারা বলবে। আমি শুধু দেখালাম যে পূর্ব মেদিনীপুরে জলাজমি আছে।

    ওঃ!
    মুকুল বাবু ক্যামেরার সামনে জানালেন যে তিনি-ই নাকি প্রথম ব্যক্তি যিনি তিনোদের হয়ে নন্দীগ্রামে গিয়েছিলেন।
    আর সেটা লালকৃষ্ণ আদবাণীর সঙ্গে গোপন বৈঠকের পরে।
    এটার লিং এখন পাওয়া যাচ্ছেঃ
    Roy said he had met senior BJP leader L K Advani secretly in November 2007 when an NDA team was to reach the village after Operation Suryodaya in November 2007.
    http://zeenews.india.com/news/west-bengal/mukul-roy-prevented-from-entering-nandigram_1561614.html

    কাদের সঙ্গে তাত্বিক, আত্মিক মিলন ও সংহতি হয়েছিল কল্লোলদা?
  • a x | 60.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ০০:২৬659197
  • সেই পুরোন ট্র্যাডিশন বজায় রেখে অ্যাড হমিনেম চালিয়ে যাওয়া। একটু চোখ কান খোলা রাখা প্র্যাক্টিস করলে হয়না এবার? এভাবেই কদ্দিন চালাবেন মাইরি আপ্নেরা? http://sanhati.com/event/13039/

    রিপোর্টটা পুরোটাই কিছুদিনের মধ্যেই আসবে। ব্যাবহার-ব্যাবহৃতের গল্পগুলোও ঐ হাতের পেশী শক্ত শক্ত করতে করতে পড়ে নেবেন।
  • ranjan roy | 24.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ০৬:৩৮659199
  • মুকুল রায়ের বক্তব্য থেকেই যদি নন্দীগ্রাম আন্দোলনের ব্লু-প্রিন্ট বোঝা যায় তাহলে সংসদে খোলাখুলি সীতারাম ইয়েচুরি ও ডেরেক ও'ব্র্যায়েনের মিডিয়া ডকুমেন্টেড মোদীর বিল আটকানো ম্যানুভারিং নিয়ে সিপিএম -তিনো হাত মেলানোর তত্ত্ব নয় কেন?ঃ)))
  • PT | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ০৮:১৯659200
  • দাঁড়ান, দাঁড়ান। এখনি কিলো কিলো পালং শাকের অর্ডার দেবেন না। তার ওপরে শীত চলে যাওয়ায় বাজারে এমনিতেই শাকের আমদানী কম।
    মুকুল প্রতিশোধ নিচ্ছে। "বিপ্লবীদের" এইসব গোপন মিটিং জাতীয় খবর বাজারের হাতে তুলে দেওয়া ছাড়া মুকুলের হাতে খুব বেশী অস্ত্র নেই। অবিশ্যি সিবিআই-কে সে কি বলে এসেছে তা আমারা এখনো জানিনা।
  • dc | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ০৯:১৪659201
  • "These women who were instrumental in unseating the Left Front in the state, today have been absolutely edged out of the political space," said Anuradha Talwar of the WSS.

    ইস! রানীমাকে চিনতে একটু ভুল হয়েছিল বোধায়। রানীমার ইউস অ্যান্ড থ্রো পলিসি তখন অনুরাধা তলোয়ার জানতেন না বোধায়।
  • কল্লোল | 111.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ১০:০৯659202
  • নাঃ। নতমস্তকে স্বীকার করতেই হবে মস্তো অন্যায় হয়ে গেছে আমার। পূর্ব মেদিনীপুরের রামনগর ১ ও ২ এলাকায় নয় নয় করে ৯টি জলা জমির অস্তিত্ব আছে। (পিটির দেওয়া জলাজমি সংক্রান্ত লেখাটির ২০ পাতা দ্রষ্টব্য)।
    http://irade.org/eerc/pdf/WB_FR_TKDas.pdf
    রামনগর থেকে নন্দীগ্রামের দূরত্ব মাত্র ৮২ কিমি।
    ফলে এটা তো মানতেই হবে যে নন্দীগ্রামের জমি নেওয়ার সময় নন্দীগ্রামের ও কাঁথি ডিঙ্গিয়ে রামনগর১ ও ২এর জলাজমিগুলোও অধিগ্রহনের কথা হয়েছিলো!!!!!
    বুদ্ধবাউকে জেলার নেতারা এখনো বুঝিয়ে যাচ্ছেন নন্দীগ্রামের জমি (যাতে একটা গোটা মহকুমা টপকে) রামনগর ১ ও২এর জলাজমিও ছিলো।
    আর পিটিকে, সেই মিথ্যাকে সত্য বলে চালাতে গিয়ে এখন বলতে হচ্ছে, "নন্দীগ্রামে জলাজমি আছে না নেই সেটা তো যারা শেষ কথা বলে তারা বলবে। আমি শুধু দেখালাম যে পূর্ব মেদিনীপুরে জলাজমি আছে।"
    আহা, চোখে জল আসে।

    "কাদের সঙ্গে তাত্বিক, আত্মিক মিলন ও সংহতি হয়েছিল কল্লোলদা?"
    তুমি কি নন্দীগ্রামের কথা জানতে চাইছো?
    তৃণমূল, এসইউসি, নানান নকশাল গ্রুপ, মাওবাদীরা, বিজেপি - যারাই বামেদের দিরুদ্ধে ছিলো, তাদের সাথে ঐক্য হয়েছিলো। তো?

    তোমাকে বিজেপিটি নাম দিয়েছি বিজেপির সাথে তোমার জমি অধিগ্রহনের প্রশ্ন খাপে খাপ হওয়ায়।
    আর আমার ধারনা তুমি বোধহয় ছদ্ম সিপিএম। যারা সিপিএমকে সমর্থন করার নামে এমন সব কথা বলে চলে (উপরের নন্দীগ্রামের জলাজমি নিয়ে যেমন বললে), যাতে মানুষ সিপিএম সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে পড়ে।
  • cm | 116.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ১১:১৬659203
  • তা বুদ্ধবাবুও বুঝি ছদ্ম সিপিএম ! আগমার্কা সিপিএম ঠিক কোতা মিলবে?
  • sm | 53.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ১১:৩২659204
  • পোকাশ কারাত।
  • কল্লোল | 125.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ১২:৫০659206
  • বুদ্ধবাউ তো জমি অধিগ্রহনের বিষয়ে বিজেপির সাথে একমত। ওনাকেও বিজেবুদ্ধ বলা যেতে পারে।
    খাঁটি সিপিএম দেখতে চন? একটু চাপ আছে। গাঁয়ে গঞ্জে ঘুরলে দুচারজন পেয়েও যেতে পারেন।
  • PT | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ১২:৫৩659207
  • কল্লোলদাঃ
    নন্দীগ্রামের জমি আন্দোলনের ব্যাপারে তাহলে তোমার সঙ্গে তো বিজেপির মিল খাচ্ছে। সেটাকে কি "তো" বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে তাহলে?

    আর আমি জলাজমি নিয়ে বিশেষ কিছুই বলিনি-শুধু একটি প্রকাশিত খবর (লিং তোমারই দেওয়া) থেকে কোট করেছি মাত্র। পুর্ব-নির্ধারিত সিপিএম বিদ্বেষের কারণে তথ্য তুমিই ঘেঁটে ফেলেছ।

    নন্দীগ্রাম নিয়ে হিমালয় প্রমাণ মিথ্যা বা অপসত্যর যে পাহাড় তৈরি হয়েছে-সেই পাহাড়কে বাঁচিয়ে রাখা ও বাড়িয়ে তোলার চেষ্টা এখনো জারি আছে। "পূর্ব মেদিনীপুরে জলা জমি নেই" তারই একটি সামান্য অংশ।

    আশাকরি এর পরে বিপ্লবীরা শুধু অ্যাটলাস ইন্ডিয়া না পড়ে প্রকৃত ভূগোলের বই পড়ে বিপ্লব করতে নামবে।

    এবার একটা প্রশ্ন-এর উত্তর আমার জানা নেই।
    খেজুড়ি-নন্দীগ্রাম (১ ও ২)-চন্ডিপুরের একদিক হুগলী ও হলদি নদী ঘিরে রেখেছে। সাধারণ বুদ্ধিতে এই সব জায়গা নিচু হওয়ার কথা। সেখানে জলাজমি বা জলাকীর্ণ জমি (ফলনশীল নয়) থাকাটা কি খুব অস্বাভাবিক?

    এইসব সত্য সামনে আনার উৎসাহ কারো বিশেষ নেই। যেমন কিনা এই খবরটাঃ
    ......."the very men who subjected them to the brutality", have made their way back into the villages after negotiating with the Bhumi Uchhed Pratirodh Committee (BUPC).

    "With the rapists freely roaming around with many of them living in adjacent houses, these women often live in fear," said Saswati Ghosh of the WSS.

    The forum also said that most of the cases slapped against the agitators, including that of murder, are still pending while there were no records of cases involving rape.

    সেই অনুরাধা তলোয়ার এবং সংহতি!! এবারো এরা সত্যি বলছে কিনা কে জানে। এই খবরের মানে দাঁড়ায় যে সিপিএমের যারা ধর্ষণের সঙ্গে যুক্ত ছিল তাদের BUPC লালন-পালন করে বাঁচিয়ে রাখছে?
    Devil's advocate হয়ে এই প্রশ্নটাও করা যায় কি যে এরা আসলে প্রথম থেকেই BUPC-র-ই লোক ছিল নাতো? তাদের হয়েই কুকম্মটি করে বাম সরকারের বদনাম করেছিল সেইজন্যে পুনর্বাসন পেয়েছে?

    আর most of the cases slapped against the agitators, including that of murder, are still pending-মানে? এই সরকার নন্দীগ্রামের খুনীদের ধরতে চায় না?

    @kc
    "জানেন না টা কী?"-এখন বোঝা যাচ্ছে যে কত কিছুই আমি অন্ততঃ জানিনা?
  • কল্লোল | 125.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ১৩:১১659208
  • এবার একটা প্রশ্ন-এর উত্তর আমার জানা নেই।
    খেজুড়ি-নন্দীগ্রাম (১ ও ২)-চন্ডিপুরের একদিক হুগলী ও হলদি নদী ঘিরে রেখেছে। সাধারণ বুদ্ধিতে এই সব জায়গা নিচু হওয়ার কথা। সেখানে জলাজমি বা জলাকীর্ণ জমি (ফলনশীল নয়) থাকাটা কি খুব অস্বাভাবিক?
    তোমার লিং অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের রামগড় ১ ও ২য়েই ৯টা জলাজমি আছে। আর কোথাও নেই। নন্দীগ্রাম বা খেজুরীতেও তো নেইই। থাকলে ঐ রিপোর্টেই তা দেখাতো। আশা করি এরপর বলবে না যে রিপোর্টটি মাওবাদী বা তৃণমূলের তৈরী।

    "নন্দীগ্রামের জমি আন্দোলনের ব্যাপারে তাহলে তোমার সঙ্গে তো বিজেপির মিল খাচ্ছে। সেটাকে কি "তো" বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে তাহলে?"

    হ্যাঁ নন্দীগ্রামের আন্দোলনে মিল খেয়েছিলো। যেমতি ইন্দিরার বিরুদ্ধে মিল খেয়েছিলো জনসংঘের সাথে। যেমতি বিজেপির বিরুদ্ধে মিল খেয়েছিলো কংগ্রেসের সাথে। যেমতি কেরলার কখনো কখনো মুসলীম লীগের সাথে। যেমতি কং ও বিজেপির বিরুদ্ধে মিল খেয়েছিলো জয়ললিতা ও মায়াবতীর সাথে। যেমতি রাজ্যসভায় বিজেপির জমি বিলের বিরুদ্ধে মিল খেয়েছিলো তৃণমূলের সাথে। এই আর কি।

    এই মিলগুলো ইস্যুভিত্তিক। তোমার আর বুদ্ধবাউর বিজেপির সাথে মিল দৃষ্টিভঙ্গীর। দুজনেই মনে করো ওসব সম্মতি ফম্মতি নিয়ে কিছু হবে না। সোজ্জা অধিগ্গোহোন। আমি জানি তুমি এটাকেও ইস্যুভিত্তিক বলার চেষ্টা করবে। করে যাও। তাতে তোমার বিজেপিটি হওয়া বা বুদ্ধের বিজেবুদ্ধ হওয়া আটকাবে না। নন্দীগ্রামে জলাজমির মিথ্যা যখন সত্য বলে মানতে পারছো তখন এসব তো নস্যচূর্ণ।
  • PT | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ১৩:১৬659209
  • কল্লোলদাঃ
    আর ঘেঁটো না। তাল রাখতে পারছ না।
    এবার বোধয় বুদ্ধবাবুর মতই ভুল স্বীকার করার সময় হয়েছে অনেকের।
  • dc | 132.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ১৩:৫৫659210
  • কোন মিলটাকে ইস্যুভিত্তিক বলা হচ্ছে আর কোনটাকে দৃষ্টিভঙ্গীর, সেটা আমিও বুঝলাম না। বেশ ঘাঁটা কেস মনে হলো।
  • কল্লোল | 125.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ১৪:১৪659211
  • বিজেপিটি। তা কর ভুল স্বীকার বিজেবুদ্ধর মতো।
    নন্দীগ্রামে জলাজমি নেই। যা অধিগ্রহন করার কথা হয়েছিলো, তার মধ্যে চাট্টি পুকুর থাকতে পারে। তাকে জলা জমি বলে না। সেটা তোমার দেওয়া লিংক থেকেই পরিষ্কার। তাও সিপিএমের নেতারা আজও বলে চলেছে নন্দীগ্রামে অধিগৃহীত জমির বেশীটাই জলাজমি ছিলো।
    আশা করি আর ঘাঁটবে না। ভুল স্বীকার করবে।

    একজন সাধারণ শত্রুর বিরুদ্ধে তার শত্রুদের সাথে কোন একটা বিষয়ে একসাথে বিরোধীতা করাটা ইস্যুভিত্তিক।
    যেমতি ইন্দিরার বিরুদ্ধে মিল খেয়েছিলো জনসংঘের সাথে। যেমতি বিজেপির বিরুদ্ধে মিল খেয়েছিলো কংগ্রেসের সাথে। যেমতি কেরলার কখনো কখনো মুসলীম লীগের সাথে। যেমতি কং ও বিজেপির বিরুদ্ধে মিল খেয়েছিলো জয়ললিতা ও মায়াবতীর সাথে। যেমতি রাজ্যসভায় বিজেপির জমি বিলের বিরুদ্ধে মিল খেয়েছিলো তৃণমূলের সাথে।

    আগামী কাল এই সমীকরণগুলো পাল্টেও যেতে পারে। পাল্টে যায়ও।

    একদিন যে কংগ্রেসের বিরুদ্ধে জনসংঘের সাথে হাত মিলিয়েছিলো বামেরা, সেই কংগ্রেসের সাথে বামেরা হাত মেলালো বিজেপিকে ঠেকাতে। এ তো হয়ই। যে তৃণমূলের সাথে বামেরা কোন কিছুতেই একসাথে যাবে না, তাদের সাথেই বিজেপির জমি বিলের বিরোধীতা করলো। এমনও হলো।

    কিন্তু জমি অধিগ্রহন নিয়ে অবস্থান একটা দৃষ্টিভঙ্গীর বিষয়। তৃণমূল আর বামেরা এখন জমি অধিগ্রহণ নিয়ে একই অবস্থানে। তাই তাদের মধ্যে একটা ইস্যুতে ঐক্য হলো। আবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সেই বামেরাই তৃণমূলের বিরুদ্ধে লড়বে।

    কিন্তু জমি অধিগ্রহণের পদ্ধতি কি হবে সেটা নিয়ে পিটি ও বুদ্ধের বামেদের এখনকার অবস্থানের চেয়ে বিজেপির সাথে দৃষ্টিভঙ্গীগত মিল আছে। তাই বিজেপিটি, তাই বিজেবুদ্ধ।
  • cm | 127.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ১৪:১৮659213
  • কেন? সে খুব সোজা, কল্লোলদা যখন করেছেন সেটা ইস্যুভিত্তিক আর নইলে দৃষ্টিভঙ্গীর।

    প্রশ্ন বিজেবুদ্ধর নয় প্রশ্ন বুদ্ধ বাবুও ছদ্ম সিপিএম কিনা?
  • PT | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ১৪:১৮659212
  • সারা দেশের লোকের ভুল ধরে বেড়াচ্ছ।
    তোমরা যে বিজেপির হাত ধরলে নন্দীগ্রামে আর পথ দেখিয়ে নিয়ে এলে পব-তে সেই ভুলটা ক্খন স্বীকার করবে?
  • কল্লোল | 125.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ১৪:২৯659215
  • পিটি। "তোমরা যে বিজেপির হাত ধরলে নন্দীগ্রামে আর পথ দেখিয়ে নিয়ে এলে পব-তে সেই ভুলটা ক্খন স্বীকার করবে?"

    তার অনেক আগেই তো জ্যোতি-বাজপেয়ীর হাত ধরেছিলো। তাতে আর কি হলো!!
    ২০০৯এ বিজেপির সাথে আন্দোলনে গেলো তৃণমূল। আর ২০১৪য় এসে বিজেপির পবতে রমরমা। এর জন্য দায়ী সিপিএমএর ক্লীবত্ব। তারা তো তৃণমূলের উল্টোদিকে দাঁড়াতেই পারলো না। তো, হাতে ধরে বিজেপি আনলো তো সিপিএমই।

    ও হ্যাঁ, নন্দীগ্রামের জলাজমির কি খপর? সেটা ঠিক না ভুল?
    এবার আসবে জলাজমি নিয়ে হীরণ্ময় নীরবতা।

    কলকাতায় আজকাল রাস্তায় ঘাটে খুব কুমীর দেখা যাচ্ছে। চিতল হরিণ আর বাঘও।

    সিএম। কল্লোলদা যখন করেছেন সেটা ইস্যুভিত্তিক আর নইলে দৃষ্টিভঙ্গীর।
    এর মধ্যে কল্লোলদা কোদ্দিয়ে এলো ???
    যেমতি ইন্দিরার বিরুদ্ধে মিল খেয়েছিলো জনসংঘের সাথে। যেমতি বিজেপির বিরুদ্ধে মিল খেয়েছিলো কংগ্রেসের সাথে। যেমতি কেরলার কখনো কখনো মুসলীম লীগের সাথে। যেমতি কং ও বিজেপির বিরুদ্ধে মিল খেয়েছিলো জয়ললিতা ও মায়াবতীর সাথে। যেমতি রাজ্যসভায় বিজেপির জমি বিলের বিরুদ্ধে মিল খেয়েছিলো তৃণমূলের সাথে।

    হে হে - এট্টু গুছিয়ে বিরোধীতা কল্লে হয় না?
  • কল্লোল | 125.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ১৪:২৯659214
  • পিটি। "তোমরা যে বিজেপির হাত ধরলে নন্দীগ্রামে আর পথ দেখিয়ে নিয়ে এলে পব-তে সেই ভুলটা ক্খন স্বীকার করবে?"

    তার অনেক আগেই তো জ্যোতি-বাজপেয়ীর হাত ধরেছিলো। তাতে আর কি হলো!!
    ২০০৯এ বিজেপির সাথে আন্দোলনে গেলো তৃণমূল। আর ২০১৪য় এসে বিজেপির পবতে রমরমা। এর জন্য দায়ী সিপিএমএর ক্লীবত্ব। তারা তো তৃণমূলের উল্টোদিকে দাঁড়াতেই পারলো না। তো, হাতে ধরে বিজেপি আনলো তো সিপিএমই।

    ও হ্যাঁ, নন্দীগ্রামের জলাজমির কি খপর? সেটা ঠিক না ভুল?
    এবার আসবে জলাজমি নিয়ে হীরণ্ময় নীরবতা।

    কলকাতায় আজকাল রাস্তায় ঘাটে খুব কুমীর দেখা যাচ্ছে। চিতল হরিণ আর বাঘও।

    সিএম। কল্লোলদা যখন করেছেন সেটা ইস্যুভিত্তিক আর নইলে দৃষ্টিভঙ্গীর।
    এর মধ্যে কল্লোলদা কোদ্দিয়ে এলো ???
    যেমতি ইন্দিরার বিরুদ্ধে মিল খেয়েছিলো জনসংঘের সাথে। যেমতি বিজেপির বিরুদ্ধে মিল খেয়েছিলো কংগ্রেসের সাথে। যেমতি কেরলার কখনো কখনো মুসলীম লীগের সাথে। যেমতি কং ও বিজেপির বিরুদ্ধে মিল খেয়েছিলো জয়ললিতা ও মায়াবতীর সাথে। যেমতি রাজ্যসভায় বিজেপির জমি বিলের বিরুদ্ধে মিল খেয়েছিলো তৃণমূলের সাথে।

    হে হে - এট্টু গুছিয়ে বিরোধীতা কল্লে হয় না?
  • dc | 132.*.*.* | ১৫ মার্চ ২০১৫ ১৪:৫৩659217
  • "কিন্তু জমি অধিগ্রহণের পদ্ধতি কি হবে সেটা নিয়ে পিটি ও বুদ্ধের বামেদের এখনকার অবস্থানের চেয়ে বিজেপির সাথে দৃষ্টিভঙ্গীগত মিল আছে। তাই বিজেপিটি, তাই বিজেবুদ্ধ"

    কল্লোলবাবু এটা ঠিক পরিষ্কার হলো না। এখন দেখা যাচ্ছে নন্দীগ্রামে বিজেপিও জমি অধিগ্রহনের বিরোধিতা করেছিল, তার মানে এই বিষয়ে বিজেপিরও কনসিস্টেন্ট কোন দৃষ্টিভঙ্গি নেই। বরং ইস্যুটা সবার এক ছিল, যেভাবে হোক প্রোজেক্টটাকে অ আটকানো। এটাতে দৃষ্টিভঙ্গি কি করে এক হলো বুঝলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন