এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Generic Letter | ১৯ জুন ২০১২ ২৩:২০16980
  • আচ্ছা, সঙ্ঘারাম মানে কি?
  • Tim | ১৯ জুন ২০১২ ২৩:০৯16979
  • আর ওপারে পাপার ক্যাচা(ল) ?
  • Lama | ১৯ জুন ২০১২ ২২:৪১16978
  • আটলান্টিকের এপারে দুষ্টু গরুর প্যাঁচাটার নাম "কাকার প্যাঁচা"
  • Ishan | ১৯ জুন ২০১২ ২২:৩৪16976
  • পাখি তো অনেক আছে। পাখি সব করে রব রাতি পোহাইল। পাখির ডাকে ঘুমিয়ে পড়ি পাখির ডাকে জাগি। শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয়। এমনকি পাখির নীড়ের মতো চোখ তুলে চাওয়া।

    কিন্তু জীবনানন্দের পাখি অত নরম নয়। পুতুল খেলার পুতুল নয়। জীবনন্দের পাখিরা জ্যান্ত। ছলনাময়। ক্রুর। (এইখানে বার্ডসের রেফারেন্স আসার কথা)। তারা চুপচাপ ভালোবেসে মানুষের শরীরে মরফিন ঢেলে দেয়। ঝাঁকে ঝাঁকে আকাশ ঘিরে ফেলে। আর মানবশিশুরা ল্যাংচাতে ল্যাংচাতে হেগেল আর মার্কস ঘাড়ে করে বাঁচার উপায় খোঁজে।

    এইসব পাখিরা ক্রমশ আমাদের ঘিরে ফেলে। ফেলেছে। চরাচরে হোক আর বার্ডসে। কিংবা বিই কলেজে। তারা জ্যান্ত। তারা ক্রুর। তারা প্যাশনেট। এরা জীবনানন্দের পাখি।

    ব্যস।
  • a x | ১৯ জুন ২০১২ ২২:২২16975
  • ফিডব্যাক আজকাল গায় আর? মাইল্স?
  • Tim | ১৯ জুন ২০১২ ২২:২০16974
  • সে তো গান শুনেই বোঝা যায় মোছা কত কঠিন। মুছে যাওয়া দিনগুলি... ইত্যাদি।
  • aka | ১৯ জুন ২০১২ ২২:১৮16973
  • It took 220 years after the pencil was invented for someone to invent the eraser.
  • lcm | ১৯ জুন ২০১২ ২২:০৭16972
  • ঘোর কলি, ঘোর কলি
    ঈশানের পাখিপড়া বুলি
    যেন সাক্ষাৎ সালিম আলি
  • একক | ১৯ জুন ২০১২ ২২:০১16971
  • জেডি র চোখে তো মশাও পাখি বা পক্ষীপ্রতিম . তারা সঙ্ঘারাম এ জীবনের স্রোত ভালোবাসে .
  • Ishan | ১৯ জুন ২০১২ ২২:০০16970
  • বিই কলেজের পাখিরা ডাকত রাতে। ছেলেপুলেরা যখন এগারো থেকে সাতে বোম মারত, দুম করে যে আওয়াজ হত সেটা প্রিল্যুড মাত্র। তারপর গাছগাছড়া থেকে ধড়মড়িয়ে উড়ে যেত ঝাঁকে ঝাঁকে পাখি। সেই শব্দ যারা শুনেছে তারা জানে প্রাণপাখি উড়ে যাওয়া কি। বিশেষ করে চারতলার সরু কার্নিশে অকারণেই হেঁটে যাচ্ছে যে ছেলে, স্রেফ পাশের ঘরের ছেলেকে চমকে দেবে বলে, সে যখন হঠাৎ শুনেছে ওই বোম বাওয়ালির শব্দ, আর তারপরে তার শরীরের চারপাশ দিয়ে উR্হে গেছে ইয়া ইয়া পাখিদের দঙ্গল, সেই জানে জীবনানন্দের মর্ম। :)

    অথবা ঝিলের এপার থেকে। লেডিজ হস্টেলের দিকে তাকিয়ে চিৎকার করে গান ধরেছে তিন পিস ছেলে। "মৌসুমি, কাকে ভালো বাসো তুমি"। "মৌসুমিইইইইই" শোনার পরই ওপার থেকে কোন এক মেয়ের তীক্ষ্ণ প্রত্যুত্তর "আছিইইই"। সে কোন মেয়ে জানা নেই। সে মৌসুমি কিনা তাও জানা নেই। কিন্তু তার তীক্ষ্ণ গলার আওয়াজে গাছ থেকে উড়ে যাচ্ছে ঝাঁক বাঁধা পাখি। তারা চিৎকার করছে। তীক্ষ্ণতর গলায়।

    এসবই হল প্রত্যক্ষ প্রমাণ। যে, কিছু গান মনে থেকে যায়। কিছু উড়ে যায় ঝোড়ো হাওয়ায়। শহর জুড়ে পাখিদের আর্তনাদ।
  • pi | ১৯ জুন ২০১২ ২১:৫৭16969
  • সরি, ওটা এককের উত্তর ছিল। মামু লিখছে দেখিনি। পাখপাখালির মধ্যে মশার গুনগুনানি মানায় না। অচিন পাখিদের যাওয়া আসা চলুক।
  • pi | ১৯ জুন ২০১২ ২১:৫২16968
  • ধুর ! ওসব অনেক অনেক দূর অস্ত। কোনদিন আদৌ হবে কিনা সন্দেহ আছে। ও দিয়ে কিছু হবার চান্সও খুব কম। আর ওসব সত্যিকারের ফিল্ডে ঠিকঠাক ভাবে করার জন্য এত্তরকম ফ্যাক্টর আছে, খুব চাপ। এখনো অব্দি যা হয়েহ্চে, বেশিরভাগ ই মূলতঃ ল্যাবের কন্ট্রোলড পরিবেশে। আর প্রপার ফিল্ডে ছাড়লে তাদের এফিসিয়েন্সির প্রশ্ন তো আছেই, অন্য নানা কনসার্নও আছে। সেসব বহু স্টাডির বিষয়।

    যারা ও নিয়ে কাজ করে, তারাও বলে। মিডিয়া ঐ অত হাইপ তৈরি করে। একেকবার একেকটা পেপার পাবলিশ হয় কি হয়না, সব কাগজ ঝাঁপিয়ে পড়েম এমনভাবে সব লেখা, যেন ম্যালেরিয়ার ব্রহ্মাস্ত্র বেরিয়ে গেছে।
  • Ishan | ১৯ জুন ২০১২ ২১:৪৮16967
  • বেশ তো আরেকটু হোক। যদিও লেখার নিয়ম অনুযায়ী, আর লেখার স্কোপ নেই। বার্ডস টা আসা উচিত ছিল ক্লাইম্যাক্সে। কিন্তু শুরুতেই এসে গেছে। তো, তাতে মারা যাক ছররা।। পাখপাখালির কথাই যখন হচ্ছে। :)

    আরেকরকম পাখি আছে, যারা অতটা ক্রুর না। তারা চরাচরের পাখি। বুদ্ধদেব দাশগুপ্তের পোষা। তারা শলিক, তারা ময়না। তারা চুপচাপ ধরা পড়ে। খাঁচায় থাকে। শেখানো বুলি বলে। মানুষের চারপাশে থাকে। মানে সবাই সেরকমই ভাবে আর কি। শুধু পাখিওয়ালা জানে খাঁচার ভিতর অচিন পাখিরা আসে কেমনে। আর কখনই বা নিয়ে যায় সবকিছু।

    তাই পাখিওয়ালা শুয়ে থাকে শেষ বিছানায়। চারিদিকে ডাহুক। শালিক। ময়না। নির্জন পালঙ্কে তুমি ঘুমায়েছ। বৌ কথা কওটির ছানা। আর রাত্রিমাতা পাখিটির মতো ছড়ায়ে রয়েছে তার ডানা।

    এ পাখিরা চুপচাপ নিয়ে যায় সবকিছু। এরা চরাচরের পাখি। এরা সমুদ্র হইতে আসে ও সমুদ্রে যায়। এই নিয়েও একটা কবিতা আছে মনে পড়ছেনা। কিন্তু মোদ্দা কথা হল পাখি হিচককের হোক, আর বুদ্ধদেব দাশগুপ্তের। সব পাখিই তাঁর পোষা। তারা আসে, যায়, আর নিয়ে যায় সব কিছু।

    এইসব।
  • গান্ধী | ১৯ জুন ২০১২ ২১:৪৫16966
  • This video contains content from MOVIECLIPS, who has blocked it in your country on copyright grounds.
  • pi | ১৯ জুন ২০১২ ২১:৪২16965
  • জিজেকের ডকুটা ? বার্ডস নিয়ে খুব ইন্টারেস্টিং অ্যানালিসিস ছিল।
    কিন্তু ব্লক ক্যানো ? ঃ(

    এইটা ছিল। কোথাও থেকে পাস কিনা দেখিস।

    http://www.imdb.com/title/tt0828154/
  • একক | ১৯ জুন ২০১২ ২১:৪১16964
  • পাই
    সাত টা দেশে জিএম মশা ছাড়া হবে শুনেছিলুম. তারা নাকি ম্যালোরির মশা ধ্বংস করবে. কিচ্ছু আলোকপাত করবি এই ব্যাপার এ ?
  • গান্ধী | ১৯ জুন ২০১২ ২১:৩৬16963
  • পাইদির দেওয়া লিন্ক ইন্ডিয়াতে ব্লকড
  • pi | ১৯ জুন ২০১২ ২১:৩৫16962
  • হবে তো। প্রত্যন্ত অঞ্চলগুলোও।সেরিব্রাল ম্যালারিয়ার ডিপো সব। আর মাওবাদীদের ঃ)
  • a x | ১৯ জুন ২০১২ ২১:২৯16961
  • ফিল্ড ওয়ার্ক করতে হবেনা?
  • pi | ১৯ জুন ২০১২ ২১:২৪16960
  • ডিসিজ বার্ডেন এস্টিমেশন। সরকারি, who রিপোর্ট নিয়ে কাটাছেঁড়া, এররপত্তরের সোর্স, ঠিকঠাক ডেটার বন্দোবস্ত ইত্যাদি।
  • সায়ন | ১৯ জুন ২০১২ ২১:২২16959
  • জয়ঢাক নিয়ে একটা টেকনিক্যাল কোচ্চেন করলাম, ক্ষি থাকলে এতক্ষণে উত্তর দিয়ে দিতো। ক্ষিইইইই ......
  • pi | ১৯ জুন ২০১২ ২১:১৯16958

  • ঃ)

    কিছু হ্যালু খেয়েছিলুম ঃ)
  • a x | ১৯ জুন ২০১২ ২১:১৭16957
  • পাই, কাজ মানে, কিরকম কাজ?
  • kc | ১৯ জুন ২০১২ ২১:১৬16956
  • ঈশেন, আরেকটু হোক, প্লিজ।
  • Tim | ১৯ জুন ২০১২ ২১:১৪16954
  • যাহ্‌ মামু সংক্ষেপে সেরে দিলো। এত ল্যাদ মানুষের।
  • | ১৯ জুন ২০১২ ২১:১৩16952
  • এখন টিনটিন বসে আমার জন্যে ছবি আঁকছে- হঠাৎ চিৎকার, মামা তুমি কিরম চাও, ক্ল্যাসিক না অ্যাবনরম্যাল- আমি শুনে ঘাবড়ে গিয়ে বল্লাম, ও মানে অ্যাবস্ট্রাক্ট? উত্তর পেলাম, না,অ্যাবনরম্যাল।
    এখন সেই অঙ্কন চলছে,সঙ্গে মুখে টকটক আওয়াজ। জীবনে প্রথম ঐ ছবি দেখার উত্তেজনায় কাঁপছিঃ)
  • pi | ১৯ জুন ২০১২ ২১:১৩16953
  • হুতো, ঃ)
    দুষ্টু গরুর প্যাঁচাটাকে দেখতে চাই !

    গরুর পিঠে তো একটা প্যাঁচা বসানোই যায়। গরুর রচনার সেই কোলগেট স্মাইল ডিস্প্লে করা গরুটার।
  • গান্ধী | ১৯ জুন ২০১২ ২১:১১16949
  • কুপ্রীত কে বটে???
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত