এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৯165060
  • আহা এটা তাহলে শিক্ষামূলক অনুষ্ঠান ছিল। :)

    তবে বলতে নেই, অনুষ্কাকে যখন প্রথমবার দেখি, মানে শুনি, তখন অনুরূপ লেগেছিল। এখন কেমন বাজায় কে জানে?
  • cm | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৬165059
  • আরে মশাই এক একটা রাগের নাম বলছে আর পকড় বাজাচ্ছে। সুপার না হলেও একটা ভদ্রস্থ কিছুতো বাজাতে পারে। একজোড়া তবলচি নিয়ে ইয়ার্কি হচ্ছিল। না আর যা ইচ্ছে করছে বলবনা, ছি ছি।
  • a x | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২২:১১165058
  • সুজাতকে কুলাঙ্গার? এমন অক্সিমোরোনিক গালি?
  • Ishan | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৯165057
  • কেন, খারাপ বাজালো?
  • kc | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৮165054
  • আমি আপনাকে সাধুবাদ দিতে চাই। কিন্তু একই সঙ্গে বলতে করতে চাই, সুপার ভালো জিনিস দু একটাই হয়। বেশী হলে সেটা অ্যাভারেজ হয়ে যায়। ঃ-)
  • Ishan | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৮165055
  • জিমারম্যানের কেসটা বুঝতে পারি। "আত্মরক্ষার অধিকার" এবং "আত্মরক্ষার্থে বন্দুক ধরার অধিকার" আমেরিকায় একদম স্বীকৃত। বাড়িতে চোর ঢুকলে আপনি যদি "ভয় পেয়ে" তাকে গুলি করে মেরে ফেলেন, তাহলে আপনার কিচ্ছু হবেনা। কোনো শাস্তি নয়।

    জিমারম্যানের ক্ষেত্রে তার আইনজীবিরা এটা ব্যবহার করেছেন। জিমারম্যান ভয় পেয়েছিল। হামলার আশঙ্কা করেছিল, এবং আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। মিটে গেছে। এবং সেটা পুরোটা মিথ্যে তাও বোধহয় নয়। সম্ভবতঃ যেভাবে সে বড়ো হয়েছে, তাতে একটি কালো ছেলে ফাঁকা রাস্তায় একা হাঁটছে -- এটা তাকে সতর্ক হতেই শেখায়। ওটা তার বেড়ে ওঠার প্রক্রিয়ার অংশ।

    এবার এই জিনিসটার দুটো অংশ আছে।

    ১। যেকোনো সময়ে ভয় পেলাম আর গুলি চালিয়ে দিলাম -- এটা সভ্য সমাজে কতটা গ্ড়ণযোগ্য। এখনও পর্যন্ত কোনো আলোচনাতেই এটা উঠে আসতে দেখিনি। তবে এটা নিয়ে কথা হওয়া দরকার।

    ২। একজন কালো মানুষ, স্রেফ গায়ের রঙের জন্যই সন্দেহজনক বলে চিহ্নিত হয়ে যাবে এবং তারপর গুলি খেয়ে যাবে, এটা কি কালোদের নীচু চোখে দেখার জন্য জাস্টিফিকেশন তৈরি করেনা? এবং এক্ষেত্রে অপরাধীর শাস্তি না হলে কী মেসেজ যায়? কালো দেখলে অস্বস্তি হলেই গুলি করুন, তারপর ভয় পেয়েছিলাম বললেই ছাড়া পেয়ে যাবেন? এই সামাজিক মেসেজটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে।
  • cm | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২২:০২165053
  • আমি এই মাত্র টিভিতে সুজাত হোসেন খানের বাজনা শুনে তারে কুলাঙ্গার বলতে চাই।
  • Ishan | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫১165052
  • আর কাউন্সেলিং শব্দটার উপর এত জোর দেওয়া হচ্ছে কেন জানিনা। সব অপরাধেরই সমাধান কাউন্সেলিং -- এটা হয় নাকি?

    আসলে শাস্তির ব্যবস্থায় গত শতাব্দী থেকে একটা বদল এসেছে। "দৃষ্টান্তমূলক শাস্তি" অপরাধ কমানোতে ততটা কার্যকরী নয় দেখা গেছে। বরং অনেক ক্ষেত্রে দৃষ্টান্তমূলক কড়া শাস্তি অপরাধকে বাড়ায়। কমানোর পরিবর্তে। তাই এখন পশ্চিমী দুনিয়ায় দুটো জিনিসে জোর দেওয়া হয়।
    ১। অপরাধ করলে যেন ধরা পড়তে হয় এবং শাস্তি (ছোটো বা বড়ো) পেতেই হয় -- এটা সুনিশ্চিত করা। কারণ, ধরা পড়ার ভয় অপরাধ ঠেকানোর একটা কার্যকরী হাতিয়ার, কড়া শাস্তির চেয়ে।
    ২। একটা মানুষকে তৈরি করতে অনেক শ্রম, অর্থ লাগে। সেটাকে নষ্ট না করার চেষ্টা করা হয়। সংশোধন, কাউন্সেলিং -- এগুলো এই ফেসে আসে। সংশোধন অসম্ভব মনে হলে তখন যাবজ্জীবন মৃত্যুদন্ড ইত্যাদি।

    এরই নানারকমফের পশ্চিমে চলে। কেউ একটু বেশি "কড়া" কেউ একটু কম। কোথাও মৃত্যুদন্ড আছে কোথাও নেই। কিন্তু মূল ধারণাটা এরকমই।
  • Ishan | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪২165051
  • এই ছেলেটির কোনো কাউন্সেলিং এর কথা রায়ে ছিলনা। তাকে বেকসুর খালাসই অক্রা হয়। ব্যক্তিগতভাবে কোনো কাউন্সেলিং ইত্যাদি নিয়ে থাকলে বা শুট-আউটের পরে কোনো বাধ্যতামূলক কাউন্সেলিং সেশন থাকলে সেসব হয়ে থাকতে পারে। সেটা জানিনা।
  • sch | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৪165050
  • যদ্দুর জানি ওদেশে একটা শুট আউট দেখলেও তাকে ট্রমা জনিত কাউন্সেলিং করা হয় - এখানে তো সে শ্যুটার। তাহলে আমার জানাটা একদম ভুল - সরি।
  • a x | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫২165049
  • কি জ্বালা, বেকসুর মানে বে - কসুর অর্থাৎ যার কোনো দোষ প্রমাণিত হয়নি।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৮165048
  • আজকে একটু ঝগড়া হবে না? ঃ)
  • sch | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৪165047
  • বেকসুর মানে কি কোনো কাউন্সেলিং ও না???? ভাবা যায় না।
  • a x | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪১165046
  • ইয়ে স্চ, এইজন্য ভালো করে পড়তে হয় ঃ-) লিখলাম যে - "বেকসুর" ছাড়া পেয়েছিল।
  • sch | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪০165045
  • a_x, 8:07 pm. আমার প্রশ্ন জর্জকে কোনো কাউন্সেলিং করে ছেড়েছিল কি? না এমনিই খালাস করে দিয়েছিল। এই তথ্যটা জানা খুব দরকার।
    যদি কাউন্সেলিং না করে ছাড়ে তাহলে সাংঘাতিক, একটা লোক একজনকে মারলো কিন্তু তার কোনো ইম্প্যাক্টই হল না
    যদি কাউন্সেলিং করে ছাড়ে তাহলে আরো সাংঘাতিক.........তাহলে কি once a killer is always a criminal, এই postulate এ চলে যাবো???
  • aranya | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৭165044
  • পঃ বঙ্গের বর্তমান সরকার আর পুলিশ, প্রশাসন-কে দুকান কাটা বলা যেতে পারে, যা করে বুক ফুলিয়ে করে
    আগের সরকার একটু নলচে আড়াল দিয়ে করত
  • raatri | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৩165043
  • শমীক,
    fb দেখো আর হেল্পাও।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২০:১১165042
  • পরিমলদার ২০০৮ এর Telegraph এ প্রকাশিত একটা লেখা থেকে এই তথ্যটা পেলাম।

    ..in a report published by the child and family welfare department last year, 48 per cent of the girls surveyed in the state said that they wanted to be boys!..
  • a x | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৭165041
  • নিরস্ত্র ট্রেভন মার্টিনকে শুট করা নিয়ে যে কদিন আগে হৈচৈ হল, এবং যে জর্জ জিমারম্যান বেকসুর ছাড়া পেয়ে গেল, তাকে কাল পুলিশ ধরেছে, স্ত্রী ফোন করে জানিয়েছে জর্জ নিজের বাবাকে পিটিয়েছে আর সবাইকে গান পয়েন্টে থ্রেট করেছে।
  • a x | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৫165040
  • সামথিং ইস রং। এই দেড় বছরের বাচ্চার সাথে এরকম আগেও পড়েছি, অস্বাভাবিক, কিন্তু এইক্ষেত্রে আরো অস্বাভাবিক - ১৫ বছরের ছেলে করছে এরকম আগে কখনও শুনিনি। সব ধরণের কল্পনার বাইরে চলে যাচ্ছে যেন। বাচ্চাটার মা'র অসম্ভব ঠান্ডা মাথা বলতে হবে। ঠিক যা করা উচিৎ করেছেন।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪৮165039
  • বাইরে থেকে অন্যান্য মানুষ আরো বেশি করে গেলে হয়তো এরকম সাহস পেতো না। কিছুটা চাপে থাকতো। কিন্তু ক'জনই বা আর যান !
  • siki | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪০165038
  • কলকাতার পুলিশ এত অমানবিক হয়ে গেল কী করে? পাতি একটা মিছিল এইভাবে আটকে দিতে পারে? এই রকমের ইস্যুতে?

    এদিকে সাকেত কোর্ট আজ দিল্লি পুলিশের ঢালাও প্রশংসা করেছে কেসটাকে ভালোভাবে ক্র্যাক করার জন্য এবং নিখুঁতভাবে চার্জশীট গঠন করার জন্য।
  • siki | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২৭165037
  • এবিপি আনন্দঃ

    চার্জ গঠনের দিনও সরকারি আইনজীবীর ওপর অনাস্থা৷ চাই দ্রুত বিচার৷ আর এই দাবি ঘিরেই এবার কামদুনির বাসিন্দাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল রাজপথ৷ ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়ে মৃত কলেজ ছাত্রীর ভাই৷ ভর্তি হাসপাতালে৷
    কামদুনিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার তিন মাস পর মঙ্গলবার এই মামলায় ৮ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেছে নগর দায়রা আদালত৷ কিন্তু এখনও ফেরার অভিযুক্ত মহম্মদ রফিক৷ তাই তাকে বাদ দিয়েই হয়েছে চার্জগঠন৷ ১৮ তারিখ থেকে শুরু হবে পরবর্তী শুনানি৷ অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, খুন-সহ একাধিক মামলায় চার্জ গঠন করা হয়েছে৷

    কিন্তু, মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও বিচার পেতে কেন এত বিলম্ব? এই প্রশ্ন তুলে, দ্রুত বিচারের দাবিতে এবং সরকারি আইনজীবীর ওপরও অনাস্থা প্রকাশ করে এদিন নগর দায়রা আদালত থেকে বেরিয়ে বিকেল তিনটে চল্লিশে কাউন্সিল হাউস স্ট্রিট ক্রসিংয়ে জমায়েত করেন কামদুনির বাসিন্দারা৷ বিচারের দাবিতে মোমবাতি হাতে শুরু হয় মিছিল৷ পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরাতে গেলেই কামদুনির বাসিন্দাদের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেধে যায়৷
    ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন কামদুনির মৃত কলেজ ছাত্রীর ভাই৷ তড়িঘড়ি তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
    কামদুনি মামলার শুনানির সময় বারাসত আদালতের সামনে ধারাবাহিকভাবে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা৷ বিক্ষোভের জেরে প্রভাবিত হতে পারে কামদুনি মামলার বিচার৷ অভিযুক্ত পক্ষের এই আশঙ্কাকে গুরুত্ব দিয়ে কামদুনি মামলা নগর দায়রা আদালতে সরানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ কিন্তু, বারাসত থেকে কলকাতায় স্থানান্তরের পরও বিক্ষোভ অব্যাহত৷
  • de | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১১165036
  • খাবেন্না সিগ্রেট -- ক'দিন পরে মন আপনি ভালো হয়ে যাবে -- মন বেশীক্ষণ খারাপ থাকতে পারেই না!
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৮165034
  • একজনের কাছে জানলাম, 'Just got news that protesters in Kamduni were lathicharged by police and several have been hospitalized'
  • h | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৮165035
  • আমিও কাশির জন্য দিন সাতেক হোয়ে গেলো সিগারেট খাচ্ছি না। কিন্তু ভীষণ মেজাজ তিরিক্ষে হয়ে থাকছে।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৭165033
  • <, ম্যারিটাল রেপকে ncrb র ধর্ষণ তালিকায় রেপ ধর্ষণ হিসেবে ধরা হয়না।
  • Kaju | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৬165032
  • এত মিনিট গুনবেন না, ওতে মন আরোই বাঁধ মানবে না। ধোঁয়া-তেষ্টা পেলে এই গানটা গাইবেন -

    তোমার ধোঁয়ার ছলে তোমায় ভুলে থাকি

    দেখবেন দূরে একটা স্টীম ইঞ্জিন আপনাকে সঙ্গে না নিয়ে উদাসীন ভোঁস ভোঁস শব্দে চলে যাচ্ছে।
  • kd | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৬165031
  • কুমুদিদি, শরীরবাবু ভালোই আছেন, কিন্তু মনবাবু বিশেষ ভালো নেই - ২৪৯,১২০ মিনিট কাটিয়ে দিলুম ধোঁয়াবিহীন জীবন (যদি এটাকে জীবন বলা যায়) ৷ :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত