এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৮165991
  • সবই ঠিক ছিল খালি এই হিসেবে অন্তত নিম্নবিত্ত নিম্নমধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষজনের ১০০ % পার্টিসিপেশন থাকার কথা ছিল। আছে কি ? ( থাকতেই পারে, আমি জানিনা )
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৪165989
  • পাইকে। না না রক্ষণশীল লব্জ বলে নয়। ভাষাটাই আলাদা। ধরা যাক সরকারি হাসপাতালে ওষুধ চাই -- এটা চালু রাজনীতির লব্জ। কিন্তু আমাদের কাছে ওটা অপ্রাসঙ্গিক। এই আর কি। কোনো মরাল জাজমেন্ট নাই, ফ্যাক্টো বলছি।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:১২165988
  • সব মিলিয়ে একটা বেশ চিরস্থায়ী সুবন্দোবস্তো। তোমরা অর্থনীতির সুফলটা ভোগ করো, আমরা রাজনীতির।

    তা, এতে এমনিতে চলে ভালই। কিন্তু সমস্যাটা হল, চেতনার জগৎটা যেমন স্পষ্ট করে আলাদা, আমরা পরিষ্কার জামা পরি ও ইংরিজি বলি আর তোমদের ড্রেস সেন্স খারাপ, আমরা গণতান্ত্রিক আর তোমরা গাড়োল, কিন্তু সত্যিই তো বাস্তব দুনিয়াটা এই দুই ভাগে বিভক্ত না। ওই ওদের চালানো অটোতে আমাদের চড়তে হয়, ওরা সিটি মারলে আমাদের শুনতে হয়, এইসব হরবখত হয়। আর মাঝেমাঝে ধর্ষণ ছত্তিশগড় হরিয়ানা ছাড়িয়ে দিল্লীতে চলে আসে।

    এবার, সত্যি কথা বলতে কি, আসুন, হরিয়ানার ধর্ষণ নিয়ে ঝাঁপান, এ কথা বলে চলার কোনো মানে নেই। যেদিন সমাজের একটা সেগমেন্ট বুঝবে যে এগুলো নিয়ে মাথা না ঘামালে সংকট ঘাড়ের উপর, দেয়াল তুলে আর বাঁচা যাচ্ছেনা, তখন তারাও স্লাইট পাঁক ঘাঁটবে। তার আগে আপাততঃ এইসব সত্যাগ্রহের স্টেজ চলবে। এই হল আমার অবসার্ভেশন।

    কিছু কি বাদ গেল?
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:১১165987
  • ধরা যাক, সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য ... এজাতীয় লব্জগুলোর থেকে বিচ্ছিন্নতা, সে তো শাইনিং দের লাইফস্টাইলের জন্যেই। নিজেদের জন্য এগুলোর আর কোন প্রয়োজনীয়তা অনুভব করার নেই, তাই এই লব্জে গলা মেলানোরও কোন চার নেই। কিন্তু এই 'রাজনীতি' নামক জিনিসটা থেকে বিচ্ছিন্নতা আসলে যে মাসের থেকেই বিচ্ছিন্নতা, খুব বেশিক কিছু ভ্যালুর থেকে বিচ্ছিন্নতা, সেটা নিয়েও তো কথা তোলার দরকার আছে।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:০৬165986
  • মামু, শুধুই কি রক্ষণশীল লব্জগুলো পছন্দ নয় বা মেলাতে পারেনা বলে বিযুক্ত ? রাজনীতিতে প্রোগ্রেসিভ লব্জও তো কিছু কম পড়ে নাই। সেগুলোর থেকে অ্যালিয়েনেটেড রইলেন কেন ?
    আমার তো আজকাল কেমন জানি মনে হয়, অ্যালিয়েনেটেড হতেনই, সুযোগের অপেক্ষায় ছিলেন।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:০৫165985
  • এবার মাঠের রাজনীতি যাঁরা করেন, তাঁরা হট্টগোলের জন্য শাইনিংদের স্লাইট ভয় করেন। সেইজন্য এদের গায়ে সরাসরি হাত পড়লে ঝপাঝপ ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বৃহত্তর রাজনীতি থেকে এদের এলিয়েনেটেড থাকাটা পছন্দ করেন। "তোমরা বাপু কেন ওসব জায়গায় নাক গলাবে"। এইসব।

    এবং সত্যি কথা বলতে কি, মাঠেঘাটের রাজনীতিতে এই আলোকপ্রাপ্তদের বিশেষ গুরুত্বও নেই। ওখানে অন্য ভাষা। অন্য ব্যাকরণ। ভাষায় তফাত থাকার জন্য শাইনিংরা ওখানে নাক গলাতে আগ্রহীও নয়, রাজনৈতিক দলগুলো নাক গলাতে দিতে উদ্বুদ্ধ করতেও বিশেষ আগ্রহী নয়।

    এই হল পিকচার।
  • Az | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:০৪165984
  • উদাঃ চতুষ্পার্শে কমরেড কৃশাণু, সতর্কতার সঙ্গে অবজার্ভ করুন। ঃ-)
  • Az | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:০৩165983
  • মূর্ধণ্য ণ হবে, আমি প্রায় শিওর।
  • কৃশানু | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:০২165982
  • উদাঃ টা এজেডদির ১২ঃ৫৩ তে চাই।
  • san | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:০১165980
  • বোঝো এর মধ্যে কমরেড কিশানু এলেন পড়া ধরতে :-)
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:০১165981
  • দ্বিতীয় দিকটা হল এই, যে, রাজনীতি থেকে অন্য একটা অংশ এলিয়েনেটেড। যাদের আমরা শিক্ষিত বলি, বা আরও সুপ্রযুক্ত হবে, যাদের আমরা শাইনিং বলি। এরা সংখ্যায় মুখ্যুসুখ্যুদের চেয়ে অনেক কম হলেও প্রভাবে বড়ো। তা, এরা কেন বিযুক্ত? সোজা ভাষায় বলতে গেলে চালু রাজনীতির ধরণধারণ এদের পছন্দ না। কেন না? কারণ চালু রাজীতির ভাষা এদের থেকে একেবারে আলাদা। মানে, ধরুন, খুবই একটা বাজে উদাহরণ দিই। "মেয়েরা ছোটো পোশাক পরে বেরোলে তো ধর্ষণ হবেই", এটা মোটামুটি চালু রাজনীতির লব্জ। বা "ওমুক অফিসারকে একটু ধরুন, আপনার কাজটা করিয়ে দেবে"। এটাও চেনা কথা। মাঠেঘাটের লব্জ। এতদিন এইগুলো মেনে নিয়েই রাজনীতি চলছিল, কিন্তু নতুন প্রজন্ম কিঞ্চিৎ আলোকপ্রাপ্ত হওয়ায় এগুলো থেকে বিচ্ছিন্ন। এই রাজনীতির ঘরানাটা তারা পছন্দ করেনা। অতএব তারা নিজেদের মতো ফেসবুকে বাড়ি বানিয়ে বাস করে। পঁচিল তুলে থাকে। এবং এটাকেই তারা বিচ্ছিন্নতা বলে।

    এবার এই দিল্লীর মতো ঘটনায় মাঝেমাঝে দেয়ালটা ভেঙে যায়, তখন আলোড়ন ওঠে। সেসব তো আগেই লিখলাম।
  • কৃশানু | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৭165978
  • উদাঃ?
  • san | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৭165979
  • কিন্তু যারা সংগঠিত রাজনীতির বিরুদ্ধে বলেন তাদের কি লোককে পলিটিসাইজ করবার কোনো উদ্দেশ্য থাকে, কেনই বা থাকবে ?
  • Az | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৩165976
  • আর এইসব দল, সংগঠন--এরা যে কখন কী বলে আর কখন কী করে, সে বোঝা সাধারণ মানুষের পক্ষে দুরূহ। অনেকটা সেই "যখন যেমন তখন তেমন" স্টাইলে স্লোগান দিতে দিতে যাওয়ার মতন। ঃ-)
    ক্রমাগত একবার সাপের মুখে চুমু আর আরেকবার ব্যাং এর মুখে চুমু দিয়ে যাচ্ছে হাওয়া বুঝে। ঃ-(
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৩165977
  • সব দোষ সংগঠিত রাজনীতির, এই বলে যদি পলিটিসাইজ করা যায় তো আরোই ভাল। তবে কিনা সংগঠিত রাজনীতির প্রতি ফিংগার পয়েন্টিং করে সেরকম কথা তো কতজন কতদিন ধরেই বলে এলেন। তাতে করে কিছু পলিটিসাইজ হয়েছেও হয়তো বা ঃ)
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫১165975
  • আমি একটু গুছিয়ে লিখি। বা লেখার চেষ্টা করি। এই আপিসে কাজ করতে করতে যেটুকু হয়।

    জিনিসটার দুটো দিক আছে। প্রথম দিকটা এরকম, যে, বৃহৎ জনতা রাজনীতি থেকে একেবারেই এলিয়েনেটেড না। এই যে যে লোকরা ব্রিগেড ভরায়, আমরা বলি মুখ্যু-সুখ্যু লোককে ধরে এনে মাঠ ভর্তি করানো হয় ডিম্পাউরুটির লোভে, ব্যাপারটা একেবারেই তা নয়। বৃহৎ জনতা নিজেদের মতো করে রাজনীতি করে। নিজের স্বার্থের জন্য। সেইজন্য তারা ব্রিগেডে আসে, ঝান্ডা ধরে, আরো নানাপ্রকার জিনিস করে।
  • Az | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫০165974
  • পলিটিসাইজ করা আর সাইজ করা---সেই সঞ্জীববাবুর গল্প মনে পড়ে, ডায়্না আর বাঁয়া।
  • san | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪৫165973
  • দোষারোপ করে যদি অনেক লোককে পলিটিসাইজ করা যায় তাহলে ভালই তো ঃ-)
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৬165972
  • আমিও কোন সুরাহা দেখতে পাইনা। আমরা যেমন আছি থাকবো, মাঝে মাঝে কিছু রোষ ভেন্ট আউট করবো। বাস।

    আমাদের কোন দায়ই নেই। সব দায় সংগঠিত রাজনীতির। কারণ তা আমাদের অ্যালিয়েনেট করেছে।
  • san | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৯165971
  • উফ, অর্ধেকটা চলে গেল।

    .... আর করে কিই বা লাভ হবে। কোনো সুরাহা হবে কি ?
  • san | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৬165970
  • মানে, বৃহৎ জনতার অ্যালিয়েনেশন।
    কজনের দিকে ফিঙ্গার পয়েন্টিং করবেন,
  • san | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:২২165969
  • ফিঙ্গার পয়েন্টিং করা সোজা কিন্তু ওতে করে অ্যালিয়েনেশন সরানো যায় বলে আমার মনে হয়না, রেসিস্ট্যান্স গ্রো করার চান্সই বেশি ! কেউ কেউ হয়তো হাইপোথিসিস ফর্ম না করে কারণ অ্যানালাইজ করবেন বলে ভরসা হয়।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৯165968
  • নানা অর্গানাইজেশনগুলো এসব কাজে বহুকাল ধরে নানাভাবে লাগাতার লড়ে যাচ্ছে, তাদের ক'জনের কাজ সম্বন্ধে আমরা খবর রেখেছি ? কিন্তু তারা নাহোক, কোন একটা অর্গানাইজেশন নিশ্চয় আমাদের অ্যালিয়েনেট করার জন্য কিছু একটা করেছিল, অতএব এদের থেকেও মুখ ঘুরিয়ে নাও।
  • siki | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৭165967
  • আমার ফ্র্যাঙ্কলি কেমন পাগল পাগল লাগছে। চারদিকে এই উল্লাস আমি আর নিতে পারছি না।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৬165966
  • শাইনিং নিয়ে আরো চাট্টি কথা বলার আছে। খেয়ে এসে লিখছি।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৫165964
  • শতাংশের হিসেব জানিনা। তবে সমাজের "মুখ" বলতে যাদের চিনি, তারা প্রায় সকলেই শাইনিং। বাকিরা মুখ ফিরিয়ে থাকে না চিল্লায়, সেতো আমরা জানিইনা। তারা ফেসবুকে নেই।
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৫165965
  • আরে লোককে গিল্টি ফিল করিয়ে তো আর পলিটিসাইজ করানো যায়না।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৪165963
  • অনেক সময় আমরা আবার অ্যালিয়েনেটেড হবার জন্য একটা জাস্ট অজুহাত খুঁজি।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:১২165962
  • শাইনিং ইন্ন্ডিয়ার তত্ত্ব মেনে নিলে তার ফল পায় তো ১ শতাংশ, তারা মুখ ফিরিয়ে থাকে ধরে নিলেও পরে থাকে ৯৯ শতাংশ। তারা মুখ ফিরিয়ে থাকে কেন?
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:১১165960
  • অবশ্যই দায় আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত