এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪৭166050
  • আমি তো হতাশ নিজের ওপরে নিঃসন্দেহে। নানাভাবে বহুবার বলেওছি বলে ধারণা ছিল।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪৪166049
  • শাইনিং কি নন-শাইনিং জানি না তাঁরা অন্যদের ওপর হতাশ। নিজেদের ওপরও হতাশ এই স্টান্সটা চোখে পড়ে নি। তাই ধরে নিয়েছি নিজেরা এমন কিছু করছেন যা অন্য গ্রুপের থেকে আলাদা। সেটা কি?
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৩৩166048
  • এরকম মনে হচ্ছে কেন যে যারা শাইনিংদের কথা বলছে তারা নিজেদেরকে শাইনিংদের থেকে আলাদা করে ভাবছে?
  • kc | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৭:২৪166047
  • খুবই সুক্ষ্ম কিছু নিয়ে আলোচনা হচ্ছে বুঝছি। সেটা না বুঝলেও একটা জিনিস বুঝতে পারছি, গুরুতে না রকম বিভাজনের (ঘটি-বাঙাল, মোবা-ইবে, সফো-ননসফো, নকু-মাকু .... ইত্যাদি প্রভৃতি) মাঝে আরেকটা বিভাজনও হয়ে গেছে, সেই লেটেস্ট বিভাজনটি হল সোস্যাল অ্যাকটিভিস্ট-সোস্যাল নন অ্যাকটিভিস্ট। লক্ষ রাখুন আনসোস্যাল বা অ্যান্টিসোস্যাল বলছি না কিন্তু।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৫৮166046
  • কি নিয়ে আলোচনা চলছে আমার মোটা এবং শাইনিং মাথায় ঢুকছে না।

    খুব পোষ্কার প্রশ্ন করি। ধরুন আপনারা যাঁরা আমাহেন শাইনিং দের অবস্থানে হতাশ, বা রাগিত ইত্যাদি ইত্যাদি, তাঁরা নিজেরা ঠিক কি করছেন বললে বোঝা যেত শাইনিংরা ঠিক কি করছেন না। আমি এখনও আনক্লিয়ার।
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৬:০৪166045
  • কিন্তু অ্যাপোলিটিকাল রাজনীতি কি? সোনার পাথরবাটি গোছের শোনাচ্ছে। লিবেরাল রাজনীতি কে বলা হচ্ছে ধরে নেব?
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৪:৪১166043
  • কেটে হাতে ধরিয়ে দেওয়ার বা ফাঁসীতে ঝুলিয়ে দেওয়ার কথা বলে তো শাইনিং রাও। খুব বেশি মাত্রায় বলে।
  • Az | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৪:০৮166042
  • কৃশাণু, চারিদিকে চোখ কান খুলে সতর্ক অব্জার্ভেশন রাখছেন তো? সা মু চু আর ব্যা মু চু এর উদাগুলো পেয়ে যাবেন হাতে নাতে। ঃ-)
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৪:০১166041
  • মামুর কথা থেকে দাঁড়ালো, শাইনিং রা রাজনীতি প্রায় করেই না, যেটার সাথে একমত। কিন্তু উল্টোদিকে তাহলে পড়ে রইলো কেবল ফিউডাল রাজনীতি ?
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৫৮166040
  • ওমনাথের পোস্টটা নিয়ে পরে লিখব। খুব ইন্টারেস্টিং। এখন কাটি।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৫১166039
  • আরে আমি রাজনীতির ভাষা না বোঝার উদাহরণ দিলাম তো। ওটা কল্পিত উদাহরণমাত্র। কংক্রিট উদাহরণ দিয়ে বলি।

    ১।আপনি যখন শাইনিং অ্যাপলিটিকাল তখন এসব কোনো দাবী আপনি তোলেন না।

    ২। কিন্তু আপনি যখন শাইনিং ও রাজনীতি করতে চান(খুবই সামান্য সেগমেন্ট), তখন বড়ো স্কেলে নানাবিধ দাবী তোলেন তো। যেমন ধরুন, আন্না হাজারেদের গোষ্ঠী। তারা তো সবাই শাইনিং। তারা "দুর্নীতিবিরোধী বিল" এর দাবী তুলেই তো নেমেছিল। সেটা শাইনিং বাজারে হেবি হিট করলল। কিন্তু রাজনীতির বাজারে নয়। এই হল কথা।
  • 8 | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৪৬166036
  • এটা ঐ অ্যাপোলিটিকাল রাজনীতির ভাষা, যেখানে সেটা মাঠের রাজনীতির ভাষার থেকে আলাদা। একটা ভাষা ধর্ষকদের শৈশবের ডিসটার্বেন্সের কথা বলে, অন্যটা কেটে হাতে ধরিয়ে দেওয়ার বা ফাঁসীতে ঝুলিয়ে দেওয়ার কথা বলে।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৪৬166037
  • *বলতেই
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৪৬166038
  • না না। ইকনমিক লিবার্টি একটা স্পেস দিয়েছে তো বটেই। "কাস্টমার স্যাটিসফ্যাকশন" বলে একটা ধারণার জন্ম দিয়েছে। আমরা এখন "সার্ভিস" প্রাপ্য বলে চাই। নইলে খিস্তি করি। এইসব আএ কেউ করতনা। অকল্পনীয় ছিল।

    এবার এটা একটা ট্রেন্ড হিসেবে বলছি তো। এমেলে এমপি নিশ্চয়ই লোকে ধরে দরকার হলে। কিন্তু "সার্ভিস"এর ধারণাটা নতুন।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৪৫166035
  • এই উল্টোদিকের আমিটা কে বা কারা ? শাইনিং নিশ্চয় নয়। এগুলো তো সেই সংগঠিত রাজনীতির লোকজনের বাইরে আর কাউকে বলএই শুনলাম না।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৪৩166034
  • অক্ষকে। হ্যাঁ, "অন্যরকম স্পেস" অনেকটাই ফাঁপা। মানে "অন্যরকম"টার অনেকটাই ফাঁপা। আবার অনেক কিছু ফাঁপা নয়ও বটে। যেমন "স্পেস" টা আলাদা তো বটেই।
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৪১166033
  • কিন্তু এটা বা কোন শাইনিং বলে? আমরাও তো কাউকে চেনা - আমাদের ক্ষমতার পরিধি বেশি বলে কোন চেনা ডাক্তার, এমেলে এম্পি ধরি। রাজনৈতিক লয়ালটি ভেট দিতে হয়না ক্ষমতার আরো একটু কাছে আসার জন্য।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৪০166032
  • পাইকে। হ্যাঁ, "গ্রামীণ" ই বললাম তো। কালচারটাই গ্রামীণ। ফিউডাল বললে ইংরিজি হত। :)
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩৮166029
  • উদাহরণ। রিয়েল লাইফে হাসপাতালে ফ্রি বেডে চিকিৎসা করাতে হলে কানেকশন লাগে। লোকে সেটা পেয়ে কৃতার্থ হয়, ও পরবর্তীকালে আবার পাবার আশায় রাজনৈতিক দাদার প্রতি কৃতজ্ঞ ও অনুগত থাকে। ভালো-খারাপ বলছিনা, এইটাই রাজনীতির কালচার। ভাষা।

    উল্টোদিকে আমি বলব, সকলের জন্য চিকিৎসার অধিকার চাই। লোকে বলবে ধুর, ওসব চাইনা, আমাকে একটা ফ্রি বেডের ব্যবস্থা করে দাও। "সকলের জন্য মর্যাদাপূর্ণা চিকিৎসার ব্যবস্থা" যে একটা অধিকার, সেটা প্রাপ্য, এটা তার মাথায়ই নেই। ফলে সে আমার ভাষা ছাই বোঝেও না।

    আবার বলছি, দোষ-গুণ না ওয়েভ লেংথের পার্থক্য হয়। কিন্তু এখন আর না। পরে।
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩৮166030
  • ৪-এর কথায়।
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩৮166031
  • অনেকটাই একমত।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩৭166028
  • মবত্বকে কেবল গ্রামীণ রাজনীতির অংশ বললে ?!
  • 8 | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩৬166027
  • দিল্লীর পর থেকে দেশে ঘটে যাওয়া ৫০০ ধর্ষণ আর হরিয়ানার পরে দেড়শ গুনলে খানিক উত্তর পাওয়া যেতে পারে। অ্যাপোলিটিকাল রাজনীতিটুকুর ও ড্রাইভিং ফোর্স কিন্তু শাইনিংদের ঘর বারান্দায় এসে পড়া সোসাল মিডিয়ার কভারেজ ও তজ্জনিত অস্বস্তিটুকু। কাল থেকে সব মিডিয়া আইন করে বা নিয়ম করে রেপ কেস নিউজ করা বন্ধ করে দিলে বা বাধ্যতামূলক ভাবে পাঁচের পাতায় ১০ লাইনের বেশি স্পেস না দিলে এই সমস্ত সৌখিন প্রতিবাদ -, গায়ে উঠে পড়া, কাপড় জামায় লেগে যাওয়া অসোয়াস্তিটুকু ঝেড়ে ফেলার প্রকরণটুকুরও দরকার হবে না।
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩৫166026
  • আর এদিকে গ্রামে স্বামী স্ত্রীর কোঁদলে লোক মেটাচ্ছে - ধরে নিচ্ছি লিবেরাল ধারণায় "স্পেস" বলতে যা বোঝায় সেটাকে ভাওলেট করে। কিন্তু ওদিকে সেইযে ব্যাংএর হাউসিংএ ওপর থেকে জল ঢেলে দিচ্ছে এর ময়লা নিয়ে ওর বাড়ির সামনে রাখছে। এটাও তো হচ্ছে। মানে এই যে ইলিউশনারি "অন্যরকম" খুব স্পেস সচেতন এটাতো খুবই ফাঁপা আদতে।
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩২166025
  • রাজনীতির ভাষা মনে কী বলছ? উদাহরণ দাও।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:২৯166024
  • ওহো, এই "স্বচ্ছতা" আবার বললাম নৈতিক অবস্থান নয়। শাইনিং রা হেবি ভালো নৈতিক সুউচ্চ অবস্থানে বসে আছেন তাও না। আবার বড়ো দুষ্ট এমন ও না।

    এর দুটো দিক আছে। একদিকে হল শাইনিংরা প্রায় কোনো রাজনৈতিক অবস্থান নিচ্ছেন না। একটা কল্পিত দেয়ালের একদিকে বসে আছেন। যেখানে দেয়ালের ওদিকে আর কিছু নেই।

    দুই, যখন এঁরা, এঁরা কেন, আমরাই বলি, রাজনীতির ভাষায় একটু আধটু হলেও কথা বলতে যাচ্ছি, তখন হোঁচট খাচ্ছি। আমরা বিলিতি আদর্শ জানি, কিন্তু রাজনীতির ভাষা জানিনা।

    পুঃ এটাও নৈতিক জাজমেন্ট হীন ভাবে বলা।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:২৮166022
  • ওটা মামুর লেখা থেকে কোট করা।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:২৮166023
  • হ্যাঁ, আমিও সেটা বুঝিনি। জানতে চাইলাম।
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:২৭166021
  • শাইনিংদের গণতান্ত্রিকতাটা কোথায় দেখা যায়? মানে থিওরেটিকালি বুঝলাম অ্যাপিলিং কিন্তু কোথায় সেটা হচ্ছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত