এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • !! | 134.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২৭658985
  • রঞ্জন আমি পরিষ্কার ভাবে দিন দুয়েক আগে জানতে চেয়ে ছিলাম খসড়া দেওয়া হয়েছে কিনা, কোন উত্তর পাই নি। তার আগেই লেখা হয়েছিল যে এই সব নাকি মিথ্যা, লোকে অনেক মিথ্যা বলে ইত্যাদি ইত্যাদি। তাই এখন যখন জানা গেলে হ্যাঁ খসড়া ছিল এবং তা নতুন সরকার কে দেওয়া হয়েছিল আমি স্পস্ট ভাবে আমার মতবাদ জানিয়েছি।
    হোক কলরবে আমি আমার যুক্তি থেকে সরছিনা। যেখানে পাই এবং তার সঙ্গে অনেকে দিনে ১০১টা আপডেট দিচ্ছিলেন, ভিসি অপসারণের পরথেকে সেই টই এবং আন্দোলন মৃত। সুতরাং আমার অনুমাণ এটি নকুদের ভিসিকে সরানোর জন্য যতটা ছিল, মেয়েটিকে ন্যায্য বিচার পাওয়ার জন্য মোটেই ছিল না।
    মিথ্যাচার কারা করছে তার জন্য বেশি অনুমানের দরকার হয় না। চেলা চামুন্ডা নিয়ে অভব্যতা করলেও নয়।
  • pi | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩০658986
  • 'তার আগেই লেখা হয়েছিল যে এই সব নাকি মিথ্যা, লোকে অনেক মিথ্যা বলে ইত্যাদি ইত্যাদি। '

    কোথায় বলুন তো ?

    ভিসিকে সরিয়ে আমার কী 'কার্যসিদ্ধি' হয়েচে, স্পষ্ট করে বলুন। হাওয়ায় ভাসিয়ে একের পর এক অভিযোগ ছুঁড়ে যাওয়াটাকেও অভব্যতাই বলে।
  • oo | 132.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৫৬658988
  • উত্তর টা পাওয়া যাছে না কেন? Jadavpur molestation কেস তার কি হলো ?
  • একক | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৫৭658989
  • জনতা কি হক্কলোরব থেকে বিপ্লব হবে আশা করেছিল ? পুরো আন্দোলনটাই নো রিটার্ন পয়েন্টে চলে যেত ভিসি অপসারণ কে টপ প্রায়োরিটি না বানালে। খুবই চতুর কিন্তু সময়উপযোগী ট্যাকটিক্স হয়েছে ওটা। "বিচার" এর চাপ দেওয়া অত সোজা না। তার জন্যে অনেক শক্তি বৃদ্ধি প্রয়োজন।

    হ্যা, কলরবি রা যখন ফেসবুকে নারী নিগ্রহ ইত্যাদি বাল্বীচি স্টেটাস দেয় আমারও হালকা গা জ্বলে যে বাবারা যা করছিস কর ন্যাকামি টা কম কর .....বাট এগেইন এসব পলিটিকাল সুইং করে কোনো "ব্যক্তিগত কার্য্যসিদ্ধি " হয়না। এট্টুস পলিটিকাল মাইলেজ হয় যা দিয়ে ফারদার মুভমেন্ট হোল্ড করতে সুবিধে হয়, এইপর্জন্ত্য।

    আপনাদের কথা শুনে মনে হয় সরকার এর ঘাড় ভাঙ্গা খুবই জলভাত :)) এরকম নয়। রাজনীতি হারামির জায়গা, তিন আনা সুবিধে দিলে তেরো আনা উসুল করে নেয়। কাজেই এতো অল্পে "ব্যক্তিগত" না খোঁজাই ভালো। কার্য্যসিদ্ধি তো অবশ্যই। সেটা পলিটিকালি বিরোধিতা করুন, খেস্তান। একজন বা কয়েকজন সামনের সারিতে থেকে কো-অর্ডিনেট করেছে বলে ব্যক্তিগত লাইফে কিছু বানিয়ে নিয়েছে, স্যরি মানতে পারছি না। আর নিজেও একবার ভাবুন আপনি পুরোভাগে থাকলে কী করতেন।
  • pi | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৪658990
  • কলরবীদের উত্তর ঃ
    ' (১৭.০২.১৫) তিন ফ্যাকাল্টির General body meeting- এর সিদ্ধান্ত অনুসারে বুধবার, দুপুর দুটোয় আমরা Executive Council -এ যাদবপুর বিশ্ববিদ্যালয়এর সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে নিম্নলিখিত দাবিগুলি নিয়ে যাব :-
    ১) পূর্ববর্তী I.C.C. কমিটির পরিবর্তে নতুন একটি Gender Cell তৈরি করতে হবে যাতে গণতান্ত্রিক পদ্ধতি তে নির্বাচিত ছাত্র-ছাত্রী প্রতিনিধি থাকবে;
    ২) ক্যাম্পাসে সবরকমের নজরদারিমূলক ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করতে হবে;
    ৩) ২৮অগস্টের যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে বিচারবিভাগীয় তদন্ত চাই;
    ৪)১৭সেপ্টেম্বর রাতে ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশি হামলা এবং ছাত্রীদের যৌন হেনস্থার ঘটনার বিচারবিভাগীয় তদন্ত চাই;
    দুপুর ১:৪০এ মাঠে জমায়েত ও মিছিল।'

    In light of the deputation submitted by the students and the demands articulated there, the university will hold another Executive Council meeting on 3rd March to decide on a future course of action.

    এবার 'কার্যসিদ্ধি' নিয়ে উত্তর পাওয়া যাবে ? !!, Q বা oo ?
  • শ্রী সদা | 126.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১৮658991
  • সেতো বুঝলাম, কিন্তু ভিসি অপসারণের আগে অব্দি যেরকম সোসাল মিডিয়ায় আপডেট উপচে পড়ছিল এখন সেরকম নেই কেন ? কলরবীদের উত্তর খুঁজতে এত চাপ নিতে হচ্ছে কেন ? পুরো ব্যপারটায় যারা তোল্লাই দিয়েছিল তাদের মূল লক্ষ্য যে ভিসিকে সরানো ছিল সেটা পষ্টো।
    রাজনৈতিক বিষয়ে কার্যসিদ্ধি র মানে ব্যক্তিগত ফায়দা লোটা নয়, যদ্দুর বুঝি। নিজের পলিটিক্যাল অ্যাজেন্ডাকে জেতানো স্যাটিসফ্যাকশন এই ক্ষেত্রে ব্যক্তিগত লাভ ক্ষতির উপরে। যেমন কেজরিওয়াল দিল্লীতে বিজেপিকে ধুয়ে দিলে বা না দিলে আমার ব্যক্তিগতভাবে কিস্যু ছেঁড়া যায়না, তাও কেজরির জয় সেলিব্রেট করি কারণ বিজেপির পলিটিক্যাল অ্যাজেন্ডায় আমার প্রচুর আপত্তি আছে।
  • Arpan | 125.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৪658992
  • সদাকে একটা ক দিয়ে গেলাম।
  • pi | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৮658993
  • এখানে আপডেট তো আমি দিতাম। নানা কারণে দিয়ে উঠতে পারিনি, সেটা আমার কার্যসিদ্ধি হয়ে গেছে বলে ?
    সোশ্যাল মিডিয়ায় আপডেট দেওয়া হচ্ছে না, এমনও নয়। আর হ্যাঁ, মাঝে SSC ও প্যারাটিচারদের অনশন নিয়েও অনেকেই ব্যস্ত ছিল। সেগুলোও সিরিয়াস ইস্যুই ছিল।

    আর সদা, আআপকে জিতিয়ে সদা তুই তোর কার্যসিদ্ধি করেছিস, এটা বললে কোন অসুবিধে নেই বলছিস। সত্যি ?
    সদার কাছ থেকে আরেকটু ম্যাচিওরিটি আশা করেছিলাম। অবশ্য স্বর্গের আগের স্টেশনে যাবার পর থেকেই অনেককিছুই হতাশ করছে ঃ(
  • শঙ্খ | 127.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৫658995
  • দু নম্বর পয়েন্টটায় একটু চোখ আটকে গেল।

    ২) ক্যাম্পাসে সবরকমের নজরদারিমূলক ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করতে হবে;

    বাব্বা এটির প্রায়োরিটি

    ৩) ২৮অগস্টের যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে বিচারবিভাগীয় তদন্ত চাই;

    এরও ওপরে?

    আজ বাদে কাল যখন এই ছেলেমেয়ে গুলি চাকরি নিয়ে বড় বড় কোম্পানিতে জয়েন করে ওডিসির ভেতরে বাইরে, লবিতে সারভেইল্যান্স এর তলায় থাকবে, অনেকরকমের সাইট প্রক্সিতে আটকে যাবে, প্রতিটি ইমেল ফিল্টারের ছাড়পত্র নিয়ে তবেই রেসিপিয়েন্টের হাতে পৌঁছুবে, তখনও 'সবরকমের নজরদারিমূলক ব্যবস্থা' প্রত্যাহার করার দাবীতে কার কাছে যাবে? নাকি চাকরিটাই ছেড়ে বেরিয়ে গিয়ে খুঁজবে কোথায় সারভেইল্যান্স ব্যাতীত কোম্পানি আছে?
  • Arpan | 125.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৮658996
  • ভিন্ন প্রসঙ্গ।

    "Railway Minister Suresh Prabhu Thursday said his ministry received an overwhelming response and suggestions on social media during the formative phase of the Railway Budget 2015-16.

    "We received over 20,000 responses from people on social media and some of the suggestions are there in the budget," he said in his maiden budget speech in parliament."

    জলের মত পরিষ্কার যে এরা সবাই "অসভ্য আর বর্বর" ** একটা দলকে ক্ষমতায় পাঠানোর আর ক্ষমতায় রাখার জন্য ব্যপক তাত্বিকতা করেছে। এদের রাজনৈতিক বোধ (অ্যাকচুয়ালি বোধের অভাব) নিয়ে সচেতন থাকুন।

    ** আমাদের এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর কয়েন করা শব্দবন্ধ, এইজন্য ডাবল কোটের মধ্যে গেল।
  • শ্রী সদা | 126.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪২658997
  • সোসাল মিডিয়ার মধ্যে ফেসবুক ও পড়ে। ভিসিকে সরানোর এক সপ্তাহের মধ্যে ফেসবুকে যাদবপুরের হোককলরব আর নেই। জাস্ট নেই। পুরো ঘটনাটা সাজানো নাটক মনে হল।

    আর আপ জেতায় আমার কোনো কন্ট্রিবিউশন নেই, এমনকি ফেবুতেও সাপোর্ট দিইনি, তাই "জিতিয়ে" বলা যায়না। তবে বিজেপির জায়গায় আপ এসে আমার কার্যসিদ্ধি হয়েছে বলাই যায়। নিজের রাজনৈতিক পছন্দ অনুযায়ী যা চেয়েছিলাম, হয়েছে।

    তবে এগুলো জাস্ট যাকে বলে র‌্যান্ডমলি থিংকিং অ্যালাউড। এই থ্রেডে গত কয়েকদিন ধরে যে ক্যালরব্যালর চলছে সেই নিয়ে কোনো বক্তব্য নেই।
  • pi | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৭658998
  • হোককলরব তো ভীষণভাবে SSC, প্যারাটিচারস নিয়ে হচ্ছে। দুর্গাপুর নিয়ে হয়েছে। সেগুলো চোখে পড়েছিল ?

    যেখানে বলা হয়েছে, এই ইস্যুগুলো অ্যাড্রেস করা হবে, সেখানে কী নিয়ে কলরব হবে ? ইসি মিটিং এ এই নিয়ে কিছু না হলে বা উল্টোপাল্টা কোন সিদ্ধান্ত হলে অবশ্যই হবে !
  • শ্রী সদা | 126.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৮658999
  • শঙ্খ, ইন্ডাস্ট্রিতে বোধয় কলরবীদের জন্যে আজকাল আলাদা বন্দোবস্তো। মানে হোককলরব এর থ্রেডে সেরকম ইনফো পেয়েছি ঃ)
  • a x | 138.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫১659000
  • এটা ঘটনা, ভিসি সরার পরে এই আন্দোলনের খবর সেভাবে আসেনি, এখানে বলে না। কোথাও। তার কারণ হিসেবে আমার মনে হয় ভিসিকে সরানোর ব্যপারে যেভাবে মোবিলাইজ করা যায়, সেভাবে এই জিনিসগুলোতে যায়না, অনেক বেশি সাস্টেন্ডেড আন্দোলন জারি রাখতে হয়। প্রথমে ১০০ জন থাকলে সময়ের সাথে সাথে আন্দোলনকারীর সংখ্যাও কমে হয়ত ১০-এ গিয়ে দাঁড়ায়। তবে এটা নিয়ে ঐ হোক্কলরবের থ্রেডে আলোচনা হলে বেটার।
  • শ্রী সদা | 126.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫২659001
  • কী আশ্চর্য, যদ্দিন ভিসি না নামে তদ্দিন আপোষহীন অনশন চললো, আর যদ্দিন না মেয়েটি অ্যাকচুয়াল বিচার পায় তদ্দিন টানা গেল না ? এতেও প্রায়োরিটি বোঝা যায় না ?
    আর এস এস সি বা প্যারাটিচার নিয়ে হোককলরবের খবর অবশ্যই পড়েছি কিন্তু তাতে ভিসি সরার এক সপ্তাহের মধ্যে যাদবপুরের ঠান্ডা হয়ে যাওয়ার জাস্টিফিকেশন পাওয়া যায়না।
  • pi | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৪659002
  • পাল্টা একটা প্রশ্ন করি। ভিসি যা করেছিলেন, তারপর তাঁর অপসারণের দাবি কি অনায্য ছিল না অপ্রয়োজনীয় ? এই সাজানো নাটক ফাটক শুনে সেরকম কিছুই মনে হচ্ছে।
    ও হ্যাঁ, যাদবপুরের এই ভিসি সরে যাওয়াতে রাজনৈতিকভাবেও কী কার্যসিদ্ধি হওয়া সম্ভব, একটু বুঝতে চাই। নকু ভিসি এসেছে নাকি জে ইউ তে বিপ্লবের বসন্ত এসে গেছে ?
  • pi | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০০659003
  • তার একটা কারণ ছিল, ভিসি নিজের পদে অনড় ছিলেন এবং নিজের স্ট্যাণ্ডে। আর ওনাকে স্থায়ী করে দেওয়া হয়েছিল। সেজন্যই আন্দোলন এত চেগেছিল।
    এক্ষেত্রে বাকি দাবি গুলো নিয়ে কোথাও বলা হয়নি, ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা হবেনা। বলা হলে আন্দোলনও জোরদার হত।
    আর হ্যাঁ, রাত্তিরবেলা পুলিশ ঢুকিয়ে ছাত্র পেটালে, শ্লীলতাহানি করলে কলরব স্বাভাবিকভাবেই একটু বেশি হয়। রাজনৈতিকভাবে কোন অবস্থান না নেওয়া ছেলেপুলেদের মধ্যেও।
    মজা হল, এখনও ঐ বাকি ইস্যুগুলো নিয়ে যারা লড়ে যাচ্ছে, তারা ঐ 'নকু' টকু গোছের লোকজনই, যারা কিনা সাজিয়ে নাটক টাটক করেছিল বলে অভিযোগ। কলরব কম চোখে পড়ার একটা কারণ তাতে এখন মাস পার্টিসিপেশন কম হওয়া। তো তাতে বিশেষ কিছু লোকজনের দোষ হয়ে গেল ক্যামনে ? তারা তো এখনও আছে, এখনো এই নিয়ে লড়ে যাচ্ছে। করলে পাব্লিককে প্রশ্ন করা হোক ঃ)
  • !! | 75.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০৫659004
  • শঙ্খ আপনি সাইটে নতুন তাই সব নিয়ম জানেন না। নিয়ম জেনে পোস্ট করুন। এখানে প্রশ্ন একজনই করে। বাকিরা উত্তর দেয়। উত্তর দিতে না চাইলে ঘাড়ে ধরে উত্তর দেওয়ানো হয়। প্রশ্ন করবেন না। উত্তর দিতে শিখুন। যতক্ষন উত্তর না দিতে পারছেন ততক্ষন মাথা নীচু করে বসে থাকুন।
  • pi | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০৮659007
  • কই ?
    আপনি তো দিব্বি কার্যসিদ্ধির নমুনা পেশ না করে তার্পর এই সব লিখে 'তার আগেই লেখা হয়েছিল যে এই সব নাকি মিথ্যা, লোকে অনেক মিথ্যা বলে ইত্যাদি ইত্যাদি। '
    কোথায় লেখা হয়েছিল তার কোন উত্তর ন দিয়েও এখনও দিব্বি পোস্ট করে চলেছেন ! যাতে উত্তর বাদে আর আটভাট সব আছে।
  • শ্রী সদা | 126.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২০659008
  • ঐ অপদার্থ ভিসির অপসারণ খুবই দরকার ছিল। সেই নিয়ে দ্বিমত নেই। সমস্যা হল, এই আন্দোলনে তোল্লাইদানকারী জনতার একটা বড় অংশের মুখ্য ইন্টারেস্ট ছিল ভিসিকে নামানো, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল সরকারকে ডিফেম করা বা বিপাকে ফেলা।
    এবার এইঅংশের মধ্যে নকুরা পড়ে না। সো কলড ব্যাগড়াবাবুরাও পড়েননা। ওনারা আর যাই হোক ধান্দাবাজ নন, তাহলে তিনো, সিপিএম, বিজেপি যাবতীয় সরকারের আমলে ক্যাল খেতেন না। যাদবপুরের ইন্টারনাল পলিটিক্সের কিছু হুব্বার ভেস্টেড ইন্টারেস্ট থাকতে পারে, সিপিয়েমের আগ্রহ তো থাকবেই, এরাই আমার মতে ভিসি তাড়াও আন্দোলনটার মূল তোল্লাইদানকারী। ভিসি সরে গেল, দিদি নিজে এলেন, তাতেই এদের রাজনৈতিক জয় হয়ে গেল, ব্যাস এবার কার কবে শ্লীলতাহানি হয়েছে সেই ধুয়ে কোন জল খাবো।
  • sm | 233.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৩659009
  • ক্যাম্পাসে সবরকমের নজরদারিমূলক ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করতে হবে;
    ---
    এই পয়েন্ট টা বোধগম্য হলো না।পুলিশ ঢুকিয়ে ছাত্র পেটানো বা শ্লীলতা হানি ভি সি র এগেনস্ট এ মূল প্রতিবাদ। ক্যাম্পাসে নজরদারি থাকলে ভবিষ্যতে, এরকম ঘটনা ঘটলে, তার রেকডিং থাকবে ও কতৃপক্ষের বিপক্ষে যাবে।
    ছাত্ররা ঠিক কি উদ্দেশ্যে এটি চাচ্ছে না?
    দুই, ঘেরাও/অবস্থানের এর বিষয়ে আন্দোলনকারী রা নিরব কেন?এ নিয়ে কোনো আত্ম সমালোচনা নেই কেন?
    ছাত্র প্রতিনিধি থাকবে যখন বলা হচ্ছে, তখন ঘেরাও/ অবস্থান নিষিদ্ধ হোক বলা হচ্ছেনা কেন?
    আন্দোলনের মূল পয়েন্ট এখন ৩ নম্বরে রয়েছে। ফোকাস সরে গেছে/ যাবে এটা আগেই প্রেডিক্ট করা গেছিল।
  • যম | 193.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৬659010
  • হক্কলোরব একটি "মাখানো" আন্দোলন। ভিসি অপসারণ হয়ে আন্দোলন ধামাচাপা দেওয়া গেছে, এতেই কলরবীদের জয়। এরপর নতুন ভিসি আসবে, ছেলেপুলে পাশ করে চাকরি করবে, হয়ত গোপনে আরো দুএকটা শিলোতাহানি করবে। কারণ জানে গ্রুপ বাওয়াল দিয়ে বেঁচে যাবে। যেমনভাবে উত্তরবঙ্গের ছেলে বিচার পায় না আরকি। আর কিছু ফেস্বুকীয় জনতা কথাও সরকার বিরোধী কিছু হলেই, ফেসবুকে পোস্ট, কার্টুন দিয়ে হেগে মুতে বিপ্লব সঙ্গ করে ভাবে আমি কি হনু রে। এদের সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো।
  • সিকি | 166.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৮659011
  • এই ডবোল আশ্চর্য লোকটির কি কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে? পাতিক্কালে বমি হয়?

    খুব জঘন্য নিচু লেভেলের পার্সোনাল অ্যাটাক করলাম কিন্তু।
  • যম | 193.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫৫659012
  • নজরদারিমূলক ব্যবস্থা থাকলে মদ গাঁজা শ্লীলতাহানি চলবে কিকরে?
  • শঙ্খ | 127.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫৭659013
  • আরে ধুস আমি মোটেই খুব একটা নতুন নই। অনেকদিন পরে লিখলুম এই যা।
  • b | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০৩659014
  • ছাত্রবয়সে মদ গাঁজা এসব তো মাইকেলের সময় থেকে চলচে, আজ কে এসে বন্দ করবেন শুনি?
  • ranjan roy | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৮659015
  • যম,
    হোস্টেল ও ক্যাম্পাসে মদ ও গাঁজা খেলে ছাত্রীদের শ্লীলতাহানির সম্ভাবনা বাড়ে? আলোকিত হলাম। আর যেখানে হোস্টেল আছে, সেখানে ক্যাম্পাসে ক'টা সিসিটিভি লাগিয়ে মদ-গাঁজা খাওয়া আটকানো যায়?
    এবার পুলকিত হলাম।
    !!,
    ভিসির উপস্থিতিতে রাজ্যপালের হাত থেকে সার্টিফিকেট নিতে গীতশ্রী সরকারের অস্বীকার হোক্কলরবের হাই পয়েন্ট ছিল। তারপরই ভিসি সরার স্ক্রিপ্ট তৈরি হল। তা, গীতশ্রী মেয়েটি তো আর্টস্‌ ফ্যাকাল্টির এস এফ আই (সিপিএম) ইউনিটের সেক্রেটারি ছিল বলে সংবাদে প্রকাশ, বাজারে নয়। তাহলে নকুদের স্বার্থসিদ্ধি কি করে হল?
  • pi | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫১659016
  • !!, শঙ্খদাকে নিয়ে ঘোঁটটা ঠিক পাকানো গেল না, কী বলেন ? ঃ)

    তবে চেষ্টা চালিয়ে যান, অভব্য ভিত্তিহীন অভিযোগ ও মিথ্যাচারও। অপাততঃ আর উত্তর দেবার ইচ্ছা নেই। অভিজিত রায়ের খুনের ঘটনাটা ভীষণভাবে শকিং লাগছে। জানিনা কোলকাতা পবের চ্যানেলে এই খবর আসছে কিনা।
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৮659018
  • পব-র কোনও চ্যানেলে খবর নেই। আশা করি কালকের খবরের কাগজেও থাকবে না। মুক্তমনা বা নাস্তিকদের কে-ই বা কবে গুরুত্ব দিয়েছে।

    খুনখার রাগ হচ্ছে। জাস্ট ভেন্ট আউট করতে পারছি না। শালা ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন