এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৬:২৮166980
  • স্টার আনন্দে ঐ স্কুলের দরজা এক্স্পেরিমেনেট গুলো কেউ দেখেছে? একটা লোক এসে ক্লেম করল, দরজা যে বন্ধ করা যায় না, বিভিন্ন দরজার ওপর এক্স্পেরিমেন্ট করে প্রুভ করবে। তারপর প্রথম দরজা - এভাবে বন্ধ করা যাচ্ছে না, ওভাবে না, করতে কর্তে এই যাঃ বন্ধ হয়ে গেল, তখন কিছু একটা গাজা দিয়ে অন্য দরজায় চলে গেল!
  • riddhi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৬:২৫166979
  • "সাউথ পয়েন্ট স্কুলটাকে আমি দুচক্ষে দেখতে পারিনা, শুধু স্কুলটাকে না, স্কুলে যারা পড়ে/পড়েছে তাদেরও না" এক্দম আমার মনের কথা। ৮০% কিরম যেন।।মনে হয় গোয়াল এফেক্ট। কলেজে বিভিন্ন স্কুলের ছেলেরা একসাথে আসে, তখন এরা খুব ডিস্টিন্ক্ট প্রজাতি বোঝা যায়।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৬:১৩166978
  • আমাদের অজ পাড়াগাঁয়ের স্কুলের আমাদের ব্যাচের কয়েকজন মিলে ঠিক করেছিল প্রাক্তনীরা একটা ফান্ড বানিয়ে স্কুলকে সাহায্য করবে। একজন দেখাও করেছিল বর্তমান প্রধান শিক্ষিকার সঙ্গে, উনিও বেশ উৎসাহী ছিলেন শুন্লাম। কিন্তু তার পরে আর একটুও এগোলো না সে প্রোজেক্ট। কারণ এইসব জায়্গা থেকে যারা বেরোয় তারা নানা অবস্থায় ছড়িয়ে পড়ে আছে, তাদের একজোট করাও প্রায় অসম্ভব। রামকৃষ্ণ মিশন, সাউথ পয়েন্ট, সেন্ট জেভিয়ার্স, ধরনের স্কুল গুলো থেকে যারা বেরোয়, তারা পরবর্তী জীবনে অনেকেই প্রায় একইরকম সামাজিক অবস্থায় গিয়ে পৌঁছায় বলে মনে হয় এনাদের ক্ষেত্রে কিছু সুবিধা হয় মিলতে। আমাদের কানাইপুর কন্যা বিদ্যাপীঠ, হীরালালপাল বালিকা বিদ্যালয়, এইসব ধরনের স্কুল থেকে বেরোনো প্রাক্তনীদের পক্ষে অবস্থাটা একেবারেই অন্যরকম।
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৩৫166977
  • সাউথ পয়েন্ট স্কুলটাকে আমি দুচক্ষে দেখতে পারিনা, শুধু স্কুলটাকে না, স্কুলে যারা পড়ে/পড়েছে তাদেরও না, কিন্তু ওরা একটা ভালো কাজ করেছে। প্রাক্তনীরা রেগুলা রিটায়ার্ড টিচারদের সাথে যোগাযোগ রাখে। আর্থিক সাহায্যের বাইরেও স্রেফ সঙ্গ দেবার জন্য বা কোনোরকম দরকার- হাসপাতাল, ডাক্তার এইসবে সাথে করে নিয়ে যাবার জন্য তৈরি এরকম অনেকে মিলে যুক্ত হয়ে বেশ অর্গানাইজড ভাবে এটা করে। মাঝে মাঝে গেট টুগেদারও অ্যারেঞ্জ করে।
  • i | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৪:৫১166975
  • প্রাক্তনীর তরফে নয়।
    আজ বিশ্বকর্মা পুজো। পুজোর ছুটি পড়বে আর কদিন পরে। মেয়েটার পুজোর জামা জুতো হয়তো কেনা হয়েছিল, হয়তো কেনা হয় নি। হয়তো এই রোব্বারে জামা কেনার কথা ছিল।
    মৃত্যু খানিকটা নিয়তির মত। আবার বহু মৃত্যুই আটকানো যায়। গত দেড় বছরে আমার জীবনে গত মাস অবধি ৬টি মৃত্যু এল -যার মধ্যে তিনটি অকালমৃত্যু এবং আটকানো যেত বলে আমার মনে হয়ে ছিল- এমাসে আমারই স্কুলের ১০ বছরের মেয়ে এভাবে চলে গেল-আজকাল যতই দেখি এই সব মৃত্যু আর তার পরবর্তী সার্কাস-একটা নাম পেতে হবে-একটা দুটো চারটে নাম-ফাঁসি কাঠ রেডি আছে, মিডিয়া ক্যামেরা নিয়ে চার পায়ে খাড়া- আমরা আপাদমস্তক সৎ হয়ে সেই সব নামকে সরাসরি ফাঁসিতে ঝোলাই-যেহেতু আমরা অসম্ভব সৎ আর পার্ফেক্ট -উল্টোদিকের বিশেষণ খুঁজতে সেকন্ডও লাগে না-যত দেখি তত মনে হয় একটু যদি ভাবি আমারও কতখানি দোষ ছিল এতে...আমার নিজেরও গাফিলতি ছিল, আমার ত্রুটি ছিল, এখনও আছে-
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৪:০৯166974
  • ঃ))
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৪:০৬166973
  • তবে এর উল্টোদিকে একটা হাইট গল্প আছে। আমার চেনা একটি ছেলের বাড়িতে একদিন দরজায় ঠকঠক এই টেক্সাসেই। খুলে দেখে একটি ইয়ং সাদা ছেলে, ছেলেটি জিগায় এই বাড়িতে কি ডেভ থাকে? বন্ধুটা বলে, "না না এখানে কোনো ফরেনার থাকেনা।" ঃ-))
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৪:০৪166972
  • galore*
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৪:০৩166971
  • stupidity agalore
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৩:২১166970
  • '"And the Arab wins Miss America. Classic," tweeted @Granvil_Colt minutes after the usual final flourish ended in the crowning of Indian-American Nina Davuluri, the current Miss New York, as the new Miss America. ''Ummm wtf? Have we forgotten 9/11?'' asked @anthonytkr, associating her with the terrorist attack on the United States. Some called her Miss Al Qaida and others dubbed her Miss Terrorist. ''How the f*** does a foreigner win miss America? She is a Arab!'' followed up @jakeamick5.'
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫২166969
  • সোসেনের কথায় যেটা ভালো লাগলনা, সেটা হল কিরকম একটা প্রশাসনিক যুক্তির প্রতিধ্বনি শুনছি মনে হল। প্রশাসন সময় বিশেষে অতিসক্রিয় ও অতিনিষ্ক্রিয় হয়ে ওঠে। হেলেন সরকারকে গ্রেপ্তার করতে সম্ভবতঃ কোনো এফ আই আর লাগেনি। পুলিশ নিজের উদ্যোগেই করে। এখন বাচ্চাটি কেন মারা গেল জানতে কে এফ আই আর করবে? অস্বাভাবিক মৃত্যুর তদন্ত তো পুলিশের নিজেরই করা উচিত। ইশকুলে একটা বাচ্চার উপর কোনো অত্যাচার হয়েছে কিনা, এটা খুঁজে বার করতে কতদিন লাগে? একদিন? দুদিন? সেটা হচ্ছে না।

    মবের বিরুদ্ধে যা বলা হয়েছে সেসব ঠিক আছে। কিন্তু এই মেয়েটির কী হয়েছিল, সেটা নিয়ে তদন্তে কেন চাপ দেওয়া হবেনা? কেন?
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:৪৭166968
  • আরে এই খেলাটার নাম পড়ছে না কেন ? জোড় দিয়ে কিছু একটা বলতাম আমরা, কাক্জোড়া না।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:৪৪166967
  • সোসেন, মিডিয়াতে তিনটি মেয়ের নাম এসেছিল, এই খবরটা ঠিক ?
    আর বাথরুন সংক্রান্ত ঐ ইন্ফোগুলো শিক্ষিকারা মিডিয়াতে প্রথমদিন জানিয়েছিলেন কিনা জানো ?
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:২৩166966
  • ও এটা খেলতাম তো, অন্য কোনো নামে।
  • কৃশানু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:২১166965
  • কালকে তর্কে এটাও উঠে এসেছে।
    Modi is the icon for anti establishment... be it inside party or outside... this is the very reason why there are millions who love him... and hundreds who hate him please consider youself and Advani is the latter list...
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৯166964
  • কাকজোড়া একধরনের দৌড়াদৌড়ি খেলা, রাম দুই করে গুণে যে "চোর" হয়, সে দৌড়ে ধরার চেষ্টা করে অন্যদের কাউকে, কিন্তু যদি অন্যরা একজোড়া হাত ধরে থাকে, তাহলে আউট করতে পারে না। একা ধরে ফেললে তবে আউট। খুব মজা হতো খেলাটায়, ধরা যাক চোর খুব করে তাড়া লাগিয়েছে একজনকে একা, পিছ থেকে আরেকজন নিজের আউট হবার রিস্ক নিয়ে ছুটে গিয়ে যদি ঐ পলায়ণকারীর হাতে হাতে ধরে নেয়, তাহলে চোর আর তাদের মোর করতে পারে না। উইন-উইন। আবার বাঁচাতে নিয়ে নিজেই মোর হয়ে গেছে, এমনও হয়। তবে তাতেও লাভ, একটা ভালো মেসেজ গেল। ঃ-)
  • Blank | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৭166963
  • কোলকাতায় ডিনার বলতো কমল মিত্তির। পাজামা পাঞ্জাবীর ওপর হাউসকোট চাপিয়ে ডিনার খেতে হতো,
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৪166962
  • রোবু, সুপারপজিশন অব স্টেটসে আছেন ধরে নিয়েছে হয়তো সে। নইলে এরকম এত আলাদা দুই জিনিস কী করে আপনি একজনই হবেন? ঃ-)
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:১২166960
  • কাকজোড়া জেলেমাছ শুনিনি কখনও!
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:১২166961
  • কেজানে কলকাতাতে হয়তো সেকালেও ডিনার বলতো কেউ কেউ। ঃ-)
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:১১166957
  • হ্যাঁ, কালকে লোকের মোজা জ্বালাতে আমিও ঘোষণা করে দিয়েছি ফেবুতে, আমি রাহুল গান্ধীকে সাপোর্ট করব। তারপর বলে দিয়েছি, জগদীশ টাইটলার কেও, ওভার মোদী।
    তবে ফেবুতে মজা হয়। একই থ্রেডে একই মানুষ, যে আমাকে গত তিনবছর ধরে সামনাসামনি চেনে, কন্টিনিউয়াসলি আমাকে চিনের কম্যুনিস্ট বিশ্বাসঘাতক এবং রাহুলবাবার ভক্ত, গান্ধী নেহরু পরিবারের চ্যালা, দুটোই বলে গ্যালো। এবং সেটা গুরুর গ্রুপে নয়, আমারই ওয়ালে!!
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:১১166958
  • না দেশে হলে তো ডিনার লিখতাম না ঃ-)
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:১১166959
  • আমাদের ছোটোবেলা তো ইস্কুল থেকে ফিরে হাত মুখ ধুয়ে কাপড়জামা চেঞ্জ করে সামান্য কিছু খেয়েই দৌড় লাগাতাম মাঠে, সন্ধ্যা পর্যন্ত গোটা পাড়ার সব বাচ্চা মিলে খেলা হতো। কাকজোড়া জেলেমাছ নাম-পাতাপাতি এইসব দৌড়াদৌড়ি খেলা আবার কখনো চটি দিয়ে কোর্ট বানিয়ে কিতকিত খেলা। আরো কতরকমের খেলা যে ছিল, বিন্দুমাত্র উপকরণ লাগতো না, ব্যাট বল নেট কিচ্ছু না।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৬166956
  • এ হে অক্ষ মিস্টেক মিস্টেক। ঃ-) ঐ বাচ্চারা বিলাতে ছিলো বুঝিনি, আমি ভেবেছিলাম আমাদের সাধের বঙ্গে, ষাট কি সত্তর কি আশির দশকে।
  • Blank | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৪166955
  • রাহুল গান্ধি আমাকে ৫০০মিমি লেন্স গিফট করতে পারে
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:০০166954
  • এইডা বিলাইতে মানে লংডং বিলাইত। খেলেধুলে তারপর ফিরত বোধহয়। আম্রিকাতে শহরে খুব কম বাইরে খেলে দেখি। সবই এদের কেমন স্ট্রাকচারড - জিমে গিয়ে খেল কিম্বা পার্কে গিয়ে বেসবল প্র্যাক্টিস কর, তারও দিনক্ষণ, কোচ সব ঠিক করে। হয়ত সাবার্বে বাচ্চারা বাইরে স্কেটবোর্ড বা রোলার্ব্লেড টেড করে। আমরা যেমন পাড়ায় বাচ্চারা মিলে খেলতাম, এখানে দেখিনা।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫৬166953
  • বিকালে মাঠে খেলতো না ওরা? মানে ঐ বছর সাত আটের বাচ্চারা?
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪৭166952
  • হ্যাঁ এখানে তো এজ রেস্ট্রিকশন আছে, আর ভয়ও যেন বেশি। অন্তত আমার। গতকালই মেয়েকে নিয়ে বাড়ি ঢুকে খেয়াল হল ফোনটা গাড়িতেই রেখে এসেছি। ঐ বাড়ির দরজা থেকে নেমে সামনের সরু রাস্তা ক্রস করে, গাড়ি অবধি গিয়ে নিয়ে আসব - এটুকু সময় ওকে একা রেখে গেলাম যে, বার বার করে বলতে হল ভয় পেওনা, কিছুতে হাত দিও না, বসে থাক, এই যাব আর আসব। অথচ ছোটবেলায় শুনেছি বাবার বন্ধু, তাঁর স্ত্রী দুজনেই ডাক্তার ছিল, তাদের ৭-৮ বছরের বাচ্চারা স্কুল বাস থেকে নেমে পাপোষের তলা থেকে চাবি নিয়ে দরজা খুলে বাড়ি ঢুকে, জামা কাপড় ছেড়ে, ডিনার খেয়ে ঘুমিয়ে পড়ার পরে বাবা-মা বাড়ি ফিরত। হুই কতকাল আগের কথা।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩৮166951
  • রিদ্ধি গেলেন কই? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত