এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ০০:২০659152
  • কল্লোল বুদ্ধের মত নিয়েছে?
    নাকি বলেছে যে "অনিলায়ন" বলে কিছু নেই বলে অনেকে গুরুতে দিস্তে দিস্তে পাতা খরচ করেছেন, (পিটি নিজে বাম জমানায় শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগের বিরুদ্ধে সব সময় স্পিরিটেড ডিফেন্স করে গেছেন, শিবু ও অনেকে স্পেসিফিক প্রমাণ চেয়েছেন) আজ বাম সরকারের মুখিয়া বুদ্ধবাবু নিজে পার্টির মঞ্চ থেকে সেটা স্বীকার করে সেটা যে ভুল তা নিয়ে ক্ষমা চাইতে বলেছেন।

    কোনটা সুবিধেবাদ আর কোনটা হাতে পেনসিল? আর কোনটা ব্যক্তি আক্রমণ?
  • ranjan roy | 24.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ০০:২৮659153
  • আর যতদিন অনিল বিশ্বাস জীবিত ছিলেন ততদিন বুদ্ধবাবু একটিও কথা বলেন নি। এমনকি গত তিনবছরে কখনো এ নিয়ে ভুল স্বীকার করেন নি।
    আজ অনিল বিশ্বাস নিজেকে ডিফেন্ড করার অবস্থায় নেই, তাই?
    বুদ্ধবাবু বলেছেন যে সব কমরেড নিষ্ক্রিয় হয়ে বসে গিয়ে সিপিএমকে ডুবিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের "জাহান্নমে" পাঠাতে!
    যখ্ন উনি ক্ষমতায় ছিলেন তখন এ নিয়ে কাউকে সেন্সর করেন নি।
    সুবিধেবাদ কাকে বলে?
    আর আপনি তো অ-সুবিধেবাদী?
    তা সিপিএম নেতার অনিলায়নের অস্তিত্ব এবং ভুল স্বীকার নিয়ে আপনার অবস্থান টা স্পষ্ট করুন না! তারপর না হয় অন্যদের গাল পাড়বেন বা 'ফুট" কাটবেন !
  • ranjan roy | 24.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ০০:৩২659154
  • ফুট কেটে যান ফুটকি,
    (শুধু) নিজের স্কোয়ার রুট কী?
    জানতে চাইলে দোরে খিল!
    মুশকিল হ্যায়, মুশকিল!
  • aranya | 154.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ০১:২৪659155
  • "মানুষ ভর্তি ট্রামে-বাসে-ট্রেনে আগুন লাগানো অন্যায়।"

    খালি ট্রাম-বাস পোড়ানো-ও অন্যায়। পাবলিক প্রপার্টি ধ্বংস করা না জায়েজ
  • কল্লোল | 125.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ০১:২৯659156
  • পিটি।
    ঐ যে বল্লাম যুক্তি কম পড়িলে ছেঁদো কথাই ভারসা।
    http://www.dolr.nic.in/wasteland2010/west%20Bengal.pdf
    যেহেতু লিংটিতে লেখা রয়েছে ওয়েস্টল্যান্ড তাই আর ভিতরে গিয়ে দেখার কষ্ট করে নি পিটি।
    এটার দ্বিতীয় পাতায় Figure 46। তাতে পবর মানচিত্রে প্রচুর নানা রংএর ফুটকি আছে।
    LEGEND এ লেখা আছে Waterlogged and marshy land - Permanent (5) ঘন নীল রংএর ফুটকি।
    এবং পূর্ব মেদিনীপুরে কোত্থাও নীল ফুটকি নাই।
    কেসটা বোঝা গেলো কি?

    ফুটকি। ইস কি ক্ষান্ডো!!! বুদ্ধ বলেছেন শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ ঠিক হয় নি। সেটা ভুল বলে স্বীকার করতে হবে।
    আবার বলেছেন নন্দীগ্রামে চাষের জমি নয় জলাজমি নেওয়া হয়েছিলো, সেটা আমরা ঠিক করে প্রচারে আনতে পারিনি।
    ইসস বুদ্ধটা কি রকম সুবিধাবাদী!!
    ভাই ফুটকি, বুদ্ধের কোন কথাটা সত্যি বলে মানবো আপনিই বলে দিন না!!
  • kd | 127.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ০১:৪০659157
  • Name: shatadal Date:12 Mar 2015 -- 10:24 AM
    "মমতা তো কালিঘাটের ছোটোলোকের পাড়ায় বড় হয়েছে"

    এইটা একটু অন্যভাবে লিখলে ভালো লাগতো। মানে আমিও এই পাড়াতেই থাকি কি না, আদি বাসিন্দে। ও হ্যাঁ, কেশব নাগ, কালিদাস রায়, প্রেমেন মিত্তিরও এই পাড়াতে থাকতেন। ঃ)
  • Atoz | 161.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ০১:৪৯659158
  • সবাইকেই একধারসে ছোটোলোক বলে দিল!!!! অ্যাঁ?????
    অবশ্য মা কালীর অবস্থান থেকে দেখলে কেই বা বড়লোক! সব ছোটো ছোটো বালক(বালিকা), তিনটে ক্যাটেগোরিতে ধরে যায়।
    ঃ-))))
  • aranya | 154.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ০২:১৩659159
  • অনিলায়নের ব্যাপারে পিটি না বুদ্ধ-বাবু, কারে যে বিশ্বাস যাই- এ এক ধর্মসঙ্কট
  • adhuli | 37.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ০৫:৫৩659160
  • অটো, ট্যাক্সি, এবার হকার দের মুক্তাঞ্চল। মমতার পরের লক্ষ্য এবার হয়ত পকেটমার, চোর আর ছিনতাইবাজ-এরা, এদেরকেও লইসেন্স দেওয়া হবে। এত বার বার কষ্ট না করে ভালো হয় একেবারেই সাধারণ নাগরিক দের বাসের নিচে চাপা দেওয়ার পারমিট দিয়ে দিলে।

    http://www.anandabazar.com/calcutta/mamata-announced-licence-to-hawkers-1.123919
  • shatadal | 56.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ০৭:২৩659162
  • কেডি, এসব কিছু মনে করবেন না। আপনাকে আমি সিওর ছোটোলোক বলিনি, আর আপনার ইলাসট্রিয়াস প্রতিবেশীদেরও না। আর আমি আপনাদের পাড়ার মেয়ের, মানে এখনকার মুখ্যমন্ত্রীর খুবই ভক্ত। ওরকম ভাল পলিটিক্যাল মাইন্ড বাঙালী বহু বহুদিন দেখে নি। ভারত সরকারের সাথে নরমে গরমে কিরকম লড়ে যাচ্ছে বলুন!
  • SC | 34.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ০৭:৪৫659163
  • এই কথাটা মস্করা করে বললেন কিনা জানিনা, তবে মমতা বন্দোপাধ্যায় অবশ্যই বাংলায় নয় শুধু, সাম্প্রতিক কালে ভারতের রাজনীতির অন্যতম পলিটিকাল মাইন্ড। তবে ওনার রাজনীতি agitation এর রাজনীতি, বিরোধী রাজনীতি। এডমিনিস্ট্রেটর হিসেবে বেশ খারাপ উনি।
    ওনার একটা দুর্ভাগ্য প্রতিপক্ষ হিসেবে এমন একজনকে পেলেন নিজের রাজনৈতিক জীবনের শুরুতে, সেই জ্যোতি বসু ওনার চেয়ে অনেক ক্ষুরধার রাজনীতিবিদ। তাই এতদিন ওনাকে অপেক্ষা করতে হলো। ইউ পি কিম্বা তামিল নারু তে রাজনীতি করলে অনেক আগেই মুখ্যমন্ত্রী হয়ে যেতেন।
  • PT | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ০৮:০৯659164
  • "পিটি নিজে বাম জমানায় শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগের বিরুদ্ধে সব সময় স্পিরিটেড ডিফেন্স করে গেছেন, শিবু ও অনেকে স্পেসিফিক প্রমাণ চেয়েছেন"

    পিটি এখনো সেই অবস্থানে আছে কেননা পিটির ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার প্রয়োজন নেই। আর বুদ্ধবাবুর মন্তব্যে কল্লোলদা বা RR -এর দাবীর ন্যায্যতা প্রতিস্থাপিত হল সেটাও মানার কোন কারণ নেই।

    পিটি হাতে পেন্সিল নিয়েই এখনো স্পেসিফিক প্রমাণ চাইছে কেননা পিটি তালিকা বানাতে চায়। আর যে সকল শিক্ষাবিদরা চ্যানেলে চ্যানেলে বসে বাম জমানার মুন্ডুপাত করছে তারা কি করে বাম আমলে চাকরী পেয়েছিল সেটাও পিটি জানতে চায়।

    কল্লোলদা
    কৃষক আন্দোলন-ক্লাসিকাল মিউসিক-জলাজমি-ধর্ষণ ইত্যাদি প্রভৃতি সব ব্যাপারেই শেষ কথা বলার মত দক্ষতা আমার নেই। তবে তুমি একবার RR-কে কনসাল্ট করে নিও। তিনি জানাচ্ছেন যে জলাজমি = ওয়েস্টল্যান্ড নয়।

    "We know what we know, we know that there are things we do not know, and we know that there are things we don't know we don't know"

    সিঙ্গুরের চাষীর বর্তমান দুর্দশা বোধহয় we know that there are things we don't know we don't know দিয়ে বোঝার চেষ্টা করা যেতে পারে।
  • shatadal | 15.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ০৮:৩৮659165
  • না না, মস্করা নয়। মমতা সত্যি সত্যি খুব ভাল পলিটিশিয়ান। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এখন অবধি কিছু করে দেখাতে পারেনি। কিন্তু দেখানোর কি দরকার? পলিটিশিয়ানের প্রথম লক্ষ্য ক্ষমতায় থাকা। তার জন্য ভাল অ্যাডমিনিস্ট্রেশন চালিয়ে লাভ নেই। বরং কিছু ক্ষতি আছে। আপনাদের এখানে দেখলাম আপনারা মমতাকে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পরামর্শ দিয়েছিলেন। কিন্তু উনি বোধহয় সেগুলোকে খুব পাত্তা দেন নি, মানে ঐ একটু দেখে যেটা মনে হল। তবে তাতে মাইন্ড করার কিছু নেই। কোন ভাল পলিটিশিয়ানই ক্ষমতায় থাকার জন্য যা দরকার তার চেয়ে বেশী কিছু করে না। মমতা ভাল পলিটিশিয়ান।

    আমার মনে হয় মমতা জ্যোতির চেয়েও পলিটিশিয়ান হিসেবে ভাল। আসলে মমতাকে সিদ্ধার্থ জমানার বাড়াবাড়ির ফল ভুগতে হয়েছে। জ্যোতি সেটার সুফল পেয়েছে। এছাড়া জ্যোতির ক্ষমতায় থাকার সুবিধা ছিল। যার জন্য অপারেশন বর্গা ইত্যাদি পাইয়ে দেওয়া করতে পেরেছে। আর জ্যোতির কিছু বোধভাষ্যি ছিল, ক্ষমতায় থাকতে হলে বাড়াবাড়ি করতে নেই। বুদ্ধ ঐ লিগ্যাসি বানানোর মোহে না মজলে মমতার কপাল এখনো খুলতো না হয়তো। মানে বুদ্ধ ইনকামবেন্ট থাকার সুবিধা পেত তো। তাই।
  • dc | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ০৯:২০659166
  • shatadal এর কথা কিছুটা মানলাম, কিছুটা না। রানীমা রাজনীতিতে খুবই পাকা খেলোয়াড় এটা অনস্বীকার্য্য। ওনার আরেকটা গুণ উনি জানেন কখন কাকে মাথায় তুলতে হবে আর কখন কাকে নামাতে হবে। কারুর প্রয়োজন ওনার কাছে ফুরিয়ে যাওয়ার পর তাকে ছুঁড়ে ফেলতে উনি এক মিনিটও সময় নষ্ট করেন না।

    যেমন সিঙ্গুর আন্দোলনে মেধা-অনুরাধাদের উনি ইচ্ছে মতো ব্যবহার করেছেন, এখন তো মেধা হাজার পরামর্শ দিলেও সে নিয়ে টুঁ শব্দটিও করেন না। মাঝখান দিয়ে মেধা ভালো মুর্গি হলেন। আরেকটা উদাহরন ঝরা মুকুল। কাক শিল্পী, যাদবপুরের ভিসি, এরাও আছেন। আর সেই অমর প্রবাদ তো আছেই, কাজের বেলায় কাজি, কাজ ফুরোলেই কিষানজি। প্রত্যেক বড়ো পলিটিশিয়ান, যেমন মুলায়ম বা শরদ পাওয়ারের এই গুণগুলো আছে, এই ব্যাপারে একমত।

    যেখানে একমত না, সেটা হলো এখনো পর্য্যন্ত মুলায়ম বা আম্মা বা পাওয়ার, এদের অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ডও মোটামুটি ভালো। এরা নিজেরাও চূড়ান্ত করাপ্ট, আবার নিজের নিজের রাজ্যে অল্প অল্প উন্নয়নও করে। এই সব রাজ্যগুলোতে বড়ো প্রোজেক্ট হওয়া আটকায় না। পব সেই দিক দিয়ে এক্সেপসান। রানীমা ক্ষমতায় থাকতে পারদর্শী হলেও বড়ো প্রোজেক্ট এখনো পর্য্যন্ত আনতে পারেননি, আর সেটার জন্য যতোটুকু অ্যাডমিনিস্ট্রেশন দরকার সেটাও উনি দিয়ে উঠতে পারেননি।
  • PT | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১০:০৫659167
  • "মেধা-অনুরাধাদের উনি ইচ্ছে মতো ব্যবহার করেছেন"
    নাকি মেধা-অনুরাধা ব্যবহৃত হতে চেয়েছিলেন?
  • কেসি | 198.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১০:১৪659169
  • দেখুন পিটিবাউ, সিস্টেমে গলতা ছিল। সেই গলতা দিয়ে এই মেধা-অনুরাধা ব্যবহার ব্যবহৃত সব হয়েছে। গলতা নিয়ে মাথা না ঘামিয়ে এই ব্যবহার-ব্যবহৃত নিয়ে করতাল বাজালে, বাজিয়েই গেলে বোরিং লাগবেনা? বোরিং হয়ে যায়নি?
  • dc | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১০:১৪659168
  • সেটা বলতে পারবনা। মেধা-অনুরাধাদের অনেকটা নাইভিটি তো ছিলোই, যদিও সেটা খুবই আশ্চর্য্যের, তাও "ব্যবহৃত হতে চেয়েছিলেন" এটা মনে হয়্না। ওনারা হয়তো ভেবেছিলেন যে ওনারাই রানীমাকে ব্যবহার করছেন আন্দোলন করার জন্য, কিন্তু আসলে যে উল্টোটা হচ্ছে সেটা বুঝতে পারেননি।
  • shatadal | 47.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১০:২৭659170
  • মেধা অনুরাধার ব্যবহৃত হতে অসুবিধা কি? ওরা এত বোকা তো নন যে এর থেকে মমতা মাইলেজ পাবে সেটা বুঝতে পারেন নি। আর আমার মনে হয় না ওরা আশা করেছিলেন যে মমতা ক্ষমতায় এসে ওদের অ্যাডভাইসরের পোস্ট দেবে। মমতার আন্দোলন থেকে মমতা মাইলেজ পেয়েছেন, মেধা অনুরাধাও প্রচার পেয়েছেন। শোধবোধ।

    বড় প্রোজেক্ট স্টেটে থাকলে বড় ডোনেশন পাওয়া যায়, কন্ট্রাক্ট, ঘুষ, প্রোটেকশন মানি এসবে সুবিধা হয়। সে টাকার কিছুটা দিয়ে থুয়ে পলিটিক্যাল মাইলেজও পাওয়া যায়। মমতার এক্ষুনি সেটার দরকার নেই। সারদার টাকা ইত্যাদি এখনও কিছুটা লুকানো আছে। আর এখুনি বড় প্রজেক্ট করতে গেলে জমি-টমি নিয়ে অসুবিধা হবে, মমতার ইমেজে দাগ লাগবে। আরো গোটা দুই টার্ম গেলে তখন মমতা টাকার দরকার বুঝে প্রজেক্ট করার দিকে মন দেবে।
  • dc | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১০:৩৩659171
  • shatadal এর সাথে একমত।

    সিঙ্গুরের চাষীগুলোও ভালো মুর্গি হলো বটে, তবে ওরা কোল্যাটারাল ড্যামেজ। ক্ষমতার পরিবর্তনের জন্য ইচ্ছুক আর অনিচ্ছুক কিছু চাষীর মুর্গি হওয়া দরকার ছিল :d
  • PT | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১০:৪৪659173
  • "বোরিং হয়ে যায়নি?"
    না। আমার কাছে হয়নি।
    কেননা এরা (এবং আরো খুচরো বিপ্লবীরা) কেন এল আর তারপরে কেন সম্পুর্ণ হাওয়া হয়ে গেল তার উত্তর এখনো পাইনি।
    আর যাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল তারা সেটা না দিয়ে এখনো বুদ্ধবাবুর দাড়ি ধরে টানাটানি চালিয়ে যাচ্ছে।

    একবার সিঙ্গুরের চাষী আর নন্দীগ্রামের কর্মহীন মানুষদের এই "ব্যবহার-ব্যবহৃত " ব্যাপারটা শুধোলে কেমন হয়? সংহতিতে এই সব নিয়ে আর কেউ লেখা-লিখি করেনা?

    আজকে তিনোরা দল বেঁধে আর মুকুল একা একা নন্দীগ্রামে যাচ্ছে নন্দীগ্রাম দিবস পালন করতে। মনে হয় তাদের কাছেও গোটা ব্যাপারটা "বোরিং হয়ে যায়নি"।
  • নি | 186.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১০:৫৩659174
  • আবারও নন্দীগ্রাম ও সিঙ্গুরের মধ্য গুলিয়ে দেয়া হচ্ছে। নন্দীগ্রামের লোক ভালই আছে, মানে আগে যেরকম থাকত। সিঙ্গুরের চাষীরা খারাপ আছে কারণ তাদের জমিতে কংক্রিটের স্ট্রাকচার বানানো হয়ে গেছে ও চাষযোগ্য নেই। নন্দীগ্রামের পরিকল্পনা ছিল প্রায় ত্রিশ বর্গকিলোমিটার বা একুশ হাজার বিঘা একোয়ার করা। লাখের উপরে মানুষ ডিসপ্লেস হতো খুব কম ক্ষতিপূরণে এবং তাদের এই কথিত কেমিক্যাল হাব (যদি আদৌ তৈরি হয়, হলদিয়া প্রজেক্টের কথা ভাবুন) এ কাজ পাবার সম্ভাবনা ছিল খুবই কম। সিঙ্গুরে চার বর্গকিলোমিটার (মোট কথা অনেক কম) একোয়ার করার কথা ছিল। সিঙ্গুর প্ল্যান্টে সম্ভবত স্থানীয় লোকের কাজ পাবার সম্ভাবনা অনেক বেশী ছিল। তারপরেও হাজার চার-পাঁচ ডিসপ্লেসড হতো।

    পশ্চিমবঙ্গে শিল্প করার মতো জমি কম পড়ে নাই। পরিত্যাক্ত, ধুঁকতে থাকা কারখানার বিশাল সব কমপ্লেক্স পড়ে আছে। ইচ্ছা থাকলে ক্যাপিটাল আনতে পারলে, রিনোভেট করাই যায়।
  • কেসি | 198.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১১:০০659175
  • আহা বুদ্ধবাবুর দাড়ি ধরেইতো টানছে, মানস ভুইঞার মততো আর ধুতি ধরে টানছেনা। :-)
    আর উত্তরতো আপনি জানেনই, শুধু সেই উত্তরটা কতগুলো নির্দিষ্ট লোকের কাছে পাওয়ার জন্য লড়ে যাচ্ছেন কেন?
    আর দিনের শেষে এই খুচরো বিপ্লবী আর ক্লিকটিভিস্টরা সব এক। টাইম পাস। সেটাওতো আপনি জানেন। এরাই তো সংহতি চালায়। সেটাওতো জানেন। জানেন না টা কী?
  • কল্লোল | 111.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১১:০৮659176
  • পিটি। খুব খারাপ লাগে ভাবতে যে তুমি তর্কের প্রাথমিক শর্তটাও না মেনে তর্ক করছো।
    যে লিংকটা দিয়েছি সেটা খুলেও দ্যাখো নি, পাছে নিজের কাছেই হেরে যাও।
    তোমার অবগতির জন্য জানাই হ্যাঁ জলাজমি = ওয়েস্টল্যান্ড নয়। ওয়েস্টল্যান্ড = জলাজমি ও আরও অনেক কিছু। কি কি? ঐ ম্যাপেই দেওয়া আছে -
    LEGEND
    1. Gullied/ Ravine land-Medium ravine
    2. Gullied/Ravine land-Deep/ very deep ravine
    3. Scrubland - Land with dense scrub
    4. Scrubland - Land with open scrub
    5. Waterlogged and marshy land - Permanent
    6. Waterlogged and marshy land - Seasonal
    7. Land Affected by Salinity/ Alkalinity - Moderate
    8. Land Affected by Salinity/ Alkalinity - Strong
    9. Shifting cultivation - Current jhum
    10. Shifting cultivation - Abandoned jhum
    11. Under-utilised Deg Notif Forest - Scrub Dom
    12. Under- utilised Deg Notif Forest - Agriculture
    13. Degraded Pastures/ grazing land
    14. Degraded Land under Plantation Crop
    15. Sands - Desert sand
    16. Sands - Coastal sand
    17. Sands - Riverine
    18. Sands - Semi-stab to stab (৪০ম) dune
    19. Sands-Semi-stab to stab mod high(15-40m) dune
    20. Mining Wastelands
    21. Industrial Wastelands
    22. Barren rocky area
    23. Snow cover and/ or glacial area
    24. Non Wasteland Area
    এর মধ্যে ৫ ও ৬ নংটি জলাভূমি যা পূর্ব মেদিনীপুরে নাই।
    সিপিএমের মিথ্যার ফানুষটি উঁচিয়ে রাখতে আর কতো হ্যাজা প্যাজা বকবে!!!
  • dc | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১১:০৯659177
  • "পশ্চিমবঙ্গে শিল্প করার মতো জমি কম পড়ে নাই। পরিত্যাক্ত, ধুঁকতে থাকা কারখানার বিশাল সব কমপ্লেক্স পড়ে আছে। ইচ্ছা থাকলে ক্যাপিটাল আনতে পারলে, রিনোভেট করাই যায়।"

    মানে সরকার শিল্পপতিদের বলবে, ভাই তোমরা পরিত্যাক্ত, ধুঁকতে থাকা কারখানায় নতুন প্রোজেক্ট বানাও আর শিল্পপতিরাও বানিয়ে ফেলবে?
  • aranya | 83.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১১:১২659179
  • সবাই কি আর টাইম পাস-এর জন্য কাজ করে, কেউ কেউ নিশ্চয় আদর্শের জন্যও করে
  • SC | 34.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১১:১২659178
  • মানুষের ভালো করা নিয়ে বলিনি, ভালো রাজনীতিবিদ মানে রাজনীতিতে তুখোর, নির্বাচন জিততে পারেন, এইসব বলেছি।
    যেই মাপকাঠিতে রাহুল গান্ধী বাজে রাজনীতিবিদ, মোদী খুব ভালো। বুদ্ধবাবুকে রাজনীতিবিদ হিসেবে ওই রাহুলের কাছাকাছি রেটিং দেব।
    উনি রাজনীতির কিছু কোনকালেই বুঝতেন না। জ্যোতি, অনিল, সুভাষ এরাই রাজনীতিটা দেখত, উনি নন্দনে বসে চা খেতেন।
    মাথার উপর থেকে ওই তিনটে হাত সরে যাওয়ার পরে যখন নিজেকে ব্যাটিং করতে নামতে হয়েছে, তখন বোঝা গেছে উনি কত বড় রাজনীতিবিদ। জ্যোতি বসু ভালো রাজনীতিবিদ, এবং ভালো এডমিনিস্ট্রেটর, দুটোই ছিলেন। এতেও মানুষের খুব ভালো হয়নি, কিন্তু ছিলেন।
    মমতা ঠেকায় পড়লে বড় মাঝারি সব প্রজেক্টই আনবে। নিশ্চিন্ত আনবে। এদ্দিন chitfund এর পয়সায় দল চলছিল। তাই ডেলোতে সুদীপ্ত গৌতম দের সাথে মিটিং হচ্ছিল। সেই জন্য পলিটিকাল রিস্ক নিয়ে বড় প্রজেক্ট এনে কেস খেতে চাননি মমতা (যদি সিপিএম জমি আন্দোলন করে দেয়)।
    এবারে পার্টি ফান্ড এ টান পড়লে মমতা বড় মাঝারি সব প্রজেক্ট এর কাছেই হাত পাতবেন। তবে পব তে বড় প্রজেক্ট আসতে চাইবে কিনা, সেটা অন্য কথা। রাজনৈতিক ভাবে এত unstable, ইউনিয়ন এর সমস্যা, তিন চারটে তিনুদের গোষ্ঠী আলাদা করে টাকা চায়, এগুলো আম্মার নেই।
  • PT | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১১:২১659181
  • কল্লোলদাঃ
    হ্যাজা প্যাজা তুমিই শুরু করেছ, জলাজমিকে ওয়েস্টল্যান্ড বলেছ।

    আর তুমিই বা কত দিন মেধ-অনুরাধার ধান্দাবাজ বিপ্লব বিপ্লব খেলা নিয়ে মৌন থাকবে? সিঙ্গুরের চাষীর সব্বোনাশে যে তাত্বিক তোলাই দিয়েছিলে সেটা কি সিপিএমকে গাল দিয়ে ঠেকিয়ে রাখা যাবে? বুদ্ধবাবু তো তবু যাহোক "ভুল" স্বীকার করছেন। তোমার (বা তোমাদের) পালা কবে আসবে?

    "পশ্চিমবঙ্গে শিল্প করার মতো জমি কম পড়ে নাই"
    অতিবিপ্লবীদের সেই হেজে-মজে যাওয়া তত্ব।
    বিপ্লবীরা কেন শহর থাকে আর পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে বসবাস করেনা কে জানে!!
  • dc | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১১:২১659180
  • বুদ্ধবাবুর এই কমেন্টটা সঠিক মনে হয়েছেঃ "আমাদের মনে রাখতে হবে কৃষির সাফল্যের ওপর দাঁড়িয়ে যে শিল্পায়নের উদ্যোগ তাতে কোনও ভুল নেই৷‌ এই দলিল থেকে শিক্ষা নিয়ে আমরা যে ফের শিল্পায়নের কর্মসূচি সম্পন্ন করব তা জানাতে হবে মানুষকে৷‌"

    যদি ভবিষ্যতে বাম সরকার ক্ষমতায় আসে, সেই সরকারে যিনিই মুখ্যমন্ত্রী হোন, তিনি যদি শিল্পায়নে জোর দেন তো তাঁকে সাপোর্ট করবো। তবে পবতে শিল্পায়ন করতে গেলেই তাতে এনজিও-অ্যাকটিভিস্টদের থেকে বাধা আসবেই, ভবিষ্যতের সরকারকে সেই বাধা সামলাতে হবে। "পুরনো কারখানায় প্রোজেক্ট করুন, নতুন জমি নিয়ে কি হবে" টাইপের উদ্ভট যুক্তিও শুনতে হবে। তবে পবতে এমনিতেই কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর যেতে চাইবে কিনা তাতেও সন্দেহ আছে, কারন বড়ো ইনভেস্টররা লং টার্ম স্টেবিলিটি চায়, যেটা তাদের দিক থেকে চাওয়াটাই স্বাভাবিক।
  • . | 134.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১১:৩৩659182
  • Kd কে সমর্থন। মমতার তীব্র বিরোধী হওয়া সত্যেও ওনাকে ছোটলোক বলাটা ভাল লাগে নি। আর কালিঘাটের ছোট্লোকদের পাড়া ইত্যাদি বলে একটা সুইপিং সেটমেন্ট দেওয়া উচিত হয় নি। কেশব নাগ ইত্যাদি না থেকে মহিম হালদার থাকলেও কি এইভাবে সবাই কে ছোটলোক বলা যায়?
  • pi | 192.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ১১:৩৬659184
  • রোবু ভাটে লিখেছিল, এই রিপোর্টিং এর জঘন্য অ্যাটিচিউড নিয়েও। আমিও একমত।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=15375&boxid=14524687

    আর শর্তগুলো ঠিকঠাক মানলে এটা ভাল পদক্ষেপ। লাইসেন্স, বিমা, প্রভিডেন্ট ফাণ্ড দেওয়া, জরুরি ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন