এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৫166471
  • উল্টোটা সিদ্ধার্থ দেখাক। খুব ট্রমায়, ঘটনা ঘ্টার বেশ কদিন বাদে ১০-১১ ব্চরের বাচ্চা মারা গেল।
  • riddhi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৪166468
  • আমি বুলি করার জন্য বড় ক্লাসের ছাত্রী দায়ী করব। আর বহুদিন ধরে কোন রকম কথা না শুনতে চাওয়ার জন্য প্রিন্সিপাল কে। এই বুলিইইং অন্য ছাত্রীদের সাথেও হয় অনেকে বললেন।
    মৃত্যু হোক বা না হোক, এই প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ নামানো ১০০% দরকার।
  • T | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৪166469
  • পার্থপ্রতিম নামক ডাক্তারটি (যিনি ইঞ্জেকশন দেন) তারানন্দের সাংবাদিকের সামনে বললেন রক্তে ইনফেকশন ধরা পড়েছিল। ট্রমার ব্যাপার পুরোপুরি নাও হতে পারে। পোস্টমর্টেমের আগে বোঝা যাবে না।
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৩166467
  • ওহো, 'শুধু'টা খেয়াল করিনি। কিন্তু শুধুই তো বাথরুমে আটকে রাখার মতন একদিনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। দিনের পর দিন বুলী হয়েছে বলেই অভিযোগ। এবং স্কুল নাকি কিছুই জানত না!
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০১166465
  • মানে? অন্ধকার বাথরুমে আটকে রাখলে সেই শকে একটা এগারো বছরের মেয়ে মারা যায় না, এটা আকা দা এত শিওর হল কিভাবে? কোনো স্ট্যাটিস্টিক্স, বা মেডিকাল এভিডেন্স?
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০১166466
  • যে মেয়েগুলির বিরুদ্ধে বুলিং এর অভিযোগ এসেছে, তাদের নিয়ে যদি কিছু না করা হয়, ধামাচাপা পড়ে যায়, সেটা খুবই খারাপ ব্যাপার হবে। ভাংচুর নিঃসন্দেহে খারাপ ব্যাপার, কিন্তু ওটা আরো। প্রাক্তনীরা কি এ ব্যাপারে কিছু জানাতে পারেন, যে এই নিয়ে কিছু জানা গেলো কিনা ?
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০০166464
  • ওয়েবএমডি তে দেখেছি বাচ্চাদের লোরজিপাম ইন্জেকশন ছোটোদের জেনারালি দেয় না।
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৯166463
  • সিদ্ধার্থ কি দেখেছে জানি না। তবে শুধু বাথরুমে ঘন্টা তিনেক বন্ধ থাকার জন্য একটি মেয়ে কদিন বাদে সেই ট্রমায় মারা যায় না। মেয়েটি মারা যাবার জন্য যারা বুলি করা উঁচু ক্লাসের মেয়েদের বা প্রিন্সিপালকে দায়ী করছে তাদের আবেগ কমানোর হোমিওপাথিক গুলি খাবার প্রয়োজন আছে।
  • T | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৭166462
  • তারানন্দে একজন চিকিৎসক বললেন ১১ বছর বয়সি কে লোরাজেপাম না দিলেই ভাল হ'ত, আরেকজন বললেন আমি দায়িত্ব নিয়ে বলছি লোরাজেপামের জন্য মৃত্যু হয়নি। পোস্টমর্টেম রিপোর্ট না এলে ধোঁয়াশা কাটবে না।
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৬166461
  • দেখেছি। সকলেই নানা সম্ভাবনার কথা বলে চলেছেন। কিন্তু ঐন্দ্রিলার মরে যাবার জন্যে প্রাথমিকভাবে যাদের দিকে আংগুল উঠেছে তাদের কেন চেপে যাওয়া হচ্ছে? হেলেন সরকার দায়ী কারণ তিনি স্কুলের প্রধান, স্কুলের অ্যাডমিস্ট্রেশন দায়ী কারণ তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে, তিনজন ছাত্রী দায়ী কারণ তাদের বিরুদ্ধে বুলি করার অভিযোগ আছে-এত কিছু বাদ দিয়ে কেন স্কুল বন্ধ হল আর কেন শিক্ষকেরা মার খেল তা নিয়ে গেল গেল আওয়াজ অত্যন্ত ইন্সেন্সিটিভ লাগছে।
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৫166460
  • র‌্যাগিং না বুলিয়িং হয়েছে কিনা সেটা তো স্কুল লেভেলেই রিজলভড হওয়া উচিত। তদন্ত হওয়া দরকার মেয়েটির মৃত্যু কেন হল। দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা। মেয়েটি মারা গেছে খুব সম্ভবত রেয়ার মেডিকাল কন্ডিশনের জন্য।

    বুলিয়িং ডেফিনিটলি সিরিয়াস কিন্তু পুলিশ লাগিয়ে তদন্ত করার মতন কিছু না।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৩166459
  • সিদ্দার্থ, বাচ্চাটা কীভাবে মারা যেতে পারে, ইনজেকশান তার প্রভাব ইত্যাদি নিয়ে আগে আলোচনা হয়ে গেছে। লোকজনকে ধমকানোর আগে একটু পাতা উল্টে দেখে নেবেন কী?
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫২166458
  • আকা, স্কুল খোলা থাকলে নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব না। তবে এমনিতেও সম্ভব না, ওমনিতেও না।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫১166457
  • এবং টাইমলাইন জরুরি।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫০166455
  • নিজেরা পাশ টাশ করে অন্যত্র চলে যাওয়ার পরে স্কুলটুল উঠে যাওয়া ভাল তো বটেই।

    আকা, হনু মনে করছে স্কুল খোলা থাকলে র‌্যাগিঙের সম্পর্কে তথ্য পাওয়া যাবে না। এটা হওয়ার চান্স আছে সত্যিই।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫০166456
  • কি বলব ? অবশ্যই বাচ্চাটির মৃত্যুর তদন্ত অনেক বেশি ইম্পর্টেন্স দাবি করে স্কুলের ঐতিহ্য কি আছে কি নেই তার হিসেবের চেয়ে ! আমার কাছে। ইন ফ্যাক্ট আদৌ কেন ঐতিহ্যের কথা আনা হয় তাও বুঝিনা। আমার কাছে তো ঐতিহ্যশালী ও ঐতিহ্যহীন স্কুল ভাঙ্গচুরও সমান নিন্দনীয়। আমার নিজের স্কুল হলেও বলতাম। আগে মৃত্যুর তদন্ত পরে অন্যকিছু।
  • hu | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৮166454
  • না, কাউকে পেটানোই আমি সমর্থ্ন করি না। ভাবি নি সেটা আলাদা করে লিখে বোঝাতে হবে।
  • riddhi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৭166453
  • মা মফস্বলের কলেজে পড়ায়/পড়াত। আশি ৯০এর দশকে এনুয়ালি ঘেরাও হত, অনেকের সাথে। সেই সব রাতে ফিরতে দেরী হবে জানতাম। আগের দিন টিফিন তৈরী করে রাখত।
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৫166451
  • কিন্তু তদন্তের সাথে স্কুল বন্ধের সম্পর্কটা কি?
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৫166452
  • যে স্কুলে একটা স্টুডেন্টকে তিন ঘণ্টা আটকে রাখার পরেও কেউ খোঁজখবর নেয় না আর মেয়েটা দিনের পর দিন বুলীড হবার পরেও কারোর কোনো তাপ উত্তাপ থাকে না, সেই স্কুল থাকার থেকে উঠে যাওয়াই ভাল
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৪166450
  • অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখা কোনওভাবে সমর্থন করতে পারলাম না। হ্যাঁ সরকার দায়িত্ব নিয়ে বলুক ১০ দিন বা ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ হবে, ততদিন স্কুল বন্ধ থাকবে ---- আমার কোনও আপত্তি নেই।
  • riddhi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৩166449
  • অক্ষদার কর্পোরাল পানিশ্মেন্ট পোস্টটাকে সাপোর্ট। এখন কি অবস্থা ? ইন জেনারাল, ব্যান্ড? কিছু গাইড্লাইন আছে দেখ্লাম। আর এখানে তো মনে হচ্ছে, পুরোপুরি ব্যান্ড-
    http://www.ndtv.com/article/india/indian-government-bans-corporal-punishment-in-schools-38661
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪২166448
  • আরে শিক্ষক পেটানো নিয়ে সকলে গেল গেল করছে-বাচ্চাটা কিভাবে মারা গেল সেটা নিয়েও কিছু বলুন! কি অদ্ভূত। দামড়া দামড়া লোকের চড় থাপ্পড় খাওয়া একটা এগারো বছরের মেয়ের জাস্ট বুলীড হয়ে ভয় পেয়ে মরে যাওয়াকে ছাপিয়ে এগিয়ে যাচ্ছে, এটা কি প্রচন্ড ইন্সেন্সিটিভ, সেটা একবার-ও বুঝছেন?
  • :-D | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪০166446
  • শিক্ষক ডাক্তারি এসব হচ্ছে নোবেল প্রোফেশন। এদের মর্যাদা আলাদা।
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪০166447
  • আর শুধু শিক্ষক ঘেরাও হয়না। ম্যানেজমেন্টের লোকেরাও হামেশা হয়। চা বাগানের ম্যানেজার খুন হয়। ডাক্তার পেটানোতো জলভাত। এগুলোকে এক ব্র্যাকেটে রাখা যায়, কিন্তু বাচ্চার ওপর ডিরেক্ট অত্যাচারকে এগুলোর সাথে এক করা যায়না।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৮166445
  • শিক্ষক পেটানো একেবারেই অভিপ্রেত নয়, ঠিক যেমন অটোচালক বাসচালক লরিচালক কাউকে পেটানই অভিপ্রেত নয়। নাথিং মোর নাথিং লেস। শিক্ষক বলে অতিরিক্ত সম্মান দাবি করার কোনো কারণ আমি দেখিনা। অতিরিক্ত ছোটো করারও কোনো কারণ দেখিনা।
  • de | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৭166444
  • অজ্জিতবাউ -- অনেক অনেক থাংকু! একান্নটা গান -- কয়েকদিন লাগবে নামাতে -- শেয়ারিংটা প্লিজ কয়েকদিন রাখবেন!
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৬166443
  • জানিনা কীভাবে একজন প্রাপ্তবয়ষ্ক শিক্ষক ঘেরাও হবার জন্য তার বাচ্চার ট্রমার সাথে একটি বাচ্চাকে দিনের পর দিন বুলি করা কিম্বা শিক্ষকদের দিয়ে পেটানোর ট্রমা এক হতে পারে।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৪166442
  • আমি পোস্ট করতে করতে অক্ষদিই লিখে দিল।
    যাহোক যা বলছিলাম। মা বাবা ঘেরাও এর চেয়ে সিস্টেমেটিক বুলিং কে বেশি ট্রমাটিক অনেকেই মনে করবেন। কেউ উল্টোটা। আসলে কার উপরে কিসের ছাপ কেমন পড়বে এ নিয়ে কোনো জেনারালাইজেশন হয়না বোধ হয়।
  • hu | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৯166439
  • বুলি করা যেমন আনকমন নয়, শিক্ষক ঘেরাও, শিক্ষক পেটানোও আনকমন নয়। কোনটাই অভিপ্রেত নয়। কোনটাই আমরা বন্ধ করতে পারি নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত