এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ২১ জুন ২০১২ ২৩:৪৬18060
  • ধ্যুৎ। ঘুম চোখে মজার ঘটনা লিখতে গিয়ে কিসব লিখলাম। ইগনোর প্লিজ।
  • একক | ২১ জুন ২০১২ ২৩:৪৪18059
  • @পাই
    তুই যে জনার এর ফটোগ্রাফি করিস তাতে এসএলআর বডি + মিনিমাম প্রাইম লেন্স বেস্ট . দাম টা একটু বেশি.
    পারফর্মান্স বেটার পাবি অবস্যই . তবে ভালো পয়েন্ট এন্ড শুট ( যদ্দুর জানি এখন লুমিক্স বেস্ট ) দিয়েও দিব্যি কাজ চলে যায়. ম্যাক্রো করতে পারবিনা সেটা একটা ব্যাপার .
  • pi | ২১ জুন ২০১২ ২৩:৪১18057
  • প্রশ্নটা ব্ল্যাংকিকেও।
  • kiki | ২১ জুন ২০১২ ২৩:৪১18058
  • তো বেচারী একবার মিন মিন করে বললো, ভেবে দেখ একবার, আমাদের কমার্সে ফার্স্ট ডিভিসন অত সহজ নয়। তো তবুও বেচারী খাটলো আর পরীক্ষার আগে আমায় জ্বালালো না।

    তো ফার্স্ট ইয়ারে সেটাও আবার ঘনিয়ে এলো। একদিন সারা রাস্তা (বেহালার) চোদ্দবার হাঁটিয়ে বেরালো, বেত্যান্ত এই তাকে হ্যাঁ বলতে হবে। শেষে বলে কিনা, তুই হ্যাঁ না বললে আমি আর বাড়ী ফিরবো না। ক্ষি চাপ! হ্যাঁ বলেই দিলাম। তো লাফাতে লাফাতে বলে তালে আমার বাড়ী চল। সবার সাথে আলাপ করিয়ে দেবো। তো যেহেতু জানি সেটাকে বাড়ী পাঠানোর জন্য এই মিথ্যে বলেছি তাই আর বাড়ী যাই নি। তবে আমি কখন ও সজ্ঞানে কাউকে ঠকাই না। তার সঙ্গে কোনরকম খেলি নি ঐ হ্যাঁ কথাটা বলা ছাড়া।

    এদিকে বাবা হালিশহরে হ্যাঁ বলে দিয়েছে। ক্ষি চাপ! বাবার কথা হলো, আমি কথা দিয়েছি, তোর জন্য কি আমার মুখ ডুববে? সে ক্ষি জ্বালাতন। ভ্যাঁ করে কেঁদে বললুম আমিও ও তো একজনকে হ্যাঁ বলে এলুম। ওমা বাবার মনে হলো আমি গাছের তলায় বসে হাতে হাত রেখে কিসব করে এলুম। ওয়াক। মাথা গরম। পরে সে ছেলে র সাথে আর যোগাযোগ করবো না। তো লাইব্রেরী তে চুপচাপ বসে আছি। তিনি ঐ ভয়ঙ্কর লাইব্রেরী ম্যামকে অগ্রাহ্য করে আমার ব্যাগ তুলে বেরিয়ে গেলেন। বাধ্য হয়ে বেরোই। আর সমানে অস্বিকার করি যে আমি হ্যাঁ বলিনি। সে বেচারীর গায়ের রং পাকা গমের মতো। মুখ ক্রমশঃ লাল টকটকে হয়ে উঠছে। কেবল বললো, একবার বল শুধু তুই হ্যাঁ বলেছিলিস। আর কোনো সম্পর্ক রাখবো না আমি নিজেই। আমি এত জেদী কিছুতেই স্বীকার করলাম না।

    সে চলে গেলো। আর কোনদিন রাস্তাতে দেখা হলেও ফিরে চায়নি।

    এদিকে ড্যাড একদিন হনেবালে জামাইকে বাই বলে ফেললো। মনের ভুলেই। আমি ততদিনে মনে মনে হালিশহরে পা বারিয়েছি। তো সেখান থেকেও চিঠি এসে গেলো যে সেই তিনি বিশেষ কারনে এখানে বিয়ে করতে পারবেন না। বাবার এত অপমানে লেগেছিলো যে বাবা জানতে গেছিলো না টা কেন? কিন্তু সেখান থেকেও কোনো জবাব আসেনি।

    সত্যিকারের ভালোবাসা কে ঠোকরালে বোধায় এমনটাই হয়। তবে সেটা আমার গায়ে লাগেনি। কিন্তু পরে দুজনকে পাগলের মত ভালো বাসলাম। দুজায়গা থেকেই ধাক্কা এলো। লাস্টের টা তো সারা জীবনেও সামলে উঠতে পারবো না বোধায়।
  • pi | ২১ জুন ২০১২ ২৩:৩৫18056
  • *আমি কীসের
  • pi | ২১ জুন ২০১২ ২৩:৩৪18054
  • একক, থ্যাংক্স। কিন্তু আমি এখন ভাবছি, পয়েন্ট অ্যান্ড শুট থেকে আদৌ এস এল আরে যাওয়া কী কী কারণে দরকার। এখন যা আছে, তাই দিয়ে মোটামুটি চলে যাচ্ছে। ম্যাক্রো একেবারে ভাল হয়না। ডেপ্থ অব ফিল্ড ভাল আসেনা। এই দুটো সমস্যা দেখেছি। বাদবাকি আমার খুব অসুবিধা হয়না। ওয়াইল্ড লাইফ কি ম্যাক্রো ফোটোগ্রাফির খুব ইচ্ছে নেই। আমার কীসের কী ফোটো তুলি তো দেখেছিস। ওরকম ই রিকোয়ারমেন্ট। ঐ ছবিগুলো কি এস আল আরে বেটার আসতো ?
    ও, পিক্সেল নিয়ে আমিও মাথা ঘামাইনা, ওটা ফালতুই হাইপ।
  • Nina | ২১ জুন ২০১২ ২৩:৩৪18055
  • অক্ষ
    যোগাযোগ করিয়ে দাও--নিশ্চই কথা বলব
  • সায়ন | ২১ জুন ২০১২ ২৩:৩৩18053
  • লামাদা @ 11:25 PM হাহাহাহাহাহাহা ওরেবাবারে ঃ-)))))))
  • a x | ২১ জুন ২০১২ ২৩:৩০18052
  • দেশে যেতে হবেনা, সেইজন্যই তো বললাম উনি এদেশের সিস্টেম ভালো ভাবে জানেন।
  • Nina | ২১ জুন ২০১২ ২৩:২৯18051
  • অক্ষ
    দেশে দিয়ে কি করব গো? আমি তো এদেশেই তাকে নিয়ে থাকি---
  • একক | ২১ জুন ২০১২ ২৩:২৬18050
  • আনেকাল এর গাঁজা টা ভালো. অদ্দুর যাওয়া সার্থক. বেশ সুদিং টাইম ল্যাগ হচ্ছে .
  • a x | ২১ জুন ২০১২ ২৩:২৫18046
  • নীনা, একবার অঞ্জলির রত্নাবলী রায়ের সাথে কথা বলবে? ওরা দেশে, কিন্তু ভদ্রমহিলা এদেশের সিস্টেম ভালোভাবেই জানেন, এখানে পড়াশোনা করেছেন।
  • Lama | ২১ জুন ২০১২ ২৩:২৫18047
  • এর মধ্যে মা দুঃখ করছিল "তোকে ফোন করল, আমাকে করল না" বলে। বোঝালাম "ওটা অফিসিয়াল ছিল"
  • একক | ২১ জুন ২০১২ ২৩:২৫18048
  • @পাই

    নিকন -ক্যানন এর মধ্যে কোনটা ভালো এরকম কোনো তর্ক হয়না . ক্যামেরা র দুনিয়া তে দুটই বেশ বাচ্চা কোম্পানি শুধু ডিএক্স বা এপিএসসি -র মতো কনসেপ্ট টাকে নিয়ে এসএলআর এর দাম রাতারাতি কমিয়ে এনে মার্কেট ক্যাচ করার ব্যাপার এ এরা পথপ্রদর্শক. এসএলআর ওয়ার্ল্ড এ যারা ছিল তাড়া ওই মার্কেটিং টা করতে পারেনি. একচুয়ালি ক্যামেরার বিগার অআর্ল্ড -এ হাস্সী (হ্যাসেল্ব্লাদ), সিনার, লিহ্নফ এরা রাজত্ব করে.নিকন-ক্যানন সেখানে নঅন এনটিটি.

    কাজেই ওরা কেও বড় ছোটো নয়, আমি এসএলআর এর ক্ষেত্রে নিকন ইউস করি বলে নিকন এর বেস্ট কম্বো টা বলেছি . যারা ক্যানন এ অনেক কম্বো ঘেন্তেছে তাড়া ক্যানন এর টা বলতে পারবে. নিকন এর মিনিমাম প্রাইম লেন্স মানে ৫০ মম ১.৪ জি টা ক্যানন এর ৫০ মম প্রাইম তার চে বেটার পারফর্ম দেয় এটা ঘটনা . সফট স্পট, ভিগিনেত এফ্ফেক্ত সব ধরে . তাই এই ক্ষেত্রে অন্তত এগিয়ে আছে.

    যারা লম্বা টেলি দিয়ে বার্ডইং করেন না তাদের জন্যে অনলি লেন্স ৫০ মম প্রাইম খুবই পারফেক্ট. লোকজন বিশাল দামি ক্যামেরা বডি কেনে কিন্তু ১৮-৫৫ রেঞ্জের সস্তার কিট লেন্স দিয়ে ছবি তোলে বলে হাজার চেষ্টা তেও দিসায়ার্দ পারফর্মান্স আসেনা . তাই যাহোক একটা এসএলস্ বডি কিনে প্রাইম লেন্স এ টাকা ঢাললে আউটপুট এ পইসা উঠে আসে .

    আইএসও নিয়ে মাথা ঘামাই না . ৪০০ র ওপরে উঠিনা . দরকার হয়না. পিক্ষেল নিয়ে মাথা খারাপ করা বেকার. ছবি আমরা যে সাইজ এ দেখি রোজ এলবাম এ বা ছাপিয়ে ঘোরে রাখি তাতে ১০-১২ পিক্ষেল এর বেশি কোনো প্রয়োজন নেই . ওটা একটা ম্যানিয়া. এসএলআর শেষ গল্প লেন্স এর কোয়ালিটি, এপারচার - শাটার কন্ট্রোল আর ডেপথ অফ ফিল্ড বোঝা . এগুলো সবাই জানে .

    পচুর জ্ঞানালুম !
  • kiki | ২১ জুন ২০১২ ২৩:২৫18049
  • উপস! গিয়েও যেতে নেহি পারতা। আমার ড্যাড একবার এরম এক কেলো করেছিলো।

    সে আমি তখন টেন পাশ করে হালিশহরে মায়ের এক মাসীর বাড়ী গেসলুম। সেখেনে এক মামার হতে চলেছে শালাবাবুর আমাকে নাকি পছুন্দ হয়ে গেসলো। তো প্রায় হাই সেকেন্ডারির পর পর আমার হালিশহরে বে হয়ে যাচ্ছিলো।

    তো আমরা তো ছেলেদের সেসময় ব্যপক ভয় পেতুম। কেমন যেন কি মারাত্মক কি একটা। এমন ই শিক্ষে দিক্ষে ছিলো সেকালের। তো আমি তো ভয়ে মরি। তখন ফার্স্ট ইয়ার। কোচিনের বাইরের ঠেকে বসে দিনরাত গজল্লা চলছে কিভাবে বিয়েটা কাটিয়ে দেওয়া যায়। এদিকে এইচেসে আমাদের স্কুলের এক কমার্সের পোলা পিছে পরে গেছিলো। আর বলতে কি আমার ও তাকে দারুন লাগতো। কোনদিন সে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকতো না। সে জন্যই। বলাই বাহুল্য এক ক্লাসের ছ্লেপিলেদের আমরা ভয় পেতুম্না। তাদের জন্য বাৎসল্য বরাদ্দ থাকতো। হ্যা হ্যা। তো তিনি বলেছিলেন যেমন সবাই বলে আরকি। ওগো তোমায় না পেলে আমার ইহকাল পরকাল সব যাবে। সামনেই এইচেস। বাধ্যে হয়ে বলতে হলো। ফার্স্ট ডিভিসন পেলে আমি রাজি বুঝলি। ভালো করে পড় গিয়ে।
  • kk | ২১ জুন ২০১২ ২৩:২৩18044
  • আকা ঃ)), এই সিনেমাটা আমারও ভীষণ প্রিয়। আর এটা সব সময়েই দেখার সময় আমি বাবার কথা বলি। বিশেষ করে লাস্টে সেই 'অনমোল'কে টিনোপাল বলার সময়ে।
  • aka | ২১ জুন ২০১২ ২৩:২২18043
  • দুই ভাই এক প্রোজেক্টে? তাও আবার একজন অনসাইট, আর এক্জন অফশোর। গৃহযুদ্ধ বাঁধল বলে।
  • pi | ২১ জুন ২০১২ ২৩:২১18042
  • আরিব্বাস !
  • Nina | ২১ জুন ২০১২ ২৩:২০18038
  • পাই
    সেই টইটার নামই ভুলে গেছি--তুলে দিবি প্লিজ---জলধি যদি পারে এই অগাধ জলে কোনো হদিস দিতে
  • aka | ২১ জুন ২০১২ ২৩:২০18039
  • কেকে আর কিকি র ভুলে যাওয়া নিয়ে আমার অন্যতম প্রিয় সিনেমার কিছু অংশ।

  • Tim | ২১ জুন ২০১২ ২৩:২০18040
  • ঃ-)))))))))))))))))))
  • pi | ২১ জুন ২০১২ ২৩:২০18041
  • হ্যাঁ, তো। এটাই নাম। ঐ টইতে লিখছে যে। আগেও লিখছিল, ওষুধের কথা। কাগুজে গুরুতেও কবিতা আছে ওর।
  • Lama | ২১ জুন ২০১২ ২৩:১৯18037
  • আমি আর হুতো এক প্রোজেক্টে- যাকে বলে কেরেকেটাকেরেকেটাঘ্যাঁচাংঘ্যাঁচ...সেদিন আবার মিটিঙে দুকলি ইংরেজীও বলে ফেল্লাম পরস্পরে
  • Tim | ২১ জুন ২০১২ ২৩:১৮18036
  • জলধি একজনের নাম?
  • pi | ২১ জুন ২০১২ ২৩:১৭18033
  • নিনাদি, তুমি যে টইটাতে বিস্তারিত লিখেছিলে, সেটা জলধিকে পড়তে দিতে পারো। ওর বুঝতে সুবিধে হবে হয়তো।
  • | ২১ জুন ২০১২ ২৩:১৭18034
  • দ্রি, দুপুরের সেই আড্ডাঘরের তরফ থেকে আপনাকে একঘটি জল আর বাতাসাসহ স্বাগতমঃ)
  • Tim | ২১ জুন ২০১২ ২৩:১৭18035
  • রঙ্গনদা, থ্যাঙ্কু।
    আগেও অনেকে অনেক শুভেচ্ছা জানিয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। ঃ-)
  • kiki | ২১ জুন ২০১২ ২৩:১৬18032
  • এই হুচি, বোধি এসে টিমকে ক্ষিসব মন্তর দে যাচ্ছে। আমি ও ফিসফিসিয়ে কয়ে দি, ঐ দিদিয়া না কইলো তার মতো, বেড়াল মার্তে দেরী করোনা। যা শেখানোর এই বেলা শিখিয়ে নাও।

    যাক এবার গুন্নাইট।
  • pi | ২১ জুন ২০১২ ২৩:১৫18031
  • পায়েস ঠিক ছিল কিনা? হাঁয়েস ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত